Home আঞ্চলিক মহেশপুর সীমান্তে ১কেজি ওজনের স্বর্নের বার উদ্ধার

মহেশপুর সীমান্তে ১কেজি ওজনের স্বর্নের বার উদ্ধার

10

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাঁচারের সময় সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ১কেজি স্বর্ন উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এ স্বর্ন উদ্ধার করেছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের নিশ্চিন্তপুর মাঠের মধ্যে থেকে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মালিক বিহিন অবস্থায় ১০টি স্বর্নের বার উদ্ধার করে। ১০টি স্বর্নের বারের ওজন ১ কেজি ১৬৫.৩২ গ্রাম। যার মুল্য ৭৪ লাখ ১৩ হাজার ৫০৭টাকা।

এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মহেশপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও বাঙালী নামের বই বিতরণ

ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গতকাল বৃহস্পতিবার সকালে অফিসার্স ফোরামের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও বাঙালী নামের বই বিতরণ করা হয়েছে। বাংলা ও বাঙালী বইটির লেখক প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি (অবঃ) ও অফিসার্স ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি (অবঃ) ও অফিসার্স ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ফোরামের সিনিয়র সহ সভাপতি খন্দকার আখতারুজ্জামান,সাবেক জেলা ও দায়রা জজ শফিকুর রহমান,অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর ডিজি যুগ্ন সচিব মোঃ আবুল বাশার,যুগ্ন সাধারণ সম্পাদক ট্যাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট বিশারত হোসেন,নির্বাহী সদস্য নুর আহাম্মেদ,সাগঠনিক সম্পাদক বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল মুহাঃ আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম,সমাজকল্যান সম্পাদক খালিদ সাইফুল্লাহ সজিব,মহেশপুর সাহিত্য পরিষদের সভাপতি ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম খাইরল আনাম,মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

বাংলা ও বাঙালী বইটির লেখক প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি (অবঃ) ও অফিসার্স ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজের বইটি মহেশপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে  বইটি তুলে দেওয়া হয়।