Home আঞ্চলিক বাগেরহাটে র‌্যাবের অভিযানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাটে র‌্যাবের অভিযানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

6

স্টাফ রিপোর্টার ।।

বাগেরহাট জেলার রামপাল থানাধীন সরাফপুর এলাকায় অভিযান চালিয়ে  চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন

বাগেরহাট জেলার রামপাল থানার সরাফপুর গ্রামের মৃত. সৈয়দ আব্দুল হামিদ মীরের ছেলে সৈয়দ হাসান মীর (৬০)।

র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার রামপাল থানাধীন সরাফপুর এলাকায় অভিযান পরিচালনা র‌্যাবের করে একটি চৌকস আভিযানিক দল। এসময় গত ৭ মার্চ সরাফপুর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সের এক নাবালিকা কন্যা স্কুল ছুটির পরে নিজ বাড়িতে ফেরার পথে সৈয়দ হাসান মীর ভিকটিমকে ভুল বুঝাইয়া পার্শ্ববর্তী বাগানের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ভিকটিমের আত্মচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসলে আসামী পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে রামপাল থানায় আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলার আসামী সৈয়দ হাসান মীরকে গ্রেপ্তার করা হয়। তাকে রামপাল থানায় হস্তান্তর করা রয়েছে।