
খুলনায় ড্রেনের খোঁড়াখুঁড়িতে তিনতলা ভবনে ফাঁটল: বাঁশ ঠেকিয়ে রক্ষার চেষ্টা
স্টাফ রিপোর্টার||
খুলনা মহানগরীর বাগমারা এলাকায় তিনতলা বিশিষ্ট একটি ভবনে ফাঁটলের সৃষ্টি হয়েছে। ড্রেন সংস্কার কাজের জন্য খোঁড়াখুঁড়ি করার কারণে পুরাতন এই ভবনের সড়ক লাগোয়া অংশে ফাঁটল সৃষ্টি হয়। এছাড়া ভবনটি সামান্য হেলে পড়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে।
এদিকে, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতেই ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও খুলনা সিটি করপোরেশনের লোকজন সতর্ক অবস্থানে থেকে ভবনের ফাঁটল অংশে বালুর বস্তা ফেলার কাজ তদারকি করেন।
নগরীর বাগমারা মেইন রোড এলাকার ঝুঁকিপূর্ণ এ ভবনটির মালিক মৃত মহিউদ্দিন আহমেদ। তার মৃত্যুর পর স্ত্রী-সন্তানরা এখানে বসবাস করেন। তৃতীয়তলার এ ভবনের দ্বিতীয়তলায় বাড়ির মালিকের পরিবার এবং নিচতলা ও তৃতীয় তলার ভাড়াটিয়া মিলিয়ে মোট ১১টি পরিবার বসবাস করেন।
ভবন হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক বাবুল চক্রবর্তী। তিনি বলেন, মহানগরীর বাগমারা এলাকায় ৫২ নম্বর ভবনটি ডানদিকে সামান্য হেলে পড়েছে। এছাড়া পাশের আরও দুটি ভবন ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে। ফলে ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, তারা ওই ভবন থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এছাড়া ঝুঁকি এড়াতে ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন তারা ওই সড়কের দু’ পাশ আটকে সেখান থেকে সাধারণ লোকজনের চলাচল এবং ওই ভবনে প্রবেশ বন্ধ করে রেখেছেন।
ভবনে ফাঁটল ধরার কারণ হিসেবে তিনি আরও বলেন, পাশে ড্রেনেজ প্রকল্পের কাজ চলছিল। সেখানের নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণেই ভবন হেলে পেড়েছে। এছাড়া ভবনটি সামান্য হেলে পড়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। ভবনের মালিকের জামাই তৌফিকুর রহমান বলেন, ড্রেন সংস্কারের জন্য ১৫/১৬ দিন ধরে মাটি ও ইট তোলায় বাড়িটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে মঙ্গলবার সন্ধার পর ভবনের নিচের অংশে সামান্য ধসে পড়েছে।
তিনি বলেন, আমাদের ভবনের পাশে ড্রেনেজ প্রকল্পের কাজ চলছিল। এ কারণেই বিল্ডিং হেলে পড়েছে। ভবনের বাসিন্দারা সবাই নিরাপদে সরে গেছেন।
তৌফিকুর রহমান জানান, ভবনটি পাকিস্তান আমলে তৈরি। যার বয়স পঞ্চাশের ওপরে। তবে ভবনটি প্রায় ২৫ বছর আগে পাকিস্তানি মালিকের কাছ থেকে তার শ্বশুর কিনেছিলেন। এখানে তাদের পরিবার-পরিজনসহ ১১টি পরিবার বসবাস করেন।
কেসিসি’র সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা বেগম বলেন, ভবনে ফাঁটল ও ঝুকিপূর্ণ অবস্থার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে আসেন। বিষয়টি সিটি মেয়রকে জানানো হয়েছে। এখন বালুর বস্তা ফেলে ড্রেনের মাটি খোঁড়ার অংশ ভরাট করা হচ্ছে। বুধবার সেখানে ঢালাই দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, ড্রেনের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্কমূলক কোন পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে এর আগেও নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডসহ কয়েকটি স্থানে ফাঁটল ধরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোংলায় চুরি করতে গিয়ে তাড়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় চুরি করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের তাড়া খেয়ে পশুর নদীতে পড়ে নিখোঁজের চার দিনের মাথায় যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশুর নদীর বিদ্যারবাহন-শেলাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মোংলার বুড়িরডাঙ্গা ও রামপালের রাজনগর ইউনিয়নের মাঝামাঝি এলাকার জমির উপর নির্মিত ওরিয়ন গ্রুপের সৌর বিদ্যুৎ প্রকল্পে রাজনগরের ৪ ব্যক্তি ১১ ফেব্রুয়ারী চুরির উদ্দেশ্য যায়। সেখানকার নিরাপত্তা কর্মীরা ওই সকল ব্যক্তিদেরকে প্রকল্পের মধ্যে দেখতে পেয়ে ধাওয়া করেন। তখন তাদের তাড়া খেয়ে ওই চোরেরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তিনজন নিরাপদে সরে যেতে পারলেও একজন ভয়ে সংলগ্ন পশুর নদীতে ঝাপ দেয়। ঝাপ দেয়ার পর নদীতে নিখোঁজ হয় ওই ব্যক্তি। নিখোঁজের চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় পশুর নদীর শেলাবুনিয়া এলাকা দিয়ে স্রোতে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা সেটিকে ঠেলে চরে আটকিয়ে পুলিশে খবর দেয়। এরপর খবর পেয়ে মোংলা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়েরের পর বুধবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া লাশটি হলো মোংলার পাশ্ববর্তী উপজেলা রামপালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় এলাকার সেকেন্দার মুন্সীর ছেলে মোঃ আহাদ মুন্সী (২২)। আহাদ পেশায় ভ্যান চালক ছিলেন বলে জানা গেছে। ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত ১১ ফেব্রুয়ারী ৪ জন চোর ওরিয়নের সোলার প্যানেলে চুরি করতে গিয়ে নিরাপত্তা কর্মীদের ধাওয়া খায়। ওই চারজনের মধ্যে আহাদ সে সময় পালাতে গিয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের চারদিনের মাথায় তার লাশ স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা সেটিকে আটকে আমাদের খবর দেয়।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজুল ইসলাম টিটোর পিতা সেন্ট জোসেভ স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রদ্ধেয় একরাম সাহেব আজ সকাল ৯ ঘটিকার সময় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করিয়াছেন। (ইন্না…………রাজিউন) তার মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেন থান আওয়ামীলীগনেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, আরজুল ইসলাম আরজু, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল হক, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে আলোকবর্তিকা
ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠা জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে আলো ছাড়াচ্ছেন। গ্রামের অবহেলিত শিক্ষার্থীদের জন্য মনোরম শিক্ষার পরিবেশ,আধুনিক মানের পাঠদান সহ প্রাচীর ঘেরা এই বিদ্যাপীঠের আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা এলাকা।
তালা উপজেলা শহর হতে পিচঢালা প্রায় ৪ কি.মি আঁকাবাঁকা পথ ধরে জেঠুয়া বাজার অভিমুখে এগিয়ে গেলেই চোখে পড়বে ১৯৬৪ সালে প্রতিষ্ঠা লাভ করা আলোকবর্তিকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১৪ জন শিক্ষক ও ৪৭৬ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
শিক্ষার্থী সংখ্যা ক্লাস ভাগে: ৬ষ্ট শ্রেণীতে ছাত্র ৩৯ জন ও ছাত্রী ৩৪ জন, ৭ম শ্রেণীতে ছাত্র ৪৩ জন ও ছাত্রী ৩৩ জন.৮ম শ্রেণীতে ছাত্র ২৭ জন ও ছাত্রী ৩৯ জন,৯ম শ্রেণীতে শ্রেণীতে ছাত্র ৪৫ জন ও ছাত্রী ৩৬ জন,১০ম শ্রেণীতে ছাত্র ৩৪ জন ও ছাত্রী ৩৮ জন সহ ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ্রগ্রহনকারী ছাত্র ৪৬ জন ও ছাত্রী ৬২ জন মোট ৪৭৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
শিক্ষা প্রতিষ্ঠাটিতে শিক্ষকমন্ডলীরা তাদের দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করায় বোর্ড পরীক্ষা সফলতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়,২০১৩ সালে এই প্রতিষ্ঠান হতে পরীক্ষা অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীদের মধ্য কৃতকার্য লাভ করেন ৩ জন এ প্লাস সহ ৩৭ জন,২০১৪ সালে ৭৯ জন পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থী দের মধ্য ১জন এ প্লাস সহ ৭৪ জন কৃতকার্য লাভ ,২০১৫ সালে পরীক্ষা অংশগ্রহণকারী ৫৪ জন শিক্ষার্থীদের মধ্য ১ জন এ প্লাস সহ ৪৩ জন কৃতকার্য লাভ করেন,২০১৬ সালে ৬৭ জন শিক্ষার্থীদের মধ্য ৬জন এ প্লাস সহ ৬৬ জন কৃতকার্য লাভ করেন,২০১৭ সালে৬৩ জনের মধ্য ১জন এ প্লাস সহ ৬০ জন কৃতকার্য লাভ করেন,২০১৮ সালে ৬৯ শিক্ষার্থীদের মধ্য ১ জন এ প্লাস সহ ৪৭ জন কৃতকার্য লাভ,২০১৯ সালে ৭৭ শিক্ষার্থীদের মধ্য ৩ জন এ প্লাস সহ ৭৪ জন কৃতকার্য লাভ,২০২০ সালে ৬০ শিক্ষার্থীদের মধ্য ২জন এ প্লাস সহ ৫৪ জন এবং ২০২১ সালে ৬১ শিক্ষার্থীদের মধ্য ৩ জন এ প্লাস সহ ৫৮ জন কৃতকার্য লাভ করেছেন।
এছাড়া শিক্ষা বোর্ডর জেএসসি ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালে এই প্রতিষ্ঠান হতে পরীক্ষা অংশগ্রহণকারী ৬৫ জন শিক্ষার্থীদের মধ্য কৃতকার্য লাভ করেন ২ জন এ প্লাস সহ ৬৪ জন, ২০১৫ সালে পরীক্ষা অংশগ্রহণকারী ৮৪ জন শিক্ষার্থীদের মধ্য ৪ জন এ প্লাস সহ ৮২ জন কৃতকার্য লাভ করেন,২০১৬ সালে ৮২ জন শিক্ষার্থীদের মধ্য ১০জন এ প্লাস সহ ৮১ জন কৃতকার্য লাভ করেন,২০১৭ সালে ৮০ জনের মধ্য ২ জন এ প্লাস সহ ৬৫ জন কৃতকার্য লাভ করেন,২০১৮ সালে ৮১ শিক্ষার্থীদের মধ্য ৬৫ জন কৃতকার্য লাভ,২০১৯ সালে ১২৪ শিক্ষার্থীদের মধ্য ১১৮জন কৃতকার্য লাভ,২০২০ সালে ৯৭ শিক্ষার্থীদের মধ্য ৯৭ জন(অটোপাশ) এবং ২০২১ সালে ৮৬ শিক্ষার্থীদের মধ্য ৮৬ জন(অটোপাশ) কৃতকার্য লাভ করেছেন।
প্রতিষ্ঠানটি শিক্ষা খাতে অবদান রাখার পাশাপাশি অবকাঠমোগত উন্নয়ন করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণ,শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক স্যানিটেশনের ব্যবস্থা,পতাকা ষ্টান্ড ও মনোরম ফুলের বাগান,ছাত্র-ছাত্রীদের পৃথক সাইকেল গ্যারেজ,প্রধান শিক্ষকের কার্যালয় ও শিক্ষক মিলানায়তন টাইলস সহ এট্যাস বাথরুম নির্মাণ, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মান, বিদ্যালয়টির উন্নয়নকল্পে সীমানা প্রাচীর ঘেষে ১২ টি দোকানঘর নির্মাণ করে ভাড়া প্রদানের অর্থ রশিদের মাধ্যমে আদায় পূর্বক বিদ্যালয়ের ব্যাংক হিসেবে জমা প্রদান করা হয়। এমনকি শিক্ষা মান উন্নয়ন করতে কম্পিউটার সহ মাল্টিমিডিয়া ক্লাসরুম,ইউনিফর্ম বাধ্যতামূলক করা, প্রতি বছরে অভিভাবক সমাবেশ করা,শিক্ষার্থীদের জন্য ক্লাস রুটিন তৈরী,মাসিক মূল্যায়ন পরীক্ষা,বোর্ড পরীক্ষার্থীদের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা করার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা বৃত্তি লাভ সহ এ প্লাস লাভ করেছেন।
এসকল কার্যসম্পাদনে বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক হাফিজুর রহমান,সকল শিক্ষকমন্ডলী, এলাকার অভিভাবক, সাবেক শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে খ্যাতি লাভ করেছে। কিন্তু সম্প্রতি একটি মহল প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করতে মিথ্যা পপগন্ডা সহ ভিত্তিহীন বক্তব্য অপপ্রচারে করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এসকল মিথ্যা ও ভিত্তিহীন বনোয়াট তথ্যর প্রতিবাদ সহ কুচক্রী মহলের সদস্যদের এমন হেয় প্রতিপন্ন কাজ না করতে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান অভিভাবক লিয়াকত মোড়ল,মোল্লা তবিবুর রহমান কালু ও নিত্যনন্দ রায় বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়টি গুটি গুটি পায়ে আজ শিক্ষা খাত সহ সর্বক্ষেত্রে আলো ছড়াতে শুরু করেছে। এলাকার মান উন্নয়নেও বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিদ্যালয়টির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।
বিদ্যালয়টি সর্ম্পকে দাতা সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলে আমার পূর্ব পুরুষদের দানকৃত সম্পর্তির উপর নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন উপজেলা জুড়ে শিক্ষার আলো ছড়াতে সক্ষম হয়েছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করতে এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান,আমি বিদ্যালয়টিতে ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। যোগাদানের সাল হতে ২০২১ পর্যন্ত বিদ্যালয়টির পাশের হার ৯৫% হতে ৯৮ % এর মধ্য উন্নতি লাভ করেছে। বর্তমানে বিদ্যালয়ে ৪৭৬ জন শিক্ষার্থী নিয়ে সকল জাতীয় দিবস যথাযথ মর্যাদয় পালন করা হয়। সর্বোপরি বিদ্যালয়ের অডিট রিপোর্ট পরিচালনা ও সর্বপ্রকারের আয়-ব্যয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। বিদ্যালয়টি অনেক চরাই-উতরাই শেষে এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। আমি সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি আলোবর্তিকা হিসেবে পরিচিতি লাভ করাতে কাজ করে যাচ্ছি।
তালায় ভ্যালুচেইন ও সাপ্লাইচেইন শীর্ষক কর্মশালা
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তালা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেইরী ভ্যালুচেইন ও সাপ্লাইচেইন শীর্ষক এক সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়। পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক সেখ ইয়াকুব আলী। উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরী ফার্ম প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি ও সংস্থার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান। এ সময় ডেইরী মার্কেট উন্নয়নে করণীয় বিষয়াবলি তুলে ধরেন তালা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস এবং ডেইরি ভ্যালু চেইন ও সাপ্লাই চেইন সম্পর্কিত বিশদ উপস্থাপনা করেন উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ কর্মকর্তা মোঃ ইরফান। কর্মশালায় গাভী পালনকারী, গোয়ালা, মিল্ক প্রসেসর ও ডেইরী মেডিসিন কোম্পানীর ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের প্রহসন বন্ধ করুন; নির্দলীয় সরকার ছাড়া আগামীতে কোন নির্বাচন হবেনা: মনা
খবর বিজ্ঞপ্তি
সার্চ কমিটির সংলাপের নামে তামাশা বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। এ দেশের মানুষ দুই দুটি প্রহসন প্রত্যক্ষ করেছে, যার একটিতে দেড়শ জন বিনা ভোটে এমপি হয়েছিল; অন্য প্রহসনে দিনের ভোট আগের রাতেই হয়ে গিয়েছিল। দেশে বিদেশে আওয়ামী লীগের পরিধি ছোট হয়ে আসছে দাবি করে তিনি বলেন, জনগনের হারিয়ে যাওয়া সব অধিকার পুনরুদ্ধারে অচিরেই ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক আসবে। যে আন্দোলনে ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করা হবে। সেই চুড়ান্ত আন্দোলনে বিজয় অর্জনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্ততি নিতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে আয়োজিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম মনা এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে নগরীর ২৭ নং ওয়ার্ডের বায়তুন নাজাত এতিমখানায় অবস্থানরত শিশু এবং পরবর্তীতে এলাকার দু:স্থ অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শফিকুল আলম মনা বলেন, বিএনপি গণমানুষের দল। শাসক গোষ্ঠীর রোষানলের শিকার হয়ে প্রশাসনের ষ্টীমরোলার সহ্য করে বিএনপি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি ধারবাহিকভাবে চলবে। তিনি বলেন, জনগনই বিএনপির শক্তি। এই সত্য আওয়ামী লীগ জানে বলেই যেনতেন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলার সাজানো পাতানো রায়ে কারাগারে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাঁধাগ্রস্থ করতে তাদের প্রচেষ্টার শেষ নেই। জনগনের অভ্যূত্থানের মুখে গণতন্ত্র হত্যাকারী জালেম সরকার মসনদ থেকে সমূলে উচ্ছেদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন শেখ জাহিদুল ইসলাম, রেহানা ঈসা, শাহিনুল ইসলাম পাখী, আশরাফুল আলম নান্নু, আজিজুল হাসান দুলু, শেখ সাদী, মুর্শিদ কামাল, এহতেশামুল হক শাওন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, কে এম হুমায়ুন কবির, আবুল কালাম জিয়া, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আব্দুর রাজ্জাক, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ আনসার আলী, হাফিজুর রহমান মনি, নাসির খান, ওয়াহিদুর রহমান দীপু, বদরুল আনাম খান, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, বেগ তানভিরুল আযম, জাফরী নেওয়াজ চন্দন, মশিউর রহমান যাদু, সজীব তালুকদার, ইসতিয়াক আহমেদ ইস্তি, মতলেবুর রহমান মিতুল, মুনতাসির আল মামুন, জাহাঙ্গীর হোসেন, জি এম মঈনউদ্দিন, সিরাজুল ইসলাম লিটন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, তারিকুল ইসলাম তারেক, মিজা মাহমুদ, নাসরিন হক শ্রাবণী, আফসারউদ্দিন মাস্টার, এইচ এম আসলাম, শামসুল বারিক পান্না, মাহমুদ হাসান বিপ্লব, আমিন আহমেদ, খায়রুল ইসলাম হিরু, আসাদুজ্জামান লিটন, মাহবুবউল্লাহ শামীম, নুরুল মোর্শেদ সোহাগ, আব্দুল হান্নান, মোশারফ আলী, মাসুদ খান, হানিফ মাহমুদ, বায়েজিদ হোসেন, জি এম মুনসুর আজাদ, আজগর আলী, আবুল কালাম আজাদ, মো: ওমর ফারুক প্রমুখ।
শিক্ষাবীদ একরামুল হকের ইন্তেকালে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
সেন্ট জোসেফস স্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক এবং মহানগর বিএনপির সিনিয়র নেতা স ম আব্দুর রহমানের বড় ভাই মো: একরামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়ির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
দেবহাটায় জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দেবহাটা ফুটবল একাদশের আয়োজনে দেবহাটা পাইলাট স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দেবহাটা ক্রিকেট একাদশ সুশীলগাতি ক্রিকেট একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ দেবহাটা ক্রিকেট একাদশের সাজু এবং ম্যান দ্যা টুর্নামেন্ট দেবহাটা ক্রিকেট একাদশ এর আল-আমিন হোসেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। ক্রীড়া সংগঠক রামকৃঞ্চ দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়ামোদী অনিক দত্ত, সমীর পাল, আবুল কালাম, জিন্নাত আলী প্রমুখ। খেলাটির পরিচালনায় দায়িত্ব ছিলেন হাসানুর এবং ফারুক হোসেন এবং স্কোরার ছিলো আশিকুজ্জামান। পরে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জি এর দিকনির্দেশনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০০ কম্বল ও ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে যা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিটি ত্রাণ এর প্যাকেটে ছিল ১.৫ কেজি চাল, ০২ কেজি আটা, ০১ লিটার তেল, ০১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ০১ কেজি লবণ, ০৯ প্যাকেট স্যুপ, ০৬ প্যাকেট হরলিক্স, ০১ টি লাক্স সাবান, ০৪ প্যাকেট টয়লেট ক্লিনার, ০৬ মিনি প্যাকেট হুইল পাউডার, ০৮ মিনি প্যাকেট হ্যান্ডওয়াশ এবং ১৮ মিনি প্যাক টুথপেষ্ট। এসময় ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সহ সেনা সদস্যরা উপসস্থিতি ছিলেন।
মোরেলগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন
টি.এম.মনির হোসেন:
স্বাধীনতা যুদ্ধে শত্রু বাহিনীর মোকাবেলা করতে গিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জের ২৩ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৪৬ লাখ টাকা।
মঙ্গলবার বেলা ৩ টায় সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসান এ কাজের উদ্বোধন করেন। এদিন কুঠিবাড়ী এলাকার শহীদ আবু বক্কর সিদ্দিক তালুকদার এর কবর পাকা করণ কাজ শুরু করা হয়।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, শহীদ আবু বকর এর ছোট ভাই মো. আবু জালাল টুনু, ঠিকাদারি প্রতিষ্ঠান সুন্দরবন কন্সট্রাকশন এর নির্বাহী পরিচালক আল মামুন উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ২৩ টি সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন করা হবে বলে জানা গেছে।
নগর পিতার শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো’র পিতা একরামুল হক-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
খুলনাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল সকলকে কাজ করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে পরিবেশসম্মত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল সকলকে একাত্ম হয়ে কাজ করতে হবে। বিশেষ করে যে সব স্বেচ্ছাসেবী সংস্থা কেসিসি’র সাথে সম্পৃক্ত থেকে বর্জ্য ব্যবস্থাপনা কাজে সেবা প্রদান করছে সেগুলিকে আরো দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, খুলনা আমাদের প্রিয় নগরী। এ নগরীকে আমরা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ সেবামূলক সকল কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতে হবে।
সিটি মেয়র মঙ্গলবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পার্টনার এনজিওসমূহের প্রতিনিধি এবং ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। নগরীর ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ সভার আয়োজন করে।
সভায় বেসরকারি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটর সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা’কে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনেস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহসভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. সওকত আলী লস্কার, কোষাধ্যক্ষ ডা. এম বি জামান, সদস্য এ্যাড. রফিকুল ইসলাম, সূর্যের হাসি ক্লিনিকের (মানিকতলা) ম্যানেজার এস এম কামরুজ্জামান, বেসরকারি সংস্থা প্রদীপন-এর প্রতিনিধি কামাল আহমেদ চৌধুরী ও স্বাদিচ্ছা মানব কল্যাণ সংস্থার প্রতিনিধি জীবন রতন ধর।
কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, বিপিএইচসিডিওএ’র সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, পার্টনার এনজিও প্রদীপন-এর আঞ্চলিক সমন্বয়কারী কামাল আহমেদ চৌধুরী, স্বাদিচ্ছা মানব কল্যাণ সংস্থা’র প্রধান নির্বাহী জীবন রতন ধর, খুলনা আই হসপিটালের প্রতিনিধি এস এম নূরুল ইসলাম, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি ডা. এম এ আলী, খান জাহান আলী হাসপাতালের প্রতিনিধি শেখ মনিরুজ্জামান সহ বিপিএইচসিডিওএ’র সদস্যবৃন্দ ও নগরীর বেসরকারি ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
দেবহাটায় কবরস্থানের উন্নয়নে আলফার লাখ টাকার চেক প্রদান
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার মাঘরী মোড়ল পাড়া জামে মসজিদ সংলগ্ন (মাঘরী রিয়াজুল জান্নাত) কবরস্থান উন্নয়নের ১ লাখ টাকা চেক প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য আল-ফেদাউস আলফা। মঙ্গলবার এ চেক কবরস্থান পরিচালনা কমিটির হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাঘরী রিয়াজুল জান্নাত কবরস্থানের উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক াইফুল্লাহ আল তারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ প্রমুখ। উল্লেখ্য যে, কবরস্থানের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের অনুরোধক্রমে জেলা পরিষদের একটি প্রকল্পের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।
বটিয়াঘাটায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটার কাশিয়ারডাঙ্গা হাজী আব্দুর বারী স্কুল এন্ড কলেজের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষক মোঃ সাফায়াত হোসেন বিবাদীদের বিরুদ্ধে গত ১৪ ফেব্রুয়ারি সোমবার থানায় সাধারণ ডায়রী করেছে । যার ডায়রী নং ৫৫৮/২২ ।
অভিযোগে জানা যায়, উপজেলার কাশিয়াডাঙ্গা হাজী আব্দুর বারী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শাফায়াত হোসেন এর পিতা আঃ বারী উক্ত স্কুল এন্ড কলেজে জমি দান পূর্বক প্রতিষ্ঠানটি নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল । উক্ত জমি নিয়ে বিবাদী কাশিয়াডাঙ্গার মৃত মোক্তার মোড়লের পুত্র আমজাদ মোড়ল (৫০) , মৃত আফতাব উদ্দিন বিশ্বাসের পুত্র আঃ গণি বিশ্বাস (৬৫) ও তার পুত্র রবি বিশ্বাস (৪০) ও ফকির বিশ্বাস এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো । এক পর্যায়ে গত ২৪ ফেব্রুয়ারি বেলা ১২ টায় মটরসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে বিবাদীরা মিলে এলোপাথাড়ি মারপিট শুরু করে লীলাফোলা জখম করে । পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয় । বিবাদীরা বারংবার মামলা তুলে নেয়া সহ জীবন নাশের হুমকি প্রদান করছে । এব্যাপারে বিবাদী আমজাদ মোড়লগংদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।
আশাশুনিতে পেরিফেরীভুক্ত দোকান ঘর সংস্কারে বাধা ও পিটিয়ে জখম
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা বাজারে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান, পেরিফেরীভুক্ত দোকান ঘর সরকারি অনুমতি নিয়ে সংস্কার কাজে বাধা দিয়ে নির্মমভাবে জখম ও মালামাল ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বুধহাটা গ্রামের প্রবানন্দদের ছেলে দীপ্ত দে ২০০৯ সাল থেকে বাজারে দোকানে জুয়েলারী ব্যবসা করে আসছে। ১নং খাস খতিয়ানভুক্ত ১৪৩৫/৯ নং দাগে ২০ বঃমিঃ জমিতে দোকান ঘরটি জেলা প্রশাসক সাতক্ষীরা কর্তৃক ০১/২০০৯ (আশাঃ) নং মিস কেসে অনুমোদিত বুধহাটা বাজারের ডেরিফেরিভুক্ত সম্পত্তির অন্তর্গত। তার পরিবারের অন্য কারও নামে ইতিপূর্বে কোন দোকানঘর ইজারা প্রদান করা হয়নি এবং প্রার্থিত জমিটি অন্য কারও নামে প্রস্তাব করা হয়নি মর্মে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন রয়েছে।
জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি দীপ্তদেকে লাইসেন্স প্রদান করে দোকান ঘর চুক্তিপত্র সম্পাদন করেন। জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে সহকারী কমিশনার (ভূমি) দীপ্তদেকে ১১/২/২১ তাং বন্তোবস্তকৃত দোকানঘর সংস্কারের লিখিত অনুমতি প্রদান করেন।
গত ১৩ ফেব্রুয়ারি দীপ্ত ও তার পিতা প্রবানন্দদে দোকান ঘর সংস্কার কাজ করাচ্ছিলেন। বেলা ১১ টার দিকে মৃত রামপদ দের ছেলে নিত্যানন্দদে, তার ছেলে উৎপল দে ও স্ত্রী সুচিত্রাদে ঘটনাস্থলে গিয়ে লাঠিশোটা, রড, ইত্যাদি নিয়ে কাজে বাধা দেয় এবং গলায় পা দিয়ে, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর আহত করা হয়। এসময় হামলাকারীরা সিমেন্ট, খোয়া, বালু ও সিমেন্ট মাখানো বালু ছড়িয়ে দিয়ে ক্ষতিসাধন করে। হার্টের রোগি প্রবানন্দকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে দীপ্তদে বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেন।
এসআই মুহিত ঘটনাস্থান পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরপরও হামলাকারীরা বাদীর বাড়িতে গিয়ে জীবন নাশের হুমকী ও নানা অশোভন আচরণ করে তাদেরকে ভীত সন্ত্রস্থ করে তুলেছে।
প্রবানন্দদে বলেন, ৯নং দাগে তাদের নিজস্ব ঘর। সেখানে তার ভাইদের কোন অংশ নেই। তারা সেখানে সরকারি অনুমোদন নিয়ে ঘর সংস্কার করছে, তাতে তারা বাধা দিচ্ছে। এছাড়া ১০ নং দাগে তার নিজের অংশ ১২.৮০ ও অপর ভাইয়ের অংশ (তার স্ত্রীর নেওয়া) ১২.৮০ বঃফুট মোট ২৫.৬০ বঃফুট গায়ের জোরে দখল করে রেখেছে বলে তিনি দাবী করেন।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ফারুক ঢালী জানান, বিরোধ নিস্পত্তির জন্য ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান উভয়পক্ষকে নিয়ে বসে লিখিত মীমাংসা করে দেন। কিন্তু পরবর্তীতে নিত্যানন্দদে দিং অমান্য করেন। বাজার কমিটির কাছে অভিযোগ হলে উভয় পক্ষকে নিয়ে বসার পর মিমাংসা করা হয়। মেনে নিয়েও পরবর্তীতে নিত্যানন্দদে দিং অমান্য করেন। ওসি মহোদয় ও পুলিশ তদন্ত কেন্দ্রে মিমাংসা হয়, সহকারী কমিশনার (ভূমি) মাপজোক করে সমস্যা নিরসন করে দেন। কিন্তু তারা মানেনি।
সেন্ট যোসেফস্ স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক একরামুল হক স্যার আর নেই
স্টাফ রিপোর্টার
সেন্ট যসেফস্ স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ একরামুল হক (৭৯) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল নয় টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যু কালে দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার ছেলে ফয়েজুল ইসলাম টিটো ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। বাদ আসর নগরীর রয়েল মোড়ে মরহুমের যানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, নগর আওয়ামী লীগ নেতা এ্যাডঃ রজব আলী, সরকারি মজিম মেমোরিয়াল সিটি কলেরে প্রাক্তন শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান ময়না, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, জেলা আইনজিবী সমিতির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, জেলা আইনজিবী সমিতির সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদ তারা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, নগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়অক আহমেদ ইস্তি, দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন, নগর আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল, মনিরুজ্জামান সাগর, কৃষকলীগের খুলনা মহানগর এর আহবায়ক এ্যাডঃ একেএম শাহজাহান কচি, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনহাজ উজ জামান সজল, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু হোসেন, জাতীয় পার্টির নেতা লায়েক আলী, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈই বাপ্পি, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা বিশ^জিৎ দে মিঠু।
যানাজা শেষে টুটপাড়া কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। যানাজার পূর্ব মুহুর্তে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মোঃ একরামুল হক শিক্ষক হিসেবে মানুষ গড়ার কারীগর ছিলেন। আমৃত্যু তিনি শিক্ষানুরাগী হয়ে কাজ করে গেছেন। তার সন্তান ফয়েজুল ইসলাম টিটো বর্তমানে এই ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কলেজের সাবেক ভিপি। আমরা তার আত্মার শান্তি কামনা করি। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
২৩ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক টিটু’র পিতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি কলেজের সাবেক ভিপি মোঃ ফয়েজুল ইসলাম টিটো’র পিতা, সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক একরামুল হক (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)। মঙ্গলবার সকালে স্ট্রোক করলে তাঁকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একরামুল হকের নামাজে জানাজা বাদ আসর রয়েল চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে ফয়জুল ইসলাম টিটু’র পিতা একরামুল হকের মৃত্যু সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য ধারনের জন্য সান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রজব আলী সরদার, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড খন্দকার মজিবর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের খান জবা, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানার আওয়ামী লীগের সভাপতি এড মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মোঃ মাহবুবুল আলম বাবলু মোল্লা, রণজিত্ কুমার ঘোষ, শেখ পীর আলী, অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কচি, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবেক ছাত্র নেতা মাসুদুর রহমান বিশ্বাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মোহাম্মদ আমির হোসেন, সাবেক ছাত্রনেতা মুশফিকুর রহমান সাগর, চৌধুরী মিনহাজ উজ্জ জামান সজল, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, অ্যাডভোকেট মো: ফারুক হোসেন, মো: এশারুল হক, মোঃ শিহাব উদ্দিন, আতাউর রহমান শিকদার রাজু, এমরানুল হক বাবু, এডভোকেট শামীম মোশারফ, কাউন্সিলর চৌধুরী ইমাম হোসেন ময়না, কাউন্সিলর শমসের আলী মিন্টু, মুন্সি নাহিদুজ্জামান, নওশের আলী মল্লিক, আব্দুর রহিম, আব্দুল কাদের শেখ, মোঃ শওকাত হোসেন, সাংবাদিক এস এম হাবিব, এস এম শাহিদ হোসেন, জয়নাল ফরাজী, এনজিও ব্যক্তিত্ব বুলবুল কবির, প্রশান্ত কুণ্ডু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে ফাইজুল ইসলাম টিটুর পিতা মোঃ একরামুল হকের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।অনুরূপ বিবৃতি দিয়েছেন থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
এইচএসসি পরীক্ষায় চুকনগর ডিগ্রী কলেজের সাফল্য
আঠারমাইল প্রতিনিধি
চুকনগর ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষায় ৫৪জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪জন, মানবিক বিভাগে ১১জন ও ব্যবসায়ী শিক্ষায়-৯ জিপিএ-৫পেয়েছে। মোট পাশের হার ৯৯.৫৩%।
এব্যাপারে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন বলেন, বে-সরকারী কলেজ গুলোর মধ্যে চুকনগর ডিগ্রী কলেজ ২০২১সালে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
ঝিনাইদহে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনাতায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ’র চেয়ারম্যান অবসর প্রাপ্ত সিনিয়র সচিব আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ’র যশোর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ, ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান, জেলা কর্মকর্তা ড.অসীম কুমার সাহা, যশোর রিজিওনাল ম্যানেজার জাকির হোসেন, আজম খান ও ঝিনাইদহ জেলা কর্মকর্তা হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরী, সুবিধাবঞ্চিত ও সহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রদাণসহ নানা উন্নয়ন মুলক কর্মকান্ড করবে। আগামী ৫ বছর ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় এ প্রকল্প চলমান থাকবে। অনুষ্ঠানে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৫০ জন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে ভুঁয়া পর্চার মাধ্যমে দলিল নিবন্ধনের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সীল ও স্বাক্ষর জাল করিয়া ভুঁয়া পর্চার মাধ্যমে দলিল নিবন্ধন করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মারুফ চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আসালাত চৌধুরীসহ কয়েকজন সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও মোল্লাহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আসালাত চৌধুরী বলেন, মারুফ চৌধুরী দীর্ঘদিন ধরে মোল্লাহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর সীল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন অন্যায় কাজ করে আসছেন। এর ধারবাহিকতায় মোল্লাহাট উপজেলার ৪ নং সিংগাতি মৌজার এসএ ১২ নং এবং ডিপি ২৬ নং খতিয়ানের পর্চাটিতে জালজালিয়াতির মাধ্যমে অন্য আরেকজনের নাম লিখে দেয়। তারপরে ওই পর্চা দিয়ে ২০২১ সালের ১ ডিসেম্বর ১৮৬৯ নং দলিলের মাধ্যমে চুন্নু চৌধুরী নামের এক ব্যক্তিকে ১৩ শতক জমি দলিল করে দেয়।
মূলত তহশীল অফিস থেকে তোলা মূল পর্চায় ওই দলিলের দাতার নাম নেই। ওই পর্চায় শুধু চার জনের (আসালাত চৌধুরী, ওবায়েদ চৌধুরী, আবেদ আলী ও জাবেদ আলী) নাম রয়েছে। এই ধরণের কাজ মারুফ চৌধুরী আগেও করেছেন। আমরা তার অন্যায়ের বিচার চাই। এর পাশাপাশি ওই দলিলটি বাতিল করার জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
শুধু আসালাত চৌধুরী নয়, সিংগাতী এলকার মিরাজ সরদার, শাহানারা বেগম ও সরদার কামরুল ইসলামও একই ধরণের অভিযোগ করেছেন মারুফ চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগে তারা বলেছেন দীর্ঘদিন ধরে মারুফ চৌধুরী জাল-জালিয়াতির মাধ্যমে জমি দলিল সংক্রান্ত অপরাধ করে আসছেন। যার ফলে এলাকায় জমিজমা সংক্রান্ত নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।
অভিযুক্ত মারুফ চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জেরে আসালাত চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি এধরণের অপপ্রচার চালাচ্ছে। আমি এই জালিয়াতির সাথে জড়িত নই।
মোল্লাহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল বলেন, কয়েকজন ব্যক্তি আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খোজ খবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।
ট্রাফিক পুলিশের মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা, প্রতারক আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ট্রাফিক পুলিশের মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার সময় জাহাঙ্গীর আলম লাভলু (৫০) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে বাগেরহাট নতুন পুলিশ লাইনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম লাভলুর পুলিশ লাইনের সামনে চায়ের দোকন রয়েছে। এক সময় সে বাগেরহাটে-ঢাকা রুটে হামীম পরিবহনের চালক ছিল।
বাগেরহাট ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে কাগজপত্র না থাকায় সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাটের রামপাল গোবিন্দপুর গ্রামের মো. আক্কাস আলী শেখের ছেলে মিলন সেখ টিটু’র বাগেরহাট-হ-১১-৯১৩৮ নম্বরের মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশের সদস্যরা। কোন কাগজ পত্র না দেখাতে পারলে মটর সাইকেলটি পুলিশ লাইনে আনা হয়।এদিন রাতে মিলন শেখ গাড়ীর ব্লু-বুক ও ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আসলে, গাড়িটি দিয়ে দেওয়া হয়। গাড়ি নিয়ে যাওয়ার সময় মামুন জানায় এই গাড়ি ছাড়ানোর ( ফিরিয়ে দেওয়া) জন্য চায়ের দোকানি লাভলু মিলনের কাছ থেকে ৫ হাজার ১০০ টাকা চায়। টাকা না দিলে মামলা হতে পারে এমন ভয় দেখায়।পরে মামুন লাভলুকে টাকা দেওয়ার জন্য ডাকলে পিলিশ হাতে নাতে লাভলুকে আটক করে।
বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক ( প্রশাসন) মামুন অর রশীদ বলেন, বৈধ কাগজপত্র না থাকার কারণে কাগজ ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে কাগজপত্র করে গাড়ি নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে টাকা লাগবে না। অথবা কোন কারণে যদি মামলা দেয় ট্রাফিক পুলিশ সেক্ষেত্রে মামলার টাকা পরিশোধ করতে হবে। বাইরের কাউকে টাকা দেওয়া, বা বাইরের কেউ টাকা দাবির প্রশ্নই আসেনা। লাভলু ভয় দেখিয়ে অনৈতিকভাবে টাকা দাবি করায়, তাকে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। ট্রাফিক পুলিশকে দেওয়ার কথা বলে, বা ট্রাফিক পুলিশের নামে কোন লোক টাকা চাইলে ট্রাফিক পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণের সময়, আমরা লাভলুকে আটক করেছি। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
স্টাফ রিপোটার,বাগেরহাট
সারাদেশের মত বাগেরহাটেও মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলার মহিলা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের প্রোগ্রাম অফিসার মোসাঃ সুমিতাই ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ফুল দিয়ে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান।
সম্মাননা প্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেন, বাগেরহাট সদর উপজেলার খুরশিদা ইয়াসমিন, নুরজাহান বেগম, লায়লা হাসান, মাসুদা রেহানা বেগম, মীরা বেগম, নিলুফা ইয়াসমিন, মোরেলগঞ্জ উপজেলার মোসাঃ হাসিনা কবির, মমতাজ বেগম, মোসাঃ উম্মে কুলসুম মল্লিক, শরণখোলা উপজেলার আয়েশা বেগম, ফকিরহাট উপজেলার আনোয়ারা খাতুন, আখতার বানু, মোল্লাহাট উপজেলার হাসিনা খাতুন, মেরী বেগম, প্রমিতা রায়, রমনী রায়, ভারতী অধিকারী, রামপাল উপজেলার মোসাঃ ফরিদা বেগম, মোংলা উপজেলার তরুলতা রায়, রেনুকা রায়।
শেষ বয়সে এসে এমন রাষ্ট্রীয় সম্মাননায় খুশি নারী মুক্তিযোদ্ধারা। বাগেরহাট সদর উপজেলার মীরা বেগম বলেন, ১৯৭১ সালে কোনকিছু পাওয়ার আসায় আমরা যুদ্ধ করিনি। শুধুমাত্র দেশের জন্য ভালবাসা থেকেই আমরা যুদ্ধ করেছি। এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যার ফলে মুক্তিযোদ্ধারা আজ ভাল আছেন। আজকে যে সম্মান আমাদের দেওয়া হল, এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ থাকব।
মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের প্রোগ্রাম অফিসার মোসাঃ সুমিতাই ইয়াসমিন বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমরা জেলার ২০ মহিলা মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা প্রদান করেছি। সম্মননা প্রাপ্ত প্রত্যেক মহিলা বীর মুক্তিযোদ্ধাকে মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সম্মাননা স্মারক, একটি শাড়ি, একটি গায়ের চাঁদ ও একটি মাস্ক প্রদান করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
বাগেরহাটে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সনাক বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর সভাপতিত্বে ভার্চয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবুল সরদার, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শেখ আদনান হোসেন, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী প্রমুখ।
মতবিনিময় সভায় বাগেরহাট সদর হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষে চিকিৎস সংকট দুরীকরণ, অভিযোগ বাক্স কার্যকর করা, অভিযোগ নিস্পত্তি কমিটি গঠন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণ, ঔষধের তালিকা হালনাগাদ রাখাসহ চিকিৎসকদের ডিউটি রোষ্টার প্রদর্শণ, চলমান করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা করার জন্য সুপারিশ করা হয়। মতবিনিময় সভায় অংশগ্রহনকারীদের সুপারিশ অনুযায়ী জনবল সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ বলেন, বাগেরহাট সদর হাসপাতাল ৫০ শয্যার জনবলের অর্ধেক জনবল দিয়ে ১০০ শয্যার হাসপাতালের সেবা দিয়ে যাচ্ছে। আউটডোরে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক রোগীকে সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসক সংকট দুর করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। অন্যান্য সমস্যাও সমাধান করা হবে। নতুন ভবনে সপ্তম তলার কাজ চলছে। নতুন ভবনে আইসিইউ বেড স্থাপন করা হবে। সকলের সহযোগিতায় বাগেরহাটে করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। করোনা ভ্যাকসিন প্রদানের হারও সন্তোষজনক। শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানের হার লক্ষ্যমাত্রার চেয়েও বেশী। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বাগেরহাটে বেকারী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য তৈরির অপরাধে সুমন বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের কচু পট্টি এলাকায় বেকারির কারখানায় অভিযান চালিয়ে বেকারির মালিক রমেশ চন্দ্র সাহাকে এই জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ দেন।
সহকারী কমিশনার মারজানা আক্তার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় বাগেরহাট শহরের কচুয়া পট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী সুমন বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাগেরহাটের ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৫০ বছরেও শহিদ মিনার নির্মিত হয়নি
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলায় ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। স্বাধীনতার ৫০ বছর পরেও উপকূলীয় এ উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার না থাকায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় মোট ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩টি কলেজ, ৫টি ডিগ্রী মাদরাসা, ২টি আলীম মাদরাসা, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি ইবতেদায়ী মাদরাসা রয়েছে। ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১টিতে শহিদ মিনার আছে। ১০৬টি বিদ্যালয়ে শহিদ মিনার নেই। ২০টি ইবতেদায়ী মাদরাসার একটিতেও শহিদ মিনার নেই। ৩টি সরকারি কলেজের মধ্যে রামপাল সরকারি কলেজে শহিদ মিনার দেখা গেলেও সেটি রয়েছে অযত্নে-অবহেলিত। ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৪টিতে শহিদ মিনার আছে। বাকী ২০টিতে নেই। ২টি আলীম, ১০টি দাখিল ও ৫টি ফাজিল মাদরাসার কোনটিতেই নেই। এ নিয়ে অনেক পূর্ব থেকে লেখালেখি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক, সাবেক শিক্ষক ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০ বছরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহিদ মিনার নির্মাণ না হওয়া দুঃখজনক। এ বিষয়ে উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এড. মহিউদ্দিন শেখ বলেন, আমরা খুব হতাশ। তিনি আরও বলেন, আমাদের মাতৃভাষাকে বিশ্ববাসী স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছে। কিন্তু কেন এতে বছরেও শহিদ মিনার নিয়ে কথা বলা লাগবে? তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে দ্রুত শহিদ মিনার নির্মাণের জোর দাবি জানান।
রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তথ্য প্রেরণ করেছি। একই কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, শহিদ মিনার নির্মাণ না হওয়ায় আমাদের এ নতুন প্রজন্ম বাংলা ভাষা তথা মাতৃভাষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটা খুবই দুঃখজনক। আমরা এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করে শহিদ মিনার নির্মাণ করবো। উপজেলা প্রশাসনের ও সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।
পানি ডিঙিয়ে বিদ্যালয়ে যাতায়তে শিক্ষার্থীদের চরম ভোগান্তি
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরের মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের চর্তুদিকে তলিয়ে রয়েছে পানিতে। প্রবেশ পথেও হাটু পানি। দীর্ঘ ছয় মাস ধরে চলছে এ অবস্থা। তীব্র শীতের মধ্যে পানি ডিঙিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। যে কারণে বিদ্যালয়ের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এদিকে বিদ্যালয়ের মাঠ কোমর সমান পানিতে থই থই করায় খেলাধুলাও রয়েছে বন্ধ। অভিযোগ উঠেছে, এলাকার মাছের ঘের মালিকরা ঘেরের পানি সেচ দিয়ে খালের মধ্যে ফেলার কারণে পানি উপচে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিন সম্প্রতি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শীতের ভেতর পানি ডিঙ্গিয়ে শিক্ষার্থীরা অ্যাসাইমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে। এ সময় সপ্তম শ্রেণির ছাত্র সুকান্ত সরকার জানায়, স্কুলে ঢোকার পথে পানি থাকায় জুতা হাতে ও প্যান্ট উঁচু করে যেতে হয়। তাছাড়া ছয় মাস বিদ্যালয়ের খেলার মাঠে পানি থই থই করায় সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। দশম শ্রেণির ছাত্রী শতাব্দী হালদার জানায়, দীর্ঘ দিন জলে বিদ্যালয়ের মাঠ ও প্রবেশ পথ তলিয়ে থাকায় যাতায়াতে তাদের পড়তে হয়েছে বিপাকে। একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, বিদ্যালয়ের নতুন ভবনে এখনও বাথরুম-ল্যান্ট্রিনে যাওয়ার উপযোগী হয়নি। তাছাড়া বিদ্যালয়ের পুরনো বাথরুম তলিয়ে থাকায় বাথরুম-ল্যান্ট্রিনে যেতে পড়তে হচ্ছে কঠিন সমস্যায়।
শিক্ষক কার্তিক চন্দ্র বলেন, প্রায় ২৪০ জন শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। বৃহ¯পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাসাইমেন্ট সংক্রান্ত বিষয়ে স্কুলে আসে। বিদ্যালয়ে প্রবেশ পথে পানি থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফা বলেন, নতুন ভবন এখনও হস্তান্তর করা হয়নি। তাছাড়া ভবনের বাথরুম-ল্যান্ট্রিন ঠিক না হওয়ায় শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিপাকে। এলাকার মাছের ঘের মালিকরা পানি সেচ দিয়ে বাগডাঙ্গা-মনোহরনগর খালে ফেলছে। ওই পানি নিষ্কাশিত হতে না পেরে উপচে বিদ্যালয়ের মাঠে ঢুকে হয়েছে কোমর সমান পানি। বিদ্যালয়ের প্রবেশ পথে ইট দিয়ে উঁচু করে যাতায়াতের ব্যবস্থা করা হলেও প্রতিদিন পানি বৃদ্ধির কারণে ওই ইটও তলিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করানো হয়েছে।
কালীগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিলন হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ- গাজীরহাট সড়কের নরেন্দ্রপুর নুড়িতলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত মিলন উপজেলার ফরাসপুর গ্রামের আলী হোসেনের পুত্র। মটর সাইকেলে থাকা তার আরও ২ বন্ধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিকসূত্রে জানাগেছে, সোমবার রাত ৮ টার দিকে মিলন ২ বন্ধুকে নিয়ে মটরসাইকেলে কালীগঞ্জ শহরের দিকে আসছিল। তারা কালীগঞ্জ –গাজিরহাট সড়কের নুড়িতলা নামক স্থানে আসলে সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যান সাইড দিতে যায়। এ সময় মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচের বড় গাছে সজোরে আঘাত করে। ৩ জনই গুরুতর আহত হয়ে পড়েছিল।
এদিকে ফরাসপুর গ্রামের আব্দুস ছালাম জানান, আহতরা সড়কের পাশে পড়ে থাকা দেখে পথচারীদের কেউ ডাকাতি হচ্ছে অপপ্রচার করলে তা সড়কের দুই দিকের লোকজন খবর পেয়ে লোকচল বন্ধ যায়। ফলে ভয়ে আহতদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। পরে স্বজনেরা এসে উদ্ধার করে তাদেরকে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষন পরে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষনা করেন। অপর ২ বন্ধু এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কালীগঞ্জ ওসি মতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি কলেজের সাবেক ভিপি ফয়েজুল ইসলাম টিটো ভাইয়ের পিতা, সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর শিক্ষক মোঃ একরাম হক মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
কেডিএ”র চেয়ারম্যানের নিকট ৩”শতাধিক পরিবারকে উচ্ছেদ না করার দাবিতে স্মারকলিপি প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা এলাকার শিরোমনি বাজার থেকে বালিরঘাট, গাফফারফুড মোড় এবং কেবলঘাট থেকে বাদামতলা মোড় পর্যন্ত কেডিএর অব্যবহারহৃত জায়গায় অস্থায়ী ভিত্তিতে ঝুপড়ী ঘর নির্মান করে অসহায় ছিন্নমুল প্রায় তিনশতাধিক পরিবার দির্ঘদিন ধরে বসবাস করে আসছে । খুলনা উন্নয়ন কতৃপক্ষ (কেডিএ ) এর পক্ষ থেকে ২ দিনের মধ্যে উক্ত জায়গা অপসারনের জন্য মাইকিং করা হয় । বর্তমান করোনা কালিন সময়ে ছিন্নমুল জনগোষ্ঠিকে উক্ত জায়গা থেকে অপসারন না করে মানবিক দিক বিবেচনা করার জন্য মঙ্গলবার বেলা ১২ টায় খুলনা উন্নয়ন কতৃপক্ষ (কেডিএ ) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এর নিকট অসহায় ছিন্নমুল মানুষের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় । স্মারকলিপিতে উল্লেখ করা হয় । মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য জায়গাসহ বাসস্থান নির্মান করে দিচ্ছে , ঠিক তখনই কেডিএর মত সুনামধন্য প্রতিষ্ঠান মানবিক দিক বিবেচনা না করে যদি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে , তাহলে খোলা আকাশের নীচে শত শত পরিবার পরিজন তাদের ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে । এছাড়া এ এলাকার জুটমিলগুলি বন্দ থাকায় ঘড়ভাড়া দিতে না পেরে অনেক পরিবার বাধ্য হয়ে ঝুপড়ি ঘড় বেধে থাকছে, বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্য হবে । এছাড়া ইতিপুর্বে কেডিএ এই এলাকা জমি অধিগ্রহন করলেও অনেক জমির মালিক এখনও তাদের অধিগ্রহনের চুড়ান্ত বিল পাইনি । এরকম অসংখ্য পরিবার বর্তমানে রাস্তার পাশে কেডিএর অব্যবহৃত জায়গাতে বসবাস করছে । এই এলাকার ছিন্নমূল ও বস্তিবাসী যাতে নির্বিঘ্নে কেডিএর অব্যবহৃত জায়গায় বসবাস করতে পারে সে ব্যাপারে কেডিএ চেয়ারম্যান এর নিকট সুদৃষ্টি কামনা করেন। এছাড়া এই এলাকার কেডিএর অব্যবহৃত জায়গায় কেডিএর কোন উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়নি। ভবিষ্যতে এই অব্যবহৃত জায়গায় কোন উন্নয়ন প্রকল্প গ্রহন করা হলে ছিন্নমুল এ সকল পরিবারগুলি এই জায়গা ছেড়েদেবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করেন । স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস ,এম রাসেল, গিলাতলা যুব সংঘের সভাপতি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক, শেখ আঃ সবুর (সাবু) মোঃ বশিরুল্লাহ , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস শেখ আবুল হোসেন, আমির মুন্সি, মোঃ জাফর খান, মোঃ জাবের , মোঃ একরামুল, শেখ ফারুক হোসেন, মোঃ জুয়েল, ফেরদৌস হোসেন (ময়না) , হাফেজ মোঃ মিরাজ হোসেন, মোঃ আনিছ, মোঃ কামাল হোসেন, শেখ শামিম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কাদের, কাশেম, মোঃ সুমন খান , আশরাফ , শিখা রানি , মোঃ লুৎফর প্রমুখ ।
বারাকপুরে দিনমজুরের জমি দখল করে মসজিদ নির্মাণ হচ্ছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বাড়ির সামনের মসজিদে, স্থানিয় বাসিন্দা মোঃ মানিক সরদারের পুত্র দিনমুজুর মোঃ মিজানুর সরদার তার পারিবারিক মালিকানা রাস্তা দখল করে শুধুমাত্র পুর্বশত্রুতার জের ধরে ইটের সলিং এর রাস্তা খুড়ে মসজিদের সিমানা বাড়ানো হচ্ছে ,এমন অভিযোগ করে মিজানুর দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন । অভিযোগ সুত্রে জানা যায় , বারাকপুর বাজার বনিক সমিতির সভাপতি নাসির গাজী দিনমুজুর মিজানুরের ওয়ারেশ সুত্রে পাওয়া বাড়িতে প্রবেশের রাস্তা জোরপুর্বক দখল করে নিয়েছে । গত ১২ ফেব্রুয়ারী দখলরের সময় বাধা প্রদান করতে গেলে নাসির গাজী ভুক্তভোগি মিজানুর ও তার পরিবারের সদস্যদের সাথে গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদান করে। ভুক্তভোগি মিজানুর সরদার বলেন এ পথ দিয়ে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাতায়ত করে , শুধুমাত্র পুর্ব শত্রুতার কারনে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার এবং আমার পরিবারের সাথে জুলুম করা হচ্ছে। চলাচলের ইটের সলিং এর রাস্তা খুরে সেখানে মসজিদ এর সিমানা বাড়ানোর, এ ব্যাপারে জানতে চাইলে বারাকপুর বাজার বনিক সমিতির সভাপতি নাসির গাজী বলেন আমি কারো জমি দখল করি নাই। আমার নিজের জায়গাতে আমি নির্মান কাজ করাচ্ছি।
ডুমুরিয়ায় গৃহবধূর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্বামীর উপর অভিমান করে দীপা মন্ডল (২০) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভুলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদরের ভুলটিয়া এলাকার মহাদেব মন্ডলের সাথে তু”ছ ঘটনা নিয়ে তার স্ত্রী দীপার প্রায় ঝগড়া হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে স্বামীর উপর অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পাইকগাছায় অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার ৫ আসামি গ্রেফতার : ভিকটিম উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার ৫ আসামী গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা জন্য অন ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত ৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে কাটিপাড়াস্থ নিজ বাড়ীর সামনে একা পেয়ে বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া গ্রামের সুজিত বিশ্বাসের ছেলে মৃতুঞ্জয় বিশ্বাস (২৪) মোটরসাইকেল যোগে তাকে অপহৃরণ করে।
বহু খোঁজাখুঁজির পর না পেয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি থানায় মামলা করে। এ মামলায় সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া গ্রামের মৃতুঞ্জয় বিশ্বাস (২৪) এর নিজ বাড়ি থেকে ভিকটিম সহ মৃতুঞ্জয় বিশ্বাস (২৪), পিতা সুজিত বিশ্বাস(৫০), মাতা রিনা বিশ্বাস (৪৫) ও চাচাতো ভাই সঞ্জয় বিশ্বাস(১৮) এবং কাটিপাড়ার আশোক সরকারের ছেলে দিপু সরকার (২০)
কে আটক করা হয়। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে আটককৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী ২০০৩ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীর
বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখা। সংগঠনটির জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন সাতক্ষীর জেলা শাখার আহবায়ক প্রভাষক এম. সুশান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাশিপ এর সাংগঠনিক সম্পাদক সহ-কারী অধ্যাপক আকবর হোসেন সরদার, অধ্যাপক হাফিজুর রহমান, সহ-কারী অধ্যাপক মো. সাইফুল্লাহ, অধ্যাপক হারুনুর রশিদ, আব্দুর রউফ, তাহমিনা বিলকিচ, সহ-কারী অধ্যাপক আব্দুলাহ আল মামুন, প্রভাষক জাফরুল্লাহ, দেবব্রত কুমার মিস্ত্রী প্রমূখ।
বক্তারা এ সময় সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহন, সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ানসহ ৮ দফা দাবি তুলে ধরেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পরিবেশ উপমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সাত দিনের সফরে ১৬ ফেব্রুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। তিনি ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা বিশ^বিদ্যালয় আয়োজিত পরিবেশ বিষয়ক প্রথম জাতীয় কনফারেন্স-এ যোগদান করবেন। তিনি ২২ ফেব্রুয়ারি সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
তেঁতুলকে টক বলে পাশ কাটানো বোকামি হবে বৈকি!
কে এম রেজাউল করিম দেবহাটা
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। টক তেঁতুল মুখে দিলে আমাদের যে ভিন্ন এক অনুভূতি হয় তা নিশ্চয়ই বলতে হবে না। তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। বিশেষ করে তরূণীদের খাবারের তালিকায় উপরের দিকেই পাওয়া যায় এর নাম। তবে অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। তেঁতুল দেহে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী।
দেবহাটা উপজেলার কাজীমহল্লা নামক গ্রামে দেখা পাওয়া গিয়েছে লোভনীয় একটি তেতুঁল গাছ। প্রতিটি ডাল হতে শিরা-উপশিরায় যেন তেতুঁলের সমারোহ।
তেঁতুলের ইতিহাসটি ঘেঁটে দেখা যায়, খ্রিস্ট জন্মের ৪শ’ বছর আগে মিসর ও গ্রিক সভ্যতার অধিবাসীরা একে ফল হিসেবে গ্রহণ করেন। এর আদি নিবাস আফ্রিকার সাভানা অঞ্চল ও দক্ষিণ এশিয়া। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ও সুদানের জঙ্গলে তেঁতুল হয়ে আসছে। ধারণা করা হয়, সুদান থেকেই এটি বাংলাদেশে আসে। সারাদেশেই দেখা যায় তেঁতুল গাছ। অনেকেই জানেন না, এ গাছ বহু দিন বাঁচে। এমনকি তিন শ’ বছর পর্যন্ত! বীজের গাছ থেকে ফল ধরতে প্রয়োজন হয় ১০ থেকে ১২ বছর। শীতের কালে তেঁতুল গাছের দিকে তাকালেই চোখে পড়বে থোকা থোকা ফল।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গ্রামে গিয়ে দেখা যায়,ঘন পাতার আড়ালে থোকা থোকা তেঁতুল ধরে আছে। যেন কিছুটা লুকিয়ে আছে। তেতুঁল গাছ বাঁকানো এই ফল ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা হয়। বহিরাংশ প্রথমে সবুজ,ধীরে ধীরে বাদামি রং ধারণ করে। পাকা অবস্থায় খোসা মচমচে ধরণের হয়। এর ভেতরে থাকে পুরুষ শাঁস। পাকা ফলের শাঁস শুকিয়ে খাওয়া যায়। প্রতিটি ফলের ভেতরে ৫ থেকে ১২টি বীজ থাকে। বীজের রং উজ্জ্বল খয়েরি। দেশী জাতের তেঁতুলের মধ্যে কোনটির ফল সরু ও লম্বা, কোনটি মোটা ও গোলগাল।
পুষ্টি বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষা বলছে, তেঁতুলের রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুল হৃদরোগসহ বিভিন্ন রোগে খুব উপকারী। দেহে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী। রক্তে কোলস্টেরল কমায়। শরীরের মেদ কমাতেও কাজ করে তেঁতুল। এতে টারটারিক এ্যাসিড থাকায় খাবার হজমে সহায়তা করে। শরবত করেও খাওয়া যেতে পারে তেঁতুল। পেটের বায়ু, হাত-পা জ্বালায় এ শরবত কার্যকর পথ্য। তাই তিন-চার দানা পুরনো তেঁতুলের এক কাপ রসের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ভেষজ চিকিৎসকরা। তেঁতুল গাছের বাকলেও উপকার আছে। শুকনো বাকলের প্রলেপ ক্ষতস্থানে লাগালে ক্ষত সারে। ছাল চূর্ণ করে তৈরি রস হাঁপানি ও দাঁত ব্যথায় কাজ দেয়। আয়ুর্বেদীয়, হোমিও, এ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় তেঁতুল। তেঁতুল পাতারও আলাদা গুণ। এর রস কৃমিনাশক ও চোখ ওঠা রোগে কাজে আসে। মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো ও রক্তের প্রকোপে তেঁতুল উপকারী। কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে। পুরনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায়। পুরনো তেঁতুল খেলে কাশি সারে। পাকা তেঁতুলে খনিজ পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি। তেঁতুলে খাদ্যশক্তির পরিমাণ নারিকেল ও খেজুর ছাড়া সব ফলের চেয়ে বেশি। ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে ৫ থেকে ১৭ গুণ বেশি। আয়রনের পরিমাণ নারিকেল ছাড়া সব ফলের চেয়ে ৫ থেকে ২০ গুণ বেশি। অন্যান্য পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে আছে। প্রতি ১০০ গ্রাম পাকা তেঁতুলে মোট খনিজ পদার্থ ২.৯ গ্রাম, খাদ্যশক্তি ২৮৩ কিলোক্যালরি, আমিষ ৩.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ৬৬.৪ গ্রাম, ক্যালসিয়াম ১৭০ মিলিগ্রাম, আয়রন ১০.৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৬০ মাইক্রোগ্রাম ও ভিটামিন সি ৩ মিলিগ্রাম। এতসব গুণাগুণ প্রমাণ করে, তেঁতুল।
বিএনপি নেতা বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি স ম আব্দুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, খুলনা মহানগরী শাখার সদ্য সাবেক সহ সভাপতি, প্রবীণ বিএনপি নেতা স ম আব্দুর রহমানের বড় ভাই সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ একরামুল হক (৮০) ১৫ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার নামাজে জানাজা বাদ আসর রয়েল চত্তরে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মোঃ একরামুল হক দীর্ঘদিন যাবত বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি স ম আব্দুর রহমানের বড় ভাই মোঃ একরামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, শিক্ষানুরাগী মোঃ একরামুল হক একজন সৎ, সজ্জন এবং পরোপকারী ব্যক্তি হিসেবে তার এলাকায় অত্যন্ত সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত। মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ তিনি যেন মোঃ একরামুল হককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন।
আবাসিক এলাকায় গরুর খামার ও এলাকার পরিবেশ দূষণ: ভূক্তভোগীদের মতামত সংক্রান্ত আলোচনা খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে খুলনার পৌর মার্কেটে আবাসিক এলাকায় গরুর খামার ও এলাকার পরিবেশ দূষণ: ভূক্তভোগীদের মতামত সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার ভূক্তভোগী ও নাগরিক নেতা এম শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর আইনগত প্রেক্ষাপট ও সমস্যা নিয়ে আলোচনা করেন বেলা,খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনা সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের দিলখোলা রোড সংলগ্ন এলাকাটি একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। প্রায় ৩’শ পরিবারের বসবাস এই এলাকায়। এমন একটি বসতি এলাকায় গত ২০২০ থেকে একটি গরুর খামার এলাকাকে নানাভাবে দূষিত করছে। শব্দদূষণ, বায়ুদূষণ, পানিদূষণসহ বিভিন্ন দূষণের শিকার হচ্ছে এলাকার মানুষ। এলাকার ভূক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বক্তারা আরো বলেন, এই গরুর খামারের কারণে এলাকায় শব্দদূষণ, বায়ুদূষণসহ বিভিন্ন দূষণের কারণে এলাকায় মানুষ থাকতে চায় না। ফলে এলাকার ভাড়াযোগ্য বাড়ীর একটি বড় অংশ বছরের অধিকাংশ সময় ফাঁকা থাকে। এতে করে এলাকার বাড়ীর মালিকেরা বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়েছে। এছাড়াও গরুর খামারের কারণে এলাকায় অনাকাঙ্খিত মানুষের চলাফেরা এলাকার নিরাপত্তার হুমকী হয়ে দাঁড়িয়েছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গো-খামারটি একজন বড় রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের ছোট ভাইয়ের হওয়ার কারণে এলাকার একটি বড় অংশ ভয়ে মুখ খুলছে না। তবে সকলেই আবাসিক এলাকা থেকে গো-খামারটি অপসারণের দাবি জানিয়েছেন। বক্তারা তাদের বক্তব্যে আবাসিক এলাকার পরিবেশ সুরক্ষায় জরুরীভাবে গরুর খামারটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং পদক্ষেপ গ্রহণে আগামী ২৩ ফেব্রুয়ারি’২২ সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে স্মারকলিপি প্রদাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আলোচন সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, নাগরিক নেতা এ্যাড. কুদরত-ই-খুদা, রাজনৈতিক কর্মী মিজানুর রহমান বাবু, মাসুম তানভীর, এম এ মান্নান বাবলু, আফজাল হোসেন রাজু, সাকিল আহমেদ, শেখ আফজাল হোসেন প্রমূখ।
লতায় পানির ফিল্টার ও লাইব্রেরী উদ্বোধন
কপিলমুনি প্রতিনিধি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (বিআরডিপি) এর আওয়াতাধীন পাইকগাছার লতা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পুটিমারী গ্রামে পানির ফিল্টার ও পুটিমারী তরুণ সংঘে লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ইউপি সদস্য কুমারেশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিপি জেলা শাখার উপ পরিচালক জনাব এ কে এম আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, উপজেলা বিআরডিপি কর্মকর্তা সঞ্জয় মন্ডল, আ.লীগ নেতা প্রাণ কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, শিক্ষক শশঙ্ক বৈদ্য, পুটিমারী তরুণ সংঘের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, সহ সভাপতি দীপায়ন বিশ্বাস, শোভন বৈদ্য, অরিন্দম বৈদ্য, আলাউদ্দিন সানা, রিকি সরকার, তুষার মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ তরুণ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ ও এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসে জাল দলিলের চেষ্টা: পালিয়ে গেল ভূয়া দাতা, গ্রহীতা ও সনাক্তকারী
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ,
ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসের মোহরার মোটা অংকের অর্থের বিনিময়ে ভূয়া দাতা সাজিয়ে জাল দলিল করার চেষ্টায়,ধরা খাওয়ার পর অফিস থেকে সূ-কৌশলে পালিয়ে গেল ভূয়া দাতা, গ্রহীতা ও সনাক্তকারী। ভূয়া দাতা, গ্রহীতা ও সনাক্তকারী সূ-কৌশলে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে সাব-রেজিষ্ট্রি অফিস এলাকার মানুষেরা বলছেন কিভাবে পালিয়ে গেল তারা? তাহলে কি সরিষাতেই ভূত!
খোজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী রোজ রবিবার মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক দিলিপ কুমার(লাইসেন্স নম্বর-৯৭)মোটা অংকের অর্থের বিনিময়ে উপজেলার সেজিয়া গ্রামের জুড়োন মন্ডলের ছেলে বাবুল আক্তার গংদের নামে সেজিয়া মৌজার ৩০ নম্বর খতিয়ানের ২৫৫,২৫৬,২৫৯,৬৩২,২৪৬ ও ৩৩৬ নম্বর দাগে ১০১শতকের মধ্যে ৭৯ শতক জমির ভূয়া দাতা সাজিয়ে রেজিষ্ট্রি করার সময় সাব-রেজিষ্টার সঞ্জয় কুমারের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে দাতা, গ্রহীতা ও সনাক্তকারী পালিয়ে যায়। সনাক্তাকারী হিসেবে ওই গ্রামেরই মকছেদ আলীর ছেলে দীন ইসলাম উপস্থিত ছিলেন।
জমির মূল মালিক নেপা গ্রামের শুকুর আলীর ছেলে রবিউল ইসলাম জানায়, গ্রহীতা বাবুল আক্তারের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ আছে। তারা ষড়যন্ত্র করে জালিয়াতির মাধ্যমে আমার জমি রেজিষ্ট্রি করে নিচ্ছিল। আমি এর বিচার চাই। তিনি আরও বলেন আমি তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। দলিল লেখক দিলিপ কুমার জানান,আমাকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে আমার লাইসেন্স ব্যবহার করা হয়েছে। এ কাজের মূল হোতা দীন ইসলাম।
এ বিষয়ে মহেশপুর সাব-রেজিষ্টার সঞ্জয় কুমার বলেন, দলিলটি দাখিল করার সময় দাতা, গ্রহীতা ও সনাক্তকারীর আচার,আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তিনি দলিলটি আটকে দেন কৌশলে তারা অফিস থেকে পালিয়ে যায়। তিনি আরো বলেন, দিলিপ কুমারের লাইসেন্স বাতিলের জন্য জেলা রেজিষ্টার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, এ ধরণের কার্যক্রম হলেও প্রতিকার হচ্ছে না।
হরিণের মাংসসহ চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবন সংলগ্ন আংটিয়ারা এলাকা থেকে হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন লাগোয়া বড় আংটিয়ারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী অসিত কুমার সরদার (৫০)কে আটক করে। আটক অসিত খুলনার কয়রা উপজেলার বড় আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে। আটককৃতকে বনবিভাগের খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা। এর আগে গত বুধবার সুন্দরবনের ঢাংমারী এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্ট গার্ড।
পাইকগাছায় ঘোঁলাটে হচ্ছে মিস্টি ও লবণ পানির ঘের
এইচ এম এ হাশেম, কপিলমুনি
কৃষি জমি বিধ্বংসী লোনাপানি চিংড়ি চাষ বন্ধে মহামান্য হাইকোর্টে আদেশ থাকলেও মানছেনা প্রভাবশালী ঘের মালিকরা। এমনকি ওয়াপদা বেড়িবাঁধ ব্যবহার বা নষ্ট করে লোনাপানির চিংড়ি চাষ করছে। এ নিয়ে খুলনার পাইকগাছায় জমি ও ঘের মালিকরা একের পর এক পাল্টাপাটি হামলা-মামলায় জড়িয়ে পড়ছেন। উপজেলার লতার ইউনিয়নের ২০নং পোল্ডারে চিংড়ীঘেরে গেট দিয়ে লবণ পানি তুলতে বাধা দেয় জমির মালিকরা। অপরদিকে ঘের মালিক ৫ ফেব্রুয়ারী খুলনা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করছে ঘের মালিকরা। অভিযোগ করেন চিংড়ী চাষ অধ্যুষিত ২০নং পোল্ডারে আদালতের ৫৭/১০ নির্দেশনা অনুযায়ী চিংড়ী ও ধান চাষ করে আসছে। একই সাথে চলতি খুলনা বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী পানি তুলে চিংড়ীচাষ শুরু হয়েছে। অভিযোগটি থানা প্রাপ্ত হলে ওসি জিয়াউর রহমান তাদেরকে থানায় হাজির করে শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া উপজেলায় ব্যাপক আলোচিত হচ্ছে গদাইপুর ও কপিলমুনি দু’ইউনিয়নের সিমান্তে নোয়ালতলা ৭শ বিঘা ঘের নিয়ে। মিষ্ঠি ও লবণ পানি ঘের নিয়ে পরিস্থি দিন দিন ঘোঁলাটে হয়ে উঠছে। জমির মালিকরা গত ৩ ফেব্রুয়ারী নিজেরা গণঘের ও ধান চাষের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। বিষয়টি নিষ্পতির জন্য তিনি আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় পাউবো এসও এবং গদাইপুর ইউপি চেয়ারম্যানের উপর দায়িত্ব প্রদান করেন। একই দিনে ঘের মালিক শেখ আনারুল ইসলাম বাদী হয়ে ঘেরের উপর নিষেধাজ্ঞা চেয়ে উপজেলা নির্বাহী আদালতে এমআর ১৯/২২ মামলা করেছেন। ৮ ফেব্রুয়ারী আদালত উক্ত চিংড়িঘেরে দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। পক্ষে-বিপক্ষের নানা যুক্তিতে পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে বলে মনে করছেন ন্থানীয়রা। জমির মালিকদের লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমরা ঘের ব্যবসায়ী মরহুম ফসিয়ার রহমানের পুত্র ইসতিয়ার রহমান শুভকে বিশেষ শর্তে ডিড এগ্রিমেন্ট করেছিলাম। কিন্তু তিনি যথাক্রমে শেখ আনারুল ইসলাম ইসলাম, নির্মল মজুমদার ও বিপ্লব সাধুর নিকট ঘের হাস্থান্তর করায় উক্ত শর্ত ভঙ্গ হয়েছে। তাছাড়া উল্লেখিতরা (বর্তমান ঘের মালিকরা) জমির মালিকদের হারির টাকা ঠিকমত পরিশোধ করছেন না এবং দুর্ব্যবহার করছেন। উক্ত ঘের এরিয়ার মধ্যে ওয়াপদা বেড়িবাঁধ কেটে পানি ওঠানামা করানোর জন্য পৃথক ৬টি গেট, কলগই ও পাইপ বসিয়ে লবণ পানি তুলে ফসলের ক্ষতি করা হচ্ছে। তবে জমির মালিকদের এসব অভিযোগ আমলে না নিয়ে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ঘের মালিকরা। এ প্রসঙ্গে ঘের মালিক শেখ আনারুল ইসলাম বলেন, ঘের মালিক ইসতিয়ার রহমান শুভ ডিড হস্তান্তর করেননি। আর্থিক সংকটের কারনে আমারা তার ঘেরের অংশিদার হয়েছি মাত্র। অন্য পার্টনার নির্মল মজুমদার বলেন, জমির হারি বাবদ একটি টাকা কারো বাদ নেই। এমনকি অনেকে অগ্রিম টাকা নিয়েছে। প্রসঙ্গত চিংড়ি অধ্যুষিত এ উপজেলায় পানি উন্নয়ন বোর্ড পোল্ডার অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধ করে দেওয়ার ঘোষণায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় ঘের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ঠরা। তবে শর্ত সাপেক্ষ চলতি মৌসুমে চিংড়ি চাষের সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই ঘের সংলগ্ন ওযাপদা ভিতর দশ ফুট দূরত্বে বিকল্প বাঁধ নির্মাণ করতে হবে ঘের মালিককে। প্রশাসনের এই সিদ্ধান্ত বাস্তবায়নের দোহায় দিয়ে উপজেলার গদাইপুর-কপিলমুনি সিমান্ত নোয়তলা ও চক শুরনাল মৌজার প্রভাবশালী ঘের মালিক কর্তৃক স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ ওয়াপদা বেড়িবাঁধের প্রায় অধাংশ কেটে বিকল্প বাঁধ নির্মাণ করেন। পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া ওয়াপদা বেড়িবাঁধ কাটার বিষয়টি জানতে পেরে গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জোর প্রতিবাদ করেন এবং কাজ বন্ধ করে দেন। অবস্থার বেগতি দেখে ঘের মালিক ফের ওয়াপদা কাটা অংশ স্কেভেটরের মাধ্যমে নরম কাঁদা মাটি ফেলে বাঁধের অপকর্ম ঢাকার চেষ্টা করেন। পক্ষান্তরে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার বলেন ভিন্ন কথা। তিনি ঘের মালিককে প্রশাংসা করে বলেন, পকেট থেকে ২/৩ লাখ টাকা খরচ করে বেড়িবাঁধ নির্মাণ করেছেন ঘের মালিক। এমনকি বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও রাজু হাওলাদার ওয়াপদার যে মাটি কাটা ব্যাপারে কথা না বলে যে মাটি ফেলা হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ঘের মালিকের পক্ষে। দীর্ঘ দিন লবণ পানি বিরোধী আন্দোলনকারী অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল বলেন, লবণ পানিতে মৎস্য চাষ বন্ধ হলে প্রাণীজ আমিষসহ খাদ্য ঘাটতি পূরণ হবে। মানুষের বসবাসের পরিবেশ বজায় থাকবে। কৃষি জমিতে লবণ পানির চিংড়ী চাষ সংক্রান্ত মহামান্য হাইকোর্ট এর আদেশ কার্যকর করলে লবণ পানি বন্ধের জন্য কোনো আন্দোলন জনগণের করা লাগে না।
খুলনা প্রেসক্লাবকে কুয়েটের শিক্ষকের চেয়ার উপহার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আতাউর রহমান খুলনা প্রেসক্লাবের জন্য ২টি চেয়ার প্রদান করেছেন। সোমবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা’র কাছে তিনি উপহার স্বরূপ হাতিল ব্র্যান্ডের ২টি রিভলভিং চেয়ার হস্তান্তর করেন। খুলনা প্রেসক্লাবের মেম্বর লাউঞ্জে চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য সুনীল কুমার দাস, আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।
যৌতুক মামলার জের স্বামীর পাশবিক নির্যাতনের শিকার স্ত্রী –কন্যা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
বাগেরহাটের রামপালে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করায় এক সন্তানের জননী গৃহবধূ (২৭)সহ তার শিশু কন্যা (৯) বেধড়ক মারধর ও পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নির্যাতিতা ওই গৃহবধূ এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে। যৌনাঙ্গে পাশবিক নির্যাতনের কারণে রক্তক্ষরণ থামছে না বলে দাবী করেন ওই নির্যাতিতা।
নির্যাতিতা ওই নারী জানান, ১০/১১ বছর পূর্বে উপজেলার কালেখারবেড় গ্রামের গোপীনাথপুর পোদ্দারের সাথে বিপুল পরিমাণ উপঢৌকন দিয়ে বিয়ে হয়। বিয়ের পরপরই যৌতুক লোভী স্বামী তাকে আরও যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ পর্যন্ত তার বাবা তাকে ৫ লক্ষ টাকা দিয়েছে। আরও ৫ লক্ষ টাকা দাবী করছে। এ জন্য গোপী তাকে প্রায়শই নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে তিনি প্রতিকার চেয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে একটি যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এতে চরম ক্ষিপ্ত হয় স্বামী ও তার পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের ধার্য্য তারিখে স্বামী তার স্ত্রীকে নিতে চায়। এরপর উপজেলার তেলীখালী তার বাবার বাড়ী থেকে তাকে লোকজন নিয়ে স্বামী গোপীর বাড়িতে নিয়ে আসে। গত সোমবার বেলা সাড়ে ১১ টায় কালেখারবেড়স্থ তার শশুর বাড়িতে ঘরের দরজা দিয়ে টাকা চুরির অপবাদ দিয়ে শশুর, শাশুড়ী ও স্বামী মারপিট শুরু করে। এ সময় ঘরে থাকা শো-কেসের ভাঙ্গা গ্লাস দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় শিশু কন্যাকেও মারপিট করে। এখানেই থেমে থাকেনি স্বামী গোপী ! সে স্ত্রীর যৌনাঙ্গেও পাশবিকতা চালায়। এতে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয় তার। ওই গৃহবধূ সুষ্ঠু বিচার দাবী করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি জানান এখনো পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পলিথিন-ছেঁড়া তোয়ালে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
রাস্তার পাশের ঢালুতে একটি পলিথিন ও ছেঁড়া তোয়ালে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন পথচারীদের চোখে পড়ে এটি। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে শত শত মানুষ দেখতে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশটি উদ্ধার করেছে। পলিথিনের মুখ খুললেই চোখ পড়ে ফুটফুটে সুন্দর ছোট্ট এক শিশু। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাউলিপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, কাউলিপাড়া গ্রামের সাবেক মেম্বার রসকান্ত বিশ্বাসের বাড়ির পাশে রাস্তার ঢালু থেকে ছেঁড়া তোয়ালে ও পলিথিনে মোড়ানো অজ্ঞাত ওই নবজাতকের লাশ দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, আজকাল প্রায়ই ডাস্টবিন, সড়ক-মহাসড়ক কিংবা ফুটপাতে জীবিত বা মৃত নবজাতক পাওয়া যাচ্ছে; যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক! খবর পাওয়া মাত্র পুলিশকে ফোন করেছি লাশ উদ্ধারের জন্য। মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছি। তবে কে বা কারা লাশটি ফেলে গেছেন, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‘গুম খুন হওয়া’ গৃহবধূ মিলল নারায়ণগঞ্জে
সাতক্ষীরা প্রতিনিধি ||
‘গুম হত্যা অথবা বিদেশে পাচারের শিকার’ এক সন্তানের মা গৃহবধূ শারমিন সুলতানাকে পুলিশ উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটন করেছে। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা অভিযান চালিয়ে তাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে সাতক্ষীরায়। এ বিষয়ে পিবিআই এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০২০ সালের ২০ জুন তারিখে সাতক্ষীরা শহরের পলাশপোলের হামিজউদ্দিন হাওলাদারের মেয়ে শারমিন সুলতানাকে তার শ্বশুরবাড়ির লোকজন অপহরণ করে হত্যা, গুম অথবা পাচার করেছে উল্লেখ করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন বাবা হামিজউদ্দিন। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পেয়ে সাতক্ষীরা পিবিআইয়ের এসআই হাবিবুর রহমান সাতক্ষীরা থানায় একটি মামলা করেন।
তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই অপর্না বিশ্বাস ওই গৃহবধূকে উদ্ধারে ব্যর্থ হন। পরে পিবিআইয়ের এসআই মোর্শেদ আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি বাড়ি থেকে শারমিন সুলতানাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেন এবং ঘটনার রহস্য উদঘাটিত হয়।
তদন্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম জানান, উদ্ধার হওয়া নারী শারমিন সুলতানা আদালতে একটি জবানবন্দি প্রদান করে জানিয়েছেন, তিনি গুম হননি বা হত্যা অথবা পাচারও হননি। তাকে কৌশল করে সরিয়ে রাখা হয়েছিল।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, এ ঘটনায় শারমিন সুলতানার স্বামী ইটাগাছার হাবিবুর রহমান ও সাতক্ষীরার কুখরালি গ্রামের ফয়জুর রহমানকে আসামি করে মামলা হয়েছে।
সেই তামান্নার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যশোর অফিস
দুই হাত, এক পা নেই। আছে অদম্য মনোবল। এক পায়ে লিখেই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ-৫। অদম্য এই মেধাবীর নাম তামান্না আক্তার নূরা। সোমবার সন্ধ্যায় তাকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ফোন করে অভিনন্দন জানিয়েছেন। স্বপ্ন পূরণে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাহস জুগিয়েছেন এগিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী ও তার বোনের ফোনে অভিনন্দন ও পরামর্শ পেয়ে উচ্ছ্বসিত তামান্না ও তার পরিবার। তামান্না আক্তার নূরা বলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই সোমবার আমাকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেন। তিনি বলেন- আপা (শেখ হাসিনা) তোমার সঙ্গে কথা বলবে। আমি ওই নম্বরে ম্যাসেজ পাঠাই। তাতে লিখি- মাননীয় প্রধানমন্ত্রী আমি তামান্না আক্তার নূরা। আমার দুই হাত এক পা নেই। ইতোমধ্যে আমি আপনার কাছে একটি আবেদন করেছি। আমি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে চাই। তখন সাড়া পাইনি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যায়। আমার ফোনটা ছোট ভাইয়ের হাতে ছিল। তখন দুইবার ফোনে কল আসে। ছোট ভাই ফোন কেটে দেয় ধরতে পারিনি। এরপর আবার আমার ফোনে কল আসে। রিসিভ করি। তামান্না বলে, অপর প্রান্ত থেকে বলেন- আমি রেহানা বলছি। আমার আপার সঙ্গে কি তোমার কথা হয়েছে? তখন বুঝলাম আগের দুটি ফোন মাননীয় প্রধানমন্ত্রীর ছিল। আমি বললাম আপনি শেখ রেহানা বলছেন, তিনি বললেন হ্যাঁ। তখন আমি এতটাই আনন্দিত হয়েছিলাম, যে কেঁদে ফেলেছিলাম। তারপর বললাম আপনারা যে আমাকে এভাবে খোঁজ নিচ্ছেন, ফোন করছেন এটাই আমার বিশাল প্রাপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। তখন তিনি বললেন, আমরা দুই বোন তোমার পাশে আছি যতদিন বেঁচে আছি। এরপর আমাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তারপর অভিনন্দন জানিয়ে রেখে দেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর ম্যাসেজ পাই, তাতে লেখা তামান্না তুমি তো অনেক সুন্দর দেখতে। আমি তোমাকে দুইবার ফোন করেছিলাম। তোমার পরিবারে কে কে আছে। তোমার যা যা সহযোগিতা দরকার আমি করবো। তুমি নূর, নূরের জ্যোতি, তোমার মধ্যে ঐশ্বরিক শক্তি আছে। তোমাকে অভিনন্দন।
সে বলে, মাননীয় প্রধানমন্ত্রী দুইবার ফোন করলেও আমি রিসিভ করতে পারিনি। তাই ফের তার নম্বরে ম্যাসেজ রিপ্লাই দিই। ম্যাসেজে বলি, মমতাময়ী মা, আমার আম্মু হাসপাতালে ভর্তি থাকায় আপনার ফোন রিসিভ করতে পারিনি। মা, আপনি যে আমাকে এভাবে খোঁজ নিচ্ছেন, আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলতে পারছি। আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনার সঙ্গে কথা বলতে চাই। তারপর তিনি (প্রধানমন্ত্রী) ফোন ব্যাক করেন। তিনি আমাকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারের হত্যার বিষয়টি বলেন। তিনি আমাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করতে বলেন। একই সাথে জানান, আমার আগের আবেদনটি পেয়েছেন। তিনি আশ্বাস দেন, আমার পাশে থাকবেন, আমাকে দেখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা আমাকে ফোন করে খোঁজ নিচ্ছেন, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে কথা বলতে পেরে খুশি তামান্না আক্তার নূরা ও তার পরিবারের সদস্যরা। বিশেষ চাহিদা সম্পন্ন এই অদম্য মেধাবীকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানানোয় উচ্ছ্বসিত যশোরবাসীও। তাকে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বিচারক-আইনজীবী বাকবিতণ্ডা, আদালতের কার্যক্রম স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি ||
দুই বিচারক ও দুই আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডার জেরে সাতক্ষীরার আদালতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার এ ঘটনা ঘটে। জানা গেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে একটি মামলার আসামিপক্ষে যুক্তিতর্ক প্রদর্শন করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিএম ওকালত আলী। এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে একটি ধারার জামিন নিয়ে দুইপক্ষের মধ্যে বিতর্ক হয়। একপর্যায়ে জিএম ওকালত আলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামকে বিচারাসন থেকে নেমে যাওয়ার কথা বলেন। এর কিছুক্ষণের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নেমে যান। বেশ কয়েক মিনিট পর তিনি আবার আদালতে এসে বিচার কার্যক্রম শুরু করেন। এদিকে এ ঘটনার পরপরই পাশের আরও একটি জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট সুবর্না পালের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয় সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুর। উভয়পক্ষের মধ্যে উচ্চবাক্য বিনিময় ঘটে। এ সময় একে-অন্যকে বেরিয়ে যেতে বলেন। একই সময়ে পাশাপাশি দুটি বিচারাদালতে এমন অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্না পাল আদালতের কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে সব ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পরপরই পুরো আদালতপাড়ায় শুরু হয় হট্টগোল। সব আদালতে বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিচার প্রার্থী বাদী-বিবাদী এবং সাক্ষীসহ সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ বলেন, দুটি ঘটনা সম্পর্কে আমি অবহিত হয়েছি। কেবলমাত্র কিছু উচ্চবাক্য বিনিময়ের কারণে এমনটি হয়েছে। বিষয়টি দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করছি।
যশোরের যশ গুড়-রস
যশোর অফিস
কুয়াশামাখা ভোর। তখনও ভাঙেনি রাতের নীরবতা। প্রথমে যশোর শহর থেকে ১২ কিলোমিটার দূরের খাজুরা বাজার। সেখান থেকে মেঠো পথ ধরে আরও কয়েক কিলোমিটার, গন্তব্য বন্দবিলা গ্রাম। দু’পাশে খেজুরগাছে ঠাসা রাস্তার মুগ্ধতা পেরিয়ে মন্টু মিয়ার বাড়ির উঠানে পৌঁছতেই চোখ আটকে গেল। বড় চুলায় টিনের তাফালে রস জ্বাল দিচ্ছেন মন্টু। স্ত্রীসহ অন্য স্বজনরাও শীতের সকালে ঘাম ঝরাচ্ছেন এই কাজে। চারপাশে দাঁড়িয়ে রস জ্বালিয়ে গুড়-পাটালি তৈরির প্রক্রিয়া চোখের ফ্রেমে ধরে রাখছেন বেশ কয়েকজন।
কাজে মনোযোগ রেখেই মন্টু মিয়া বলা শুরু করলেন, ‘ভেজাল দিই না। তাই দূর-দূরান্ত থেকে গুড়-পাটালি নিতে মানুষ আমার বাড়িতেই ছুটে আসেন। আমি ক্রেতাদের সামনেই রস জ্বালিয়ে গুড়-পাটালি তৈরি করে দিই।’ উঠানে দাঁড়ানো সাইফুল আলম জানালেন, ঢাকায় থাকেন তিনি। প্রতি শীতে বাড়িতে এলে এখান থেকে খেজুর গুড় ও পাটালি নিয়ে যান।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাশরুর রহমান বলেন, ‘যশোরে বাড়ি হওয়ায় প্রতি শীতেই আমার কাছে স্বজন-সহকর্মীদের নলেন পাটালির চাহিদা থাকে। ভেজালের ভিড়ে আসল গুড় কেনা নিয়ে থাকি দুশ্চিন্তায়। তাই বিভিন্ন গ্রাম ঘুরে গুড় সংগ্রহ করতে হয়।’
নলেন গুড়, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত এ অঞ্চল। এখানকার বিস্তৃত এলাকাজুড়ে সারি সারি খেজুরগাছ। কার্তিক শুরুর পরপরই খেজুরগাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে থাকেন এই অঞ্চলের গাছিরা। মাটির ভাঁড়ে রাতভর সংগ্রহ করা হয় রস। ভোরের আলো ফোটার আগেই কুয়াশা ভেদ করে গাছিরা গাছ থেকে রসভর্তি মাটির ভাঁড় নামিয়ে সেই রস জ্বালিয়ে তৈরি করেন গুড়-পাটালি। নলেন গুড় পাটালির মধ্যে নারিকেল কোরা, তিল ভাজা মেশালে স্বাদ হয় অন্য রকম। ভেজালের দাপটে যশোরের এই নলেন গুড়ের স্বাদ পাওয়া এখন কঠিন কাজ।
মনিরামপুরের হরিদাসকাটি গ্রামের গাছি শংকর দাস ৪০ বছর ধরে খেজুরের গাছ কাটছেন। তিনি বলেন, ‘আমার ৩৮টি খেজুরের গাছ। এ বছর কাঁচা রস ২০০ টাকা ভাঁড়, গুড় ২৫০ টাকা এবং পাটালি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বেচেছি। তবে ক্রেতার চাদিহা পূরণে গুড়ের রং উজ্জ্বল করতে অনেকে চিনি মেশায়। আবার কোথাও কোথাও মেশানো হয় ফিটকারি ও হাইডোজের মতো রাসায়নিক দ্রব্য। এতে খেজুরের গুড়-পাটালি তার মৌলিক স্বাদ-গন্ধ হারাচ্ছে।’
৩৬ বছর ধরে খেজুরের গাছ কাটছেন বাঘারপাড়ার রোস্তমপুর এলাকার চাষি আয়ুব আলী। তিনি বলেন, ‘ভেজাল গুড়-পাটালি চকচক করে। গুড়ের সঙ্গে চিনি মেশালে পাটালি খুব শক্ত হয়। রসালো থাকে না। গুড়ে হাইড্রোজ এবং ফিটকিরি দিলে পাটালির রং সাদা এবং ভীষণ শক্ত হয়ে যায়। খেজুরের খাঁটি পাটালি চকচক করে না। রং কিছুটা লাল-কালচে হয়। পাটালি নরম এবং রসালো হয়।’
বাঘারপাড়ার হাবুল্লা গ্রামের গাছি শামীম রেজা বলেন, ‘আমি এবার ৫২টি গাছ কাটছি। এর মধ্যে ৪৮টি গাছ নিজের। চারটি গাছ বর্গা নিয়েছি। প্রতিদিন ১০-১২ ভাঁড় রস হয়। গত বছর কাঁচা রসের ভাঁড় ১৫০ টাকা করে বেচেছি। এ বছর ২০০ টাকা করে বিক্রি হচ্ছে। এক দিন গাছ কাটলে যে রস পাওয়া যায়, তা দিয়ে আমার আট কেজি গুড়-পাটালি হয়। গুড় ২০০ টাকা এবং পাটালি ৩৫০ টাকা বিক্রি করেছি। যারা ভেজাল গুড় তৈরি করেন, তারা একটু কম দামে বেচতে পারেন। অনেক ক্রেতা মান যাচাই না করেই কম দামের গুড় কেনেন। ‘
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক নাজমুস সাদিক বলেন, শীতে খেজুর গুড়ের পিঠা-পায়েশের স্বাদ অতুলনীয় হলেও এতে প্রচুর পরিমাণে সুক্রোজ থাকে, যা বাত বা প্রদাহভিত্তিক রোগ বাড়ায়। আর কৃত্রিম চিনি, সোডা বা রং ব্যবহারে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই গুড় খেলে কিডনি ও পাকস্থলীতে জটিল রোগ হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, যশোরে ১৬ লাখ ৪১ হাজার ১৫৫টি খেজুরগাছ আছে। এর মধ্যে রস হয় এমন খেজুরগাছের সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৯৫৫টি। সবচেয়ে বেশি খেজুরগাছ সদর, মনিরামপুর, শার্শা, চৌগাছা ও বাঘারপাড়ায়। একটি গাছ থেকে মৌসুমে গড়ে প্রায় ১৫০ লিটার রস পাওয়া যায়। ওই রস থেকে প্রায় ১৫ কেজি গুড় হয়।
জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, যশোরে বছরে গড়ে প্রায় পাঁচ হাজার টন গুড়-পাটালি উৎপাদন হয়। মৌসুমে রস, গুড় ও পাটালির ব্যবসা হয় ৬৩ কোটি টাকারও বেশি। তার পরও যশোরে রয়েছে গুড়ের চাহিদা, সেই সুযোগটাই নেয় অসাধু গাছিরা। তবে মাদারীপুর, ফরিদপুরসহ অন্যান্য এলাকার মতো এ অঞ্চলে গুড়ের কোনো কারখানা নেই। গাছিরা বাড়িতে অল্প পরিমাণে গুড় তৈরি করেন। ফলে কেউ কেউ চিনি ও ফিটকিরি ভেজাল দিলেও রাসায়নিক উপাদানের ব্যবহারের তেমন অভিযোগ পাওয়া যায় না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস একই দাবি করে বলেন, এ অঞ্চলের গুড়ে ভেজাল দেওয়ার অভিযোগ নেই। বরং জেলায় নিরাপদ গুড়-পাটালি উৎপাদন বেড়েছে। তিনি আরও বলেন, নিরাপদ গুড়-পাটালি উৎপাদনে আমরা গাছিদের প্রশিক্ষণ দিচ্ছি। সে কারণে যশোরে খেজুরের গুড় ও পাটালির বাণিজ্য ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। প্রচলিত বাজার ব্যবস্থার বাইরে খেজুর গুড়ের অনলাইন বাণিজ্যও হচ্ছে।
‘জীবিত দেখতে পারবে না’- ফোনে বাবাকে বলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বিশ্ব ভালোবাসা দিবসে স্বামী ও মা-বাবার ওপর অভিমান করে একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী জেরিন খানম (২২)। এর আগে বাবাকে ফোন করে বলেন- ‘আমাকে আর জীবিত দেখতে পারবে না।’ সোমবার দুপুরে পৌরসভার গোপিনাথপুর গ্রামের ইকবাল হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের ওয়াহেদ মোল্যার মালয়েশিয়া প্রবাসী ছেলে সোহেল মোল্যার সাথে ৩ বছর আগে নড়াইল সদর উপজেলার সিবানন্দপুর গ্রামের মিটু মোল্যার মেয়ে জেরিন খানমের বিয়ে হয়। সম্প্রতি জেরিনা লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করছিলেন।
সোমবার দুপুরে জেরিনার দাদী সাবিনা ইয়াসমিন ও সবুরোন নেছা জেরিনার বাসায় এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। এ সময় প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে ফেলে এবং জেরিনাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জেরিনার পিতা মিটু মোল্যা জানান, সকালে জেরিন ফোন করে বলে তাকে আর জীবিত দেখতে পারবে না। এরপর জেরিনকে বাড়িতে নেওয়ার জন্য তার দুই দাদিকে গোপিনাথপুরের বাসায় পাঠাই। কিন্তু তাকে আর জীবিত অবস্থায় বাড়িতে নেওয়া হলো না।
খবর পেয়ে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন হাওলাদার বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আত্মহত্যার বিষয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ বিকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: দায়িত্ব হস্তান্তর না করে, তদবিরে ব্যস্ত সাবেক কর্মকর্তা
মোরেলগঞ্জ প্রতিনিধি||
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি স্ট্যান্ড রিলিজ হলেও দায়িত্ব হস্তান্তর করছেন না বলে অভিযোগ উঠেছে। ১৭ বছর ধরে একই স্টেশনে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ ঠেকাতে তদবিরে ঢাকায় গেছেন বলেও একাধিক সূত্র দাবি করেছে। তবে সোমবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. শর্মী রায় যোগদান করেছেন।
এদিকে ডা. কামাল হোসেন মুফতির নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা অনিয়ম দুর্নীতির পরও স্থানীয় ক্ষমতাসীন নেতাদের ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে ১৭ বছর ধরে একই স্থানে কর্মরত আছেন ডা. কামাল। তার নেতৃত্বে একটি চক্র প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ছয় বার বদলি হলেও বিশেষ তদবিরে কোনও এক অদৃশ্য শক্তির প্রভাবে তিনি মোরেলগঞ্জ উপজেলাতেই রয়ে গেছেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করা ডা. শর্মী রায় জানান, তিনি এই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তবে তাকে কোনও প্রকার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। লোকমুখে শুনেছেন ডা. কামাল হোসেন তদবিরে ঢাকায় গেছেন।
এ বিষয়ে জানতে ডা. কামাল হোসেন মুফতীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইলফোন রিসিভ করেননি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন বলেন, মারেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করা ডা. কামাল হোসেন মুফতি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে খবর পেয়েছেন, তিনি ঢাকায় অবস্থান করছেন।
গত ১ ফেব্রুয়ারি ডা. কামাল হোসেন মুফতিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজ করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
মৃত্যুর আগে ভাষাসৈনিক স্বীকৃতি চান রিজিয়া খাতুন
নড়াইল প্রতিনিধি
বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালে সালাম, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেকে জীবন উৎসর্গ করে অমর হয়ে আছেন। ঢাকার আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন সমগ্র পূর্ব পাকিস্তানে ভাষার আন্দোলন শুরু হয়। ভাষার আন্দোলনে ঢাকার ছাত্ররা দেশের ছাত্রসমাজকে রাজপথে নামার আহ্বান জানালে তার ঢেউ এসে পড়ে জেলা শহরগুলোতে। এই ঢেউ তৎকালীন নড়াইল মহকুমা শহর নড়াইল জেলাকেও স্পর্শ করেছিল।
আন্দোলনে শিক্ষার্থীসহ নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে প্রকম্পিত করেছিল এই জনপদ। বাদ যায়নি ছাত্রীরাও। তখন রাস্তায় নেমে আসা ছাত্রীদের মধ্যে একজন ছিলেন রিজিয়া খাতুন। তখন তিনি ছিলেন শহরের দিলরুবা গার্লস হাই স্কুলের (বর্তমান নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) ছাত্রী। তিনি ছিলেন ইতিহাসখ্যাত নড়াইলের তেভাগা আন্দোলনের অন্যতম নেতা নূরজালাল মোল্যার মেয়ে।
রাজনীতির আবহে বেড়ে ওঠা রিজিয়া খাতুনও নড়াইলের ভাষা আন্দোলনে যোগ দেন এবং অন্যান্য ছাত্রকর্মীদের সঙ্গে মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন। মেয়েদের মধ্যে মিছিলে নেতৃত্ব দিতেন সুফিয়া খাতুন, রিজিয়া খাতুন ও রুবি বেগম।
২১শে ফেব্রুয়ারি ঢাকায় গুলিবর্ষণের খবর সন্ধ্যায় নড়াইলে পৌঁছালে ওই রাতেই অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে রিজিয়া খাতুন নড়াইল পৌর পার্কের কালিদাস ট্যাঙ্কের পাড়ে একটি শহীদ মিনার নির্মাণ করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পন করেন। ভাষা আন্দোলনে তার অবদান স্থানীয়ভাবে স্বীকৃত হলেও এখনও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়নি।
গুরুতর অসুস্থ অশীতিপর রিজিয়া খাতুন বর্তমানে শহরের আদালতপুর এলাকায় বসবাস করছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি শয্যাশায়ী। তার মেয়ে স্বতন্ত্রা বুলবুল সন্তু ইংরেজির প্রভাষকের চাকরি ছেড়ে মায়ের সেবাযত্ন করছেন। ভাষা আন্দোলনের এই বীর যোদ্ধার একমাত্র দাবি ভাষাসৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি।
অসুস্থ রিজিয়া খাতুন বলেন, শহরের মহিষখোলা এলাকায় আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিনের বাড়িতে বৈঠক হত। তখন ছাত্রীদের মধ্যে আফসার উদ্দিনের মেয়ে সুফিয়া খাতুন, রুবি ও আমি অন্য ছাত্রকর্মীদের সঙ্গে মিটিংয়ে অংশ নিতাম। আমরা ছাত্রদের সংগঠিত করার জন্য কাজ করেছি। মিছিলে, মিটিংয়ে, ভাষার জন্য সংগ্রামে সক্রিয় ছিলাম। আমি এবং আরও ১০-১২ জন মিলে পৌরসভা পার্কের তৎকালীন কালিদাস ট্যাঙ্কের কাছে প্রথম শহীদ মিনার তৈরি করি।
তিনি বলেন, আমি কখনই কারও কাছে কিছু চাইনি। ভাষা আন্দোলনে সরকার যদি আমার অবদানের স্বীকৃতি দেয় তাহলে হয়তো আমি প্রসন্ন চিত্তে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারব। এসব কথা বলতে গিয়ে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি।
নড়াইলের নারী নেত্রী ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম বলেন, নড়াইলের ভাষা আন্দোলনে রিজিয়া খাতুনের ভূমিকা জাতীয় স্বীকৃতির দাবি রাখে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান ভাষা আন্দোলনে নড়াইল ও রিজিয়া খাতুনের ভূমিকা উল্লেখ করে বলেন, ১৯৫২ সালে নড়াইলে যে মিছিল হয়েছিল তাতে রিজিয়া খাতুনের অগ্রণী ভূমিকা ছিল।
তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান, রিজিয়া খাতুনকে যেন ভাষাসৈনিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফ হাফিজুর রহমান খোকন বলেন, আমরা দাবি করছি সেই সময় যেসব নারী সাহসিকতার সঙ্গে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। সেই সময় মাতৃভাষার জন্য রাজপথে নেমে আসা নারী রিজিয়া খাতুনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এই প্রত্যাশা নড়াইলবাসীর।
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, হাসপাতালে স্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
শ্বশুরের উপহার দেওয়া মোটরসাইকেলে স্ত্রীসহ ঘুরতে বেরিয়ে আব্দুল জাব্বার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী সামিয়া খাতুন (১৮) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে উপজেলার রুয়েরকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জাব্বারের সঙ্গে হাটবোয়ালিয়া গ্রামের সামিয়া খাতুনের বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে বিয়েতে শ্বশুরের দেওয়া মোটরসাইকেলে ঘুরতে বের হন স্বামী-স্ত্রী। কুঞ্জনগর মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান জাব্বার। এতে সড়কের ওপরে ছিটকে পড়ে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাব্বারকে মৃত ঘোষণা করেন। সামিয়া খাতুনের অবস্থাও আশংকাজনক বলে জানান চিকিৎসকরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে ইপিজেড: অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য চান মালিকরা
যশোর অফিস
যশোরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের জন্য জমি অধিগ্রহণের শুরুতেই জটিলতার সৃষ্টি হয়েছে। অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন জমির মালিকরা।
তাদের দাবি, অধিগ্রহণ করা জমির যে দাম ধরা হয়েছে তার চেয়ে বর্তমান বাজার মূল্য তিনগুণ।
সূত্র মতে, গেল বছরের ১৯ অক্টোবর ইপিজেডের প্রকল্প পরিচালক আশরাফুল কবির যশোর জেলা প্রশাসক বরাবর জেলার অভয়নগরের প্রেমবাগ এলাকায় ৫০২ একর ৬১ শতক ভূমি অধিগ্রহণে চিঠি দেন। এরপর জেলা প্রশাসকের দপ্তর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি জমি অধিগ্রহণের বিষয়ে জমির মালিকদের চিঠি দেওয়া হয়। যশোর জেলায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে অভয়নগরের প্রেমবাগ, মাগুরা, রাজাপুর, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল এবং আমডাঙ্গা মৌজার ভূমি অধিগ্রহণে এখন ‘যৌথ তদন্ত’ চলছে।
এদিকে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য, ঘের ও ভেড়ির ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে দাবি করছেন জমির মালিকরা। রোববার দুপুরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, যশোরে যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) করা হচ্ছে সেটা বিল ধলিয়ার মধ্যে। এ বিলে ৮টি মৌজা রয়েছে। এরমধ্যে বালিয়াডাঙ্গা মৌজার ১১২ একর ৭৭ শতক, আরাজি বাহিরঘাট মৌজায় ৯৯ একর ৪৬ শতক, প্রেমবাগ মৌজায় ১৭১ একর ৮৮ শতক, রাজাপুর মৌজায় ৯০ একর ৭৫ শতক, চেঙ্গুটিয়া মৌজায় ২৫ একর ২৪ শতক, মাগুরা মৌজায় ৯৩ শতক, মহাকাল মৌজায় এক একর ৪৫ শতক ও আমডাঙ্গা মৌজায় ১৫ শতক জমি অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু প্রেমবাগ মৌজায় সরকার নির্ধারিত গড় মূল্য ২২ হাজার ৮৯১ টাকা। আর অন্য মৌজায় সর্বনিম্ন ৮ হাজার ৭শ ১৬ ও সর্বোচ্চ ১৩ হাজার ৩শ ৪৬ টাকা। যা ২০১৫-১৬ অর্থ বছরে নির্ধারণ করেছে সরকার। একই বিলের জমি হলেও মৌজা আলাদা হওয়ায় দাম কম। আবার এই জমির বর্তমান বাজার মূল্যও এখন তিন-চার গুণ বেশি। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি জমির মালিকদের।
বালিয়াডাঙ্গা মৌজার জমির মালিক সফি কামাল বলেন, ধলিয়ার বিলে ঘের ও ধানী জমি। একই বিলে ৮টি মৌজা থাকলেও ভিন্ন দাম। সরকার কর্তৃক যে দাম ধরা হয়েছে সেটাও ৬ বছর আগের।
তিনি আরো বলেন, ইপিজেডের জন্য অধিগ্রহণ করা বালিয়াডাঙ্গা মৌজার জমির আংশিক নওয়াপাড়া পৌরসভার মধ্যে। সেখানে সরকার শতক হিসেবে গড় দাম ধরেছে ৮ হাজার ৭শ ১৬ টাকা। সরকার নির্ধারিত এই রেটেই অধিগ্রহণ করা হচ্ছে। অথচ এখানে জমির বাজার মূল্য সরকার নির্ধারিত দামের ৩ গুণ।
একই কথা বলেছেন রাজাপুর মৌজার জমির মালিক সমীর ঘোষ ও চেঙ্গুটিয়া মৌজার জমির মালিক শেখর বর্মন। তারা জানিয়েছেন, সরকার ৬ বছর আগে জমির যে দাম নির্ধারণ করেছে সেটা এই সময় কল্পনাও করা যাবে না।
আরাজি বাহিরঘাট মৌজার জমির মালিক ইব্রাহিম বিশ্বাস ও কমল সাহা জানান, ইপিজেড স্থাপন করা হলে জেলার অর্থনৈতিক উন্নতি হবে। কিন্তু তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। তারা ইপিজেডের বিরোধিতা করছেন না। তাদের ন্যায্য ক্ষতিপূরণ চাচ্ছেন।
এ প্রসঙ্গে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, অধিগ্রহণকৃত জমির মালিকদের কথা শুনেছি। তাদের দাবিগুলো যতটুকু যৌক্তিক বা আইনের মধ্যে পড়ে ততটুকু করা সম্ভব। আইনের বাইরে জমির দাম নির্ধারণ করে বাড়তি কিছু করার সুযোগ নেই।
তিনি আরো বলেন, এই এলাকায় ইপিজেড স্থাপিত হলে লাখো মানুষ কাজ পাবেন। এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এজন্য স্থানীয়দের সহযোগিতা দরকার। দাপ্তরিত কাজ এগিয়ে চলেছে। এখন যৌথ তদন্ত চলছে।
মা-বাবা ও মেয়ে হত্যা মামলা পিবিআইতে পাঠানোর দাবি
স্টাফ রিপোর্টার।।
খুলনার কয়রা উপজেলায় মা–বাবা ও মেয়ে হত্যা মামলা ভিন্ন খাতে নিয়ে গ্রামের সাধারণ মানুষকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাদী কহিনুর খানম। তিনি বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আবদুর রশিদ গাজী যাঁদের নাম বলেছেন, তাঁরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অথবা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বাদী।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কহিনুর। তাঁর অভিযোগ, জমিজমাসহ বিভিন্ন বিষয়ে গ্রামের অনেকের সঙ্গে রশিদের দ্বন্দ্ব আছে। জিজ্ঞাসাবাদে তাঁদের নাম বলে অহেতুক ফাঁসিয়েছেন তিনি। পুলিশও ঘটনাটি তদন্ত না করে রশিদের বক্তব্য অনুযায়ী আসামি গ্রেপ্তার করেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে পিবিআই বা সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি জানান কহিনুর।
গত বছরের ২৫ অক্টোবর সকালে কয়রা উপজেলার বামিয়া গ্রামে পুকুর থেকে হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ (৩৬), তাঁর স্ত্রী বিউটি বেগম (৩২) ও ১২ বছরের মেয়ে হাবিবা সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন হাবিবুরের মা কহিনুর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে কয়রা থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে কয়রা থানা–পুলিশ ও বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে।
গত ১০ জানুয়ারি খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিং করে ওই তিন খুনের ঘটনার রহস্য উন্মোচনের দাবি করেছিলেন। তাঁর ভাষ্যমতে, পরকীয়ায় বাধা, বিকৃত যৌন লালসা ও প্রতারণামূলক আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে কমপক্ষে ছয়জন সরাসরি অংশ নিয়েছিলেন। চাঞ্চল্যকর ওই মামলার অন্যতম আসামি রশিদসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মামলার বাদী কহিনুর খানমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর মেজ ছেলে মফিজুল ইসলাম। বক্তব্যে বলা হয়, হত্যা মামলার আসামি আবদুর রশিদ সীমানাখুঁটি ও তক্ষক বিক্রির ব্যবসা করতেন। এ কাজে তিনি হাবিবুরকেও সঙ্গে নেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা হাবিবুরকে ওই ব্যবসা থেকে সরে আসার অনুরোধ করেন। হাবিবুরের কাছে একটি সীমানাখুঁটি ছিল। সেটি তিনি বিক্রি করার চেষ্টা করছিলেন। হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় হাবিবুরের বাড়িতে দুই ব্যক্তি আসেন। ওই রাতে এলাকায় আরও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যায়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর ঘর থেকে একটি শার্ট ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়, সেগুলো মূল্যবান। গ্রামের কেউ এত দামি জিনিস ব্যবহার করেন না। হত্যার আগে ধর্ষণের যে কথা ছড়ানো হয়েছে, সেটি সঠিক নয়। শুধু পরকীয়ার কারণে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে না।
রশিদ স্বীকারোক্তিতে যাঁদের নাম বলেছেন, তাঁরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও ব্রিফিংয়ে দাবি করা হয়। আরও বলা হয়, জেলা ডিবি পুলিশ মামলার তদন্ত করলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। হত্যাকাণ্ডের মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন।
তবে বাদীর অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক উজ্জল দত্ত। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য–উপাত্তের ভিত্তিতে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আবদুর রশিদ ও সাইফুল ইসলাম নামের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি সঠিকভাবেই তদন্ত চলছে। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে।










































