Home আঞ্চলিক পেঁপের সাথী বাঁধাকপি আর ড্রাগনের মসুর,পেঁয়াজ

পেঁপের সাথী বাঁধাকপি আর ড্রাগনের মসুর,পেঁয়াজ

258

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

অতীতে  গ্রামাঞ্চালের অধিকাংশ চাষের জমি ছিল এক অথবা দুই ফসলী। কিন্ত এখন মানুষের প্রয়োজনে জমিগুলো রুপান্তরিত হয়েছে ত্রি অথবা চার ফসলীতে। এর কারন যত দিন পার হচ্ছে বাড়ছে জনসংখ্যা কিন্ত সেই অনুপাতে বাড়ছে না জমি। বরং বাড়তি মানুষের জন্য আবাদি জমি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ওই জমির ওপর ভর করেই চলতে হচ্ছে কৃষিনির্ভর সকল মানুষগুলোকে। ফলে নিজেদের প্রয়োজনে তাদের জমিগুলো আজ বহু ফসলীতে পরিণত হয়েছে। আবার উৎপাদন বাড়াতে এক ফসলের মধ্যে সাথী ফসল হিসেবে অন্য ফসলের চাষ বেড়ে গেছে। এমনই এক কৃষক পেপে গাছের মধ্যে শীতকালীন সবজি বাধাকপির চাষ করে সকলের নজর কেড়েছেন। আবার একইভাবে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তবাপুর গ্রামের কৃষক জহর আলী ড্রাগনের মধ্যে মসুর ও পেঁয়াজের চাষ করেছেন। এভাবে ঝিনাইদহ কালীগঞ্জের বিভিন্ন মাঠে সাথী ফসলের চাষ ছড়িয়ে পড়ছে।

কৃষকেরা বলছেন, বাংলাদেশের কৃষি এখন আর আগের মত নেই। এছাড়াও অভাব পূরনের তাগিদে কৃষকেরা এক ফসলের সাথে আরেক ফসল চাষ করে লাভবান হচ্ছেন। তাই বেড়েছে সাথী ফসলের চাষ। এছাড়াও আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ,উন্নত সার,বীজ ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে আজ উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে।  সাধারন কৃষকদের ভাষ্য, দীর্ঘমেয়াদী ফসলের মধ্যে সাথী ফসল চাষে উৎপাদন বাড়ে। এছাড়াও জমিতে সাথী ফসলের চাষ করা হলে জমিতে নজরদারির কারনে ক্ষেতের মুল ফসল থাকে আগাছামুক্ত ও নিরাপদ।

উপজেলার বিভিন্ন মাঠে গেলে দেখা যায়, বর্তমান রবি মৌসুমে ডাল জাতীয় ফসলের সাথী হিসেবে চাষ করা হচ্ছে তৈলবীজ জাতীয় তিল তিশিসহ নানা ফসল। আবার সবজি ক্ষেতের মধ্যে চাষ করা হচ্ছে বিভিন্ন মসলা জাতীয় ফসল। অন্যদিকে বানিজ্যিকভাবে চাষ করা আম,লিচু গাছের মধ্যে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের রবি জাতীয় ফসলের। তবে বেশ কয়েকজন কৃষকের পেপে ক্ষেতের ভিতরে চাষ করা হচ্ছে ফুলকপি ও বাঁধাকপি। এখানে কৃষক মুল ফসলের চেয়ে সাথী ফসলে বেশি পয়সা রোজগার করতে পেরেছেন।

উপজেলার কাদিরকোল  গ্রামের কৃষক মজিবর রহমান জানান, প্রতিবছর ১১ হাজারের চুক্তিতে ৮ বিঘা জমিতে পেপের চাষ করেছিলাম। প্রথম দিকে বেশ টাকার পেপে বিক্রি করেছি। কিন্ত এরপর গাছ একটু বয়স হয়ে যাওয়ায় পেপের মধ্যে বাধাকপির চাষ করে বেশ পয়সা এসেছে। এলাকায় আমার দেখে অনেক পেপে চাষী একইভাবে সাথী ফসল হিসেবে বাধাকপির বা ফুলকপির চাষ করেছেন। সবাই বেশ লাভবান হয়েছেন। আগামীতেও এ চাষ অব্যাহত রাখবেন।

জাকির হোসেন নামের অপর এক কৃষক  জানান, এক বিঘা পেপের জমিতে ৫ হাজার পিচ বাধা কপির চারা লাগানো যায়। প্রতি পিচ কপি যদি পাইকারী ৫ টাকা দরে বিক্রি করা যায় তাহলে ২৫  হাজার টাকা। আর এ টাকা আসে মাত্র ৩  মাস সময়ের ব্যবধানে। তাও আবার বাড়তি কোন খরচ হয় না। শুধুমাত্র চারা রোপনের সময়ে যে খরচটা হয়। আর পেপে গাছে পূর্বে যে সার দেয়া হয় সে সারেই গাছ সতেজ থাকে। একই সাথে দুই ধরনের ফসল পাওয়া যায়। এক কথায় সাথী ফসলের চাষ অত্যন্ত লাভজনক।

এদিকে  নিয়ামতপুর ইউনিয়নের মস্তবাপুর গ্রামের কৃষক জহর আলী তার প্রায় ২ বিঘা জমিতে  ড্রাগনের চাষ করেছেন। এজন্য ক্ষেতটির চারপাশে মজবুত করে ঘিরতে হয়েছে। ক্ষেতের মধ্যে ড্রাগনের চারাগুলো সারিবদ্ধভাবে লাগিয়ে বেশ সতেজ হয়ে উঠেছে। আবার এরমধ্যে রোপন করা হয়েছে পেঁয়াজের চারা। পেয়াজের এ চারাগুলোও বেশ বড় হয়ে উঠেছে। আবার পাশের আরেকটি ড্রাগনের ক্ষেতের মধ্যে চাষ করা হয়েছে রবি শস্য মসুরের। যা দেখেই বোঝা যাচ্ছে বেশ কিছু মসুর পাবেন।

কৃষক জহর আলী জানান, ড্রাগন বহুবর্ষ ফসল। একবার রোপন করলে কয়েক বছর ফল পাওয়া যায়। আবার এ জাতীয় গাছ বিশেষ পদ্ধতিতে উপরের দিকে উঠে যায়। ফলে গাছের গোড়া ছাড়া জমির মধ্যে দুই সারির মাঝখানে জায়গা পড়ে থাকে। এক কথায় সাথী ফসলের চাষ বেশ লাভজনক। হিসেবে ক্ষণজন্মা ফসলের চাষ করলে মুল চাষের ক্ষতি হয়না। আবার নজরদারির কারনে ক্ষেতও থাকে নিরাপদ।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার খন্দকার মুহা মোহায়মেন আক্তার জানান, অনেক কৃষক পেপের মধ্যে বাধাকপির চাষ কওে লাভবান হয়েছেন। তবে পেপের জমি ভাল ব্যবহার করছেন এলাকার কৃষকরা। অনেকে পেপের জমিতে সাথী ফসল হিসেবে বাধা কপি,ধনিয়া,বেগুন,ভুট্টা চাষ করছেন। এটা মুলত বাড়তি লাভ।