Home আঞ্চলিক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

11

খবর বিজ্ঞপ্তি।।


আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, এর পরপরই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা। এছাড়াও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন করা হবে।



খুবি উপাচার্যের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ


আজ ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। কেএমপি কমিশনারকে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ অব্যাহত রাখতে কেএমপি সবসময় সহায়তা করে আসছে। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে দ্রুততার সাথে সাঁড়া দেওয়ায় তিনি কেএমপি কমিশনারকে ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, গত এক যুগে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের ধারাবাহিক উন্নয়নের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। ফলে মানুষের চাহিদাও পাল্টেছে। একই সাথে বৈশ্বিক পরিবর্তন ঘটেছে। সাইবার ব্যবহার বেড়েছে। ফলে উদ্ভুত পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি দায়িত্ব ও চাপ সৃষ্টি হলেও পুলিশ তা দক্ষতার সাথে পালন করছে। তিনি আরও বলেন, আমরা যে পেশাতেই থাকি না কেনো আমাদের সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক, আর তা হচ্ছে দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা। আলাপকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
কেএমপি কমিশনার খুলনা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ রক্ষা এবং গবেষণা কার্যক্রম বৃদ্ধিতে উপাচার্যের গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাতি গঠনে খুলনা বিশ্ববিদ্যালয় সবিশেষ অবদান রাখছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি কামনা করে কেএমপির পক্ষ থেকে স্ব ক্ষেত্রে সম্ভব সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুপ্রেরণায় বাংলাদেশ পুলিশের মধ্যে পেশাদারিত্বের উৎকর্ষ সাধিত হয়েছে এবং সেবার মনোভাব নিয়ে পুলিশ এখন জনগণের জন্য কাজ করছে। সাইবার ক্রাইমসহ অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় পুলিশের চ্যালেঞ্জ বাড়লেও তা দক্ষতা ও সক্ষমতার সাথে মোকাবেলা করছে। এখন যেকোনো ধরনের অপরাধ ঘটিয়ে কেউ রক্ষা পাচ্ছে না। তিনিও উল্লেখ করেন আমাদের সবার লক্ষ্য দেশমাতৃকার সেবা করা।
এর আগে কেএমপির পক্ষ থেকে উপাচার্যকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ কমিশনার। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পুলিশ কমিশনারকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট প্রদান করেন উপাচার্য।
এসময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এস এম বায়জীদ ইবনে আকবর, হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




খুবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি


খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে ‘ক্লাইমেট চেঞ্জ এন্ড ইকোসিস্টেম রেস্টোরেশন’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)।
১৯ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলনের অরগানাইজিং সেক্রেটারি সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মেলনের অরগানাইজিং কমিটির কনভেনর প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। সম্মেলনে দেশের খ্যাতনামা পরিবেশবিদ প্রফেসর ড. আইনুন নিশাত এবং ড. আলী রেজা খান ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সুইডেনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৬টি কি-নোট পেপার এবং ১২৫টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সম্মেলনে ৬০ জন তরুণ গবেষকের গবেষণা নিবন্ধও উপস্থাপিত হবে।
২০ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। অংশগ্রহণকারী বিজ্ঞানীরা এদিন দুপুরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন এবং উপকূলীয় জয়মনি এলাকা পরিদর্শন করবেন। এই সম্মেলন শেষে একটি সুপারিশ মালা তৈরি করা হবে।


খুবির প্রথমবর্ষসহ সকল টার্মের ক্লাস ও পরীক্ষাসমূহ সশরীরে শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ¯œাতক ও ¯œাতক (সম্মান) শ্রেণির ক্লাসসহ সকল টার্মের ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানকরত যথারীতি সশরীরে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথারীতি খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।