খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) নগরীর সোনাডাঙ্গা এলাকার বউ বাজার, গোবরচাকা মেইন রোড, যশোর রোড ও এমএ বারী সড়কে ভাসমান অবৈধ বাজার উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। নগরীতে যত্রতত্র ফুটপথ দখলে রেখে অবৈধভাবে কেনা-বেচার কারণে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বাজার শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট যশোর রোডস্থ মাংসের দোকান মালিক ফুটপথ দখলে রেখে ব্যবসা পরিচালনা করায় ৫ হাজার টাকা এবং এম এ বারী সড়কে ফুটপথে সামগ্রী রাখার দায়ে স্টীলের দোকান মালিক আব্দুল মান্নান’কে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
বাজার সুপার মোঃ আব্দুল মাজেদ মোল্লাসহ বাজার ও সম্পত্তি শাখার কর্মকর্তা-কর্মচারীগণ এ সময উপস্থিত ছিলেন। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।











































