Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

47
সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। ফুল দেখতে কিছুটা সূর্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরণ। বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়। সমভুমি এলাকায় শীত ও বসন্তকালে, উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্রকুলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয়। ১৯৭৫ সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে বাংলাদেশে আবাদ হচ্ছে: খুলনাঞ্চল

দেবহাটা উপজেলার ১১টি হাট-বাজারের ইজারা সম্পন্ন

কে এম রেজাউল করিম

দেবহাটা উপজেলার ১১টি হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৪টায় বাজার ইজারা বিজ্ঞপ্তির বিপরীতে দাখিলকৃত দরপত্র সমূহ যাচাই বাছাই ও মুল্যায়ণ শেষে সর্বোচ্চ দরদাতারা বাংলা ১৪২৯ সনের জন্য এসকল হাট-বাজারের ইজারা গ্রহন করেন। এরআগে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে দরপত্র দাখিল করেন আগ্রহীরা। হাট-বাজার গুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সখিপুর বাজার, কুলিয়া মৎস্য ও রেণু সেড এবং কুলিয়া নতুন বাজারের ইজারা পেয়েছেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া পশুহাটের ইজারা পেয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। দেবহাটা বাজার, নাংলা বাজার, টাউন শ্রীপুর বাজার ও বহেরা বাজারের ইজারা পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ বাবলু। সুবর্ণাবাদ বাজার ও মৎস্য সেড ইজারা পেয়েছেন দেবহাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির হোসেন। এছাড়া গাজীরহাট বাজার রাশেদুল ইসলাম এবং ঈদগাহ বাজার আশিকুর রহমান ইজারা পেয়েছেন। দরপত্র যাচাই-বাছাই, মূল্যায়ণ ও ইজারা প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ দরপত্র দাখিলকারি ব্যাক্তিবর্গ এবং যাচাই-বাছাই ও মূল্যায়ণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় বিনামূল্যে নাক-কান-গলা বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় বিনামূল্যে নাক-কান-গলা বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিন ব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তায়নে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় মহান শহীদ দিবস উপলক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে রোগী পর্যবেক্ষণ করে প্রেসক্রিপশন প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নাক, কান, গলা বিভাগ) নারায়ন প্রসাদ সান্যাল। স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাস সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) মিজানুর রহমান, ওবায়দুল হক, আলমগীর হোসেন, বেলাল হোসেন, জহিরুল ইসলাম, ইমরুল হাসান, মমিনুর রহমান, ডাক্তার আব্দুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ। স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন ডাক্তার মনোজ কুমার হালদার ও শামীমা খাতুন।

আশাশুনি সদর ইউপি চেয়ারমানের আনুষ্ঠানিক কার্যদিবস শুরু

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিষদে প্রথম কার্যদিবস শুরু করেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত ইউপি সদস্য, সাবেক জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে পরিষদ চত্বর এক অনন্য আমেজে ভরে ওঠে। সকাল থেকে হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন খতম করানো হয়। কোরআন তেলাওয়াত, নাত-এ রসূল পরিবেশনসহ গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। গীতা পাঠ করেন আশাশুনি সেবাশ্রমের স্বামীজী সুমন মহারাজ। পরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উপস্থিত সকলের সমন্বয়ে শপথবাক্য পাঠ করান। স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান।

এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপাধ্যক্ষ আঃ সবুর, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সম সেলিম রেজা, আছাদুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, এস এম সাহেব আলি, রনজিৎ কুমার বৈদ্য, মতিলাল সরকার, বদিউজ্জামান মন্টু, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, বিধান চন্দ্র, নিরঞ্জন কুমার, ছলেমান গাজী, মাহতাব উদ্দিন, নবনির্বাচিত মেম্বার তারক চন্দ্র মন্ডল, তারিকুল আওয়াল সেজে, শাহিনুর ইসলাম, শরিতুল্যাহ, আঃ ছালাম, মঙ্গল চন্দ্র সানা, মহানন্দ মন্ডল, তপন সরকার, সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার মারুফা খাতুন, অব্ধনা রানী ও ময়না খাতুন উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া পরিচালনা করেন, হাফেজ জায়েদ আব্দুল্লাহ। অপরদিকে আশাশুনি সেবাশ্রমে নবাগত চেয়ারম্যান ও মেম্বারগণের পরিষদে শুভাগমন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়।

বড়দলে ষষ্ঠপল্লী সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দল ইউনিয়নে জেলপাতুয়া ষষ্ঠপল্লী সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জেলপাতুয়া গ্রামে এনজিও রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেপারেটেন্ট এর অর্থায়নে ও ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে রূপান্তর সুপেয় পানির প্লান্টটি নির্মান করে। প্লান্ট থেকে প্রতিদিন ৪০০০ লিঃ পানি উৎপাদিত হবে। এলাকার ৪০০ থেকে ৫০০ পরিবার এখান থেকে পানি সুবিধা পাবে।

প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালীর সভাপতিত্বে ও রুপান্তরের উপজেলা সুপার ভাইজার রজব আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক এমরান হাসান, প্রকল্প ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, মহিলা মেম্বার কল্পনা রানী, শ্রাবন্তি বৈরাগী, মেম্বার সত্যরঞ্জন বৈরাগী, চন্দ্র কান্ত, পরিতোষ মন্ডল, পানির প্লান্ট এর সভাপতি কল্পনা রানী, ক্যাশিয়ার চন্দনা রানী, কেয়ারটেশার রেখারানী বাইন, সদস্য রেবতি রানী মন্ডল ও পূর্ণিমা রানী বাইন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে প্লান্টের শুভ উদ্বোধন করেন।

আশাশুনিতে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত- ৬

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবদালপুর মৌজায় একখন্ড জমি নিয়ে কালিদাশ চক্রবর্তী ও ধ্রুব চক্রবর্তী দিংদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে আদালতে মামলা চলমান আছে। ২১ ফেব্রুয়ারি সকালে মৃত সচ্চিদানন্দ চক্রবর্ত্তীর ছেলে ধ্রুব চক্রবর্ত্তী দিং জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এসময় মৃত মনিমোহন চক্রবর্ত্তীর ছেলে কালিদাশ চক্রবর্ত্তী দিং বাধা দেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ধ্রুব চক্রবর্ত্তী, তার ছেলে ভৈরব, বিপ্রজিৎ ও স্ত্রী স্মৃতি রানী আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পক্ষের ৩ জন আহত হন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘আগামী দিনের খুলনা হবে বাংলাদেশের স্বাস্থ্যকর ও আধুনিক শহর’

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী দিনের খুলনা হবে বাংলাদেশের স্বাস্থ্যকর ও আধুনিক শহর। এ লক্ষ্য পূরণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং নতুন নতুন প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। নগরবাসীর জন্য এই শহরে সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, নগরজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। চলমান প্রকল্পসমূহের প্রতিটি কাজ টেকসই করতে তিনি প্রকৌশলী ও কনসালট্যান্ট সংস্থার কর্মকর্তাদের আরো নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

সিটি মেয়র বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে উন্নয়ন সহযোগী সংস্থা ‘সোনার বাংলা এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট লিমিটেড’ এর প্রতিনিধি ও কেসিসি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। বৈদেশিক অর্থ সহায়তায় উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকল্পে এ সভার আয়োজন করা হয়। উন্নয়নের অংশীদার হিসেবে দাতা সংস্থা ও সহযোগী সংস্থা এগিয়ে আসলে আমাদের লক্ষ্য পূরণ আরো ত্বরান্বিত হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সভায় কেসিসি’র পক্ষ থেকে খুলনা শহর রক্ষা বাঁধ, আধুনিক হাসপাতাল, আবাসন চাহিদা পূরণে বহুতল বিশিষ্ট ভবন, কারিগরি শিক্ষায়তন ও বিমান বন্দর নির্মাণসহ ড্রেনেজ সিস্টেম আধুনিকায়ন, এবং পর্যটন শিল্প গড়ে তোলার জন্য প্রকল্প গ্রহণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। কেসিসি কর্তৃক প্রস্তাবিত প্রকল্পে অর্থায়ন করার বিষয়ে সংস্থার পক্ষ থেকে সভায় প্রাথমিক সম্মতি জানানো হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সোনার বাংলা  এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মায়নুল হক খান, পরিচালক (সিকিউরিটি ও ম্যানপাওয়ার) মেজর (অবঃ) মোসলেহ, কেসিসি’র সাবেক কাউন্সিলর ফিরোজা খানম, ব্যবস্থাপনা পরিচালক (ল্যান্ড ডেভেলপার) মোঃ মামুনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীনুর হক খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কেশবপুর  (যশোর) প্রতিনিধি

কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সংগঠনের সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, ক্রীড়া ও সাংস্তিক সম্পাদক শেখ শাহীন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান. নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, ও আব্দুল করিম । সভায় কেরাম টুর্নামেন্টের  বিজয়ীদের পুরস্কার  বিতরণ, চড়ইভাতি ও প্রেসক্লাবের উনয়নমূলক বিভিন্ন কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাগেরহাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরগাটে রাস্তার পাশে ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সত্তার মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে ধানক্ষেতে লাশ পরে রয়েছে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা লাশটি রুবেল নামে এক প্রতিবন্ধি যুবকের বলে সনাক্ত করেছে। ধারনা করা হচ্ছে কোন কারনে রাস্তার পাশে ধানক্ষেতে পরে গিয়ে সে আর উঠতে পারেনি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর (৫৭) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০:১৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার এশার নামাজের পরে শহীদ হাদিস পার্কে জানাযার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক যুবনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাগরের আকর্ষিক মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির নিন্দা

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায়      যুবদল নেতা শেখ বাবু, আবু বকর, স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক হোসেন, ছাত্রদলনেতা সাদ্দাম, দেবেন, আবু জাফর কপিলমুনিতে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক মারপিট, লাঞ্চিত ও হুমকি প্রদান করায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি। বিবৃতিদাতারা হলেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জি.এম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, সকল যুগ্ম আহবায়ক, ইউনিয়ন, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।

এজাজ খানের সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি বিবৃতি

পাইকগাছা প্রতিনিধি

বটিয়াঘাটা-দাকোপের গণমানুষের প্রিয় নেতা সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জি.এম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, সকল যুগ্ম আহবায়ক, ইউনিয়ন, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।

কুয়েটে অ্যাডভান্সড কুলিং উইথ ন্যানোফ্লুইডস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘অ্যাডভান্সড কুলিং উইথ ন্যানোফ্লুইডস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্র“য়ারি বুধবার বিকালে কুয়েটের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল লিসবন ইউনিভার্সিটির ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো প্রফেসর এস এম সোহেল মুর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের এবং জাপানের সাগা ইউনিভার্সিটির প্রফেসর আকিও মিয়ারা।

কেশবপুরে কপোতাক্ষ নদে ৫২ বছর ধরে খেঁয়া চালিয়ে আসছেন বৃদ্ধ জগদীস দাস

আলমগীর হোসেন, কেশবপুর

কপোতাক্ষ নদে ৫২ বছর ধরে দড়া (রশি) টেনে নৌকায় খেঁয়া পারাপারের কাজ করে আসছেন জগদীস দাস। এ কাজ তাঁদের তিন পুরুষের। কপোতাক্ষ নদের চিংড়া-সারসা ঘাটে সকাল থেকে অধিক রাত পর্যন্ত দড়া (রশি) টেনে এলাকাবাসীকে নদ পারাপারে সহযোগিতা করতে হচ্ছে বৃদ্ধ বয়সেও তাকে। কেশবপুরের চিংড়া-সারসা খেঁয়া ঘাটে ১২ বছর বয়স থেকে ৫২ বছর এ ভাবেই কপোতাক্ষ নদে ৯০ দশকের আগে যে সময় খরস্রোতা বহমান ছিলো এই কপোতাক্ষ নদ সেই সময় থেকে প্রথমে হাল বেয়ে ও বর্তমানে দড়া (রশি) টেনে নৌকায় খেঁয়া পারাপার করেন জগদীস দাস (৬৫)। জন প্রতি পাঁচ টাকা করে নেওয়া হয় একবার পারাপারে, সাইকেলসহ দশ টাকা। বাবা হাজারী লাল দাসের হাত ধরেই তিনি হালবেয়ে নৌকায় মানুষ পারাপার করতে শেখেন।এখন আর হাল বেতে হয়না দড়া (রশি)টেনে মানুষকে পারাপার করেন তিনি। এতে তাঁর প্রতিদিন আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি পাওয়ায় কষ্টের মধ্যে সংসার চালাতে হয় তাঁর। নদ পারের সারসা গ্রামে তাঁর বসবাস। দীর্ঘ ১০০ বছর ধরে পূর্ব পুরুষরা এ কাজ করছেন।

তিন পুরুষের বৃদ্ধ জগদীস দাস (৬৫) খেঁয়া পরাপরের সময় বলেন, ‘প্রায় ৫২ বছর প্রথমে হাল ও পরে দড়া (রশি) টেনে নদে খেঁয়া পারাপারে এলাকাবাসীকে সহযোগিতা করলেও এখন আর সংসার চালানো কোন ভাবেই সম্ভব হচ্ছে না।’ তিনি জানান, এক সময়ের খরস্রোতা কপোতাক্ষ নদে এখন তেমন স্রোত নেই। তীব্র স্রোত বহমান সময়ে বাবা হাজারী লাল দাসের হাত ধরেই হাল বেয়ে ও বর্তমানে দড়া (রশি) টেনে খেঁয়া পারাপার করতে শেখেন। তখন যা আয় হতো তাতে সংসার চলেও কিছু সাশ্রয় করা যেত। এখন স্রোত নেই। খেয়া পারাপারে মানুষের যাতায়াতও কমে গেছে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত দড়া (রশি) টেনে খোঁয়া পারের কাজ করেও ২০০ থেকে ২৫০ টাকার বেশি আয় হয় না। সংসার চালানোর পাশাপাশি ছেলে নিত্যানন্দ দাস ও ছোট মেয়ে পূজা দাসকে লেখা-পড়া শেখানোর জন্য তাঁকে পড়তে হচ্ছে বিপাকে। এ কাজ করে তিনি ২টি মেয়েকে বিবাহ দিয়েছেন। সংসারে তাঁর ছেলে চতুর্থ পুরুষ নিত্যানন্দ দাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন। ছোট মেয়ে পূজা দাস সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহা বিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। জগদীস দাসের বসবাস কপোতাক্ষ পারের সারসা গ্রামে। তিনি ৫২ বছর খেঁয়া পারাপারে এলাকার মানুষকে সহযোগিতা করছেন। পারাপারে আয় রোজগার কমে যাওয়ায় সংসার চালাতে তাঁকে প্রতিনিয়ত কষ্ট স্বীকার করতে হচ্ছে। তাঁর দাবি প্রনোদনার মাধ্যমে সহযোগিতা করা হলে খেঁয়া পারাপারের কাজ করা সম্ভব হবে। আর তা না হলে হয়তো তাকে এ কাজ ছেড়ে দিতে হবে। ব্রীজ না থাকায় ঝুঁকি কমাতে নদীতে আড়াআড়িভাবে একটি দড়া (রশি) টানিয়ে এলাকার মানুষদের নৌকায় খেঁয়া পারাপার চলে।  ওই পরিবারের চতুর্থ পুরুষ নিত্যানন্দ দাস জানান, তাদের পূর্বপুরুষরা প্রায় ১০০ বছর ধরে এ কাজ করছেন। এখন তারা এ কাজ করতে চান না। তাই এ খেঁয়া ঘাট অধবা সাগরদাঁড়ি, চিংড়া, ধানদিয়া,জয়নাগর পাশাপাশি এই ৪ টি খেঁয়া ঘাটের যে কোন একটিতে  ব্রীজ নির্মাণ হোক সেটাই তাদের দাবি। কারণ হিসেবে উল্লেখ করনে, এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে এখানে ব্রীজ নির্মাণ করা এলাকার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

রামপালে গরু চোর আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে চোরাই গরুসহ এক চোর আটক হয়েছে। উপজেলার গৌরম্ভা ইউনিয়ন থেকে বুধবার ভোর ৫ টার দিকে ট্রাকে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ ওই চোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। হাতেনাতে আটক গরু চোর হলো বরিশালের মোঃ আঃ জব্বারের ছেলে মোঃ জাকির হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় গ্রামে বুধবার খুব ভোরে উপরে তাবু দিয়ে ঢাকা একটি মিনি ট্রাক প্রবেশ করে। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। সন্দেহ বশত  তারা ট্রাক চালককে গাড়ী থামাতে বললে সে চলন্ত গাড়ী থেকে ইট ছুড়ে মারে ও বেপরোয়া গতিতে গাড়ী চালাতে থাকে। এতে স্থানীয় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাক ও চালককে আটক করে। এরপর ট্রাকে মুখ ও পা বাধা অবস্থায় চারটি গরু দেখেন তারা। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকসহ চালক জাকিরকে আটক করে। ওই সময় আন্তঃজেলা গরু চোর চক্র সিন্ডিকেটের সগুনা গ্রামের প্রভাস পালের ছেলে সুব্রত পাল, রূপসা এলাকার ওবায়দুল, লিটনসহ অন্তত ৪ জন পালিয়ে যায়। আটক জাকির স্বীকারোক্তিতে বলেন, সে আদাঘাট গ্রামের আছাবুরের বাড়িতে গরু রাখতে এসেছিলো। এর আগেও সে বেশ কয়েকবার ওই বাড়িতে চোরাই গরু রেখে বিক্রি করেন তিনি। রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুউদ্দীন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে চক্রের বাকী সদস্যদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 পথের বাজার চেকপোষ্টে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার আটক ১

আটরা গিলাতলা প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ২১ শে ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার সময় চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশ থেকে  ২৪ বোতল ফেনসিডিল সহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের আলী আকুব্বার এর পুত্র  মোঃ রাব্বি হাসান (২০), কে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান পথের বাজার চেকপোষ্ট ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স দ্বারা দেহ তল্লাশী চালিয়ে রাব্বি নামে এক যুবককে ফেনসিডিল সহ আটক করে। তাহার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা হয়েছে । যার নং-১২, তাং-২১/০২/২০২২।

রামপালে ভূমি অফিসের দালালের ১৫ দিনের জেল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে দালালি ও সেবা গ্রহীতাদের হয়রানীর অপরাধে এক দালালকে সাজা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দালালকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত এ দালাল হলেন মোঃ আব্দুল্লাহ শেখ (২৩)। তিনি উপজেলার সন্তোষপুর গ্রামের ফজলুর রহমান শেখের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত দালালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এতে দালালের দৌরাত্ম কমার পাশাপাশি সেবা গ্রহীতারা প্রতারণা থেকে রক্ষা পাবেন।

ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি :

বাংলাদেশের সর্বণ জয়ন্তী উপলক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার সকাল ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মল্লিক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যানগন মো. রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, এমডি সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শেখমো.আবু বকর, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, শেখ সেলিম, সহকারি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, আট্টাকা স্পোটিং ক্লাবের মো. ইবারাত আলী প্রমূখ।

ফকিরহাট মৌভোগে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশদারিত্বের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে নলধা-মৌভোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেল ৫টায় মৌভোগ মধ্যপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ: রাজ্জাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী, বিশিষ্ট শিল্পপতি আ: কুদ্দুস (বড়মিয়া), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন। এতে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য শেখ আজগর আলী। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা জেসমিন বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত ইউপি সচিব মো.মোয়াজ্জাম হুসাইন। এ সময় ইউপি সদস্য কাজী গোলাম আজম জনি, শিক্ষক অজামিল ঢালী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি এসব সমস্যার পুরনের চাহিদা দাবী করেন।

কয়রায় ঘুগরাকাটি মাদ্রাসায় বিদ্যোৎসাহী পদে স্বাধীনতা বিরোধীদের  নাম আসায় অভিযোগ

কয়রা(খুলনা) প্রতিনিধি

 উপজেলার ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসায় কমিটি গঠনে বিদ্যোৎসাহী পদে স্বাধীনতা বিরোধী ৩ জনের নাম আসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উপজেলার নির্বাহী অফিসার বরাবর অভিযোগে জানা গেছে, মাদ্রসার ভারপ্রাপÍ অধ্যক্ষ উপজেলা জামাতে ইসলামের রোকন গোলাম সরোয়ার ও আওয়ামীলীগের বিদ্রোহী নেতা মাদ্রাসা সভাপতি আঃ সাত্তার পাড় গোপনে এমনটা করেছেন। অভিযোগে জানা গেছে, অধ্যক্ষ ও সভাপতি মাদ্রাসা বোর্ডের মহাপরিচালক বরাবর মাধ্যমিক শিক্ষক আসমাউল হোসেন, ব্যাংক কর্মচারি মনজুরুল ইসলাম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর রহমান নাম উল্লেখ করে বিদ্যোৎসাহী নিয়োগের জন্য পাঠিয়েছেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিগণ সবাই ক্ষমতাসীন আওয়ামীলীগের ঘোর বিরোধী ও প্রত্যক্ষভাবে স্বাধীনতা বিরোধী জামাত সংগঠনের সাথে জড়িত। যে কারনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ মাদ্রসা অধ্যক্ষ গোলাম সরোয়ারের নিকট প্রতিবাদ করলে তিনি উক্ত নাম বিদ্রোৎসাহী পদে পাঠাতে অস্বীকার করলেও গোপনে তা পাঠিয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় বাগালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আওয়ামী বিদ্রোহী লীগের কতিপয় ব্যক্তির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয় মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ গাজী এবং আওয়ামীলীগ নেতা  ও বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজীসহ অনেকেই জানান, মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীর্ষ জামাত নেতা জালাও পোড়াও আন্দোলনের একাধিক মামলার আসামী মাওঃ গোলাম সরোয়ার ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসাকে জামাত শিবিরের আস্তানায় পরিণত করেছেন। এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী গ্রুপের কয়েকজন অধ্যক্ষকে সহযোগিতা করায় তিনি কমিটিকেও জামাতীকরণ করার চেষ্ঠা চালাচ্ছে। অভিযোগের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ^াসের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে সরোজমিন তদন্ত করে প্রতিবেদন দেবেন এমনটা জানিয়েছেন। এবিষয় মাদ্রাসা অধ্যক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে মাদ্রাসা সভাপতি আঃ সাত্তার পাড় কে কোন দল করে তা তিনি জানেন না এবং অভিযোগকারীদের মধ্যে অনেক জামাতী আছে বলে জানান।

বিএনপি নেতা বকুলের উদ্যোগে আরও শীত বস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনার ১২নং ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে একাদশতম দিনের মতো শতাধিক শীতবস্ত্র বিতরণ অব্যাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় খুলনার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর মহান ব্রত নিয়ে একাদশতম দিনের মতো শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বুধবার ২৩ফেব্রুয়ারি দুপুর ২টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত নিউজপ্রিন্ট গেট বিএনপি কার্যালয়ের সামনে তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতায় এবং ১২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃত্বে ওয়ার্ডের শতাধিক দুস্থ, অসহায়, ছিন্নমূল ও বাস্তুহারা শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এনিয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার নির্বাচনী আসন খুলনা-৩ এর প্রায় এক হাজার পাচশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারিরীক সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খোদাবক্স কোরাইশী কালুর সভাপতিত্বে এবং ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাহিদুল হোসেন, জাহিদুর রহমান রিপন, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, ডাঃ মোবাশ্বের হোসেন শ্যামল, মুজিবুর রহমান, এস এম সাইফুর রহমান, মোঃ নাদিম, মোঃ ইয়াকুব প্রমুখ।

যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, শেখ ফজলে বারী লিপন, আরিফুর রহমান শিমুল, খায়রুজ্জামান শামীম, মাসুদ পারভেজ লিটন, জুলকার নাইম, নাজমুল হোসেন বাবু, মুক্তার আলী চুন্নু, উজ্জ্বল বিশ্বাস, মনজুর আলী, নিজামউদ্দীন, মাহমুদ, বাবু, নাদিম, শাকিল, হাসান প্রমুখ। সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, মোতালেব শেখ প্রমুখ। মহিলা দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানাজ সরোয়ার, জাকিয়া সুলতানা, শারমিন আক্তার প্রমুখ। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ আহমেদ ইমরান সালেহ সিফাত, জামিউর রহমান অপূর্ব, মিরাজ আহম্মেদ, মেহেদী হাসান রাজা প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার বিকেলে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে নানামূখী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা ও শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতিমখানায় দুস্থ শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রূপসায় প্রাণনাশের হুমকি-ধামকি ও ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার

রূপসায় ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করার পায়তারা ও হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেওয়ার অভিযোগ করেছেন হাসিনা বেগম নামের এক ভুক্তভোগী নারী। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, রূপসা উপজেলার তিলক মৌজায় ১৯৯৯ সালের ২৭ সেপ্টেম্বর জমি কিনে হাসিনা বেগম ও তার ভাই মো. শহিদুল ইসলাম খান লিটন দখলে রয়েছেন। এ যাবতকাল তাদের ভূমিতে বসবাস করতে কোন সমস্য সৃষ্টি হয়নি। তারা নিয়মিত কর-খাজনা চৌকিদারী ট্যাক্স ও নিজ নিজ নামে বৈদ্যুতিক লাইন এনে ব্যবহার করেন। এ জমির একটি অংশ হাসিনা বেগমের মেয়ে আফসানা আক্তার কে হেবা রেজিষ্ট্রি দলিল মূলে হস্তান্তর করা হয়। পরে মেয়ে আফসানা আক্তার নামপত্তন করে ভোগদখল করতে থাকেন।

এদিকে, তার মেয়ে আফসানা আক্তার জীবন-জীবিকার তাগিদে প্রবাসে থাকার কারনে উক্ত সম্পত্তি দেখাশোনা ও মামলা মোকাদ্দমা পরিচালনা করাসহ যাবতীয় কার্যাদি পরিচালনা করার জন্য তার মাকে ক্ষমতা পত্র প্রদান করেন। সেখানে পাকা ঘর নির্মাণ সহ বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করে ভোগ দখল করছিলো। এ অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি তিলক গ্রামের মৃত খোরশেদ শেখের পূত্র মো. সেলিম শেখ ও মাসুম শেখ সহ অজ্ঞাত ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল এসে ঘেরা বেড়া ভাঙ্গতে উদ্যত হয়। এ অবস্থায় ভুক্তভোগী তাদের উক্ত কাজে বাধা প্রদান করায় প্রতিপক্ষরা ভুক্তভোগীকে মারতে উদ্যত হলে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকেন। তখন আশপাশের লোক এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে যাওয়ার সময় প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ অবস্থায় জানমালের নিরাপত্তায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী হাসিনা বেগম। এই খবর পেয়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ৪/৫ লোকজন নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি সকালে প্রতিপক্ষরা ভুক্তভোগী হাসিনা বেগমের অনুপস্থিতিতে বাড়ির মধ্যে অনুপ্রবেশ করে ঘেরা-বেড়া ভাঙ্গচুর করে জমি দখল করে নেয়। এ সময় তারা তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় মামলা তুলে নেওয়াসহ হামলা ও মিথ্যা মামলার হুমকি দেয়। এ অবস্থায় ভুক্তভোগী হাসিনা বেগম সু-বিচার পাওয়ার জন্য উর্দতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শরণখোলায় জমি  দখলের অপচেষ্টায়  কলাই ক্ষেত নষ্ট করার অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

শরণখোলায় জমি জবর দখলের অপচেষ্টায় মাঠের কলাই ক্ষেত নষ্ট করা হয়েছে। প্রতিপক্ষের হুমকিতে হতদরিদ্র নজরুল ইসলাম ঘরামী আইনের আশ্রয় নিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের নজরুল ইসলাম ঘরামী সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে জানান, কয়েক যুগ ধরে ভোগ দখল করে আসা তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি তার প্রতিপক্ষ একই গ্রামের হাকিম ঘরামীর পুত্র জাফর ঘরামী ও জাকির ঘরামীসহ তাদের সঙ্গীয় লোকজন দীর্ঘদিন যাবৎ জবর দখল করার অপচেষ্টা চালিয়ে আসছে। এ বিষয় নিয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধমে রায়েন্দা ইউনিয়ন ভূমি অফিসারের লিখিত প্রতিবেদন অমান্য করে প্রতিপক্ষের জাফর গং নজরুল ঘরামীর বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। এরই এক পর্যায়ে গত ১২ ফেব্রুয়ারী উক্ত প্রতিপক্ষের লোকেরা নজরুল ইসলাম ঘরামীর কলাই ক্ষেতের সীমানা পিলার ভেঙ্গে কলাই নষ্ট করে জমি জবর দখলের অপচেষ্টা চালায়। এ বিষয়ে থানায় কোন মামলা না করার জন্য প্রতিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। এ বিষয়ে জাফর ঘরামীর কাছে জানতে চাইলে  তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বর্ণীত জমি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত। রায়েন্দা ইউনিয়ন পরিষদের উত্তর তাফালবাড়ী ওয়ার্ড মেম্বার ছগির হোসেন জানান, নজরুল ঘরামী ও জাফর গংদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারী উভয় পক্ষকে নিয়ে একটা শালিশ বৈঠকের কথা রয়েছে।

রামপালে জোরপূর্বক সংখ্যালঘুর জমি দখল চেষ্টার অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

 বাগেরহাটের রামপালে নিরীহ এক সংখ্যালঘু পরিবারের জমি রাতের আঁধারে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ওই পরিবারটি রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারি গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় সিএস খতিয়ানের ৫৪০, ৫৪১ ও ২২০৫ নং দাগের ১ একর ৮৮ শতক জমি আলহাজ্ব আ. জব্বার মোল্লার নিকট হইতে ক্রয়সূত্রে মালিক প্রাপ্ত হন। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ওই জমিতে বসবাস করে আসছেন।  রামপালের ঝনঝনিয়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে আলমগীর হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক ওই জমি দখল নেওয়ায় অপচেষ্টা চালাচ্ছেন। নারায়ণ চন্দ্র রায়ের দখলকৃত ওই জমি আলমগীরের দাবি করে বাগেরহাট বিঞ্জ আদালতে ২০১৫ সালে একটি মামলা দায়ের করেন যার নং – ৩৪/১৫। যা এখনো চলমান রয়েছে। বিজ্ঞ আদালতে মামলাটি নিষ্পত্তি না হতেই আদালতকে অবমাননা করে ওই জমি তিনি আশরাফ আলীর নিকট বিক্রি করেন।  ভুক্তভোগী নারায়ণ চন্দ্রকে ভয়ভীতি দেখিয়ে আলমগীর সুপরিকল্পিতভাবে তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের আঁধারে ওই জমি দখল নিতে চেষ্টা চালাচ্ছেন বলে দাবী করেন।

 উল্লেখ্য, ২০১৪ সালে ওই জমি দখলকে কেন্দ্র করে মৃতঃ কৃষ্ণ রায় ও তার ছেলে নারায়ণ চন্দ্র রায়, মেয়ে রীণা রায়কে অতর্কিত হামলা করে গুরুতর আহত ও জখম করে আলমগীর ও তার লোকজন। এতে তারা গুরুতরভাবে আহত হন। ওই ঘটনায় আলমগীরের বিরুদ্ধে বাগেরহাট বিঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাও করেন ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে বিঞ্জ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কারও জমি জোরপূর্বক দখল নেওয়া যায় কিনা এমন প্রশ্ন করে আলমগীর হাওলাদাররের ০১৭১৫ ৩৪৯৯৭৮ নং মুঠোফোনে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং পরে কথা বলবেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু বিঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে সেহেতু মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে আলমগীর জোরপূর্বক জমি দখলের কোনো বৈধতা নেই। রাতের আঁধারে লোকজন নিয়ে ঘর নির্মাণ করছে এমন খরব পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে যায় এবং তারা পালিয়ে যায়। থানায় আলমগীরদের একাধিকবার ডাকা হলেও তারা হাজির হননি। তবে প্রতিকার পেতে ভুক্তভোগী নারায়ণ চন্দ্রকে আদালতের স্মরণাপন্ন হতে পরামর্শ দিয়েছি।

বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি:

উপজেলা প্রশাসনের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ইতিহাসের গৌরবোজ্জ্বল এই দিনে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে রবিবার রাত ১২ টা ১ মিনিটে  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” কবিতা উচ্চারনের মঙ্গলদ্বীপ মোমবাতি জ্বালিয়ে তাঁর সহযোগিদের নিয়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,থানা পুলিশ, অফিসার ক্লাব, আলীগ,উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,সিপিবি স্বাস্থ্য দফতর,নিজেরা করি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।অপরদিকে সোমবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে দিবসের  তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা  নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।উপস্থিত ছিলেন  চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ , সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন,প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদর সদস্য দিলীপ হালদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান  যথাক্রমে পল্পব বিশ্বাস রিটু, বিধান রায়, জি এম মিলন গোলদার,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল ও সম্পাদক ধীমান মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার,  সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক সুমন বিশ্বাস, তরিকূল ইসলাম, জাকির হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি রাণী পাল, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম অপু ও আব্দুল হালিম সরদার,স্বেচ্ছাসেবকলীগনেতা কবির আকুন্জি ও সম্পাদক মিজানুর রহমান মিজান, মানবাধিকার সংরক্ষণ কমিশনের  সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা রাজু হালদার,  সবুজ সরকার, উত্তম টিকাদার, ওয়াসিয়া রহমান সেতু, শিউলি বিশ্বাস, প্রতাপ মল্লিক, দেবাশীষ রায়, সুজল বালা, রূপান্তর, দীপঙ্কর ঢালী, সৌরভ সরকার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শিশুদের  জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও নতুন এ্যম্বুলেন্স এর উদ্বোধন

বটিয়াঘাটা প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির  প্রচেষ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের উপহার একটি আধুনিক নতুন এ্যাম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  গতকাল বুধবার বেলা ১২টায়  হাসপাতাল চত্বরে এর উদ্বোধন করেন হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, আবাসিক মেডিকেল অফিসার অভিজিৎ মল্লিক সহ স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা ও সেবিকাগন।

বটিয়াঘাটায় বিএডিসি’র মাধ্যমে খাল খনন কর্মসূচীর উদ্বোধন

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটায় বিএডিসি’র মাধ্যমে গত মঙ্গলবার খাল খনন কর্মসূচীর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান এ খাল খনন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামান ফারুক, কৃষি কর্মকর্তা  মোঃ রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ আলী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু বক্কার ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু প্রমুখ। উল্লেখ্য এ কর্মসূচিতে স্থানীয় জাতীয় সংসদের হুইপ এর প্রচেষ্টায়  কৃষি মন্ত্রী’র নির্দেশে  বিএডিসির মাধ্যমে উপজেলার  বলাবুনিয়া এলাকায় ২ কিলোমিটার  ওই খালটি খনন করা হবে। এতে প্রায় ৫০০ হেঃ জমি এক ফসলী থেকে ২ ফসলী জমিতে রুপান্তরিত হবে।

রামপালে খননকৃত সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে খননকৃতসহ ২ টি বড় সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে গ্রামবাসী গণস্বাক্ষর করে বাগেরহাট জেলা প্রশাসক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেল সচলে সংলগ্ন প্রবাহমান মৃতপ্রায় সরকারি খালগুলি খনন করে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় কতিপয় ব্যক্তি তা আবারও দখলে নিয়ে মৎস্য চাষ শুরু করে। এ নিয়ে সচেতন গ্রামবাসীর সাথে দখলকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রামবাসী বাঁধা দিলে দখলকারীরা তাদের কয়েক জনকে মারপিট করে আহত করে। এতে মুহিদুল মোল্লা ও তার ভাই শহিদুল মোল্লা আহত হন। অভিযোগকারীরা জানান, উপজেলার পেড়িখালী ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন ফকিরসহ তার লোক আল আমীন ফকির, বাচ্চু শেখ, রুহুল মোল্লা, আলমগীর হাওলাদার, মোতাচ্ছিন বিল্লাহ, হানিফ হাওলাদার, হাসান হাওলাদার, গোলাম মাঝি, আ. রব মোছাল্লী গংরা ছোট কাটালী মৌজার আদশীষে খাল ও ইয়াছিন খাল দখল করে মৎস্য চাষ করে আসছেন। এ বিষয়ে অভিযুক্ত গিয়াস মেম্বরসহ সকলের সাথে কথা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, খালগুলো দিয়ে জোয়ারের পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় যাতে বাড়ি ঘর ডুবে না যায়। তবে গ্রামবাসীরা সকলে মিলে মাছ চাষ করেন বলে স্বীকার করেন ওই মেম্বার। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গ্রামবাসীর স্বাক্ষরিত আবেদন পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন। সরকারি খাস খাল দখল করে কাউকে মৎস্য চাষ করতে দেয়া হবে না। প্রবহমান নদী ও খাল দখলকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। উল্লেখ্য, ওই খাল দখল নিয়ে গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারী দৈনিক লোকসমাজ,  সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষ জরুরী ব্যবস্থা গ্রহন করেন। 

খুলনা মহানগরীতে গণটিকা কর্মসূচী সফলের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে রূপান্তর-এর নানামুখী প্রচারাভিযান

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরীতে কোভিড-১৯ প্রথম ডোজের গণটিকা কর্মসূচী সফল করার লক্ষ্যে রূপান্তর নানামুখি কর্মসূচী গ্রহণ করেছে। প্রথম ডোজ টিকা গ্রহণের শেষ তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারী-২০২২ নির্ধারিত হহওয়ার ফলে কেউ যাতে এই টিকাদান কর্মসূচী থেকে বাদ না পড়েন সে জন্য ওয়ার্ড পর্যায়ে নানমূখী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সহযোগিতায় এ কাজে রূপান্তর কর্মীরা ছাড়াও অংশ নিচ্ছেন নাগরিক ফোরাম, যুব নাগরিক ফোরাম এবং পিস ক্লাবের সদস্যরা। ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন কর্মসূচী বাদেও টিকা সনদ সরবরাহ, মাস্ক ও লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক মাইকিংও চালানো হচ্ছে। সাধারণ নগরবাসী আগ্রহভরে এ সকল কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। রূপান্তর-এর পরিচালনায় বাস্তবায়নাধীন পিস কন্সোর্টিয়াম, করোনার অতিমারিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ-স্ক্রিম এবং সুশাসন উন্নয়নে জনসম্পৃক্তকরণ প্রকল্পের পক্ষ থেকে এ কর্মসূচি চলমান রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারী-২০২২ খুলনা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ১ম ডোজের টিকা প্রদান করা হবে। এ গণটিকা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট ওয়ার্ডে বসবাসকারী নাগরিক যারা ১ম ডোজ করোনার ভ্যাকসিন এখনও গ্রহণ করেনি তাদের টিকা কেন্দ্রে এসে এ টিকা গ্রহণের জন্যে উদ্বুদ্ধ করছেন রূপান্তর পরিচালিত বিভিন্ন প্রকল্পের অংশীজন নাগরিক ফোরাম,  যুব ফোরাম এবং পিস ক্লাবের নেতৃবৃন্দ।

কয়রায় লবণ পানি অপসারনের দাবীতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়  টিকে থাকতে লবণ পানি অপসারনের দাবী জানিয়েছেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সকল স্তরের জনগণ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কয়রা লিডার্স এর সহযোগিতায়, কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম এবং সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলন আয়োজনে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য  নিলীমা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, লিডার্সের এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জলবায়ু ফোরামের শাহআলম, সুন্দরবন সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার আঃ মাজেদ, শিক্ষক মতিউর রহমান, ওমর আলী দঃ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, নিমাই চন্দ্র মিস্ত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি জাফর মোল্যা, বাজার কমিটির সভাপতি রাধাপদ মন্ডল, লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলেটেটর মাধাই চন্দ্র, আর জি দলের সভাপতি মুকুল বিশ^াস প্রমুখ। মানববন্ধনে প্যানেল চেয়ারম্যান আঃ সালাম কান বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণ পানি উত্তোলন করে চিংড়ী চাষ করায় দিন দিন কৃষি জমির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং ফষল চাষের অনুপোযোগী হয়ে পড়ছে। কয়রা উপজেলায় লবণ পানির চিংড়ী ঘেরের সংখ্যা ৪২০০ টি যার আয়তন প্রায় ৩৭০০ হেক্টর। লবণ পানির চিংড়ী ঘেরে বেঁড়িবাঁধ কেটে এবং পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন করে, যা বেঁড়িবাঁধকে আরোও বেশি দূর্বল করে তুলছে। ফলে অল্প জোয়রেও বেঁড়িবাঁধ প্লাবিত হয়ে লবণ পানি প্রবেশ করে জীব বৈচিত্রকে ধ্বংস করছে। মানুষ জীবন জীবিকা হারিয়ে সুন্দরবনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে অথবা স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় বসতি   স্থাপন করছে। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি চেয়ারম্যান আছের আলী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারনে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এই সংকট মোকাবেলায় টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা সহ উপকূলের জীবন জীবিকা রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। তিনি আরও বলেন, জনগণের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনান নেতৃত্বাধীন সরকার টেকসই বেঁড়িবাঁধ নির্মানের দুটি মেগা প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও সেই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়নি। জনস্বার্থে দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা দাবী জানান,  সকল ঘের ও ক্লোজারের লবণ পানি অপসারনের দাবী জানানো হয়। জলবায়ু ও দূর্যোগ কে মাথায় রেখে সকল পোল্ডারে স্থায়ী ও মজবুত বেঁড়িবাঁধ পূণঃ নির্মাণ করতে হবে। উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। একটি বাড়ী একটি শেল্টার ডিজাইন তৈরি করে মডেল বাড়ি নির্মাণ ও এই বাড়ি নির্মানে প্রণোদনা দিতে হবে। সেই সাথে সুন্দরবন সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

খুবির স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্কলারশিপসহ থিসিস অ্যাওয়ার্ড প্রদানে এমওইউ স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের কৃতি শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে স্কলারশিপ ও বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ল্যাম্প লিমিটেড এর সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল দুপুরে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ এমওইউ স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেড অব বিজনেস শোয়েব মো. আসাদুজ্জামান এমওইউতে স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন। পরে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে স্কলারশিপ, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড প্রদান, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ছাড়াও বাংলাদেশ ল্যাম্প লিমিটেড লাইটিং ডিজাইনের ব্যাপারে সহায়তা করবে।

এমওইউ স্বাক্ষরকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।

খুবিতে ফলাফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ফলাফলভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’ (ঙইঊ পঁৎৎরপঁষঁসহ ঃবসঢ়ষধঃব) শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। রিসোর্সপারসন হিসেবে আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান। ওরিয়েন্টেশনে প্রত্যেক ডিসিপ্লিন ও মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে ২ জনসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।

মহেশ্বরপাশা আর্ট স্কুলের সমস্যার সমাধান সভায় শ্রম প্রতিমন্ত্রী

মহেশ্বরপাশা আর্ট স্কুলের পুরাতন ভবন সংস্কারযোগ্য কিনা নির্ধারণে কারিগরি কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরীর দৌলতপুরে শিল্পী-শিক্ষক শশিভূষণ পাল প্রতিষ্ঠিত মহেশ্বরপাশা আর্ট স্কুলের ঐতিহ্যবাহী পুরাতন  ভবন এর আয়ূস্কাল এবং সংস্কারযোগ্য কিনা তা নির্ধারণের জন্য কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাতে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক জরুরি  সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

 জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যগণ হলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন অধ্যাপক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক।

কারিগরি কমিটি আগামী ৩১ মার্চের মধ্যে জেলা প্রশাসকের নিকট তাদের প্রতিবেদন জমা দিবেন। কারিগরি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বিদ্যমান পরিত্যক্ত ভবনের কি করা হবে।

দৌলতপুরে শশিভূষণ পাল প্রতিষ্ঠিত মহেশ্বরপাশা আর্ট  স্কুল এর জরাজীর্ণ পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে খুলনা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের এ ঘোষণার প্রেক্ষিতে খুলনার নাগরিক সমাজ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ভবনটি সংস্কার এবং মহেশ্বরপাশা আর্ট স্কুলের ঐতিহ্য সংরক্ষণের দাবী জানিয়ে আসছিলো। উল্লেখ্য ঝুঁকিপূর্ণ এ ভবন এলাকায় শশিভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয় এবং শশিভূষণ বিদ্যানিকেতন অবস্থিত।

সভায় অন্যানের মধ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলমগীর কবির, শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজা আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ূন কবির ববি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিমসহ নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় হাতিটানা নদী দখল করে পোল্ট্রী খামার!

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় হাতিটানা নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে পোল্ট্রী খামারসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। এতে বর্ষা মৌসুমে নিম্ন এলাকাগুলোতে ব্যাপকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শোভনা ইউনিয়নের মাদারতলা বাজার থেকে মাগুরখালী ইউনিয়নের কোড়াকাটা পর্যন্ত নদীর প্রায় ৮ কিলোমিটার দুই পাশ দিয়ে এসব স্থাপনা গড়ে তুলেছে স্থানীয়রা।

জানা যায়, দেশ স্বাধীনের আগে হাতিটানা নদীর মুখে সালতা নদীর মোহনায় বাঁধ দেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি নিষ্কাশনের জন্য বিকল্প হিসেবে সেই থেকে ব্যবহার হয়ে আসছে বাইলহারা স্লুইচ গেট। কিন্তু মাদারতলা বাজার থেকে শুরু করে ব্রহ্মারবেড়, ঝরঝরিয়া, শুকোরমারি ও কোড়াকাটা পর্যন্ত নদীর দুই পাশ দিয়ে গড়ে উঠেছে এসব স্থাপনা। ফলে বর্ষাকালে পানি নিষ্কাশনে বাঁধা হওয়ায় এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বাইলহারা গেটের মোহনায় কোড়াকাটা এলাকায় নদীটির প্রায় সিংহভাগ অবৈধ দখলে চলে গেছে। এখানে হেতালবুনিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে স্বদেশ মন্ডল প্রায় এক একর নদীর জমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে ৫টি পোল্ট্রী খামার গড়ে তুলেছে। এতে একদিকে এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে পানি নিষ্কাশনে বাঁধা হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া বসুন সানা, বিশ^জিত মিস্ত্রীসহ অনেকেই নদী দখল করে স্থাপনা তৈরি করেছে।

এ বিষয়ে স্বদেশ মন্ডল জানায়, নদীর জায়গা দখল করেছি ঠিক, তবে সরকার আমাদেরকে আট বছর আগে ৫০ শতক জমি একসনা বন্ধবস্ত দেয়। মুলত সেখানে পোল্ট্রী খামার করেছি। ৫টি খামারে ৩ হাজার ডিমের মুরগী আছে। এখন আর ডিসিআর দেয়না। সরকার যদি নদী খনন করে তখন আমার খামার সরিয়ে নিবো।

এ বিষয়ে স্থানীয় শিবপদ গাইন বলেন, বর্ষাকালে আমাদের উঠান তলিয়ে যায়। নদী দিয়ে পানি সরার কায়দা নেয়ই দখলদারদের কারণে। আমরা চাই অবৈধ দখলমুক্তসহ নদীটি খনন। তাহলে অন্তত ডুবার হাত থেকে বাঁচতে পারবো।

শিক্ষক অমরেন্দু মন্ডল বলেন, অবৈধ দখলদারদের কবলে পড়েছে হাতিটানা নদীটি। এ অঞ্চলের পানি নিষ্কাশনের একটাই পথ এই নদী। বর্তমান বাহির পাশে নদীটি সিলটেড হয়ে পড়েছে। আর এরসাথে পাল্লা দিয়ে দখল উৎসবে মেতে উঠেছে কিছু অসাধু মানুষ।

এ প্রসঙ্গে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, সালতা ও হাতিটানা নদী সিলটেড হয়ে যাওয়ায় এবং নদী অবৈধ দখলদারদের কবলে পড়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অবিলম্বে এসব দখলমুক্তপূর্বক নদী খননের একান্ত জরুরী।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) মো. মামুনুর রশীদ জানান, হাতিটানা নদীর জায়গায় অবৈধ স্থাপনাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

৪টি ব্যারাক অত্যান্ত জরাজীর্ণ: দাকোপে আশ্রয়ন প্রকল্পে মানবেতর জীবন যাপন

মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ

খুলনার দাকোপে বারুইখালী আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো মারাত্মক জরাজীর্ণের কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ৪টি ব্যারাকের ৪০টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ অত্যান্ত মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আবাসন ও কর্মসংস্থান মূলক কর্মসূচি আশ্রয়ন প্রকল্পের আওতায় ১৯৯৭-৯৮ অর্থ বছরে উপজেলার পানখালী ইউনিয়নের দাকোপ খেয়াঘাট সংলগ্ন চুনকুড়ি নদীর উত্তর তীরে বারুইখালী এলাকায় ১৫ একর সরকারি খাস জমির উপর প্রয়োজনীয় পুকুর, বাথরুমসহ নির্মান করা হয় ১০টি ব্যারাক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুই ফুট উচু ১০০ ফুট দৈর্ঘ্যরে ও ২৫ ফুট প্রস্থের সেমি পাকা পোতার উপর এ পৃথক ১০টি ব্যারাকে গড়ে তোলা হয় টিন সেডের ঘর। ১৯৯৯ সালের দিকে সেখানে মাথা গোঁজার ঠাঁই হয় অসহায় হতদরিদ্র ১০০টি ভূমি ও গৃহহীন পরিবারের। এসব পরিবারকে স্বাবলম্ববি করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সেটি শুধু কাগজ কলমে সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে ৪টি ব্যারাকের ছাউনির টিনে মরিচা ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি এলে টিনের ফুটো দিয়ে পানি পড়ে ঘরের ভেতর ভিজে যায় চাল, ডালসহ অন্যান্য খাদ্য ও আসবারপত্র। বৃষ্টি হলে নির্ঘুম রাত কাটাতে হয় তাঁদের। ঘরের জিনিসপত্র রক্ষায় চালের ফুটো বরাবর হাঁড়ি পাতিলসহ বিভিন্ন ভাসন পেতে পানি আটকানোর চেষ্টা চলে। পানি আটকাতে অনেকে আবার ঘরের ভেতর টাঙিয়ে দিয়েছেন পলিথিন। পাকা খুঁটির পলেস্থারা খসে পড়ে লোহার রড় বের হয়ে গছে। স্যানিটেশনের অবস্থাও অত্যান্ত বেহাল। ৩টি টয়লেট আছে তা ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে। সেখান থেকে অনাবরত ছড়াচ্ছে দুর্গন্ধ। অত্যন্ত অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি পরিবেশে মানবেতর জীবন যাপন করছেন আশ্রয়ন প্রকল্পের ৪০টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ। এছাড়া ব্যারাকগুলোর মাঝে একটি খালের উপর ছোট্ট ব্রীজ ভেঙে গেছে। বর্তমানে সেখানে গাছ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

বারুইখালী আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মহিদুল শেখ বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কোন আয় বর্ধক কাজকর্ম নেই। সবাই দিনমজুরি, কৃষি কাজ, ভ্যান-অটো চালিয়ে সংসার পরিচালনা করেন। অনেকের ঘরে আয় করার লোক না থাকায় বয়স্ক, বিধবা ভাতা ও সরকারি ত্রান তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। পল্লির লোকজন সবারই অবস্থা প্রায় একই রকম। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমাদের লড়াই করে বেঁচে থাকতে হয়। মূল কারণ ব্যারাকগুলো ওয়াপদা বেড়িবাঁধের বাহিরে নির্মান হওয়ায় প্রাকৃতিক দূর্যোগ ও জলোচ্ছ্বাসে ব্যারাকের সবগুলো ঘরে পানি উঠে যায়। যদি ব্যারাকগুলোর চার পাশে বাঁধ দেওয়া হতো তা হলে আর এ সমস্যা হতো না।

সমিতির সভাপতি সাহেব আলী মোল্যা জানান, প্রধান মন্ত্রীর ঘর পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম এই ঘরে থেকেই পরিবার পরিজন নিয়ে স্বাবলম্বী হবো। স্বাবলম্বী হওয়া তো অনেক তো দুরের কথা এখন আর আমাদের খোঁজই কেই রাখে না। তা ছাড়া এখানে স্কুল না থাকায় ছেলে মেয়েদের লেখাপড়াও হচ্ছে না। একটা স্কুল আছে তা দুইকিলো দুরে। ঘরগুলো মেরামতের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করা হলেও আজও কেউ মেরামতে এগিয়ে আসেনি। সাহেব আলী ও মহিদুলের মত ব্যারাকের একাধিক ব্যক্তি তাদের দুরাস্থার কথা জানান।

পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সঙে কথা বলেছি। মাসিক মিটিংয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের জানান, দুই বছর আগে আশ্রয়ন প্রকল্পে খালের এক পারে ৬টি ব্যারাকের ঘরগুলো মেরামত করা হয়েছে। আর এক পারের ৪টি ব্যারাকের ঘরগুলো মেরামত বাকি আছে। অর্থ না থাকায় এই মুহুর্তে মেরামত করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি বরাদ্দ পেলেই ঘরগুলো মেরামত করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ^াস বলেন, ১০টি ব্যারাকের মধ্যে ৬টি ব্যারাকের ঘরগুলো সংস্কার করা হয়েছে। বাকি ৪টি ব্যারাকের ঘরগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় চিঠি দিয়েছি। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে।

রাশিয়া-ইউক্রেন : কার সামরিক শক্তি কেমন

খুলনাঞ্চল ডেস্ক

সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় হলেও ইউক্রেনের অবস্থান সেখানে ২২তম। দুটো দেশের সৈন্য সংখ্যা, যুদ্ধবিমান, রণতরী বা সামরিক সরঞ্জামেও ব্যাপক পার্থক্য রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ার সৈন্য সংখ্যা আট লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা দুই লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সৈনিক রয়েছে আরও আড়াই লাখ।

রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় করে ১৫ হাজার ৪০০ কোটি ডলার, সেখানে ইউক্রেন তার ১৫ ভাগের প্রায় এক ভাগ খরচ করে- ১ হাজার ১৮৭ কোটি ডলার। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ, তবে ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার। রাশিয়ার মোট সামরিক আকাশযান রয়েছে ৪ হাজার ১৭৩টি, ইউক্রেনের মাত্র ৩১৮টি। ইউক্রেনের যুদ্ধবিমান ৬৯টি হলেও রাশিয়ার রয়েছে ৭৭২টি। অন্যদিকে রাশিয়ার শুধুমাত্র আক্রমণকারী বিমানই রয়েছে ৭৩৯টি, ইউক্রেনের মাত্র ২৯টি। আর রাশিয়ার মোট হেলিকপ্টার রয়েছে ১,৫৪৩টি, যেখানে অ্যাটাক হেলিকপ্টার ৫৪৪টি। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার রয়েছে ১১২টি, অ্যাটাক কপ্টার ৩৪টি। ইউক্রেনের পরিবহন বিমান মাত্র ৩২টি হলেও রাশিয়ার রয়েছে ৪৪৫টি। রাশিয়ার ট্যাঙ্ক রয়েছে ১২ হাজার ৪২০টি, ইউক্রেনের ২ হাজার ৫৯৬টি। আর্মড ভেহিকেল রাশিয়ার ৩০ হাজার ১২২টি, ইউক্রেনের ১২ হাজার ৩০৩টি। স্বয়ংক্রিয় আর্টিলারি রাশিয়ার আছে ৬ হাজার ৫৭৪টি, ইউক্রেনের আছে ১ হাজার ৬৭টি। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৩ হাজার ৩৯১টি, ইউক্রেনের আছে ৪৯০টি। আবার সামরিক নৌযানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে রাশিয়া। রাশিয়ার নৌ সামরিক যান ৬০৫টি থাকলেও ইউক্রেনের রয়েছে ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এরকম কোন রণতরী নেই। তেমনি রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের কোন সাবমেরিন নেই। ইউক্রেনের কোন ডেস্ট্রয়ার নেই, তবে রাশিয়ার রয়েছে ১৫টি। ইউক্রেনের একটি ফ্রিগেট থাকলেও রাশিয়ার রয়েছে ১১টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের একটা থাকলেও রাশিয়ার রয়েছে ৪৯টি। রাশিয়ার করভেট রয়েছে ৮৬টি, যেখানে ইউক্রেনের আছে মাত্র একটি। পেট্রোল ভেসেল রাশিয়ার রয়েছে ৫৯টি, ইউক্রেনের রয়েছে ১৩টি। রাশিয়ার যেখানে ১ হাজার ২১৮টি বিমান বন্দর রয়েছে, ইউক্রেনের রয়েছে ১৮৭টি। বাণিজ্যিক জাহাজ রাশিয়ার ২ হাজার ৮৭৩টি থাকলেও ইউক্রেনের আছে ৪০৯টি। এর বাইরে রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু ইউক্রেনের এরকম কোনো অস্ত্র নেই। রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে, যা আকাশ প্রতিরক্ষায় খুবই কার্যকর, তবে ইউক্রেনের এরকম কোনো ব্যবস্থা নেই।

খালি পেটে যা খেলেই হতে পারে বিপদ

মিলি রহমান

বিশৃঙ্খল জীবনযাপন ও খাবারে অনিয়মের কারণে নানা রকম শারীরিক সমস্যা বিশেষ করে পেটের সমস্যা দেখা যায়। এক গবেষণায় দেখা গেছে, আজকাল মোটামুটি প্রতি পাঁচজনের মধ্যে একজনেরই পেটের সমস্যা। এটাকে রোধ করার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর খাদ্যগ্রহণ সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা উচিত।

এর মধ্যে সবার আগে ঠিক করতে হবে ব্রেকফাস্ট বা সকালের খাবারের নিয়ম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার অন্তত ২ ঘণ্টা পরে ব্রেকফাস্ট করা উচিত। কারণ কয়েক ঘণ্টা ঘুমনোর পরে পরিপাকতন্ত্র কাজ শুরু করে। মানে, এটি সক্রিয় হতে কিছুটা সময় প্রয়োজন। তাই ঘুম থেকে উঠেই খালি পেটে সকালের খাবার এড়িয়ে চলা উচিত।

শুধু তাই নয়, সকালে বেশ কিছু খাবারও এড়িয়ে যাওয়া উচিত। এবার জেনে নেওয়া যাক- স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকালে কোন খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

কাঁচা সবজি:

কাঁচা শাকসবজি এবং স্যালাড ফাইবার-সমৃদ্ধ। খালি পেটে এগুলো খেলে শরীরে চাপ পড়তে পারে। হতে পারে পেট ফাঁপা, পেটে ব্যথা। তাই খালি পেটে কাঁচা সবজি খাওয়া এড়িয়ে চলুন।

ফলের রস:

বিশেষজ্ঞদের মতে, ফলের রস দিয়ে দিনের শুরু করা উচিত নয়। জুস অগ্ন্যাশয়ের উপর অতিরিক্ত চাপ ফেলে। ফলের মধ্যে ফ্রুক্টোজ আকারে চিনি থাকে। পেট খালি থাকায় এই চিনি লিভারের উপর চাপ ফেলে।

কফি:

এক কাপ কফি দিয়ে দিন শুরু করা খুবই সাধারণ অভ্যাস। তবে খালি পেটে কফি পান করলে হতে পারে অ্যাসিডিটি।

দই:

দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে সকালে খালি পেটে কখনই দই খাওয়া উচিত না। এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা পাকস্থলীর অ্যাসিডিটির মাত্রাকে ব্যাহত করে। ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর ভালো ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। যে কারণে পেট ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা বাড়ে।

টক ফল:

সাইট্রাস ফল মানে ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই জাতীয় ফলগুলো কখনই সকালে খালি পেটে খাওয়া উচিত না। এর ফলে পেটে দ্রুত অ্যাসিড তৈরি হতে থাকে। সকালে খালি পেটে এই ফলগুলো খেলে হজমের প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হয়।

মশলাদার খাবার:

মশলাদার খাবার খাওয়া আমাদের দৈনিন্দন অভ্যাস। তবে সকালে খালি পেটে মরিচ, লবঙ্গ ইত্যাদি ভালো মাত্রায় রয়েছে এমন খাবার না খাওয়াই ভালো। কারণ মশলা পরিপাকতন্ত্র নষ্ট করে। অনেকেই সকালে সিঙ্গারা, পুরি, জিলাপি খেতে পছন্দ করেন। সকালে এসব খাবার এড়িয়ে চলা উচিত। এসব খেলে পেটের সমস্যা বেড়ে যায়।

প্রিয়মনির নতুন

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার নতুন নায়িকা প্রিয়মনি। ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। সেই সিনেমা এখনো মুক্তি পায়নি। এরমধ্যেই অনন্য মামুনের ‘কসাই’-এ অভিনয় করেন তিনি। সিনেমাটি গত কোরবানির ঈদে মুক্তি পায়। যেখানে প্রিয়মনির বিপরীতে ছিলেন নায়ক নিরব। তারই ধারাবাহিকাতায় এ নায়িকা এবার জুটি বাঁধতে যাচ্ছেন নায়ক সাইমন সাদিকের সঙ্গে। গত শুক্রবার দু’জন ‘হাহাকার’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

সিনেমাটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। প্রিয়মনি বলেন, প্রথমবারের মতো সাইমন ভাইয়ার বিপরীতে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।

সিনেমাটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক ভাই। চলতি মাসেই এর শুটিং শুরু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন এই নতুন টিমের সঙ্গে কাজ করে দর্শককে মনের মতো একটা সিনেমা উপহার দিতে পারি।

এদিকে, মাস দুয়েক আগে এই নায়িকা যুক্ত হন বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নিজের তৃতীয় সিনেমায়। যেখানে তার নায়ক জিয়াউল রোশান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন যৌথভাবে মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকদার। ‘হাহাকার’ হতে যাচ্ছে তার চতুর্থ সিনেমা।

বুস্টার ডোজ নিয়েছেন খালেদা জিয়া

ঢাকা অফিস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি। তৃতীয় ডোজ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রী ফাইজারের টিকা নিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেল পৌনে ৫টার দিকে টিকা নিতে হাসপাতালে যান খালেদা জিয়া। গাড়িতে রেখেই তাকে টিকা দেওয়া হয়।

এর আগে বিকেল ৪টা ১৩ মিনিটে টিকার বুস্টার ডোজ নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও গৃহকর্মী ফাতেমা বেগম।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াসহ মোট চারজন বুস্টার ডোজ নিয়েছেন। অন্য তিনজন হলেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম ও আব্দুল খালেক।

সারাদেশে বিক্ষোভের ঘোষণা বিএনপির

ঢাকা অফিস

গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপি। আগামী সপ্তাহে সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে তারা। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে হ্যান্ডবিল বিতরণের কর্মসূচিও পালন করবে দলটি। এছাড়া মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী মার্চ মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দু-একদিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির তারিখ জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে দলের স্থায়ী কমিটির ওই সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজি এবং অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতী মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।

কিছু মানুষ সরকারের মদদপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, অন্যদিকে গ্যাস, পানি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে যাতায়াত ব্যয়, পরিবহণ ব্যয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধি পাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে সরকার। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাট সভা ও হ্যান্ডবিল বিতরণে কর্মসূচি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া স্থায়ী কমিটির সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদনের সময় হামলা ও নেতাকর্মীদের আহত করার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার নিন্দাও জানানো হয়। একইসঙ্গে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

মঙ্গলবার রাতে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বঙ্গোপসাগর ও সুন্দরবনের জেলেদের জীবন সুরক্ষায় কাজ করছে সরকার: সিনিয়র স্বাস্থ্য সচিব

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল মানুষকেই করোনা টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রথম দুর্গম বঙ্গোপসাগর পাড়ের দুবলা শুঁটকি পল্লীর জেলেদের টিকা দেয়া হচ্ছে। সরকার সাগর ও সুন্দরবনের জেলেদের জীবন সুরক্ষায় কাজ করছেন। বৃহস্পতিবারের মধ্যেই এ চরের প্রায় ১৪ হাজার জেলের সবাইকেই টিকা দেয়ার কাজ শেষ করা হবে।

দুবলার চরের জেলেদের করোনা টিকা প্রদান কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্য সচিবকে কাছে পেয়ে তার কাছে সেখানকার জেলেরা ঘূর্ণিঝড় জলোচ্ছাসহ প্রাকৃতিক দুযোর্গের হাত থেকে তাদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় দাবী জানান। জেলেরা এ সময়ে দুবলার চর, আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়ীয়াসহ বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে পযার্প্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নিমার্ণ, সুপেয় পানির জন্য প্রতিটি চরে পাড় উচু করে একাধিক পুকুর খনন ও স্বাস্থ্য সুরক্ষার ভাসমান হাসপাতালের দাবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তুলে ধরেন।

বুধবার দুপুরে হেলিকপ্টারে করে দুবলার চরে পৌঁছান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। এ সময় তার সাথে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেলারেল (অবঃ) আব্দুল ওয়াহ্হাব চৌধুরী, স্বাস্ব্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. সৌরো, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল হাসান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ, দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন আহম্মেদ। 

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে অস্থায়ী শুঁটকি পল্লীতে অবস্থানরত প্রায় ১৪ হাজার জেলেদের এই প্রথম করোনা টিকার আওতায় আনা হয়েছে। ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী ও রেড ক্রিসেন্টের ৮ জন স্বেচ্ছাসেবী জেলেদের এই টিকা প্রদান করছেন। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকা এ ১৪ হাজার জেলেদের দেয়া হচ্ছে ‘জনসন এন্ড জনসন’ টিকা। যা প্রত্যেককে একবারই এক ডোজ দেয়া হবে। এর দ্বিতীয় ডোজ লাগবেনা। এরই সাথে এসব জেলেদের টিকা কার্ড প্রদান করা হবে। আমেরিকার জনসন এন্ড জনসন টিকা এক ডোজেরই। এক ডোজ সম্পন্ন নতুন এ টিকা দুই সপ্তাহ হলো দেশে এসেছে। এ টিকা প্রথম ঢাকায় পথ শিশুসহ অবহেলিত শ্রেণী পেশার মানুষকে দেয়া হয়েছে। আর এরপর দেয়া হচ্ছে জেলেদের। প্রথম দিন মঙ্গলবার আড়াই হাজার জেলেকে এ টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে ১৪ হাজার জেলের সবাইকে টিকা দেয়ার কাজ শেষ করা হবে বলে জানান বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান।

স্মরণ সভায় সিটি মেয়র

সরদার হারুনের নেতৃত্বে রূপসায় সংগঠন শক্তিশালী হয়েছিলো

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরদার হারুনার রশিদ ছিলেন দুঃসময়ের কর্মীবান্ধব জনপ্রিয় নেতা। সরদার হারুনের নেতৃত্বে রূপসায় সংগঠন শক্তিশালী হয়েছিলো। তাঁর যোগ্য নেতৃত্ব ঈর্ষার কারন হয়েছিলো বিএনপি’র। সরদার হারুন রূপসায় বিএনপি’র দূর্গে আঘাত করেছিলো। তরুণ নেতৃত্বে ভীত হয়ে বিএনপি-জামায়াত মেধাবী আওয়ামী লীগ নেতাদের হত্যা করে। সেকারনেই বিএনপি’র লেলিয়ে দেয়া বাহিনী সরদার হারুনকে নির্মমভাবে হত্যা করে।

তিনি আরো বলেন, বিএনপি’র শাসনামলে দক্ষিনাঞ্চলসহ সারা দেশ ছিলো সন্ত্রাস কবলিত। ওই সময় যেমন ছিলো অর্থনৈতিক সন্ত্রাস তেমনি ছিলো হত্যার, রাহাজানির মত দুর্ধষ সন্ত্রাসী কর্মকাণ্ড। ওই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সরদার হারুনকে হত্যা করা হয়।

গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার হারুনুর রশিদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় স্বরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু. শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, এস এম  আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, মীর বরকত আলী, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. আমির হোসেন, মল্লিক নওশের আলী, চ.ম মুজিবুর রহমান, মো. জাহিদুল হক, শেখ আব্দুল আজিজ, জামিরুল হুদা জহর, আতাউর রহমান শিকদার রাজু, মো. জাকির হোসেন, মীর লিটন, মো. সেলিম মুন্সি, মো. আজীম, কামরুল ইসলাম, কবির পাঠান, আইউব আলী, আলমগীর মল্লিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে সরদার হারুনুর রশিদ ও মনিরুজ্জামান সাগরের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম।

জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

খুলনাঞ্চল রিপোর্ট

রাজশাহীর বাঘায় মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবির। হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকেল ৪টার দিকে বাঘা মাজার গেটের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আহতরা হলেন বাঘা থানার এএসআই আব্দুর রহিম, এএসআই মন্টু মিয়া, কনস্টেবল আব্দুল আহাদ, হারুনুর রশিদ ও প্রদীপ। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে বাঘা মাজার গেট এলাকায় জামায়াত-শিবিরে নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা মিছিল বের করে বাঘা বাজারের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে।

এতে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হন। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে জামায়াত-শিবিরের ৭ জনকে আটক করে। আটকরা হলেন আড়পাড়া গ্রামের রাজিব (৩০), হাবাসপুর গ্রামের শফিকুল (২৫), খায়ের হাট গ্রামের হাফিজুল (৪১), ঢাকা চন্দ্রগাথি গ্রামের সেকেন্দার আলী (৫৫), জোতরাঘর গ্রামের খোশবুর রহমান (২৫), জোতনশী গ্রামের আব্দুল মান্নাফ (৩০) ও চন্ডিপুর গ্রামের নাসির উদ্দিন (৪৯)।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে বাঘা মাজার এলাকায় জামায়াত-শিবির গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর রাজধানীর মোড়ের মো. ছাবের হোসেনের ছেলে মো. তৌফিকুজ্জামান (৪৭), সোনাডাঙ্গা ডাক্তারপাড়া গলি সাউথ জোন ক্লিনিকের পাশের আব্দুল খালেক মল্লিকের ছেলে মো. আমিনুল কবির ওরফে আনু (২৬) ও  সাতক্ষীরা জেলা সদরের মো. জুলফিকার ভুট্রোর ছেলে মো. শাহিন (২৫)।    

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। 

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ইজিবাইকসহ চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার সদর থানার ইসলাম পাড়ায় অভিযান চালিয়ে ৩টি চোরাইকৃত ইজিবাইকসহ চোরচক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামীরা হলেন চুয়াডাঙ্গা জেলার সদরের ইসলাম পাড়ার মো. মনির উদ্দিনের ছেলে মো. জাহিদ মিয়া (৪০), মৃত. সামছুল বিশ্বাসের ছেলে মো. আবু সাঈদ (৩৯) ও দামুরহুদা থানার 

উজিরপুর গ্রামের মৃত. আজেহার মালিথার ছেলে আব্দুস সালাম (৩৩)। 

র‌্যাব-৬ জানায়, গত ৭ জানুয়ারি রাত ৩টা হতে ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোন সময় ঝিনাইদহ জেলা সদরের পৈলানপুর এলাকা হতে মো. রানা মিয়া এর একটি ইজিবাইক চুরি হয়। উক্ত বিষয়ে ঝিনাইদহ সদর থানায় চুরি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চোরাইকৃত ইজিবাইক উদ্ধার ও আসামী  গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানার ইসলাম পাড়ায় অভিযান চালিয়ে ৩টি চোরাইকৃত ইজিবাইক ও নগদ ৯৫৮৭ টাকাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।