খবর বিজ্ঞপ্তি।।
ছোট বেলা থেকেই তার সখ ছিল একদিন সে সাইকেলে চড়ে ৬৪ জেলা সাইক্লিং করবে। আর সেই সুবাদে খুলনার সোনাডাঙ্গার সবুজবাগের ছেলে, খুলনা সাইক্লিস্টস্ এর সদস্য, মাহাথির মোহাম্মদ অথৈ, অনার্স প্রথম বর্ষের ছাত্র, বাবা একেএম গোলাম আযম একজন জেলা শিক্ষা অফিসার, সাইকেল চালাই দূষণ কমাই এই শ্লোগাণ নিয়ে গত ৪ জানুয়ারি ২০২২ তারিখে খুলনা থেকে ৬৪ জেলা সাইক্লিং করার উদ্দেশ্যে বের হয়ে ৬৪ দিনে ৬৪ জেলা সাইক্লিং করে মঙ্গলবার (৮ মার্চ) বাগেরহাট হয়ে খুলনা সার্কিট হাউজে এসে তার সাইক্লিং ভ্রমণের সমাপ্তি করেন।
দেশব্যাপি সাইক্লিং করার সময়ে সে প্রতিটি জেলাতে সাইক্লিং এর মাধ্যমে কিভাবে দূষণ কমানো যায় এ ব্যপারে সাধারণ জনগণকে অবহিত করেন। তার এই সাইক্লিং চলাকালিন সময়ে দেশের বিভিন্ন সাইক্লিং গ্রুপগুলো তাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন এর পাশাপাশি জেলা শিক্ষা অফিসগুলো তাকে রাতে থাকার ব্যাপারে তাকে সহযোগীতা করেছেন। তার আশা ভবিষ্যতে সাইক্লিংয়ে নুতুন নুতুন দেশ ভ্রমণ করে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিজানের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনা ।











































