খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কা-ারী। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে খুলনার রাজনীতিতে সক্রিয় হন। তিনি এম এ বারি, শামসুর রহমান মানি, এম এমদাদুল হক সহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। তিনি জীবনের সবকিছু ত্যাগ করে রাজনীতি করেছেন। তবুও তিনি কখনও পিছপা হননি। তাদের ত্যাগ তীতিক্ষার ফলে খুলনার আওয়ামী লীগ আজ শক্তিশালী। তারা নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে রাজনীতি করেননি।
তিনি আরো বলেন, বেলায়েত হোসেন বাচ্চু অত্যন্ত সরল মনের মানুষ ছিলেন। তিনি কখনও পদের জন্য রাজনীতি করেননি। তিনি খুলনা আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল ও উজ্জীবিত করার জন্য সারাজীবন পরিশ্রম করেছেন। তাঁর মত মুজিব আদর্শের নেতাদের ত্যাগকে সামনে নিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়ন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি বিএম জাফর, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার মেয়ে নূরিনা রহমান বিউটি। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহ্মেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. মো. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, পীর আলী, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, বাদল সরদার বাবুল, চ. ম মুজিবুর রহমান, শেখ আবিদ উল্লাহ, হালিম হাওলাদার, এ্যাড. শামীম মোশাররফ, শেখ হাসান ইফতেখার চালু, মো. সিহাব উদ্দিন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নিভানা পারভিন, জেসমিন সুলতানা শম্পা, নূরজাহান রুমী, মল্লিক নওশের আলী, সেলিম হোসেন, কবির পাঠান, জাকির হোসেন বিপ্লব, প্রকৌ. রফিকুল ইসলাম তাপস, আশরাফ আলী হাওলাদার শিপন, রেজওয়ানা প্রধান, খাদিজা কবির তুলি, শাবনুর সাবা, আইরিন চৌধুরী নীপা, আফরোজা জেসমিন বিথী, নাসরিন আক্তার, ফারুক হোসেন, আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার সন্তান জাবেদ হোসেন ডিউক ও রিয়াজাত হোসেন জন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহীম।
মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা শনিবার
খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা কাল ১৯ ফেব্রুয়ারী শনিবার। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় নির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।











































