Home আঞ্চলিক নগরীর ৭, ৮ ও ১০নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের...

নগরীর ৭, ৮ ও ১০নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

14

খবর বিজ্ঞপ্তি।।

নগরীর ৭, ৮ ও ১০নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু প্রদত্ত কম্বল বিতরণ করা হয়।

সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এ্যাডভোকেট ফজলে হালিম লিটন। এসময় উপস্থিত ছিলেন নিজাম উর রহমান লালু, কাজী শফিকুল ইসলাম, আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, নুর-এ-আব্দুল্লাহ, বারেক হাওলাদার, সেলিম কাজী, ইসমাইল হোসেন, হ্রদয় হাসেম, মুজিবুর রহমান বাবুল, ফজলুর রহমান, হানিফ কমান্ডার, আবুল কালাম, আব্দুল হালিম, মো. সেলিম, শামীম, মো. আলম, বেলায়েত হোসেন, ফজলুল কবির, এ বি সিদ্দিকী, নুর ইসলাম, আকবর আলী, জাকির, রবিউল, মো. সেন্টু, ময়না, নাসিমা, রেনু, জাহাঙ্গীর প্রমুখ। কম্বল বিতরণকালে সাবেক প্রধানমন্ত্রী  বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।