মিলি রহমান।।
রান্নায় পেঁয়াজ অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। পেঁয়াজ ছাড়া খুব কম রান্নাই করে থাকি আমরা। তাই পেঁয়াজের চাহিদাও অনেক। এমনকি বাজারে ২৫০ টাকা দাম ওঠার পরও আমাদের রান্নায় পেঁয়াজ ছিল নিত্যসঙ্গী। পেঁয়াজ যে শুধু রান্নার স্বাদ বাড়াতে পারদর্শী তা নয়, পেঁয়াজ আরও নানা কাজেই ব্যবহার হয়।
খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও চুল ঘন করতে অনেকেই পেঁয়াজের রস ব্যবহার করেন। সালাদে কিংবা কোনো খাবারের সাথেও অনেকে খালি পেঁয়াজ খান। এছাড়া পেঁয়াজের রস মিথ্যা কান্নার অভিনয়েও ব্যাবহার হয় সিনেমা বা নাটকে। এর বাইরেও পেঁয়াজ আমাদের শরীরের জন্য আরও নানাভাবেই উপকারী।
আসুন জেনে নেই পেঁয়াজের নানা গুণ সম্পর্কে-
১. শীতের জ্বর, সর্দি কাশি থেকে সহজেই মুক্তি পেতে এক টেবিল চামচ পেঁয়াজের রসে এক চা চামচ মধু মিশিয়ে খেতে হবে।
২. হজমের সমস্যা দূর করতে খাবারের সঙ্গে পাতে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস করুন।
৩. নিয়মিত পেঁয়াজ খেলে ঘুমের সমস্যা দূর হয়।
৪. রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
৫. স্টমাক ক্যান্সার প্রতিরোধ করে পেঁয়াজ।
৬. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁয়াজে আরও রয়েছে ভিটামিন এ, সি এবং ভিটামিন ই। পেঁয়াজের এই উপাদানগুলো আমাদের ত্বক সতেজ ও উজ্জ্বল রাখে।
৭. ত্বকের ব্রণের দাগ দূর করতে পেঁয়াজের রস দিয়ে ম্যাসাজ করুন।
৮. শরীরের কোথাও পুড়ে গেলে বা পোকা কামড়ালে সেই জায়গায় পেঁয়াজের রস লাগালে প্রদাহ কমে যায়।











































