Home আঞ্চলিক খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

111

তথ্য বিবরনী ।।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামানো হবে। ঐদিন সকাল সাড়ে নয়টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিটি কর্পোরেশনের আয়োজনে নগরভবনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদজোহর সকল মসজিদে শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে অনুরূপ বিশেষ প্রার্থনা করা হবে। ২১ ফেব্রুয়ারি বিকাল চারটায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে শহিদ হাদিস পার্কে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও ছড়াপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি

তথ্য বিবরনী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনা শিশু একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: প্লে থেকে ৩য় শ্রেণির বিষয়: শহিদ মিনার, খ-বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির বিষয়: রাষ্ট্রভাষা বাংলা চাই (ভাষা আন্দোলন), গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণির বিষয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। ক, খ ও গ বিভাগের মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ১ম থেকে ১০ম শ্রেণির বিষয় ও মাধ্যম উম্মুক্ত। ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ছড়াপাঠ প্রতিযোগিতা ক-বিভাগ: প্লে থেকে ৩য় শ্রেণি যে কোন ছড়া আবৃত্তি করা যাবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা খ-বিভাগ: ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণি। খ ও গ বিভাগের জন্য স্বাধীনতা বিষয়ক যে কোন কবিতা। চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় শিশু বিকাশ কেন্দ্রে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।