Home আঞ্চলিক মোংলায় পুষ্টি সমন্বয়ক যৌথ পর্যবেক্ষণ ও পরিদর্শন

মোংলায় পুষ্টি সমন্বয়ক যৌথ পর্যবেক্ষণ ও পরিদর্শন

16

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


মোংলায় পুষ্টি সমন্বয় কমিটির পরিকল্পনা, যৌথ পর্যবেক্ষণ ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে জাগ্রত যুব সংঘ জেজেএস ও রুপান্তরের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়াল্ডওয়াইডের সহযোগীতায় এ পর্যবেক্ষণ ও পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

ক্রেইন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর তরুন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বাগেরহাট জেলা ডেপুটি ডিরেক্টর এসএম রফিকুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ অফিসার ফজলুল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইশরাত জাহান, উপজেলা মৎস‍্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, জেলা এডি ফ‍্যামিলি প্লানিং অফিসার দিদার হোসাইন, জেলা লাইভষ্টোক অফিসার ডাঃ লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এসএম মাসুদ রানা, বাগেরহাট জেলা ডেপুটি ডিরেক্টর এস এম রফিকুল ইসলাম। এছাড়া জেলা উপজেলার বিভিন্ন পযার্য়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।