Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

70
গ্রামীণ জীবন প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। জীবন ও জীবিকার তাগিদে সেই গ্রামীণ জীবনে নেমে আসে নানান ধরনের জটিলতা। গ্রামের এক পল্লীবধূ সারাদিন মাঠে ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর পর পড়ন্ত বিকেলে বাড়ি ফেরার পথে জ্বালানি হিসেবে পথের ধারে পড়ে থাকা গাছের ডালপালা কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরছেন: পিবিএ

আশাশুনিতে জাতীয় বীমা দিবস পালন

 আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আশাশুনি শাখা ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স আশাশুনির আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। বিভিন্ন ফেস্টুন, প্লাকার্ড, বিশেষ লোগো ও লেখা অঙ্কিত গেঞ্জী পরিধান করে র‌্যালিটি বিভিন্ন সড়ক ও বাজার এলাকা ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ হাফেজ রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ আব্দুল হাদী।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি।।

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে ২ মার্চ বুধবার বেলা ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম। এছাড়া স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন খুলনা জেলা বিএনপির সভাপতি আমির এজাজ খান। কর্মসূচি সফল করতে খুলনা জেলা ও মহানগর বিএনপি, ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আহ্বায়ক মনা সদস্য সচিব তুহিন: ৭১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

।। খবর বিজ্ঞপ্তি।।

এড. এস এম শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খুলনা মহানগর বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। নিম্ন পূর্ণ আহ্বায়ক কমিটির তালিকা উল্লেখ করা হলোঃ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ইসা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।

সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, সদস্য রকিবুল ইসলাম বকুল, সদস্য ফকরুল আলম, সদস্য জালাল শরিফ, সদস্য শেখ জাহিদুল ইসলাম, সদস্য আ. রাজ্জাক, সদস্য হাফিজুর রহমান মনি, সদস্য আশফাকুর রহমান কাকন, সদস্য ওয়াহিদুর রহমান দিপু, সদস্য তানভিরুল আজম, সদস্য সাহিনুল ইসলাম পাখি, সদস্য রুবায়েত হোসেন বাবু, সদস্য মুরশিদ কামাল, সদস্য আরিফ ইমতিয়াজ খান তুহিন, সদস্য অ্যাডভোকেট মাসুম রশিদ, সদস্য কে এম হুমায়ন কবির, সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস, সদস্য সাজ্জাদ হোসেন তোতন, সদস্য সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, সদস্য কাজী মিজানুর রহমান, সদস্য এহতেশামুল হক শাওন, সদস্য অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, সদস্য একরামুল হক মিল্টন, সদস্য জহর মীর, সদস্য নাজির উদ্দিন নান্নু, সদস্য শেখ ইমাম হোসেন, সদস্য হাবিব বিশ্বাস, সদস্য আহসান উল্লাহ বুলবুল, সদস্য অ্যাডভোকেট মো. আলী বাবু, সদস্য তরিকুল ইসলাম (আড়ংঘাটা), সদস্য শরিফুল আনাম, সদস্য শেখ জামাল উদ্দিন, সদস্য মো. আব্দুল হালিম, সদস্য আবু সাইদ হাওলাদার আব্বাস, সদস্য আফসার উদ্দিন, সদস্য মোল্লা ফরিদ আহমেদ, সদস্য আনসার আলী, সদস্য নাসির খান, সদস্য আব্দুস সালাম, সদস্য আলমগীর হোসেন, সদস্য কাজী শাহ নেওয়াজ নিরু, সদস্য আব্দুর রহমান ডিনো, সদস্য নাজমুল হুদা চৌধুরী সাগর, সদস্য ফারুক হোসেন হিলটন, সদস্য তারিকুল ইসলাম, সদস্য খন্দকার হাসিনুল ইসলাম নিক, সদস্য মো. জাহিদ হোসেন, সদস্য মিজানুর রহমান মিলটন, সদস্য শফিকুল ইসলাম শফি, সদস্য আক্কাস আলী, সদস্য ফারুক হোসেন, সদস্য মুজিবর রহমান, সদস্য আজিজা খানম এলিজা ও সদস্য মাসুদ খান বাদল।

আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের সাথে প্রতারণা করছে: তুহিন

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা জেলা বিএনপির ০২ মার্চের (আজকের) সমাবেশ সফল করা লক্ষ্যে মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সদর থানা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা বদরুল আনাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেগ তানভিরুল আজম, কেএম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, আফসার উদ্দীন মাষ্টার, নাসির খান, শহিদ খান, হুমায়ুন কবির চৌধুরী, শরিফুল ইসলাম টিপু,  এইচ এম আসলাম, আসাদুজ্জামান আসাদ, মো. মেশকাত, মাসুদ খান, মো. বাপ্পী, আমিন আহমেদ, রবিউল ইসলাম, কে এম মাহবুব আলম, মো. জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন মোল্লা বুলবুল, রফিকুল ইসলাম, নাজমুল হাসান নাসিম, সাত্তার হাওলাদার প্রমূখ। সভায় প্রধান অতিথি বলেন, সরকারের সিন্ডিকেটের সদস্যদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সকলের মধ্যে নাভিশ্বাস উঠেছে। টিসিবির লাইনে বেশিরভাগ মধ্যবিত্ত। সরকার প্রধান বলেছিল ক্ষমতায় আসলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কোথায় সেই ১০ টাকা কেজির চাল? আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের সাথে প্রতারণা করছে।

এদিকে সন্ধ্যায় সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভা হাফিজুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, সাজ্জাদ আহসান পরাগ, তারিকুল ইসলাম, মাহিদুল হক টুকু, রিয়াজুল ইসলাম এ্যাপোলো, কাজী নজরুল ইসলাম, মোল্লা রাজু আহমেদ, শফিকুল ইসলাম নিপুন, আবুল ওয়ারা, হাবিবুর রহমান, হাবিবুর রহমান বিপুল, আসাদুজ্জামান, সাইফুল মল্লিক, সাইফুল ইসলাম, লাবু বিশ^াস, মনিরুজ্জামান, মো. নুর হোসেন বাদল, রিয়াজুল কবির, ওহেদুজ্জামান, বিপ্লব, সুমন, বদরুল আলম রয়েল, নুরুল আলম নুরু, আরিফুর রহমান টুকু, আব্দুল আহাদ শাহিন, আরিফুল ইসলাম সোহেল, ডেভিড, ইমুল প্রমূখ।

দেবহাটায় জাতীয় বীমা দিবস পালিত

কে এম রেজাউল করিম

‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’- শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের  সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন প্রমূখ। কমূর্সচি গুলোতে উপজেলাতে কর্মরত বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তৃতাকালে বীমা পলিসি খোলা থেকে শুরু করে নির্ধারিত সময়সীমা শেষে জমাকৃত ও লভ্যংশের অর্থ পেতে কোন গ্রাহক যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হয় সেজন্য সকল বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্দেশনা দেন বক্তারা।

দেবহাটায় নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় নারী উন্নয়ন ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পারুলিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার পারুলিয়াতে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল  ১০ টায় পারুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আহছানিয়া দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য গোলাম ফারুকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক বাবু। সভায় বিশেষ আলোচক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা পেশ করেন। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষণ ও ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বরোপ করেন।

ঝিনাইদহে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে গম, ভূট্টা, মসুর, খেসারী, ধান, রবিশস্য, আমের মুকুল ক্ষতিগ্রস্থ ও ড্রাগন চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের মাঠের ড্রাগন চাষী ও পাশ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, গত এক বছর আগে ৫৯ শতাংশ জমিতে তিনি ড্রাগন ফল চাষ করেন। এ বছর মার্চ মাসের থেকে ফল ধরতে শুরু করবে কিন্তু হঠাৎ ১০ থেকে ১৫ মিনিটের একটি শিলাবৃষ্টি সব তছনছ করেছে। তিনি আরও জানান, গত এক বছরে বিভিন্ন ভাবে ধারদেনা করে প্রায় ৫ লক্ষ টাকার মত ড্রাগন চাষে খরচ করেন। এবছর প্রায় ১০ লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রির আশাবাদি ছিলেন তিনি।

ওই মাঠে একই সমস্যা আকাশ নামের আরও এক চাষীর। তিনি ৬০ শতাংশ জমিতে ড্রাগনের চাষ করেছেন। তাদের দেখা দেখি ওই এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়ে এ চাষ শুরু করে। বর্তমানে তারা সকলে চিন্তিত।

আনোয়ার হোসেন ও আকাশ আরও বলেন, লেখাপড়া শেষ করে চাকুরি না পাওয়ায় তারা এ চাষে মনোযোগি হয়। তারা সরকারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতার দাবি করেন।

জানা যায়, গত রোববার বিকাল ৩ টার দিকে শুরু হয় বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টিতে সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে থাকা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও মাটির সাথে মিশে গেছে গম, মসুর, ভূট্টাসহ অন্যান্য ফসল। ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও। ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ড্রাগন গাছে স্প্রের মাধ্যমে গাছ সতেজ করাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। এছাড়াও ধানের তেমন ক্ষতি না হলেও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। তা নিরূপন করে সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শুভদিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সম্প্রর্কিত আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সম্প্রর্কিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৫টায় কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাত হোসেন নান্নু, মোঃ জাকির হোসেন বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, মোঃ শাজাহান আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম বায়োজিত ও শেরগুল শেখ প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সম্প্রর্কিত আলোচনা করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, ওর্য়াড আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রেসক্লাব বটিয়াঘাটার নেতৃবৃন্দের খুলনা ২ আসনের এমপি শেখ জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ

বটিয়াঘাটা প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র প্রধানমন্ত্রীর চাচাতো ভাই খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সাংবাদিক মহল গোটা জাতি ও দেশের জন্য শুধু নয়, সমগ্র বিশ্বের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বস্ত্ুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করে সাধারণ মানুষের দুঃখ- দূর্দশা তুলে ধরে তাঁদের আস্থার প্রতিফলন ঘটায়। এ কারনেই সাংবাদিকদের বুদ্ধিজীবী, জাতির বিবেক ও সমাজের দর্পন বলা হয়। তাঁরা আছে বলেই সমাজে লুকিয়ে থাকা নানান অনিয়ম- অবিচার সরকারের দৃষ্টিগোচর হয়। শুধু তাই নয়, কেবলমাত্র নেগেটিভ সংবাদ পরিবেশন করলেই চলবে না, সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা সম্বলিত উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করাটাও জরুরি রয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জৈষ্ঠ্য তনয়া শেখ হাসিনার সরকার জনগণের সরকার বিধায় দুঃখি মানুষের কথা চিন্তা করে যাঁদের জমি ও ঘর নেই গৃহহীন ওই সকল মানুষদের ঘরে ফেরাতে ঘর সহ সবকিছুই তৈরি করে দিয়ে এ দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মর্যাদা তৈরি করে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিঁনি গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় মহানগরীর শের-এ বাংলা রোড ভবনস্থ নিজস্ব বাসভবনে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে এ কথাগুলি বলেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ’র নেতৃত্বে শুভেচ্ছা ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা পরিষদের সদস্য রায়হান ফরিদ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ,সিঃ সহ- সভাপতি পরিতোষ রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, সিঃ সাংবাদিক সাবেক সম্পাদক এস,এম,এ ভুট্টো, সিঃ সাংবাদিক নিখিলেশ গাইন ও সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল সহ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও মহানগরী এবং জেলার আ’লীগ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বটিয়াঘাটায় পদোন্নতির দাবিতে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

বটিয়াঘাটা প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদবি পরিবর্তন সহ গ্রেড উন্নিত করণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি) এর দপ্তরের কর্মরত তৃতীয় শ্রেণির সকল সরকারি কর্মচারীরা।গতকাল  মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে তাঁরা এই পূর্ণদিবস কর্মবিরতি পালন করে।সরকারি ওই সকল কর্মচারীদের এ কর্মবিরতিতে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ে।সরেজমিন পরিদর্শনে জানা যায়,  বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারী (গ্রেড ১৪-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নিত করনের দাবিতে  পূর্ণ দিবস ওই কর্মবিরতি পালন করছে বটিয়াঘাটা উপজেলার  ওই সকল সরকারি কর্মচারীবৃন্দ।ত্ােদর  দাবি বাস্তবায়নের জন্য আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচীত  সরকারী ছুটির দিন ব্যথিত আগামী ২৪ মার্চ পর্যন্ত এ  কর্মবিরতি চলবে বলে তাঁরা  জানান বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির  নেতৃবৃন্দ।  প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি পালন চলবে বলেও  তাঁরা জানান । তাঁরা আরও জানান, এরি  মধ্যে দাবি মানা না হলে  সকল উপজেলায় মানববন্ধন  সমাবেশ ও পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানায়  অংশগ্রহণকারী কর্মচারীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অফিসের প্রধান সহকারী নাজিমুল হক গাজী, ইউএনওর সিএ মোঃ মনিরুজ্জামান,ভূমি অফিসের নাজির শেখ মোঃ ওমর ফারুক, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেলোয়ার হোসেন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী জন্মজয় বিশ্বাস, ইউএনওর অফিস সহকারী সুজন কুমার বালা ও সহকারী তোফাজ্জেল হোসেন প্রমূখ। ভূমি অফিসের প্রধান সহকারী নাজিমুল হক গাজী জানান, আজ অবদি প্রায় বিশ বছর যাবৎ তারা এই আন্দোলন করে যাচ্ছে। কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সাথে বার বার সাক্ষাৎ করার পরেও তাদের দাবি বাস্তবায়িত হয়নি। যদি কতৃপক্ষ দাবি বাস্তবায়নে একমত পোষণ করেও বাকসাসের যৌক্তিক দাবি এতদিন অবহেলার সাথে দেখায় হতাশ হয়েছে কর্মচারীরা। তাই দাবি বাস্তবায়িত না হলে আগামীতেও কেন্দ্রের নির্দেশে সকল কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান তারা।

বটিয়াঘাটায় জাতীয় বীমা দিবস পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনা ও যথাযোগ্য মর্যাদায় বটিয়াঘাটায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শেষ হয়। উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক  আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার অমিত সমাদ্দার, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার সিফাত হোসেন জয়া, মেরিন ফিসারিজ অফিসার রতন রায়, পিআইও এমদাদুল হক, সহকারী যুব উন্নয়ন অফিসার শিশির দাস, উপ সহ-প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পরিতোষ কুমার, সাংবাদিক সুমন বিশ্বাস ও বিশ্বজিৎ মন্ডল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ব্রাঞ্চ ম্যানেজার শিবানী রায়, ইউনিট ম্যানেজার নিবেদিতা মন্ডল,ফিল্ড অফিসার সঞ্চিতা বিশ্বাস,স্বাগতম মন্ডল, মধুমিতা রায়, রিতা বিশ্বাস ও রিপন মন্ডল প্রমূখ।

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে আন্দোলন ৬ষ্ঠ দিনে, নতুন নতুন কর্মসূচি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি

ধর্ষকদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ও শিক্ষক শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের ৬ষ্ঠ দিনে সোমবার (৩ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টাসের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু।

তিনি দুপুর ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিকেল ৪ টায় প্রতিবাদী কনসার্ট ও সন্ধ্যা ৭ টায় আলো হাতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে,  প্রতিদিনের ন্যায় আজ  মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। প্রসঙ্গত, ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী বৃহস্পতিবার পর্যন্ত  ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

ফুলতলায় ৬৫০ গাঁজা ও চোলাই মদসহ আটক ৪

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে ফুলতলা উপজেলার জামিরা এলাকা থেকে মাদক বিক্রির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো জামিরার ছাতিয়ানী গ্রামের রাঙ্গা মোল্যার পুত্র মোঃ আনিচ মোল্যা (৬৮), মৃত আফছার শেখের পুত্র আসারুল শেখ (৩৪) ও অভয়নগরের চলশিয়া গ্রামের মৃত গোলাম রসুলের পুত্র গোলাম মওলা (৪০)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে ও অন্য সদস্যরা ফুলতলার জামিরা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালান। এ সময় ছাতিয়ানী এলাকা থেকে আনিচকে ১০০ গ্রাম গাঁজা ও জামিরার শেখপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা এবং ডাউকোনা ঈদগাহ এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দিলে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া থানা পুলিশ ফুলতলার বাজার থেকে ২ লিটার চোলাই মদসহ শেখ জাহাঙ্গীর হোসেন (৫০)কে গ্রেপ্তার করে। সে দামোদর গ্রামের আঃ করিম শেখের পুত্র। 

ফুলতলার জামিরায় ওয়ার্কার্স পার্টি নেতার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জামিরা ইউনিয়ন কমিটি ও ছাতিয়ানি পানি ব্যবস্থাপনা দলের যৌথ উদ্যোগে ইকলাজ গাজীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে ছাতিয়ানি স্কুলে ওয়ার্কার্স পার্টি নেতা ও পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাধারণ সম্পাদক কমঃ আনছার আলী মোল্যা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম। মোঃ সেলিম খানের পরিচালনায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা সভাপতি মাষ্টার সন্দিপন রায়, আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, মোঃ জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান মোল্যা, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোঃ মুরাদ খান।

ফুলতলায় আইয়ান টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে আইকন একাডেমি বিজয়ী

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশন আয়োজিত ১৬ দলীয় আইয়ান টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের মঙ্গলবার খেলায় আইকন একাডেমি জয়ী হয়েছে। উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত খেলায় আইকন একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। জবাবে ফুলতলা ইউনিয়ন পরিষদ ১৫ ওভার ৪ বলে খেলে সবকটি ইউকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। ফলে আইকন একাডেমি ১৪৫ রানের বিশাল জয় পায়। বিজয়ী দলের টগর ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ জহিরউদ্দিন রাজিব ভুঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, তারেক হাসান নাইচ. ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম ও অনুপম মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনায় ইসলামী আন্দোলনের দাওয়াতী মাসের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৫ টায় দৌলতপুর বেবিস্টান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরওয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন মল্লিক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

দাওয়াতি মাসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতি আবু হুরাইরা, মোঃ ওলিয়ার রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, প্রফেসর গোলাম মোস্তফা বাঙালি, মোহাম্মদ আজহারউদ্দিন, মোঃ মিলন হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ বশির উদ্দিন, মোহাম্মদ কামরুল আলম, মোঃ মাসুদুর রহমান, আলহাজ্ব শেখ কাওসার আলী, মোহাম্মদ নাজমুল শেখ, মোহাম্মদ মহসিন, মোঃ শাহজালাল, আব্দুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহাগ মোল্লা, আসিফুল ইসলাম, মুফতি রাশেদুল ইসলাম মোঃ শহিদুল ইসলাম মোঃ রফিকুল ইসলাম মোঃ আবুল কালাম প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রক্তে কেনা স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলো: কিন্তু এখনো দেশের ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।৪৭% উচ্চ শিক্ষিত বেকার, মাত্র ১% লোকের হাতে জাতীয় আয়ের সিংহভাগ কুক্ষিগত হয়ে আছে, গরীব ও নিম্ন মানুষের কাছে সুচিকিৎসা যেন সোনার হরিণ। অবাধে খুন, গুম ও বিনা বিচারে হত্যাসহ আইনশৃংখলার চরম অবনতিতে দেশের সামাজিক নিরাপত্তাহীনতা আজ প্রকট। মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে, এভাবে সকল ইতিবাচক জরিপে বাংলাদেশের নাম নিচের দিকে আর দুর্নীতিসহ নেতিবাচক জরিপে বাংলাদেশের নাম শীর্ষৈ।

তিনি আরো বলেন, মানুষ শান্তি-মুক্তি চায় কিন্তু ক্ষমতাসীনদের দুঃশাসনে আজ দেশবাসী দিশাহারা। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিণতি, তাই দেশের স্বার্থরক্ষায় ও ঈমানী দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে শ্রেণী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান। ১মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দাওয়াতি মাসের কার্যক্রম চলবে।

যুবদল নেতা তুহিনের মাতার মৃত্যুতে জেলা যুবদলের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান তুহিনের মাতা মোসাঃ সাজেদা বেগম (৬৫) গতকাল রাত ১২.৪৫ মিনিটে পাইকগাছার নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কপিলমুনি ঈদ গায়ের মাঠে যোহরবাদ মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, এবং পারিবারিক করবস্থানে দাফন সম্পূর্ণ হয়।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবদল খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ প্রমূখ।

স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীরযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, এফ,এইচ হলের সাবেক নির্বাচিত জিএস, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুল কে খুলনা মহানগর বিএনপির ১ম সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিজুল হাসান দুলু, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি একরামুল হক হেলাল- কে যুগ্ম-আহ্বায়ক এবং স্বেচ্চাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফারুক হিলটন ও শরিফুল আনাম -কে সদস্য নির্বাচিত করায় বিএনপির মাননীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বিএনপি-কে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ ।

দাকোপের কালিকাবাটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা

মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপের কালিকাবাটি এলাকায় মৃতঃ সৈয়দ মেম্বারের বাড়ির সামনে কালিকাবাটি খালের দু’পাশে প্রায় হাজারো লোকের বসবাস। তাদের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের একটি নড়বড়ে সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁঁকি নিয়ে প্রতিনিয়ত এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীর। এলাকাবাসী বহুদিন ধরে সরকারি খরচে একটি ব্রিজ নির্মাণের জন্য জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ব্রিজের কোনো ব্যবস্থা হয়নি। স্থানীয়রা কয়েক মাস পর পর নিজ খরচে সাঁকোটি নির্মাণ করে আসছে। প্রায় ১০০-১৫০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকোটি যেন গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে স্থানীয়রা জানান, এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে স্বাধীনতার পর থেকে ওই খাল পেরিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় অধিবাসীরা যাতায়াত করে আসছে। এ ছাড়া বিভিন্ন মাঠের ফসল নিয়ে কৃষকরা এ সাঁকো পার হন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। সাঁকোটির পাশে রয়েছে কালিকাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  ইসলামিয়া মাদ্রাসাসহ, এতিমখানা ও মসজিদ। ছোট ছোট কোমলমতি শিশুরা এ নড়বড়ে সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতাল কিংবা ডাক্তারের নিকট আনা-নেয়ায় দারুণ বিপাকে পড়তে হয় তাদের। গ্রামের অসীমা নামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধা চার পার হওয়ার সময় জানান, তাদের ভোগান্তি কেউই দেখতে আসেন না। দুঃখ ভরা মনে বলেন, এই ভোগান্তি কবে শেষ হবে জানিনা। কতোবার কতো লোক এসে মাপে কোন কাজ হয় না বাবা। শুধু মাপামাপিই সার ব্রিজ তো হয় না।  দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী অলক ও সীমা বলে, এত বড় সাঁকো পার হতে ভয় করে। একটা ব্রিজ হলে দৌড়ে স্কুলে যেতে পারতাম। স্থানীয় ইউপি সদস্য বাবলু গাজী জানান, দীর্ঘ বছর ধরে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে চলাচল করছেন। এতে গ্রামবাসীর দুর্ভোগের শেষ নেই। এখানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ জানান, বাঁশের সাঁকোর স্থানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে দাকোপ উপজেলা প্রকৌশলী  জানান, সাঁকো সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটে এক বছরেও অফিসে শোভা পায়নি জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি!

স্টাফ রিপোটার,বাগেরহাট

দেশের সকল সরকারি অফিসসমূহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানোর নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসে। এমনকি মুজিবশতবর্ষ উপলক্ষেও দপ্তরটির কর্মকর্তারা অফিসে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটি তোলেননি। নেই অফিস পরিচিতির সাইনবোর্ডও। গতকাল জাতীয় পরিসংখ্যান দিবস পালন সম্পর্কীত বিষয়ে খোঁজ খবর নিতে গেলে গণমাধ্যম কর্মীদের নজরে আসে বিষয় গুলি।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরঞ্জিত কুমার ঘোষ বলেন, বছর খানেক পূর্বে অফিসটি স্থানান্তর করা হয়েছে। জনবল সংকট ও ব্যস্ততার কারনে অফিসে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটি বসানো হয়নি। পরবর্তী এক সপ্তাহের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলা হবে।

সরকারি এ দপ্তরটিতে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি না থাকার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আগে নজরে আসেনি। এখন জানলাম। আজই ওই দপ্তরে জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটি বসানোর ব্যবস্থা করা হবে।

পদবী পরিবর্তন ও গ্রেড উন্নয়নের দাবিতে কর্মবিরতি

স্টাফ রিপোটার,বাগেরহাট

পদবী পরিবর্তন ও গ্রেড উন্নয়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেনির কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টা থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মবিরতি শুরু করেন।

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত সব তৃতীয় শ্রেণির কর্মচারীরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সদস্যরা জেলা প্রশাসনসহ সব প্রশাসনিক দপ্তরের কাজ খুবই গুরুত্বসহকারে করে থাকে। অনেক সময়, সকাল থেকে মধ্য রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রীও আমাদের দাবির প্রতি সদয় সম্মতি দিয়েছেন।  এর পরেও আমাদের পদ-পদবী ও গ্রেড উন্নয়ন করা হচ্ছে না। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশসকের কার্যালয়সহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারি কমিশনার ভূমি দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মরতরা কর্মবিরতি পালন করছে। আমাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাবো।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাগেরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হান্নান শেখ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শেখ আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক দিহিদার এনামুল হক প্রমুখ।

বাগেরহাটে হাসপাতালের মেঝেতে টয়লেটের পানি, নষ্ট হচ্ছে ওষুধ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর নতুন ভবনের দোতলার টয়লেট ও বাথরুমের নোংরা পানি গড়িয়ে পড়ছে নিচ তলায়। হাসপাতালের প্যাথলজি ও ইপিআই কক্ষের সামনের মেঝেতে সয়লাব হচ্ছে পিলারের গা চুয়ে আসা পানি। পিলারের গোঁড়া থেকে কাদামাটির বেড়ি দেওয়া হলেও উপচে পড়ছে পানি। এতে পাশে সারি সারি ওষুধের কাটুন ভিজছে। নষ্ট হচ্ছে ওষুধও। সোমবার (২৮ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। জমে থাকা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নাক-মুখ চেপে চলাচল করছেন রোগীরা।

এ সময় কয়েকজন রোগী মন্তব্য করেন, হাসপাতালের অবস্থা এমন হলে সুস্থতা দূরে থাক, আরও রোগজীবাণু নিয়ে বাড়ি যেতে হবে। এসব দেখার কি কেউ নেই?

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় চলছে শরণখোলার ৫০ শয্যার এই হাসপাতালটি। এসব কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এ হাসপাতালের জন্য মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী। যে কারণে হাসপাতালের সবখানেই ময়লা-আবর্জনা দেখা মেলে। টয়লেট-বাথরুমগুলোও অপরিচ্ছন্ন। এছাড়া, চিকিৎসকসহ সব ধরনের জনবল সংকট রয়েছে এখানে। অথচ এসব সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টেকনোলজিস্ট মো. ফরিদ আহম্মদ বলেন, ২৪ ফেব্রুয়ারি সকালে এসে দেখি অফিসে ঢুকতেই সামনের মেঝেতে পানি। তা দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। এসময় খোঁজ নিয়ে দেখি পিলারের গা বেয়ে পানি পড়ছে। ওইদিনই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) এসে কাদামাটির বেড়ি দিয়ে গেছেন।

ফরিদ আরও বলেন, বেড়ি পানিতে পূর্ণ হয়ে গেলে সুইপার বালতি ভরে তা বাইরে ফেলে দেন। দোতলার রোগীদের ওয়ার্ডের সমস্ত টয়লেট-বাথরুমের পাইপ এখান থেকে নেমেছে। হয়তো ভেতর থেকে কোনো পাইপ লিক (ফুটো) হয়েছে। দ্রুত মেরামত করা না হলে পরিবেশ আরও দূষিত হবে।

এ বিষয়ে শরণখোলার নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আমি সবেমাত্র ইউএইচএফপিও হিসেব যোগদান করলাম। খোঁজ নিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।

বহুমূখী কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনির্বাণ লাইব্রেরি: এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে ও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। এই মূলমন্ত্র প্রধানমন্ত্রী মনে-প্রাণে ধারণ করেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। তিনি  আরো বলেন, মননশীল জাতি গঠনে লাইব্রেরির বিকল্প নেই। তবে বেশিরভাগ লাইব্রেরি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অনির্বাণ লাইব্রেরি বহুমূখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রত্যন্ত অঞ্চলের এ লাইব্রেরিটি নানামূখী কর্মকান্ডের মাধ্যমে অত্র অঞ্চলকে আলোকিত করছে। তিনি অনির্বাণ লাইব্রেরিকে অনুসরণ করে দেশের প্রতিটি এলাকায় বহুমূখী কর্মকান্ডের লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় দেশের দক্ষিণাঞ্চলের বাতিঘর হিসেবে খ্যাত খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী মাহমুদকাটী এলাকায় অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনির্বাণ লাইব্রেরির কার্যকরি সদস্য অধ্যাপক কার্তিক চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষাবৃত্তি প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস এবং ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মোঃ হায়াতুজ্জামান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রভাষক স্বপন কুমার, লাইব্রেরির পরিচালনা পর্যদের নেতৃবৃন্দের মধ্যে গনেশ চন্দ্র ভদ্র, সমিরন দে, রহিমা আক্তার সম্পা, প্রভাষক আনিছুর রহমান, গোবিন্দ চন্দ্র বসু, অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, মানিক চন্দ্র ভদ্র সহ ইউনিয়ন আ’লীগের মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, জি এম আব্দুস সাত্তার, আব্দুল হালিম খাঁ ও শেখ হাফিজ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তোহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র মন্ডল, এম এম আজিজুল হাকিম, ফরহাদুজ্জামান তুষার, মীর ছদরুল আমিন, মৃগাঙ্ক বিশ্বাস, অনিমেষ মন্ডল, অমরেশ গাইন, রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, মওদুদ আহম্মেদ প্রমুখ।

কলারোয়ার কেঁড়াগাছিতে গ্রাম ডাঃ কল্যাণ সমিতির উদ্েযাগে সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি

কলারোয়ায় বাংলাদেশ  গ্রাম ডাঃকল্যাণ সমিতি কেঁড়াগাছি ইউনিয়ন শাখার উদ্েযাগে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের বার বার নিবর্রাচিত চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল কে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার( ১লা মার্চ) বেলা ১১ টায় বোয়ালিয়া মমতাজ আহম্মেদ কমপ্লেক্সে গ্রাম ডাঃ ইমাদুল হকের সভাপতিত্বে ও সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকার উপস্থাপনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অষ্ট্রালিয়া প্রবাসী সিডনি আওয়ামীলীগের সহ সভাপতি কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব,এস এম আলতাফ হোসেন লালটু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল,বুশরা হাসপাতালের ডিরেক্টর মোঃজাহিদুল  ইসলাম,বাংলাদেশ গ্রাম ডাঃ কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ ছিদ্দিকী,প্রধান শিক্ষক বদরুর রহমান,কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ চৌধুরী, জেলা সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও  সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ,গ্রাম ডাঃআবু সাইদ,মনিরুজ্জামান,আবু তাহের,সিরাজুল ইসলাম প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,মাওঃআবু তাহের। বুশরা হাসপাতালের সার্বিক ব্যাবস্হাপনায় অতিথিদের কে ফুল দিয়ে বরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

ক্যান্সার আক্রন্ত জন্মান্ধ শিউলী সরকারসহ বিত্তবানদের সহযোগিতা কামনা

খবর বিজ্ঞপ্তি

ক্যান্সার আক্রান্ত জন্মান্ধ শিলুপা খাতুন শিউলী। পিতা-মাতা হারা শিউলী এখন খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত: রেজাউল শেখের কন্যা শিউলীরা বয়স এখন ২৬ বছর। জন্মান্ধ হওয়ার কারণে তার বিয়ে হয়নি। ৪ভাই বোনের মধ্যে সে তৃতীয়। বড় দু’ বোনের বিয়ে হয়ে গেছে। একমাত্র ভাই শিমুল শেখ রাজমিস্ত্রী। ভাইয়ের সংসারে থেকে বড় হচ্ছে।

ভাই শিমুল শেখ বলেন, গত ৯জানুয়ারি থেকে স্তানক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক মো. রফিকুল ইসলামের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন তিনি। এলাকার চেয়ারম্যান – ইউপি সদস্য এবং এলাকাবাসী কিছু টাকা দিয়েছিলেন। গবীর ও অসহায় পরিবারটির পক্ষে টাকার অভাবে শিউলীর চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব নয়। বোনের চিকিৎসার জন্য ভাই মো. শিমুল শেখ সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা:

মো. শিমুল শেখ

বিকাশ মোবাইল নং- ০১৭০৫-৪৩৮৭৭০। 

ফকিরহাটের মৌভোগ আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ একতা যুব সংঘের আয়োজনে তীতৃয় তম ৮দলীয় আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৩টায় মৌভোগ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সরদার আমিনুর রশিদ মুক্তি ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এই টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোজাহিদুর রহমান (মুজা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আ: কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, কাষ্টমস কর্মকর্তা অরবিন্দ মালী, ইউপি সদস্য আলী আজগর শেখ, মোস্তফা শেখ ও মহিলা ইউপি সদস্যা জেসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল আরাফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি ফারুক গাজী, আরিফুল ইসলাম, আল মামুন, হাসিবুর রহমান, মীম, সজিব, সবুজ, শাওন প্রমূখ। উদ্বোধনীতে নলধা-মৌভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। 

ফকিরহাটের মৌভোগ আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ একতা যুব সংঘের আয়োজনে তীতৃয় তম ৮দলীয় আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৩টায় মৌভোগ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সরদার আমিনুর রশিদ মুক্তি ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এই টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোজাহিদুর রহমান (মুজা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আ: কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, কাষ্টমস কর্মকর্তা অরবিন্দ মালী, ইউপি সদস্য আলী আজগর শেখ, মোস্তফা শেখ ও মহিলা ইউপি সদস্যা জেসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল আরাফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি ফারুক গাজী, আরিফুল ইসলাম, আল মামুন, হাসিবুর রহমান, মীম, সজিব, সবুজ, শাওন প্রমূখ। উদ্বোধনীতে নলধা-মৌভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। 

ফকিরহাটের মৌভোগ আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ একতা যুব সংঘের আয়োজনে তীতৃয় তম ৮দলীয় আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৩টায় মৌভোগ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সরদার আমিনুর রশিদ মুক্তি ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এই টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোজাহিদুর রহমান (মুজা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আ: কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, কাষ্টমস কর্মকর্তা অরবিন্দ মালী, ইউপি সদস্য আলী আজগর শেখ, মোস্তফা শেখ ও মহিলা ইউপি সদস্যা জেসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল আরাফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি ফারুক গাজী, আরিফুল ইসলাম, আল মামুন, হাসিবুর রহমান, মীম, সজিব, সবুজ, শাওন প্রমূখ। উদ্বোধনীতে নলধা-মৌভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্থ কয়রা বেদকাশির বেঁড়িবাঁধের নির্মাণ কাজ এখন দৃশ্যমান

কয়রা (খুলনা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসে ক্ষতিগ্রস্থ কয়রায় বেদকাশির কপোতাক্ষ নদীর বেঁড়িবাঁধের নির্মাণ কাজ শেষে  দৃশ্যমান হওয়ায় এলাকাবাসি অনেকটা স্বস্থির নিশ^াস ফেলতে শুরু করেছে। উল্লেখ্য ২০২০ সালের ২৬ মে ঘূর্ণিঝড় আম্পান এবং ২০২১ সালের ২১ মে ইয়াসে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ নদীর বেঁড়িবাঁধ ভেঙ্গে দুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। লণ্ডভণ্ড হয়ে যায় দেদকাশি ও কয়রা সদর ইউনিয়নের ২০ টি গ্রামের সহস্রাধীক ঘরবাড়ী সহ রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির। ভেসে যায় কয়েক শতাধিক ছোট বড় চিংড়ীঘের ও জলমহল এবং কয়েক মাসের মধ্যে কাশিরহাট খোলার ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মাণ না হওয়ায় লবন পানির জোয়ার ভাটার কারনে কয়েকটি গ্রাম মরুভুমিতে পরিণত হয়।  সূত্র জানায়, ২০২১ সালের শুরুতেই সেনাবাহিনীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২২ কোটি টাকার টেন্ডার পেয়ে কাশির হাট খোলার ক্লোজারসহ গাববুনিয়া পর্যন্ত সোয়া দুই কিলোমিটার বেঁড়িাবাঁধ নির্মানের কাজ শুরু করে। স্থানীয়দের মতে অত্যান্ত ঝুকিপূর্ণ উক্ত বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হলেও পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়নে বাংলাদেশ সেনাবাহিনীর ঠিকাদারি প্রতিষ্ঠান মানসম্মত কাজ করায় বসবসের জন্য ঝুঁকিমুক্ত হয়েছে এই এলাকা। এদিকে দীর্ঘদিন লবণ পানিতে ক্ষতিগ্রস্থ বেদকাশি, গাজী পাড়া, গাববুনিয়া, হাজতখালী, কাটকাটা, কাটমারচর, ২ নং কয়রা গ্রামের মানুষ এবং এসব এলাকার রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বড় ধরনের কোন সামুদ্রিক জলোচ্ছাস না হলে বর্তমান দৃশ্যমান বেঁড়িবাঁধ অনেকটা রক্ষা করবে বলে এসব ক্ষতিগ্রস্থ পরিবারের একাধিক ব্যক্তি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা কর্মকর্তা মশিউর রহমান জানান, পাউবোর ১৩-১৪/২ নং পোল্ডারের শুণ্য থেকে  আড়াই কিলোমিটার অথ্যাৎ গাববুনিয়া থেকে কাশিরহাট খোলা কপোতাক্ষ নদীর বেঁড়িবাঁধ বেশি ঝুকিপূর্ণ। যে কারনে সেনাবাহিনীর মাধ্যমে কাজটি সম্পন্ন করায় এই এলাকা অনেকটা ঝুকিমুক্ত। তিনি বলেন, অনুরুপ দক্ষিণ বেদকাশি, কয়রা ও মহারাজপুর ইউনিয়নের ঝুকিপূর্ণ কিছু এলাকায় বাঁধ নির্মাণ কার্যক্রম অব্যহত আছে।

কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য সম্প্রতি কয়রা প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিককে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তিনি টেকসই বেঁড়িবাঁধ নির্মানের জন্য যে অর্থ বরাদ্ধ পেয়েছেনতার কার্যক্রম এখনও শুরু হয়নি। তিনি বলেন, আম্পান ইয়াস পরবর্তী মাননীয় পানি সম্পদ মন্ত্রী স্প্রিড বোর্ডে কয়রা উপজেলার কিছু কিছু ক্সতিগ্রস্থ বেঁড়িবাঁধ সরোজমিনে দেখে সাড়ে তিন শ কোটি টাকা বরাদ্দ দিয়েিেছলেন সেইন অর্থের কার্যক্রম এখন চলমান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দেওয়া অর্থের কাজ শুরু হলে কযরা বেঁড়িবাঁধ দৃশ্যমান হবে যাহা এ অঞ্চলের মানুষ কখনও ভাবতেও পারিনি। তিনি দ্রুত উল্লেখিত বরাদ্ধকৃত অর্থের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের নিকট ঘনঘন খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।

আজ জাতীয় ভোটার দিবস

তথ্য বিবরনী

আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বয়রাস্থ নিজস্ব সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

বাগেরহাটে ৩দিন ব্যাপী “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ” শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট জেলার কর্মরত সাংবাদিকদের জন্য “মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী এক প্রশিক্ষণ” আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজন করেছে। জেলার কর্মরত ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নিয়েছেন। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রশিক্ষণে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সকালে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এই সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল বাকী তালুকদার, পিআইবির প্রশিক্ষক মো: শাহ আলমসহসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষনের প্রথম দিনের ট্রেনিং পরিচালনা করেন আজকের পত্রিকার ফ্যাকচেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ। আগামী ৫ মার্চ “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন” এর সমাপনী অনুষ্ঠিত হবে। 

বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” বীমা দিবসের এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে ‘জাতীয় বীমা দিবস ২০২২’ পালিত হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বীমা দিবসের বিভিন্ন ব্যানার, মাইক সহ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাধীনতা উদ্যানে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাটে সকল বীমা কোম্পানি অংশগ্রহণ করে।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিজাউল করিম। এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর ইনচার্জ মোঃ সেলিম খান, মোঃ রুহুল আমিন, মোঃ লিটন হাওলাদার,মেহেদী হাসান পারভেজ সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে স্বাধীনতা উদ্যানে বীমা দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইন্দুরকানীতে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। জানা যায়, সোমবার রাতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান উপজেলা পরিষদ থেকে বের হয়ে পিরোজপুর যাওয়ার পথে একদল দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে তাকে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ পরে তাকে গাড়ি থেকে নামানোর জন্য টানাহেচড়া করেন। তিনি নামতে না চাইলে তার গাড়ির গ্লাস ভেঙ্গে তার উপরে শারীরিক হামলা চালায়। স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের সড়িয়ে দেয়  পরিস্থিতি নিয়ন্ত্রন করেন ।

অভিযুক্তরা জানায়, সরকারী ঘর দেওয়ার জন্য চেয়ারম্যান তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ভুক্তভোগীরা ঘর পায় নাই এবং টাকাও ফেরৎ পায় নাই। এ নিয়ে উত্তেজিত ভুক্তভোগীদের সাথে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়েছে এছাড়া আর কিছু হয়নি ।

এ্যাড. এম. মতিউর রহমান জানান, আমার গাড়ীটি গতিরোধ করে কুশলবিনিময় করে অতর্কিতভাবে সজিবের নেতেৃত্বে অপরিচিত ৭/৮ জন লোক এসে এ হামলা চালায়। হামলায় সরকারি গাড়ীটি গ্লাস ভেঙ্গে ফেলে ও আমার গায়ে আঘাত করে । ওরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা আদৌ সত্য নয়। রাজনৈতিক কোন্দলের কারনে আমার উপরে এ ধরনের হামলা করা হয়েছে। হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইন্দুরকানী বাজারের বিভিন্ন সড়ক হয়ে উপজেলা পরিষদের হলরুমে সামনে পদসভা করা হয়। পদসভায় বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান খসরু, মোঃ মনিরুজ্জামান শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, মোঃ কামরাজ্জামান তালুকদার শাওন, আওয়ামীলীগ নেতা মোঃ বজলুর রহমান মিন্টু, পত্তাশী আ”লীগ সাধারন সম্পাদক আঃ আজিজ হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন আ”লীগ সভাপতি গৌতম,সাধারন সম্পাদক মোঃ মহসীন, উপজেলা যুবলীগের সাধারন সাধারন সম্পাদক মোঃ শাহীন গাজী, যুবলীগ নেতা মাসুদ রানা আকন,ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ প্রমুখ। বিকালে উপজেলা আ”লীগে উদ্যোগে এক জরুরী সভা আয়োজন করা হয় বলে জানা যায় ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রে রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি । তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব ।

ইন্দুরকানীতে পূর্নদিবস কর্ম বিরতি

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ

জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব প্রশাসন উপজেলা ভূমি অফিসের কর্মরত গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের জন্য ইন্দুরকানীতে সারাদিন কর্মবিরতি ও পূর্নদিবস পালন করেন ।এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলার সহকারী ভূমি অফিসের বিভিন্ন পদে কর্মরত মোঃ জাহিদুল ইসলাম, সাকাওয়াত হোসেন লিপু,মিজান হোসেন, কানিজ নিপা, সুবাদ মলঙ্গীর, মিজানুর রহমান, মোঃ নান্না আকন প্রমুখ ।

ভারত থেকে দেশে প্রবেশ কালে ৪জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে দেশে প্রবেশের সময় পারাপারে সহায়তাকারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর ইউপির কানাইডাঙ্গা সীমান্তের ৫১নং মেইন পিলারের ২০০গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর জেলার বর্ণি গ্রামে ফটিক দাসের ছেলে সন্যাসী দাস (৪০), পিরোজ জেলার সিরামকাঠি গ্রামের জগবন্ধু মন্ডলের ছেলে পুশপেন্দ্র মন্ডল (২৭), নারায়ণগঞ্জের কাশিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৬), চট্টগ্রামের কাপ্তাই রাস্তামাথার আব্দুর রহিমের মেয়ে খাদিজা আক্তার পুতুল (২৮)। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে দেশে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রো চালকের মৃত্যু

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম(৪৫) নামে এক মাইক্রো চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার আজিবাড়ি নওদাগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাইক্রো চালক বেড়েরমাঠ গ্রামের মৃত বরকত মীরের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্য রাতে মাইক্রো চালক নজরুল ইসলাম যশোর সদর হাসপাতালে রোগী নিয়ে যায়। ফিরে আসার সময় ভোররাতে আজিবাড়ি নওদাগ্রাম নামক স্থানে পৌছলে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে চালক নজরুল কুচড়েমুচড়ে গাড়ির ভিতর পড়ে থাকে। আধা ঘন্টা পর তার জ্ঞান ফিরলে বাড়িতে ফোন করে। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে সেখান থেকে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষন পর তার মৃত্যু হয়।

ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

মহেশপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (জনবীমার) কর্মকর্তারা উপস্থি ছিলেন।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর জেনারেল ম্যানেজার (জনবীমা) বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এ জি এম (জনবীমা কবির ইকবাল,মহসিন হোসেন,তরিকুল ইসলাম, জোসনা খাতুন,অলিভা খাতুন,রাবেয়া খাতুন,ফারুক হোসেন,সাংবাদিক সরোয়ার হোসেন,নাসির উদ্দীন,অসীম মোদক,বি এম আব্দুস সালামসহ শত শত বীমা কর্মী।

এর পুর্বে মহেশপুর কলেজ বাসষ্ট্যান্ড থেকে একটি বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।

পতাকা দিবস উপলক্ষে জেএসডি’র আলোচনা আজ

খবর বিজ্ঞপ্তি

১৯৭১ সালের ২ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র খুলনা জেলা ও নগর শাখা আজ বুধবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর সভাপতি লোকমান হাকিম সভায় প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসিন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এদিনে ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব প্রথম পতাকা উত্তোলন করেন।

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান ও ক্যামেরাপারসন আরাফাত হোসেন অনিক রোববার রাতে পেশাগত কাজ শেষে খুলনায় ফেরার পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় কিছু দুর্বৃত্ত তাদেরকে লাঞ্ছিত ও গালিগালাজ করে। 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ শাস্তির দাবি জানিয়েছেন।

গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

খুলনায় গৃহবধূ খুকুমনিকে পুড়িয়ে হত্যা মামলায় নিহতের স্বামী কামরুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৬। সোমবার রাত ১১টায় নগরীর আল ফারুক মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত অব্যাহত রেখেছিল। আদালত মামলা গ্রহণের নির্দেশ দেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত ১৭ ফেব্রুয়ারি রাতে স্বামীর দেওয়া আগুনে পুড়ে যায় খুকুমনির শরীর। গত ২১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে গত ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা শিউলী বেগম।

মামলার প্রেক্ষিতে সোনাডাঙ্গা থানার ওসিকে আবেদনটি হত্যা মামলা হিসেবে রেকর্ডের নির্দেশ দেন আদালত। এ মামলায় খুকুমনির স্বামী কামরুল ইসলাম স্বাধীনকে আসামি করা হয়।

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রী দুই নারী নিহত, আহত-৮

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় যশোর-কালনা সড়কের চৌগাছা ভাটা এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা বিশ্বাস (৫০) নামে দুজন নারী নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, মঙ্গলবার বিকেলে যশোর-কালনা সড়কের চৌগাছা ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিযাত্রী মিনি রানী ও মমতা লোহাগড়ার জয়পুরে তাঁরক চাঁদের তিরোধান তিথিতে অংশ নিতে যাচ্ছিলেন। তাদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সমসপুর গ্রামে।

ওসি শওকত জানান, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও মিনি রানীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত যাত্রী নিন্দ্রা মন্ডল, দিপা মন্ডল, অলোকা মন্ডল, টুকু রানী ও ঝর্না রায়কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরতর আহত সিএনজি চালক আশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজি যাত্রী আনন্দ মোহন রায় জানান,শিব চতুর্দশী উপলক্ষে মঙ্গলবার দুপুরে তারা পাঁচটি সিএনজি নিয়ে অভয়নগরের সমসপুুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারক গোসাইয়ের বাড়িতে যাচ্ছিলেন।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, গ্রেপ্তার ১

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে মাহবুব শিকদার (৫০) নামের স্থানীয় এক বিএনপি নেতার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত মাহবুব শিকদারের বাড়ি শালিখা উপজেলার শরুশুনা গ্রামে। তিনি শালিখা উপজেলা বিএনপির সদস্য ও শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন শিকদারের ভাই।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন বাদী হয়ে আজ সকালে ওই ব্যক্তির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে মাহবুব শিকদারকে আটক করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মাহবুব শিকদারের ভাই ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার বলেন, ‘আমার ভাই রাজনীতির সঙ্গে যুক্ত নয়। দেড় মাস আগে সে ফেসবুক খুলেছে। কীভাবে এটা তার অ্যাকাউন্টে এল, সেটা ও বুঝতে পারছে না। বিষয়টা নিয়ে আমরা বিব্রত।’

চিত্রা নদীর বুকের সেই ধানখেতে কীটনাশক, দেড় শতাধিক হাঁসের মৃত্যু

ঝিনাইদাহ প্রতিনিধি।।

ঝিনাইদহে চিত্রা নদীর জায়গা দখল করে চাষ করা ধানখেতে দেওয়া কীটনাশকে দেড় শতাধিক দেশি হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার জেলার কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর ও সিংদহ গ্রামের ২৩ পরিবারের ১৫৮টি হাঁস দখলদারদের দেওয়া কীটনাশকে মারা যায়।

মৃত হাঁসগুলো নিয়ে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। তাঁরা বলেছেন, আরও বেশ কিছু হাঁসের খোঁজ পাচ্ছেন না নদীপাড়ের বাসিন্দারা। এসব হাঁস মারা যাওয়ার পর লুকিয়ে ফেলা হয়েছে বলে তাঁরা সন্দেহ করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন, তাঁদের প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তাঁদের দাবি, বাড়ির পাশেই রয়েছে চিত্রা নদী। এ নদীতে গরু-ছাগল পানি খেতে নামে, গৃহপালিত হাঁসগুলো সাঁতার কেটে বেড়ায় এবং বাড়ির নারী-পুরুষেরা গোসল করেন। এসব হয়ে এসেছে এত দিন। সেই নদী এখন চলে গেছে দখলদারদের কবলে। তাঁরা নদীর বুকে মাটি কেটে জমি বানিয়ে ধান চাষ করেছেন। এই ধানখেতে কীটনাশক দিয়ে পোকামাকড় মারতে গিয়ে মরছে গৃহপালিত প্রাণীগুলো। তাঁরা এ ঘটনার বিচার চেয়ে, নদী সবার জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে চিত্রা নদীর সিংদহ ও পারশ্রীরামপুর গ্রামে গিয়ে দেখা যায়, নদীর পানিতে মারা যাওয়া হাঁসগুলো ভেসে উঠছে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর তলদেশে ধান আর ধান। নদীর ওপরে বসবাসকারী প্রভাবশালীরা নদীর জায়গা দখল করে ধান চাষ করেছেন। তাঁরা নদীর পাড় কেটে তলদেশ সমতল করে সেখানে ধান চাষ করেছেন। এগুলো রক্ষা করতে অনেকে জাল দিয়ে ঘিরে দিয়েছেন। আবার অনেকে মাঝেমধ্যে কীটনাশক ছিটাচ্ছেন।

সিংদহ গ্রামের শরিফুল ইসলাম বলেন, নদী সবার জন্য উন্মুক্ত। নদীতে হাঁস দলবেঁধে খেলা করবে, এটাই স্বাভাবিক। সেখানে দখলদারেরা সরকারি জায়গা দখলে নিয়ে ধান চাষ করে কীটনাশক দিচ্ছেন। এতে নদীতে থাকা নানা প্রজাতির মাছ মারা যাচ্ছে। তিনি বলেন, প্রতিদিনের মতো আজও তার পালিত ছয়টি হাঁস পানিতে যায়। পরে নদীর পাড়ে মারা যেতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। দ্রুত গিয়ে দেখতে পান হাঁসগুলো মারা গেছে।

পারশ্রীরামপুর গ্রামের আম্বিয়া খাতুন বলেন, তার ১১টি হাঁস মারা গেছে। ধান রক্ষায় নদীতে কীটনাশক দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তাঁদের দুই গ্রামের ২৩টি পরিবারের ১৫৮টি হাঁস এভাবে মারা গেছে। এ ছাড়া অনেকেই তাঁদের হাঁস খুঁজে পাচ্ছেন না। তাঁদের ধারণা, এগুলো মারা যাওয়ার পর লুকিয়ে ফেলা হয়েছে। অনেকে মারা যাওয়ার আগেই কিছু হাঁস জবাই করেছেন।

পারশ্রীরামপুর গ্রামের বাসিন্দা ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন বলেন, শুকনো মৌসুমে নদীর পানি অনেকটা শুকিয়ে যায়। যেটুকু পানি থাকে সেখানে একশ্রেণির মানুষ বিষ দিয়ে মাছ শিকার করে। এ কারণে এখন আর নদীতে দেশি প্রজাতির মাছ পাওয়া যায় না। তাঁরা নদীর পাড়ে বসবাস করলেও নদীতে নামতে পারেন না। সাধারণ মানুষের গোসলের জন্যও নদীতে নামা কষ্টকর হয়ে পড়ে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁর দপ্তরে এসেছিলেন। তিনি দেখে ব্যবস্থা নেবেন।

করোনায় ৮ মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৯

ঢাকা অফিস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯৯ জন। শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন সোমবার চারজনের মৃত্যু এবং ৮৯৭ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮১৭টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

 ‘রাজনৈতিক ইন্ধনে’ ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

পিরোজপুর ও ইন্দুরকানী প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা তার ব্যবহৃত সরকারি গাড়িও ভাঙচুর করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের গেটে তার ওপর হামলা হয়।

উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান জানান, তিনি দাপ্তরিক কাজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অসুস্থ মেয়েকে দেখতে পিরোজপুর সদর হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হচ্ছিলেন। এ সময় পরিষদের গেটে সাবেক ছাত্রলীগ নেতা সজীব হাওলাদারসহ অপরিচিত কয়েকজন তার গাড়ি আটকান। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই সজিব হাওলাদার গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে তাকে কিল-ঘুষি মারতে থাকে। অন্যরা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে দেন।

চেয়ারম্যান বলেন, ‘হামলাকারী সজিবের সঙ্গে আমার রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে।’ তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে সজীব হাওলাদারের সঙ্গে থাকা উত্তম কুমার বলেন, ‘আমি কয়েক মাস আগে সরকারি ঘর পাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে ২০ হাজার টাকা দেই। ঘর বরাদ্দ না পাওয়ায় সজীবকে নিয়ে চেয়ারম্যানের কাছে জানতে গেলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় সজীবের সঙ্গে চেয়ারম্যানের মারামারির ঘটনা ঘটে।’

ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, হামলার কথা শোনার পর তারা বিষয়টি তদন্ত করছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, অ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

স্থাপনা আছে, নেই চিকিৎসা সেবা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণের পর উদ্বোধনও করা হয়েছে ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র। তবে জনবল নিয়োগ না দেওয়ায় এটি এখনও চালু হয়নি। ফলে যে উদ্দেশে এই মা ও শিশু কেন্দ্র করা এর সুফল পাচ্ছেন না এলাকাবাসী। কারণ পূর্ণাঙ্গ জনবল নিয়োগ হয়নি। ফলে রোগীরা কেন্দ্রে এলেও চিকিৎসা সেবা পাচ্ছেন না। বাইরে থেকে ধারে চিকিৎসক এনে কোনও রকমে বহির্বিভাগ চালু রাখা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতর ঝিনাইদহ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের শোয়াইবনগর এলাকার কেন্দ্রটি ২২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। এটির নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ টাকা। এ কেন্দ্রে দুই জন চিকিৎসক, একজন মেডিক্যাল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, চার জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও একজন অফিস সহায়কসহ সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ অনুযায়ী আউটসোর্সিং প্রক্রিয়ায় ওয়ার্ড বয় ও আয়া নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় কেন্দ্রটি চালু হচ্ছে না।

কালীগঞ্জ ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, চিকিৎসক কামাল হোসেন রোগী দেখছেন। তিনি জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেন। এই কল্যাণ কেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিন দিন বসেন। গত বৃহস্পতিবার ১৭ জন রোগী দেখেছেন।

ঝিনাইদহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদ আহমেদ বলেন, জনবলের অভাবে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। তবে উদ্বোধনের পর থেকেই তিনি অন্য জায়গা থেকে লোক এনে বহির্বিভাগ চালু রেখেছেন। সরকারিভাবে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে, তা সম্পন্ন হলে চালু করা সম্ভব হবে।

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর লবনচরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে নগরীর লবনচরা এলাকার স্লুইচ গেট সংলগ্ন ইব্রাহিম মাদরাসা রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। শহরের টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিটে ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, পাশের তিনটি বাড়ি ও একটি তুষের মিলে আগুন ছড়িয়ে পড়ে।

ব্যাংকে দায়বদ্ধ জমি ও দেওয়ানি মামলা চলাকালিন সরকার কর্তৃক জমি অবৈধভাবে দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার

ব্যাংকে দায়বদ্ধ জমি ও দেওয়ানি মামলা চলাকালিন সরকার কর্তৃক জমি অবৈধভাবে দখলের অভিযোগ এনে ফিস এন্ড কেজ লিমিটেড এর চেয়ারম্যান আবু মো. মুসা প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন ও খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগে  তিনি উল্লেখ করেন, আধা নিবিড় চিৎড়ি চাষের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্প ব্যাংক বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ঋন নিয়ে চিংড়ি চাষের নিমিত্তে ১৯৯১ সালে খুলনা জেলার কয়রা থানাধীন মৌজা চৌকুনিতে ৩৩ একব জমি খরিদ পুর্বক প্রচলিত নিয়মে ১২ লাখ টাকা ইকিউটি জমা পূর্বক ৪৭ লাখ টাকা প্রকল্পের খণ অনুমোদন হয়। ব্যাংক হইতে ১৭ লাখ টাকা ব্যায়ন গ্রহনে মাটির কাজ আরম্ভ হলে চৌকুনি নদী বাধের কারনে পানির সমস্যা হওয়ার আশংকায় উক্ত কোম্পানী-বাংলাদেশ শিল্প ব্যাংকের অনুমোদন পূর্বক জেলা খুলনা, থানা দাকোপ, মৌজা কালাবগি, এসএ খতিয়ান নং ২৩১, ২৩২ ও ৪৭৯ এর দাগ নম্বর ১২০৯,১২১০, ১২১৪, ১২১৫ আওতাভুক্ত ২৬.৭৬ শতক.জমি “ইংরেজি ১১.৩.৯২ তারিখ ৪৬২ নম্বর দলিলে কবলমুলে খরিদ করা হয়। অত্র কোম্পানী অর্থাৎ. ফিস .এন্ড কেজ লিমিটেড-এর নামে নামপত্তন, করখাজনা প্রদানে প্রচলিত নিয়মে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর কোম্পানীর দ্বিতীয়স্থল কালাবগিতে ব্যাংকের অনুমোদন পূর্বক লে-আউট প্লান মোতাবেক ুইস’ গেট, খাল, পুকুর, ভেড়িবাধ ও ঘর দরজা ইত্যাদিতে প্রায় ৬০ লাখ টাকা. খরচ করি। প্রলয়ংকারী-আইলার. আঘাতে অত্র এলাকা. প্রায় দুইবছর কাল পানিতে ডুবে থাকে এবং জোয়ার ভাটার কারনে প্রকল্পের ডিজাইন, প্ল্যান সবকিছু ধ্বংস ও নষ্ট হয়ে যায়। বর্তমানে জমিটি ফসল অনুপযোগী প্রায়। তথাপি. অনেকাংশের, জমিতে ধান ও মাছ চাষ করিতেছি। তিনি আরো উল্লেখ করেন, বিআরএস জরিপকালে ভুলের কারনে কোম্পানীর নামে বিআরএস রেকর্ড না হইয়া পূর্বের মাধিক বা অন্যান্যের নামে রেকর্ড হইয়াছে এবং ১ নঘর খাস খানে এসএ: ১৪৭৯ খতিয়ান দাগ নম্বর ১২১০ হইতে ৮.৩৮ শতক জমি রেকর্ড হয়। উক্ত রেকর্ড ভুল সংঘশাধনের.জন্য ল্যান সার্ডে ট্রাইবুনাল খুলনাতে ল্যান্ড কেস নম্বর ১২৪০/১৯ দায়ের করি। সরকার পক্ষ জবাব না দেয়ার’কারনে বারংবার জবাবের জন্য দিন ধার্ধ্য হইতেছে। ৬ মার্চ জবাবের জন্য দিন ধার্ধ্য আছে। ইতমধ্যে গত ১৮জানুয়ারি দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী, কমিশনার (ভুমি) তফশিল বর্নিত জমিতে পরিদর্শনের জন্য যান এবং আমাকে বলেন ১ নম্বর খাস খতিয়ানে ৮.৩৮ শতক জমি গিয়েছে। উক্ত জমি সরকারি সম্পত্তি, এখানে বালু ভরাটপূর্বক গুচ্ছ গ্রাম হইবে । আপনার কাগজপত্র থাকিলে সহকারী কমিশনার (ভূমি) দাকোপ অফিসে যাবেন। আমি গত ১৯ জানুয়ারি ভূমি অফিসারের দণ্ডরে যাই, বিস্তারিত জানাই এবং কাগজপত্র দেখাই । কিন্তু তাতে তিনি অসত্তষ্টি. প্রকাশ করেন এবং বলেন আপনি অন্যায়ভাবে জীলজালিয়াতি পুর্বক জমি দখল করতেছেন। সরকারি কাজে বাধা দিলে আপনাকে বিভিন্ন ধরনের মামলা দেয়া হবে। ওইদিন দাকোপ থানায় আমার নামে মিথ্যা-একটি জিডি করেন এবং আমার দলিল পত্রের ফটোকপি রাখেন।

তিনি আরো উল্লেখ করেন, সুতারখালী ভূমি অফিসার ইতপূর্বে উক্ত জমিতে লাল পতাকা টানিয়েছেন এবং সরকারি সম্পত্তি হিসেবে চিনহিত করেছেন। আইনের সীমাবদ্ধতার কারনে আমি গত ইংরেজি ২৩ জানুয়ারি তারিখ যুগ্ম জেলা জজ ৪র্থ আদালত খুলনাতে দেওয়ানী ০৪/২২ নম্বর মোকদ্দমা দায়ের করি এবং গত ইংরেজী ০২/২/২২ তারিখ সরকার পক্ষে জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি), দাকোপ খুলনার বিরুদ্ধে দেওয়ানী কার্ধবিধি আইনের ৩৯ আদেশের ১ ও ২ রুলযোগে ও ১৫১ ধারার বিধান মোতাবেক অন্তবর্তীকালীন ও অস্থায়ী নিষেধাভ্ভার দরখাস্ত করি। বিজ্ঞ আদালত সরকারকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর শোকজ নোটিশ জারীর সদয় আদেশ প্রদান করেন। ইংরেজী ১৭-০২-২২ তারিখ সরকার পক্ষ সময়ের আবেদন করেন। কিন্তু তাহারা তফসিল বর্ণিত জমিতে মাটি কাটিয়া বালু ভরাট এবং গুচ্ছগ্রাম করিবার প্রয়াস অব্যাহত রাখিয়াছেন। যেহেতু বিআরএস জরিপে ভুল সংশোধরে জন্য ল্যান্ড ট্রাইব্যুনীল কেস নম্বর-১২৪০/১৯ ও বিজ্ঞ যুগ্ন জেলা জজ ৪র্থ আদালত খুলনাতে দেওয়ানী-০৪/২০২২ নম্বর মামলায় নিষেধাজ্ঞার জন্য শোকজ নোটিশ হইয়াছে এবং উক্ত সম্পত্তিতে মামলা নিম্পত্তির পূর্বেই সরকারী অর্থ ব্যয় হইতেছে। জমির শ্রেনী/ফিসার, ন্যাচার পরিবর্তন করিলে ভবিষ্যতের জন্য অপুরনীয় ক্ষতি হইবে। ন্যায় বিচারের স্বার্থে সশশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক কর্াাদী হুগিত রাখিবার আবেদন করিতেছি। অন্যথায় আইন অবমাননা এব ন্যায় বিচার ব্যাহত হইবে। তিনি বলেন, নিজের সম্পত্তি রক্ষার্থে আইনের আশ্রয় লইয়াছি মাত্র। কিন্তু শত্রুপক্ষের মিথ্যাকেস/মামলায় এবং বিভিন্ন হুমকি ধামকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার অভাব মনে করিতেছি। আপনাদের প্রতি আবেদন উল্লেখিত বিষয়াদির উপর মহানুভব দৃষ্টি প্রদানের মাধ্যমে সংবাদ প্রকাশ করিয়া একজন অসহায় মানুষের পাশে দাড়াবেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ঝিনাইদহে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে গম, ভূট্টা, মসুর, খেসারী, ধান, রবিশস্য, আমের মুকুল ক্ষতিগ্রস্থ ও ড্রাগন চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের মাঠের ড্রাগন চাষী ও পাশ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, গত এক বছর আগে ৫৯ শতাংশ জমিতে তিনি ড্রাগন ফল চাষ করেন। এ বছর মার্চ মাসের থেকে ফল ধরতে শুরু করবে কিন্তু হঠাৎ ১০ থেকে ১৫ মিনিটের একটি শিলাবৃষ্টি সব তছনছ করেছে। তিনি আরও জানান, গত এক বছরে বিভিন্ন ভাবে ধারদেনা করে প্রায় ৫ লক্ষ টাকার মত ড্রাগন চাষে খরচ করেন। এবছর প্রায় ১০ লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রির আশাবাদি ছিলেন তিনি।

ওই মাঠে একই সমস্যা আকাশ নামের আরও এক চাষীর। তিনি ৬০ শতাংশ জমিতে ড্রাগনের চাষ করেছেন। তাদের দেখা দেখি ওই এলাকার অনেকেই উদ্বুদ্ধ হয়ে এ চাষ শুরু করে। বর্তমানে তারা সকলে চিন্তিত। আনোয়ার হোসেন ও আকাশ আরও বলেন, লেখাপড়া শেষ করে চাকুরি না পাওয়ায় তারা এ চাষে মনোযোগি হয়। তারা সরকারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতার দাবি করেন। জানা যায়, গত রোববার বিকাল ৩ টার দিকে শুরু হয় বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টিতে সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে থাকা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও মাটির সাথে মিশে গেছে গম, মসুর, ভূট্টাসহ অন্যান্য ফসল। ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও। ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ড্রাগন গাছে স্প্রের মাধ্যমে গাছ সতেজ করাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। এছাড়াও ধানের তেমন ক্ষতি না হলেও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। তা নিরূপন করে সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজপথের নানা গণতান্ত্রিক আন্দোলনে মনিরুজ্জামান সাগরের সক্রিয় সম্পৃক্ততা ছিল : মেয়র

খবর বিজ্ঞপ্তি।।

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মৃত্যু অনিবার্য। সব মৃত্যুই কষ্টের। আবার কিছু মৃত্যু আছে যা অপ্রত্যাশিত, যা মেনে নেওয়া অনেক কষ্টের, যা সাধারণ মানুষের হৃদয়ে গভীর শোকচিহ্ন এঁকে দেয়। মনিরুজ্জামান সাগরের মতো সদালাপী নিরহংকার রাজনীতিবিদের মৃত্যু আমাদের নিকট তেমনিই অপ্রত্যাশিত।

তিনি আরো বলেন, সাগর ছিল রাজপথের সাহসী সৈনিক। রাজপথের নানা গণতান্ত্রিক আন্দোলনে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল। রাজনীতিতে সব শ্রেণী-পেশার মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল। কাউকে আঘাত দিয়ে তিনি কথা বলেননি। তার মত একজন ভাল মানুষের প্রস্থান আমরা মেনে নিতে পারছিনা। সড়ক দূর্ঘটনায় মনিরুজ্জামান সাগরের মৃত্যুতে যে ধূর্মজাল সৃষ্টি হয়েছে প্রশাসনের কাছে তার সঠিক তদন্তের জোর দাবি জানান তিনি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ১৯নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নগর যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের আত্মার মাগফেরাত কামনায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, নগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ এনামুল কবীর, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ¦ী মোতালেব মিয়া, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর জাহান রুমি, নগর যুব লীগের সদস্য কবির পাঠান। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ নুর মোহাম্মদ, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, আব্দুল কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এজাজ পারভেজ বাপ্পি,  আলী আকবর, মো. রুহুল আমীন খান, খাজা মঈনুদ্দিন, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী,  এ্যাড. সোহেল পারভেজ, চ. ম মুজিবুর রহমান,  শেখ জাহিদুল হক,  মো. জাহিদুল ইসলাম, সরদার আব্দুল হালিম,  মীর মোঃ লিটন, জাকির হোসেন, মোঃ সবুর হোসেন, সোহেল চৌধুরী, এ এম আল মামুন চৌধুরী, নুরিনা রহমান বিউটি, মনিরুল ইসলাম ময়না, কবিতা খানম, ওছিরন বেগম, মনোয়ারা বেগম, লুৎফুন্নাহার লিলি, কবিতা আহম্মেদ, লাখি আক্তার, রেসমা বেগম, সাবেহা ইসলাম আংগুর, আছমা বেগম, মাহমুদুর রহমান রাজেস প্রমুখ।

স্মরণ সভা শেষে এস এম মনিরুজ্জামান সাগরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।