কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারা ষোলদাগ এলাকায় ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয় এর পিছনের কলার বাগান থেকে
শনিবার সন্ধ্যার পর সজনী(৩০) নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ বিকৃত লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। সজনী কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া রানাখড়িয়া এলাকার সিরাজুল হকের মেয়ে এবং ষোলদাগ এলাকার লালন(৩৫) এর স্ত্রী। সজনীর মা সালেহা পিতা সিরাজুল এবং চাচি আইরিন লাশ সনাক্তকরণ করেন।
নিহতের মা সময়ের আলোকে বলেন, প্রায় ১৩ বছর আগে সজনিকে লালনের সাথে বিয়ে দাও বিয়ে দেন। তাঁদের ঘরে একজন ছেলে এবং জন মেয়ে রয়েছে। কিছুদিন যাবত স্বামী লালন স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতো। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সজনী পালিয়ে বাবার বাড়ি যান। সেখান থেকে গত ১৫ ই ফেব্রুয়ারি লালন শশুর বাড়ি গিয়ে স্ত্রীকে জোর করে নিয়ে আসেন। এরপর ১৭ ফেব্রুয়ারি রাতে মোবাইল ফোনে
সজনীর মাকে জানান সজনীকে পাওয়া যাচ্ছে না। একদিন পর ১৯শে ফেব্রুয়ারি সজনীর অগ্নিদগ্ধ বিকৃত লাশ পাওয়া যায়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল ইয়াসির আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুজিবুর রহমান জানান, নিখোঁজ সজনীর স্বজনরা লাশটি তাঁদের মেয়ে দাবি করছে।
স্বামী লালনের পরিবার লাশটি সজনীর নয় বলে জানানোতে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সনাক্তকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, সংবাদ পেয়ে ওসিকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ আমরা সেখানে যাই। নিখোঁজ স্বজনের পিতা-মাতা তাদের মেয়ে বলে শনাক্ত করেছে। আরও নিশ্চিতভাবে সনাক্তকরণ এবং আসামি গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।











































