Home আঞ্চলিক রূপসা মাছ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পুর্নঃবসনের দাবি খুলনা বিএনপির

রূপসা মাছ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পুর্নঃবসনের দাবি খুলনা বিএনপির

13


।।খবর বিজ্ঞপ্তি।।


নগরীর রূপসার মাছের আড়তে অগ্নিকান্ডে ৩০টি ঘর ও বেশকিছু বসতবাড়ি
ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকা-ের খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দ সরেজমিনে
পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন এবং সহমর্মিতা জ্ঞাপন
করেন।
এদিকে এক যৌথ বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ আগুনে পুড়ে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে পুর্নঃবাসনের জন্য
সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক এড.
শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল
আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুগ্ম আহবায়ক
তরিকুল ইসলাম জহির ও জেলার যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।


খুলনা মহানগর ও জেলা বিএনপির শোক


আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মতলেবুর রহমান মিতুলের চাচা
মিজানুর রহমান লিটু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। বিএনপি নেতা
মিতুলের চাচার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির
এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল
হাসান বাপ্পী, মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার যুগ্ম
আহবায়ক আবু হোসেন বাবু। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপির
নির্বাহী সদস্য সাহারুজ্জামান মোর্তজার ভগ্নিপতি আলহাজ্ব আব্দুল করিম
(৭৮)এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিদারা মরহুমদ্বয়ের বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করেছেন।


ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা বিএনপির নিন্দা

খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার সদস্য সচিব তাজিম বিশ্বাসের ছোট
ভাই খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক
অন্তিম বিশ্বাসের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা
জ্ঞাপন করেছেন। একই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক
দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক
এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব
শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুগ্ম
আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।