>>প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
খবর বিজ্ঞপ্তি।।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ (সোমবার) বেলা ২ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মহামুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিশিষ্ট কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু। সভায় সভাপত্বি করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।
সমাবেশ সফল করতে মহানগীর সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির।











































