
বাগেরহাটে হঠাৎ ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় হঠাৎ ঝড়ে গাছ পড়ে অঞ্জুরাণী (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া অঞ্জুরাণী উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের মৃত বিধান দেউড়ির স্ত্রী। তিনি গত বৃহস্পতিবার চালিতাবুনিয়া গ্রামে তার ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ধানসাগর ইউনিয়নের সদস্য মো. শাহজাহান বাদল জমাদার জানান, রাত ৮টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই বৃদ্ধা তখন ঘরের বাইরে দাঁড়ানো ছিলেন। হঠাৎ ঝড়ে একটি নারকেল গাছ ভেঙে পড়লে বৃদ্ধা এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সোমবার সকালে তার লাশ ধানসাগর গ্রামে নিয়ে গেছে পরিবার। রবিবার রাতে ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশকিছু গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। এ ছাড়া কিছু কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী জানান, ঝড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাঁধাল বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। পরে তারা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমান সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, বাঁধাল ইউনিয়নের চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ, শিক্ষক সুনয়না মন্ডল, শিক্ষার্থী কৃষ্ণা দাস, মারুফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণসহ অমানবিক নির্যাতন করা হয়েছে- তা কোনোভাবেই কেউ আশা করেনি। অবিল¤ে॥^ সব দোষীদের গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলায় মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে ভুক্তভোগীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে এজাজুল মোল্লাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। এখনও তিন আসামি গ্রেফতার হয়নি। গ্রেফতার এজাজুল মোল্লার সোমবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোট চোরদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে: খসরু
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নবগঠিত নির্বাচন কমিশনকে সহযোগী চোর আখ্যয়িত করে তিনি বলেন, আসল চোরকে ধরতে হবে, যারা জনগনের ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। জাতীয় ঐক্য গড়ার আহবান জানিয়ে তিনি বলেন, এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন চোরেরা পালাতে বাধ্য হয়। আমরা ভোটের মাঠে আছি, চোরের মাঠে নাই। এ সময় তিনি শ্লোগান তোলেন, হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএম’র বদলে ব্যালট পেপার। সোমবার বিকেলে খুলনায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিভাগীয় সদরে এ কর্মসূচি পালিত হয়। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভাকেট শফিকুল আলম মনা।
অবৈধ, অনির্বাচিত, দখলদার সরকারের দুর্নীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগনের কাছে তাদের জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই বলেই দফায় দফায় পানি, তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি করেছে। তিনি বলেন, এই দখলব্জা সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া জনগনের হারানো অধিকার সমূহ ফিরিয়ে আনা সম্ভব হবেনা। আর তাই ফ্যাসিষ্ট অপশক্তিকে হঠাতে গণতন্ত্রে বিশ^াসী সকল পক্ষকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।
আমির খসরু বলেন, দুর্নীতি আর লুটপাটের বদৌলতে সরকার ও তার অনুসারীরা ফুলেফেপে বড়লোক হয়ে যাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা প্রতিনিয়ত কমছে। নূন্যতম পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারছেনা অধিকাংশ পরিবার। সরকার যখন মধ্যম আয়ের দেশের মিথ্যা দাবি তুলছে, সেই সময় একটি প্রজন্ম বেড়ে উঠছে প্রয়োজনীয় পুষ্টিচাহিদা পূরণ না করে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগনের পকেট কাটছে, আর সরকারি সিন্ডিকেট মুনাফা লুটে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশে শ^াসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি হয়েছে। কিন্ত জনদূর্ভোগ লাঘবে সরকারের কোন মাথাব্যথা নেই। কারণ তারা জনগনের ভোটে ক্ষমতায় আসেনি। তারা অবৈধ ভাবে দখলদারির মাধ্যমে ক্ষমতায় এসেছে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, যুবদল নির্বাহি সংসদের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, রবিউল ইসলাম রবি, সাহারুজ্জামান মোর্ত্তজা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহীর, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল জেলা সভানেত্রী অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি তৈয়েবুর রহমান, যুবদলের মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারু, স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি একরামুল হক হেলাল, যুবদলের জেলা সভাপতি শামীম কবির, শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের জেলা সভাপতি মাওলানা ফারুক হোসাইন।
দুপুরের পর থেকেই বিশাল বিশাল মিছিল আসতে থাকে সমাবেস্থলের দিকে। স্বল্প সময়ের মধ্যে কানায় কানায় ভরে যায় কর্মসূচিস্থল। কে ডি ঘোষ রোড ছাড়াও আশেপাশের রাস্তায় বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন। এ সময় সেখানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
মোংলায় পুষ্টি সমন্বয়ক যৌথ পর্যবেক্ষণ ও পরিদর্শন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পুষ্টি সমন্বয় কমিটির পরিকল্পনা, যৌথ পর্যবেক্ষণ ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে জাগ্রত যুব সংঘ জেজেএস ও রুপান্তরের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ডওয়াইডের সহযোগীতায় এ পর্যবেক্ষণ ও পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। ক্রেইন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর তরুন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বাগেরহাট জেলা ডেপুটি ডিরেক্টর এসএম রফিকুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ অফিসার ফজলুল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইশরাত জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, জেলা এডি ফ্যামিলি প্লানিং অফিসার দিদার হোসাইন, জেলা লাইভষ্টোক অফিসার ডাঃ লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এসএম মাসুদ রানা, বাগেরহাট জেলা ডেপুটি ডিরেক্টর এস এম রফিকুল ইসলাম। এছাড়া জেলা উপজেলার বিভিন্ন পযার্য়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাখো মুসল্লির অশ্রুসিক্তে শেষ হলো চরমোনাই বাৎসরিক মাহফিল
খবর বিজ্ঞপ্তি
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লাখো মুসল্লির অশ্রুসিক্তে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখ লাখ মুসল্লিদের আধ্যাত্মিক এ মিলনমেলা। এর আগে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ জুমা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।
সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই এই আলেম, মুফতি ও পীরের কোন মূল্য নেই।
সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জানান।
আখেরি মোনাজাতে অংশ নেওয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিরা, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান পীর সাহেব চরমোনাই।
আখেরি মোনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
চরমোনাই এর মাহফিলে দেশ-বিদেশের আলেম-ওলামা সহ মূল্যবান নসিহত পেশ করেন নায়ে বে আমীরুল মুজাহিদীন ও শায়ে খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, নায়ে বে আমীরুল মুজাহিদীন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ আবুল খায়ে র মোঃ ইসাহাক, মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মাওলানা সৈয়দ মোঃ নুরুল করিম, আল্লামা খালিদ সাইফুল্লাহ, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল মজিদ, আল্লামা নুরুল হুদা ফয়েজী। এবারের চরমোনাই মাহফিলে তিন জন হিন্দু মুসলমান হন এবং ৫ জন মুসল্লি ইন্তেকাল করেন।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অভয়নগরে প্রস্তুতিমূলক সভা
অভয়নগর প্রতিনিধি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ নারীর সম্ভ্রম এবং অগনিত মানুষের চরম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতীয়ভাবে সাড়ম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। ইতোমধ্যে ৫০টি কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত হয়েছে। সকল কর্মসূচি বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে গতকাল সোমবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, মফিজ উদ্দিন, হাফিজুর রহমান বিশ্বাস, শেখ আবুল কাশেম, জহুরুল ইসলাম প্রমুখ। ১ মার্চ মঙ্গলবার হতে ২৬ মার্চ পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড ও নওয়াপাড়া পৌরসভার সকল ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি শুরু করা হবে।
ডুমুরিয়ায় মারামারির ঘটনায় মামা-ভাগ্নেসহ ৪জন জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মারা-মারিতে একই পরিবারে মামা-ভাগ্নেসহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর পক্ষে সজীব মোড়ল নামের এক যুবকও আহত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার দক্ষিণ ডুমুরিয়া মোড়ল পাড়া বায়তুল নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে দক্ষিণ ডুমুরিয়া মোড়ল পাড়া এলাকায় শহিদুর রহমান মোড়ল ও মিজানুর রহমান জোয়ারদারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে শহিদুর রহমান, জাহিদুল মোড়ল, রেজোয়ান বিশ্বাস,হাসিব মোল্লা সহ ৯/১০জন দা, হাতুড়ি, লোহার রড, লাঠিসোটা নিয়ে মিজানুর রহমানের ভাই আমিনুর রহমান জোয়ারদারের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকার শুনে ভাগ্নে রাসেল ও রাশেদুল শেখ ঠেকাতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এসময় রাসেল ও রাশেদুল নামের দুসহোদরও মাথা ফেটে গুরুতর জখম হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, আহত রাসেল ও রাশেদুল ইসলামের মা হাসিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়ূর নদী খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন সুন্দর, স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ময়ূর নদী খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ভৈরব নদ, রূপসা নদী এবং নগর সংলগ্ন খালগুলি খনন করা দরকার। সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তন জনিত সংকটের কারণে উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত শহরমুখী হচ্ছে। এই সব মানুষের জন্য পরিকল্পিত নগরায়ন করা দরকার। কিন্তু একটি সংস্থা আবাসিক এলাকা গড়ে তোলার সময় রাস্তা-ঘাট, ড্রেন কালভার্টের সংস্থান না রাখায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিটি মেয়র সোমবার দুপুরে নগরীর হোটেল ক্যাসল সালামে ‘‘সুসজ্জিত খুলনা নগর ক্রমবিকাশের জন্য নিবিড় চর্চা কার্যক্রম’’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভলপমেন্ট (আইক্যাড) এ সভার আয়োজন করে।
সিটি মেয়র আরো বলেন, জলবায়ু উদ্বাস্তু পরিবারসমূহ এখন অপরিকল্পিত নগরায়নের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনে খুলনাকে বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে। সঠিক পরিসংখ্যান না থাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের সেদিকেও সুদৃষ্টি রাখার আহবান জানান।
সংস্থার উপপরিচালক অধ্যাপক মিজানুর রহমান-এর সভাপতিত্বে সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর কাজী সাইফুল ইসলাম, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোজাফফর জাহের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আইক্যাড-এর প্রকল্প টিম লিডার সরদার শফিকুল আলম, এ্যাডমস-এর নির্বাহী পরিচালক মোঃ আলী আসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিজানুর রহমান রাজা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কারিতাস-এর আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস প্রমুখ সভায় বক্তৃতা করেন। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
কুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে ড. নাহিয়ান সভাপতি ও ড. হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২২ এর নির্বাচনে সভাপতি পদে ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান এবং সাধারণ সম্পাদক পদে ড. মোঃ আব্দুল হাসিব নির্বাচিত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ড. মীর্জা মোঃ শাহরিয়ার মাসউদ, কোষাধ্যক্ষ পদে মোঃ মেহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক পদে রাফাত মাহমুদ হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক পদে দ্যুতিময়ী জাহাঙ্গীর, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ আবু সাফায়েত এবং সদস্য পদে প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, ড. মোঃ আশরাফুল ইসলাম, ড. মোঃ হাবিবুর রহমান সবুজ, প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন ও মোহাম্মাদ নাঈম হাসান। নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. পারভেজ আহম্মেদ।
কেসিসি ১ন ংওয়ার্ড কাউন্সিলর আঃ রাজ্জাক সড়ক দুর্ঘটনায় আহত সুস্থতা কামনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক গত ২১ শে ফ্রেবুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র্যালী শেষ করে মহেশ^রপাশা নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন । এতে তার বাম পায়ের পাতা ভেঙ্গে যায় , স্থানিয় একটি ক্লিনিকে চিকিৎসা শেষে বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িে ত বিশ্রামে রয়েছেন । ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক এর দ্রত সুস্থতা কামনা করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমমন্ত্রীর এপিএস আলহাজ¦ মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ , যোগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, কেসিসি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ সালাম, জনতা ব্যাংক দৌলতপুর শাখার ব্যাবস্থাপক মিজানুর রহমান, খানাবাড়ী গালর্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
বটিয়াঘাটায় মহিলা শিশু উন্নয়ন কমিটির উদ্যোগে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান
বটিয়াঘাটা অফিস :
বটিয়াঘাটায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা শিশু উন্নয়ন কমিটির উদ্যোগে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা শিশু উন্নয়ন কমিটির সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সঞ্চায়লনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, দাকোপ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সিঃসহ সভাপতি পরিতোষ রায়, সাংবাদিক সুমন বিশ্বাস, ইউপি সদস্যা তপতী রানী বিশ্বাস, মোসাঃ মনোয়ারা খাতুন (শিউলী), রমা রানী মন্ডল, প্রিয়াঙ্কা মিস্ত্রী, মঞ্জিলা বেগম, রাজিয়া বেগম, সওদা বেগম, মোঃ মারিয়া বেগম, রুমা আক্তার হাফিজা বেগম প্রমূখ। উল্লেখ্য দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ে জনগণের ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
ছেলেমেয়েদের শরীর মন দুটোই ভাল রাখতে শরীরচর্চা ও খেলাধুলা অত্যবশ্যক: হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, খেলাধুলায় মনোনিবেশ করলে লেখাপড়া বিঘ্নিত হয় কথাটি সঠিক নয়। পড়াশুনার পাশাপাশি ছেলেমেয়েদের শরীর মন দুটোই ভাল রাখতে শরীরচর্চা ও খেলাধুলা অত্যবশ্যক। এতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটে। রুগ্ন শরীর সকল অস্বাস্থ্যের মূল। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝতে পেরে স্কুল – কলেজ – মাদ্রাসা সহ গ্রামাঞ্চলে বিপথগামী মাদকাসক্ত ছেলেমেয়েদের সুপথে আনতে সরকারী পৃষ্ঠপোষকতায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয়, একজন কৃতি খেলোয়াড় খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে দেশের সুনাম ও পরিচিতি ঘটিয়ে দিতে পারে। তিনি গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠ চত্বরের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫০ তম শীতকালীন খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মমিনুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র স্বাগত বক্তৃতা ও অধ্যাপক মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, ইউপি চেয়ারম্যান শেখ আসাবুর রহমান আছাব, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক কাঞ্চিলাল মল্লিক, সাধারন সম্পাদক পংকজ বিশ্বাস, প্রধান শিক্ষক পংকজ কান্তি বৈরাগী, সাংবাদিক সুমন বিশ্বাস, মানবাধিকার সংরক্ষণ কমিশন সম্পাদক সরদার হাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক অংশুপতি মল্লিক, মৃত্যুঞ্জয় বিশ্বাস, ভূপেন অধিকারী, ভঞ্জন অধিকারী, কুমারেশ রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদি শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
ফকিরহাটে গলাই ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী এলাকায় রুকসানা আক্তার ওরফে আশামনি (১৮) নামের এক নারী আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র ও মৃতের পরিবার জানায়, সে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাথরুমের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। মৃত আশামনি আট্টাকী এলাকার ফারুক শেখের কন্যা।
ফুলতলায় এসডিএফ এর অবহিতকরণ কর্মশালা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় দরিদ্র ও অতি দরিদ্রদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এবং রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্্লিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর আওতায় সোমবার দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান। খুলনা জেলা কর্মকর্তা ঝর্না রানী বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, ওসি মোঃ ইলিয়াজ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেনসিন আরা, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, কবিতা খাতুন, ফুলতলা ক্লাষ্টার সিও কাজী শাওয়ালুজ্জামান, জামিরা ক্লাষ্টার সিও মোঃ আব্দুল আলীম, সিএফ তৌহিদুল ইসলাম, ডিইও আবু আল শিবলু রেজা, সিএফ দেব্রত ঘোষাল প্রমুখ। সভায় প্রকল্প উপস্থাপনকালে আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান ও অর্থ ব্যবস্থাপক আজম খান বলেন, গ্রামীন দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও গ্রামীন উদ্যোক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে উপজেলার ৩টি ইউনিয়নের ৫০ টি গ্রাম নির্বাচন করে দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হবে।
খুলনায় খাদ্য নিরাপত্তা নীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
ইউএসএআইডি’র ফিড দ্যা ফিউচার কর্মসূচির অধীনে বাস্তবায়নাধীন ফিড দ্যা বাংলাদেশ পলিসি লিংক অ্যাগ্রিকালচারাল পলিসি অ্যাক্টিভিটি এর আয়োজনে দেশের খাদ্য নিরাপত্তা নীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা সোমবার খুলনার হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ও পলিসি লিংকের ফিল্ড প্রোগ্রাম ডিরেক্টর নাসিম আলীম। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসির রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাসেম আলী আকাশ। অতিথিরা বলেন, উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত সকল খাদ্য নিরাপদ করতে হবে। সুস্থ, সবল মেধাবী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। কৃষিজপণ্য, মাছ এবং প্রাণিসম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিরাপদ খাদ্যের গুরুত্বপূর্ণ ধাপ। তাঁরা বলেন, সাধারণ মানুষের সচেতনতা এবং ভোক্তার দৃষ্টিভঙ্গি নিরাপদ খাদ্য নিশ্চিতে অন্যতম ভূমিকা পালন করে। উৎপাদনশীলতা, সংরক্ষণ, বিপণন এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা থাকতে হবে। খাদ্য উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ও হরমোনের ব্যবহার না করা, খ্যাদ্যের মান নির্ণয়ের প্রয়োজনীয় ল্যাব স্থাপন, নিরাপদ খাদ্য নিশ্চিতে উৎপাদন পর্যায়ে সচেতনতা সৃষ্টি, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত, মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইন প্রয়োগের ক্ষমতা বৃদ্ধি ও মনিটরিং জোরদার, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা হয়। ইউএসএআইডি’র ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক অ্যাগ্রিকালচারাল পলিসি অ্যাক্টিভিটি একটি পাঁচ বছর মেয়াদি কার্যক্রম, যার লক্ষ্য বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট কার্যক্রম এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা এবং নীতি প্রণয়ন প্রক্রিয়া উন্নত করা। যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সাহায্য করবে। জনগণ এবং কৃষিনীতি ব্যবস্থার ভেতর সহনশীলতা জোরদার এবং নারী ও শিশুসহ একটি বৃহত্তর সুস্থ সবল জনগোষ্ঠী তৈরি করতে সহায়ক হবে। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তারা অংশ নেন।
খুবিতে বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়নে উপাচার্যের নির্দেশনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে খাতওয়ারি বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশনা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বরাদ্দকৃত বাজেট সময়মতো কাজে লাগানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক গতি ত্বরান্বিত করার ব্যাপারে গুরুত্বারোপও করেন তিনি।
২৮ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আমরা সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। কাজের ক্ষেত্রে এক বিভাগ অন্য বিভাগের সাথে সমন্বয় সাধন ও নতুন নতুন উদ্ভাবনার মাধ্যমে কাজ সহজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় এপিএর সদস্যদের মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপংকর কুমার সাহা, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ সংযুক্ত ছিলেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। সভায় সংশ্লিষ্ট নির্দেশকের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের জার্নাল এসএজেএ’র ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসে ডড়ৎশংযড়ঢ় ড়হ ড়হষরহব সধহধমবসবহঃ ড়ভ ঝঅঔঅ রিঃয ৩-ধিু রহঃবৎধপঃরাব রহঃবৎভধপব ড়ভ ইধহমষধঔঙখ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার এর প্রধান সম্পাদক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী। রিসোর্স বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাজল এর জার্নাল ম্যানেজার মো. ফাহমিদ উদ্দিন খন্দকার ও জুনিয়র আইটি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল। কর্মশালার সমন্বয়ক ছিলেন সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার এর নির্বাহী সম্পাদক প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। ঝড়ঁঃয অংরধহ ঔড়ঁৎহধষ ড়ভ অমৎরপঁষঃঁৎব (ঝঅঔঅ) এখন ইধহমষধফবংয ঔড়ঁৎহধষং ঙহষরহব (ইধহমষধঔঙখ)-এ ওহফবীবফ হয়েছে [যঃঃঢ়ং://িি.িনধহমষধলড়ষ.রহভড়/রহফবী.ঢ়যঢ়/ঝঅঔঅ/]। এ জার্নালটি ২০০৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এ পর্যন্ত ৮টি ভলিউমে ২২৫ এর অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। এখন থেকে ইধহমষধঔঙখ এর তত্ত্বাবধানে ঈৎড়ংংজবভ প্রদত্ত উঙও নাম্বার পাওয়াসহ ড়হষরহব প্ল্যাটফর্মে ৩-ধিু রহঃবৎধপঃরাব রহঃবৎভধপব (বফরঃড়ৎ–ৎবারববিৎ–ধঁঃযড়ৎ) ব্যবহার করা যাবে বরে আশা করা যাচ্ছে।
মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা অফিসার জুলফিকার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।
সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনের ২০ তম মৃত্যুবার্ষিকী কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২রা মার্চ-’২২, বুধবার খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ ওই দিন সকাল ১০.৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।
ফুলতলায় এসডিএফ এর অবহিতকরণ কর্মশালা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলায় দরিদ্র ও অতি দরিদ্রদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এবং রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্্লিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর আওতায় সোমবার দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান। খুলনা জেলা কর্মকর্তা ঝর্না রানী বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, ওসি মোঃ ইলিয়াজ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেনসিন আরা, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, কবিতা খাতুন, ফুলতলা ক্লাষ্টার সিও কাজী শাওয়ালুজ্জামান, জামিরা ক্লাষ্টার সিও মোঃ আব্দুল আলীম, সিএফ তৌহিদুল ইসলাম, ডিইও আবু আল শিবলু রেজা, সিএফ দেব্রত ঘোষাল প্রমুখ। সভায় প্রকল্প উপস্থাপনকালে আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান ও অর্থ ব্যবস্থাপক আজম খান বলেন, গ্রামীন দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও গ্রামীন উদ্যোক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে উপজেলার ৩টি ইউনিয়নের ৫০ টি গ্রাম নির্বাচন করে দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আশাশুনি প্রেসক্লাবে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি প্রেসক্লাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও সাবেক সভাপতি জিএম আল-ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাবেক সেক্রেটারী সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ্ বিলালী, সদস্য গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ফায়জুল কবির, বোরহান উদ্দিন বুলু, জাকির হোসেন, জগদীশ সানা, ইয়াছির আরাফাত প্রমুখ। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাব ও উপজেলার বিভিন্ন সমস্যার কথা উত্থাপন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে একমত পোষণ করে প্রেসক্লাবের সকল সমস্যা নিরসনে যথাসাধ্য চেষ্টা এবং বর্তমান সরকারের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
আশাশুনিতে পিএফজি’র রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) এর রিফ্রেসার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিআরডিবি মিলনায়তনে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্ট্ররাল সিসটেম এর সহযোগিতায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ (টিএইচপি) এর আয়োজনে ট্রেনিং-এ মূল আলোচনা রাখেন, হাঙ্গার প্রজেক্টের খুলা অঞ্চলের কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু। মাল্টিমিডিয়া প্র॥জেক্টরের মাধ্যমে রিফ্রেসার্স ট্রেনিং এ আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্টের সিনিঃ প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চু, এম্বাসেডার এস কে হাসান ও গোলাম মোস্তফা প্রমুখ আলোচনা রাখেন।
দরগাহপুরে ২৫ বছরের বসতভিটা জবর দখল চেষ্টা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দরগাহপুর ইউনিয়নের ২৫ বছরের ভোগদখলীয় বসতভিটায় ঘর বেধে দখলের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে খরিয়াটি গ্রামের মৃত প্রভাষ সরকারের ছেলে সুনীল সরকার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ ও সরেজমিন গিয়ে জানাগেছে, খরিয়াটি গ্রামের মৃত প্রভাষ সরকারের ছেলে সুনীলসহ তাদের পরিবারের লোকজন তাদের পূর্ব পুরুষ মৃত রাজ বিহারী সরকার, মৃত ভূবন সরকার, মৃত উপেন সরকার ও মৃত স্বরূপ সরকারদের ওয়ারেশ হিসাবে বংশ পরম্পরায় কয়েক যুগ ধরে খরিয়াটি গ্রামে বসতভিটায় ঘরবাড়ি বেধে, গাছগাছালি লাগিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস ও ভোগ দখল করে আসছেন। তাদের দখলীয় রেকর্ডীয় ১.৩৩ একর জমির মধ্যে স্বরুপের স্ত্রী গহর আলীর কাছে ৩৩ শতক ও উপেনের ছেলে রাধা মোহন কওছারের কাছে ২২ শতক জমি বিক্রয় করেন। পরবর্তীতে কওছার তার ক্রয়কৃত ২২ শতক জমি বিক্রয় করেন গহরের ৩ ছেলের কাছে। ফলে গহর ও তার ৩ পুত্র ৫৫ শতক জমির মালিক হন। ৫২ বছর পূর্বে মামলার বাদী সুনীল, চিত্তরঞ্জন দিং আছাফুর, মজিদ ও সাইফুর গাজীর নিকট থেকে উক্ত ৫২ শথক জমি ক্রয় করেন। সেই থেকে তারা ক্রয়কৃত জমিতে ভোগদখল করে আসছেন। কিন্তু পরবর্তীরা তারা জানতে পারেন তাদের পিতা মৃত গহর গাজী উক্ত জমি তাদেরকে দানপত্র করে যান। এনিয়ে এলাকায় অনেকবার বসাবসি করে মিমাংসার কথাবার্তা চলাকালে ধুরন্ধর গহর আলী ছেলেদের নামে দানপত্র প্রত্যাহার করে নিয়ে নিজের মেয়ের নামে লিখে দেন। এরপর তারা সুনীল দিংকে দখলচ্যুৎ করতে নানাভাবে ষড়যন্ত্র ও চেষ্টা করতে থাকেন। কিন্তু দখলচ্যুৎ করতে পারেন নি।
শেষমেষ গত ২৭ ফেব্রুয়ারী আঃ করিম গাজী, ফারুক গাজীসহ বিবাদীরা বেআইনী জনতাবদ্ধ হয়ে দা, কুড়াল, শাবল, বাঁশ ইত্যাদি নিয়ে ঘেরাবেড়া দিয়ে সীমানা নির্দ্ধারণ করে রাখা বসভিটায় ঢুকে উঠানের মধ্যে অস্থায়ী ভাবে বাঁশের খুটি পুতে চাচের বেড়া ও কাচা নারকেল পাতার ছাউনি দিয়ে অনুমান ৭ গুণ ৬ হাত ঘরের কাজ করতে থাকে। বাধা দিতে গেলে দখলকারীরা তাদের উপর আক্রমন চালায়। এতে সুনীলের স্ত্রী কাঞ্চন বালা, চিত্তরঞ্জনের স্ত্রী মিনতী রানী, অভিমান্যর স্ত্রী তারকী রানী ও মৃত মনোরঞ্জনের স্ত্রী কৌশল্যা রানী আহত হন। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার উভয় পক্ষকে কাগজপত্র ও স্বাক্ষী প্রমানসহ থানায় হাজির হতে বলেছেন।
৪টি সংখ্যালঘু হিন্দু পরিবার প্রতিবের্শী ও তাদের সহযোগিদের হুমকী ধামকী ও অত্যাচারে চরম ভাবে হতাশ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসক ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনিতে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আদিবাসী, দলিত, ট্রান্সজেন্টার ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গল মাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান। ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর জহির উদ্দীনের সঞ্চালনায় অবহিতকরণ সভা শেষে রিপোর্টার্স ক্লাব সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মঙ্গল মাহাতকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।
বুধহাটায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজারের করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ নতুন অফিস উদ্বোধন করা হয়। এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক নুরুল আফসার মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, এম আর বিজনেস গ্রুপের ম্যানেজার ইয়াছিনুর রহমান, মাওঃ আব্দুর রাজ্জাক, শামীম রেজা প্রমূখ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওঃ মোশাররফ হোসেন।
স্মরণ সভায় সিটি মেয়র: মনিরুজ্জামান সাগর সদালাপী নিরহংকার রাজনীতিবিদ ছিলেন
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মনিরুজ্জামান সাগর সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন। তিনি একজন সদ্যালাপী নিরহংকার রাজনীতিবিদ ছিলেন। কাউকে আঘাত দিয়ে বা ছোট করে তিনি কথা বলেননি। তার মধ্যে কোন অহংকার অহমিকা ছিলনা। তিনি সবার সাথে সুসম্পর্কসহ সাবলিলভাবে চলতেন। তার এই চলে যাওয়া রাজনীতিতে একজন ভাল মানুষের প্রস্থান। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
গতকাল বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নগর যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের আত্মার মাগফেরাত কামনায় মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে আরো বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, নগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, নগর শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর বরকত আলী, নগর যুব মহিলা লীগ নেতা এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী, প্যালেন মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চ. ম. মুজিবুর রহমান, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, মো. আব্দুল আজিজ, শেখ জাহিদ হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মো. মোতালেব মিয়া, আজম খান, মো. জাকির হোসেন, ফায়জুল ইসলাম টিটো, মীর মো. লিটন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মো. সেলিম হোসেন, মহিলা আওয়ামী লীগ নেতা নুর জাহান রুমী, নূরাণী রহমান বিউটি, জেসমিন সুলতানা শম্পা, আফরোজা জেসমিন বিথী, মেহাজাবিন খান, সাবিহা ইসলাম আঙ্গুরা, শবনম সাবা, যুব নেতা কবীর পাঠান, শওকত হোসেন, মোস্তাফা কামাল, আব্দুল মালেক, আব্দুল জব্বার, ছাত্রনেতা জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুম মনিরুজ্জামান সাগরের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম ও মুফতি রফিকুল ইসলাম।
৩২নং ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে মহানগর আওয়ামী লীগ। গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম তার সংগঠন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জন্য ক্ষমা চেয়ে আবেদন করলে সর্বসম্মতিক্রমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে ভবিষ্যতে সংগঠন ও শৃঙ্খলা পরিপন্থী পরিপন্থী কোন কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহ্মেদ, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফারাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর গাউসুল আযম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন।
রাশিয়া-ইউক্রেন সংকটে দেশে বাড়তে পারে সারের দাম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাংলাদেশের সার আমদানিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ। এর প্রভাবে দেশের বাজারে সারের দাম বেড়ে যেতে পারে বলে মনে করেন তিনি। বিএডিসি চেয়ারম্যান বলেন, রাশিয়া, বেলারুশ, মরক্কো, তিউনিশিয়া ও সৌদি আর-এই পাঁচটি দেশে সার উৎপাদন হয়। আমাদের দেশের কৃষি সারের ওপর নির্ভরশীল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার প্রভাব পড়তে পারে সার আমদানিতে। সার আমদানিতে এর প্রভাব পড়লে আমাদের কৃষি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের নতুন দফতরের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।
বিএডিসি চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দেশে ইউরিয়া কিছুটা উৎপাদিত হয়। তবে অধিকাংশই বাইরে থেকে আমদানি করতে হয়। নন ইউরিয়া সারের প্রায় ৯০ ভাগই বাইরের দেশ থেকে আমদানি করতে হয়।’
তিনি বলেন, রাসায়নিক সার মাটির জন্য ক্ষতিকর। তাই বিএডিসির জমিতে জৈবসার উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। যেন দীর্ঘ সময় রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমে।
এমআইইএফ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের নতুন দফতরের নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ৭৬০ টাকা।
উদ্বোধনের পর নতুন দফতর ঘুরে দেখেন বিএডিসি চেয়ারম্যান। পরে ভবনের সভাকক্ষে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিএডিসি সচিব আশরাফুজ্জামান, মহাব্যবস্থাপক (বীজ) প্রদীপ চন্দ্র দে, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীপ্রস) আব্দুল মালেক, বিএডিসি পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাফরুল্লাহ, ব্যবস্থাপক (খামার) রিপন কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা বিএডিসির যুগ্ম-পরিচালক (বীপ্র) সেলিম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
অবশেষে বেঁচে ফিরলেন ঘরবন্দি রাবেয়া
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ফায়ার সার্ভিসের দূরদর্শিতায় ঝড়ের কবলে পড়া ঘরবন্দি থেকে রক্ষা পেয়েছেন রাবেয়া খাতুন (২৬)।
ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের এমপির মোড় নামক স্থানে অবস্থিত এনামুল হক লিটুর চারতলা ভবনে।
রোববার বিকেলে এক দমকা ঝড়ো হাওয়ায় একটি চারতলা ভবনের চারতলায় ঘরের দরজা আকষ্মিকভাবে বন্ধ হয়ে যায়। সেটি কোনোভাবেই খুলতে পারছিলেন না। প্রায় ৪ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন।
মোবাইলটি রাখা ছিলো ঘরের বারান্দায়। যে কারণে কাউকে ফোন দিয়ে নিজের বিপদের কথাটিও জানাতে পারেননি তিনি। উপর থেকে জানালা দিয়ে ইশারা করেছিলেন নিচে দিয়ে যাওয়া পথচারিদের। কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকায় কেউ তা খেয়াল করেননি।
বিকেল ৫টার দিকে তার স্বামী মারুফ অফিস থেকে স্ত্রীকে অনেকবার ফোন করেছিলেন। ফোন বাইরে থাকায় তা রিসিভ করতেও পারেননি গৃহবধূ রাবেয়া। অবশেষে কোনো বিপদ হলো কি না ভেবে অফিস থেকে বাড়িতে আসেন স্বামী মারুফ। দেখেন বাইরের গেটে তালা লাগানো, উপরে কেউ নেই। এসময় তিনি তার স্ত্রীকে অনেক ডাকাডাকি করেন। একটা সময় ঘরের ভেতর বন্দিদশার কথা জানালেন রাবেয়া খাতুন।
এ সময় ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার ঢাকায় ফোন দেন মারুফ। সেখান থেকে বেনাপোল ফায়ার সার্ভিসে খবর দিলে তারা মাত্র ২০ মিনিটের প্রচেষ্টায় রাবেয়াকে অক্ষতবস্থায় উদ্ধার করেন। মারুফ হোসেন বেনাপোল ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন জানান, এক ঝড়ো দমকা হাওয়ায় ওই বাড়ির চারতলার ভাড়াটিয়া রাবেয়া খাতুনের ঘরের দরজা বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকষ দল ২০ মিনিটের প্রচেষ্টায় রাবেয়া খাতুনকে অক্ষতবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।










































