Home আঞ্চলিক সাংবাদিক রশীদ খোকনের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে স্মরণসভা

সাংবাদিক রশীদ খোকনের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে স্মরণসভা

8

খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ খোকনের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ক্লাব সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, আলমগীর হান্নান, বাপ্পী খান, সুনীল কুমার দাস, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আসাদুজ্জামান খান রিয়াজ, আহমদ মুসা রঞ্জু, এস এম নূর হাসান জনি, সুমন আহমেদ, দীলিপ কুমার বর্মন, ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, বাবুল আক্তার, রীতা রানী দাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মরহুম সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনের আত্মার স্মৃতির প্রতি শদ্ধা নিবেদন করেন