স্টাফ রিপোর্টার ।।
নগরীতে “প্রয়োজন কল্যাণ তহবিল” নামে একটি অবৈধ এনজিও সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন রেলওয়ে হাসপাতাল রোডস্থ দরবেশ চেম্বারের দুই ব্যক্তি।
গত ১৪ ফেব্রুয়ারির কোর্ট ফি সম্বলিত আবেদনপত্রে আবেদনকারীরা উল্লেখ করেন, নিক্সন মাকের্টস্থ দরবেশ চেম্বারের ৩১ নম্বর দোকানের আব্দুর রাজ্জাক ও আবুল বাশার নামক দুই ব্যক্তি “প্রয়োজন কল্যান তহবিল” নামক এনজিও নামে ঋণদানের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছেন।
আবেদনের সাথে তারা টাকা আদায়ের প্রমানপত্র জমা দিয়েছেন। আবেদনকারীরা মনে করেন যুবক, ইভ্যালীর মত “প্রয়োজন কল্যাণ তহবিল” নামক এনজিও যে কোন সময়ে পালিয়ে যেতে পারে। এ ব্যাপারে তারা দ্রুত ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন।
আবেদনের অনুলিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দিয়েছেন।











































