স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ জানান, মনিরুজ্জামান সাগর গত শনিবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, মনিরুজ্জামান সাগর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন, আবার কেউ বলছেন, তিনি মারধরে আহত হয়েছিলেন। সাগরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাতে এক আওয়ামী লীগ নেতার আমন্ত্রণে যোগদান করে সেখান থেকে বের হয়েছিলেন মনিরুজ্জামান সাগর। এরপর কোথায় গিয়েছিলেন বা যাচ্ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য কেউ জানে না। একপর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তখন তিনি কথা বলতে পারছিলেন না। অচেতন ছিলেন। ফলে আহত হওয়া সম্পর্কে স্বজনদের কিছুই জানাতে পারেননি তিনি। আহত অবস্থায় শনিবার রাতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রোববারে তাকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মনিরুজ্জামান সাগরের ছোট ভাই রিক্কন বলেন, ঘটনার রাতে হঠাৎ ভাইকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। বলা হচ্ছে, রিকশা থেকে পড়ে আহত হওয়ার কথা। রিকশা থেকে পড়ে কারও কি চোখ বের হওয়ার উপক্রম হয়? শরীরে এমন আঘাতের ধরন থাকে? মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু জানান, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তিনি শোনেন সাগরের পায়ের হাড় ভেঙে তিন খণ্ড হয়ে গেছে। এছাড়া পাঁজরের হাড় ও কলার বোন ভেঙে গেছে। কিন্তু কোন স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে, তা তার জানা নেই। মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান, মনিরুজ্জামান সাগর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছিলেন। কিন্তু কোন এলাকায় দুর্ঘটনা হয়েছে, তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। বুধবার সকালে সাগরের ভাই সোহাগ জানান, এখন মরদেহ বঙ্গবন্ধু মেডিকেলে ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ খুলনায় এনে জানাজা শেষে দাফন করা হবে। তবে তার ভাই কীভাবে আহত হয়েছিলেন সে সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। মনিরুজ্জামান সাগরের স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, আমরা শুনেছি মনিরুজ্জামান সাগর একটি ইঞ্জিন রিকশা থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। কিন্তু কবে, কখন, কোন স্থানে এবং কীভাবে রিকশা থেকে পড়ে গিয়েছিলেন, তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। এছাড়া তার পরিবারের সদস্যরা কেউ কোনো অভিযোগ করেনি। অপরদিকে আ.লীগ নেতা সাগরকে যখন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তখন তিনি বার বার বলেছিলেন তার প্যান্টের পিছনের পকেটে ২৫ হাজার টাকা ছিলো। সে টাকাই বা কোথায় গেলো। নগরীর অধিকাংশ জায়গায় এখন সিটি টিভি নিয়ন্ত্রিত। সিসি টিভির ফুটেজ খুজলে ক্লু পাওয়া যেতে পারে বলে অনেকের মন্তব্য করেন। নাম প্রকাশে কয়েকজন বলেন, তারা সঠিক কাহিনি জানতে চায় আর এজন্য পুলিশ প্রশাসন সহ আইন-শৃঙ্খলা বাহিনী ভুমিকা গুরুত্বপুর্ণ।

দাফন সম্পন্ন: খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মরিুজ্জামান সাগরের মরদেহ সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনায় আনা হয়। শহীদ হাদিস পার্কে মরহুম সাগরকে দেখার জন্য দলীয় নেতাকর্মীদের ভীড় জমে। এসময়ে মনিরুজ্জামান সাগরকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ, মহানগর ও জেলা শ্রমিক লীগ, মহানগর ও জেলা যুবলীগ, মহানগর কৃষক লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর আগে বাদ এশা শহিদ হাদিস পার্কে তার প্রথম জানাজা, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজে বাইতুল্লাহ জামে মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ বেলাল উদ্দিন বাবু, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, এ্যাড. আইয়ুব আলী শেখ, বি এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জাফর উল্লাহ খান সাচ্চু, জামাল উদ্দিন বাচ্চু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, কামরুজ্জামান জামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, অসিত বরন বিশ্বাস, জামিল খান, কাউন্সিলর শমসের আলী মিন্টু, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, এ বি এম আদেল মুকুল, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, চৌধুরী রায়হান ফরিদ, বি এম কামরুজ্জামান, পারভেজ হাওলাদার, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী, মো. আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, শ্রমিক নেতা মো. সেলিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, চ.ম মুজিবুর রহমান, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম নাসির, শেখ আব্দুল আজিজ, মো. জাহিদুল হক, নুর ইসলাম, জামিরুল হুদা জহর, আতাউর রহমান শিকদার রাজু, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, ফায়জুল ইসলাম টিটো, মীর মো. লিটন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সেলিম মুন্সি, মো. সিহাব উদ্দিন, শেখ হাসান ইফতেখার চালু, কামরুল ইসলাম, হাফিজুর রহমান, কাজী কামাল হোসেন, কবির পাঠান, মো. শওকত হোসেন, মো. আইউব আলী খান, আলমগীর মল্লিক সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।











































