Home বিনোদন উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত

উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত

23

বিনোদন ডেস্ক।।

টালিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এই বসন্তের মিষ্টি বিকেলে হলুদ ছোঁয়ায় নিজেকে মেলে ধরলেন তিনি। বুধবার (২৩ ফেব্রুয়ারি) তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আর তা এখন নেটপাড়ায় ভাইরাল।

নুসরাতের সেসব ছবিতে দেখা যাচ্ছে, লাস্যময়ী লুকে হলুদ বিকিনি পরে সৈকতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। হলুদ টু পিসের ওপর স্টাইলিশ নেটের শ্রাগ জড়িয়ে, চোখে রোদচশমা পরিহিত নুসরাত সত্যিই যেন সমুদ্রপাড়ে উত্তাপ ছড়াচ্ছেন।

তবে ছবিগুলো এখনকার নয়। মাস দুয়েক আগে নুসরাত ও যশ গোয়ার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেই সময়ও অনেক ছবি তিনি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। কিন্তু সেই সময় বিকিনির ছবিগুলো পোস্ট করেননি। অবশেষে সেই ছবিগুলো শেয়ার করতেই নেটিজেনদের মন জিতে নিল সেগুলো।

ভক্ত-অনুরাগীরা সেসব ছবি দেখে মুহূর্তেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লিখেছেন: ‘নুসরাত ইজ ব্যাক অন ট্র্যাক।’ আরেকজন জানতে চেয়েছেন, জায়গাটি কোথায়? কেউ কেউ আবার ‘হাই হটনেস’ বলেও সম্বোধন করেছেন। ইনস্টাগ্রামে অবশ্য এমনিতেই প্রবল জনপ্রিয় নুসরাত। তার ফলোয়ারের সংখ্যা ২৭ লাখ।