
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বয়রা আজিজের মোড়ের মৃত: মুনসুর আলী খোকার ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) ও খালিশপুর প্লাটিনাম ২নং গেট এলাকার মো. ইসরার আহম্মেদ এর ছেলে মো. শাহনেওয়াজ আহম্মেদ (২২)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
দিঘলিয়ায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার দিঘলিয়া থানার রাধামাধবপুর দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার মাধবপুর (ক্লাব মোড়) এলাকার মো. হুমায়ুন শেখের ছেলে মো. অসীম শেখ (২৫)।
জেলা ডিবি জানায়, ১১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে দিঘলিয়া থানার রাধামাধবপুর দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার ব মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এ সময় শ্মশান অধিকারীর বাড়ীর পশ্চিমে পাকা রাস্তার উপর থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ অসীম শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দিঘলিয়া থানার মামলা দায়ের করা হয়েছে যার নং-৩।
যশোরে র্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার অভয়নগর থানাধীন প্রেমবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ১১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অস্ত্রধারী হলেন যশোর জেলার অভয়নগর থানার পাঁচুরিয়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৪০)।
র্যাব-৬ জানায়, ১১ ফেব্রুয়ারি রাতে যশোর জেলার অভয়নগর থানাধীন প্রেমবাগ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় মিজানুর রহমান এর রাইস মিল এর সামনে খুলনা টু যশোর মহাসড়কের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে একটি ওয়ান শুটারগানসহ বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
মঈন উদ্দিন এর ইন্তেকালে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
নগরীর ট্যাংক রোড নিবাসী একেএম মঈন উদ্দিন মঈন (৬৩) শুক্রবার ভোর রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। মরহুম মঈন খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনুর বড় ভাই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়ির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
খুলনা আর্ট একাডেমিতে কেক কেটে ৬ষ্ঠ “তওবা দিবস” আনুষ্ঠানিক ভাবে পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রাণ কেন্দ্রে অবস্থিত ৩০৮, শের-এ – বাংলা রোড, খুলনা। খুলনা আর্ট একাডেমিতে শনিবার সকাল ১০ঘটিকার সময় একাডেমির প্রাঙ্গনে নবীন চিত্রশিল্পীদের নিয়ে কেক কেটে দিবসটি পালন করলেন ।বাংলাদেশের সনামধন্য চিত্রশিল্পী এবং খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক খলিফা পলাশ। তিনি মিনিয়েচার শিল্পে শ্রেষ্ঠত্ব পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে।তিনি গবেষণা করে দেখছেন দিন দিন যুব সমাজে অশ্লীলতা ও উশৃংখলতা বেড়েই চলেছে।তাই এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি ২০১৭ সাল থেকে ১২ই ফেব্রুয়ারি নবীনদের নিয়ে তওবা দিবস পালন করে আসছেন। ইতোমধ্যে কয়েক হাজার লোকের মাঝে এ বিষয়টি ছড়িয়ে দিয়েছেন। এবছর বাংলাদেশের বিভিন্ন জেলায় এ দিবসটি যুবসমাজ পালন করেন। এতে যদি নবীনদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন হয়,এমনটাই আশা করে এই দিনটিকে পালন করে আসছেন দীর্ঘ ৬ বছর ধরে।এসময় উপস্থিত ছিলেন খুলনার সনামধন্য কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, ডা. ও কবি প্রদীপ কুমার মিস্ত্রী এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস।সংগীত শিল্পী চন্দ্রিমা মন্ডল- ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, সবিনয় মন্ডল খুলনা বি এল কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, শিবশংকর মন্ডল ও কৌশিক মন্ডল নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্র । পাবলিক কলেজের শিক্ষার্থী আশিক বিল্লাহ, মোঃঅয়ন শেখ এবং খুলনা আর্ট একাডেমির ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা সৌরভ মল্লিক,স্বর্না মিস্ত্রী,পম্পি রায় ও আবির তরফদার, প্রীতম রায়, জিম শেখ, সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস এখানে উপস্থিত ছিলেন। অতিথিরা তওবা দিবস সম্পর্কে বিভিন্ন ভাবে শিক্ষামূলক আলোচনা করেন।তখন নবীনরা চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কবিতা এবং নাটিকা উপস্থাপন করেন। এবং চিত্রশিল্পী পলাশ উদ্দিন খলিফার লেখা গান স্বর্না মিস্ত্রী গেয়ে শোনান। গান শুনে ও নাটক দেখে অতিথিরা অত্যন্ত খুশি হয়ে শিক্ষার্থীদের পুরষ্কৃত করেন এবং সৈয়দ আলী হাকিম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ , খুলনা এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকৃত শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন। এতে শিক্ষার্থীরা অনেক বড় প্রাপ্তি বলে স্বীকার করে এবং নবীনরা ভবিষ্যতে অনৈতিকতা ও অশ্লিলতা থেকে দূরে থাকবে এমন প্রতিজ্ঞা করে কেক কাটেন। অনুষ্ঠানের শেষে নবীনরা মাননীয় প্রধান- মন্ত্রীর কাছে এই দিবসটির স্বীকৃতি দাবি করেন। তওবা দিবসের আহবায়ক চিত্রশিল্পী খলিফা পলাশ। উপস্থিত গুণীজনরা খুলনা আর্ট একাডেমির নবীনদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে সবাইকে নিতি নৈতিকতার সাথে বড় হওয়ার আর্শীবাদ করেন।এবং নবীনরা যুব সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এই দিবসটি সরকারি ভাবে স্বীকৃতির দাবি করেন। সব মিলিয়ে একটি আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।
ডুমুরিয়ায় চুকনগর বাজার ব্যবসায়ীর মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি প্রহল্লাদ ব্রহ্ম, সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামসহ ব্যবসায়ীদের নামে জেলা পরিষদ কর্তৃক মামলা প্রত্যাহার ও যতিন কাশেম রোডকে প্রশ্ব¯’ রাখার দাবিতে বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে চুকনগর বাজার যতিন কাশেম রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাজারের ব্যবসায়ী শেখ মশিয়ার রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। বক্তব্যদেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, ব্যবসায়ী গাজী মিজানুর রহমান, প্রভাষক মনিরুল হক, এম এম সেলিম, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, ফাইমুল ইসলাম জনি, সম কামাল হোসেন, নাজমুল ইসলাম বাবু প্রমুখ।
বারাকপুর কেবলঘাটে পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বারাকপুর ইউনিয়নের কেবলঘাট ঘোষগাতী গ্রামের মৃত ডাঃ শওকত হোসেন। প্রায় ১৫ বছর আগে মারা যান । তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যা রেখেযান । ডাঃ শওকত হোসেন মারা যাওয়ার পর তাদের পৈত্রিক সম্পত্তি হিসাবে কিছু জমি রেখে যান। যার মৌজা নং-১৭ নং বারাকপুর, বিআরএস-১২২৮ নং খতিয়ানে ভাগবাটোয়ারা করে ডাঃ শওকত হোসেন ছোট ছেলে মোঃ মামুন হোসেন ভোগদখলে আছেন । এবং সেখানে ০৩ টি পাকা দোকান ১৫ বছর আগে থেকে শুরু করেন। যার মধ্যে ০১ টি দোকানের সম্পূর্ণভাবে শেষ করেছেন ,এবং বাকি ০২ টি দোকানের কাজ চলমান থাকা অবস্থায় পূর্বের শত্রুার জের ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তার নির্মাণ কাজে বাঁধা দেয়। এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণ নাশেরও হুমকি ধামকি দেয়। একপর্যায়ে এই গ্রামে কিভাবে বসবাস ও দোকান করে তা দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে কতিপয় ব্যক্তিরা । এ বিষয়ে ভুক্তভোগি মোঃ মামুন হোসেন স্থানিয় ইউপি চেয়ারম্যানের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন । মোঃ মামুন হোসেন বলেন এ ঘটনার পর উপজেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজেসে আমার দোকান ঘর গুলো ভেঙ্গে ফেলা হয়েছে , এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি ।
নগরীতে ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সদর থানার ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে খুলনা বিএনপির দেয়া কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পিটিআই মোড়ে এ কম্বল বিতরণ করা হয়।
২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইশহাক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন মো. মাহবুব কায়সার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, আব্দুল জব্বার, মিজানুর রহমান ডিকেন, ডা. ফারুক হোসেন, মাজেদা খাতুন, জাকারিয়া লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, কামরুল আলম খোকন, শেখ হাবিবুর রহমান, মেজবাউল আলম পিন্টু, ডা. হালিম মোড়ল, হাবিবুর রহমান কাজল, শামীম আশরাফ, শাহাবুদ্দিন আহমেদ, সেলিম বড় মিয়া, শফিকুল ইসলাম শাহিন, মাসুদ রেজা, আসাদুজ্জামান সানা, সিরাজুল ইসলাম বাবলু, কবির বিশ্বাস, মেহেদী হাসান মিন্টু, কামাল উদ্দিন, কামরুল ইসলাম খোকন, কামাল হোসেন, সাব্বির হোসেন, সাখাওয়াত হোসেন, এস এম আলমগীর হোসেন, কামাল হোসেন, মাসুদ রুমী, মারুফ রুমী, কামাল উদ্দিন, আশিকুর রহমান সেলিম, শফিকুল ইসলাম, জুয়েল রানা, ফকরুল ইসলাম, ইউনুচ শেখ, ফারুক হোসেন, লাকি আক্তার, হাসান হাওলাদার, হেমায়েত হোসেন, মহাতাব হোসেন, সিরাজুল ইসলাম, মোতালেব হোসেন প্রমুখ।
বিএনপি নেতা মজনু’র ভাই মঈন উদ্দিন এর ইন্তেকাল : বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু’র বড় ভাই একেএম মঈন উদ্দিন মঈন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। ১১ ফেব্রুয়ারি ভোর ৫টায় ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরীর ট্যাংক রোড জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. আব্দুল মালেক, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. মাসুদ হোসেন রনি, নিজাম উর রহমান লালু, এড. গোলঅম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, এড. এমদাদুল হাসিব, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড প্রমুখ।
কাদাকাটিতে ট্রাক চাপায় অবঃ শিক্ষক নিহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে প্রাতঃ ভ্রমণে গিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ট্রাক চাপায় মারা গেছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮.৩৫ টার দিকে উপজেলার কাদাকাটি টু প্রতাপনগর সড়কে হলদেপোতা ব্রীজের কাছে এ দূর্ঘটন ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছেন।
উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে খেজুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ চন্দ্র রায় (৬৫) শনিবার ভোরে প্রাতঃ ভ্রমনে বের হন। দীর্ঘপথ হেঁটে বাড়ি ফেরার পথে হলদেপোতা ব্রীজ এলাকায় নিশিকান্তের বাড়ির কাছে পৌছলে বড়দল গামী একটি বালিভর্তি ট্রাক (যশোর- ট ১১- ৪০০৫) পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকেয় চাকায় তার মাথা পিষ্ট হয়েগেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাশের লোকজন দ্রুত ঘটনাস্থানে পৌছে ট্রাকটি আটকে ফেলে এবং ট্রাকের চালক আমিনুল গাজী (২৫) কে আটক করে থানা পুলিশকে অবহিত করেন। থানার এস আই আমিনুর রহমান ঘটনাস্থল পৌছে ট্রাকটি হেফাজতে নেন এবং হেলপারকে আটক করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনার পর ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালক পার কুখরালী গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে আমিরুল গাজীকে আটক করা হয়েছে। ময়না তনন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আইচগাতি ইউনিয়নে মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী মিসেস সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার যুব মহিলা লীগের মাঝে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি ) বিকালে আইচগাতি ইউনিয়নের সিংহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন। বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি।
এ সময় উপস্থিত ছিলেন সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনউদ্দীন, জেলা যুবলীগ নেতা সরদার নুরুজ্জামান, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, সিদ্দিক চৌধুরী প্রমূখ।
অপরদিকে শনিবার বেলা ১২টায় আইচগাতি ইউনিয়নের জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈনউদ্দীন, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, সরদার জসিম উদ্দীন, ইউপি সদস্য চয়ণিকা খান, মাহমুদা বেগম প্রমূখ।
সাতক্ষীরার আমের গাছে গাছে মুকুলের সমারোহ
আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার
এখনো বসন্তের আগমন ঘটেনি। কিন্তু সাতক্ষীরা জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে তথা পৌর সদরের বিভিন্ন আমগাছ গুলোতে দৃষ্টি কাড়ছে মানুষের। ফুটে উঠেছে হলুদ রংঙের আমের মুকুল। চারি দিকে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পরবে। রসালো ফল আম। কাঁচা অথবা পাকা তা কার না পছন্দ। আম তো পরে’ আগে আমের মুকুল। শীতকাল প্রায় শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আবাস। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল।
বিশেষ করে সাতক্ষীরা জেলার বিভিন্ন বাগান এলাকা ও গ্রাম গঞ্জে চোখ কেড়ে নেয় ওই আমের মুকুল।
তাছাড়া, বিভিন্ন গ্রামগুলো ঘুরেও দেখা যায় কিছুদিন আগের বৃষ্টির পানি পেয়ে গাছে গাছে আমের মুকুল বের হতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন আম চাষিরা। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ গুলো।
আম চাষীরা জানান, গেলো দুই সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত আবহাওয়ার কারণে দেশীয় জাতের গাছে এই আগাম মুকুল আসা শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারে না। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে।
বেনাপোল’র ভবেরবেড় গ্রাম থেকে ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল’র ভবেরবেড় গ্রাম থেকে ১২৬ বোতল ফেনসিডিল সহ সালেহা খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য ৮৮ হাজার ২০০ টাকা বলে পুলিশ জানায়। শনিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়া গ্রাম থেকে মাদক সহ তাকে আটক করে পুলিশ। আটক সালেহা ভবেরবেড় মধ্যপাড়া গ্রামের নুর নবীর স্ত্রী। পুলিশ জানায়, বিপুল পরিমান মাদক নিয়ে একজন নারী মাদক ব্যবসায়ী যশারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানা পুলিশ আসামির নিজ বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক আইনে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
আলীমগেট প্রয়াত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কিং বদন্তী প্রয়াত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা ১২ ফেব্রুয়ারী শনিবার বেলা ১২ টায় আলিম জুট মিলের সামনে কমরেড হাফিজুর রহমান স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির আহ্বায়ক ও কমরেড হাফিজুর রহমান স্মৃতি সংসদের আহবায়ক মো: আমিরুল সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেজেআই জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মো হারুন-অর-রশিদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড মফিদুল ইসলাম। বক্তৃতা করেন জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন দিলু ওয়ার্কাস পার্টি খানজাহান আলী থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল সাত্তার মোল্লা, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সহ সভাপতি ও প্লাটিনাম জুট মিলের সাবেক সাধারন সম্পাদক কমরেড খলিলুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশন খানজাহান আলী থানা কমিটির সাধারণ সম্পাদক ও ইস্টার্ন জুট মিলের সিবিএ সভাপতি কমরেড আলাউদ্দিন মিয়া, আলিম জুট মিলের সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ। সভার শুরুতে কিং বদন্তী প্রয়াত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ ।
শিরোমনিতে কৃষকলীগের সম্মেলন সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামি ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ কৃষকলীগ খানজাহান আলী থানার অর্ন্তগত ২ , ৩৩, ৩৪,৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ,এক প্রস্তুতি সভা ১২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় শিরোমনি আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন । খুলনা মহানগর কৃষকলীগের অন্যতম সদস্য মোঃ মফিজুর রহমানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আব্বাস উদ্দিন, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী জাকারিয়া রিপন, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী, শেখ রবিউল ইসলাম ,
শেখ আশিক, মুরাদ মল্লিক সানি, মোঃ আবু নাইম, রেজওয়ান রাজা, মোঃ আঃ মান্নান, মোঃ রয়েল মেখ, মোঃ সাকিব হাসান । সভা শেষে কৃষকলীগ নেতা মফিজুর রহমান আনুষ্ঠানিক ভাবে খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেনের নিকট সম্মেলনের দাওয়াতপত্র তুলে দেন ।
রোটারী ক্লাব অব সেভেন্টিওয়ান এর উদ্যোগে শীত বস্ত্র ফ্রি মেডিকেল ও আর্থিক সহযোগিতা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
রোটারী ক্লাব অব সেভেন্টিওয়ান খুলনার এর উদ্যোগে ১২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় বারাকপুর উত্তরপাড়া ১৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে , ক্লাব সার্ভিস প্রোজেক্ট শীত বস্ত্র বিতরন , ফ্রি মেডিকেল চেকআপ, এবং অসহায় ব্যক্তিদের আর্থিক সহযোগিতা প্রোজেক্ট চেয়ার এর সৌজন্যে প্রদান করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সেভেন্টিওয়ান খুলনার প্রেসিডেন্ট আলহাজ¦ হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, ক্লাব জি এস আর পিপি মোঃ নুরল ইসলাম, এবং রোটারী ক্লাব অব সেভেন্টিওয়ান খুলনার প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ হাদিউজ্জামান বিশ^াস। এসময় গ্রামের ৭০ জন দুস্থঃ রোগিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ,গাইনী, চর্ম,যৌন ও সার্জারী বিশেষক্ষ ডাঃ পিয়াল দাস ও ডাঃ ফয়সাল হোসেন চিকিৎসাসেবা প্রদান করেন এবং শীতাতপ নিয়ন্ততিত বাসের মাধ্যমে গুরুত্বপুর্ন প্যাথলজিষ্ট পরিক্ষা নিরীক্ষা করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন খালিশপুর থানার সভাপতি বনি সম্পাদক নোমান
খবর বিজ্ঞপ্তি
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় খালিশপুর আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা খালিশপুর থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা খালিশপুর থানার সভাপতি মুহাঃ মেহেদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতী আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হুসাইন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শাকির আহমাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, থানা শাখার সেক্রেটারি মাওঃ হাফিজুর রহমান, থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রউফ মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন নগর শাখার সাবেক সভাপতি মঈনুল ইসলাম, খালিশপুর যুব আন্দোলন সভাপতি মোঃ মামুন অর- রসিদ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খালিশপুর থানার সহ সভাপতি বনী আমিন, সাজ্জাদ হুসাইন, নোমান আহমাদ, ওসমান গাজি, নাসির আহমাদ স্বাধিন, রাজু, ইউসুফ সরদার, যোবায়ের আহমাদ, আবু বকর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পাইকগাছায় হত্যা মামলার দুই আসামীকে আটক
প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে। শুক্রবার রাত সাড়ে তিনটায় গড়ুই খালী ফকিরাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য বাগের হাট জেলার রামপাল উপজেলার কাষ্টবাড়িয়ায় স্থানীয় চেয়ারম্যান এস এম জামিল হাসানের দেহরক্ষী ফিরোজ শেখ ২০২১ সালের ১৭ ডিসেম্বর সকাল ১০ টার দিকে পিটি আহত করে প্রতিপক্ষরা। সে একই দিন বেলা ১. ৩০ মিনিটি খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যায়। ফিরোজ শেখের স্ত্রী গত ১৯ ডিসেম্বর নাজমা বেগম বাদী হয়ে ৫০/ ৬০ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় হত্য করে। এ হত্য মামলার ১৩ নং আসামী বাগের হাট থানার কাষ্টবাড়িয়া আহম্মদ আলীর শেখের পুত্র আলম শেখ( ৪৬) ও একই এলাকার আলম শেখের পুত্র ওই মামলার ২০ নং আসামী সজিব শেখ (২৪) কে আটক করে পাইকগাছা থানা পুলিশ। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, বাগের হাট জেলার রামপাল থানার হত্যা মামলার দুইজন আসামিকে অভিযান চালিয়ে আটক করে এ মামলার তদন্তকরী কর্মকর্তা শেখর চন্দ্র মল্লিকের নিকট রবিবার সাকালে হস্থন্তর করা হয়েছে।
শীতের শেষ মুহূর্তে গুড়ের ভাড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পের কারিগররা
সোহাগ হোসেন, কলারোয়া
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন এর খোরদো ও দেয়াড়া গ্রামের পালপাড়ার কারিগরা ব্যস্ত সময় পার করছে মাটির তৈরি গুড়ের ভাড় নির্মাণে। এ সময় মাটির তৈরি ভাড় ব্যবহার করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় রাখার জন্যপানি। আকারও সাইজের দিক দিয়ে নামকরণ করা হয় কলস কিংবা ভাড়। কলস ব্যবহার করা হয় পানি সংরক্ষণ করার জন্য পানি বহন করার জন্য আর ভাড়ূ ব্যবহার করা হয় খেজুরের রস গুড় ইত্যাদি সংরক্ষণ করার জন্য। যশোর সাতক্ষীরা অঞ্চলজুড়ে এই খেজুর গুড়ের বেশ সুনাম রয়েছে।
এ এছাড়া খেজুরের রস রাখার জন্য ভাড় ভালো ব্যবহার করা হয়। বিভিন্ন সাইজের ভাড় এবং বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য এবার ব্যবহার করা হয় এই ভাড়। খোরদো পাল পাড়ায় কোয়েল রঞ্জিত পাল পাড়ায় ভাড়ের পাশাপাশি আরও তৈরি হয় সরা মালশা সহ মাটির তৈরি বিভিন্ন রকমের পাতিল। যেহেতু এখন খেজুর রসের সিজন হওয়ায় ব্যস্ত সময় পার করছে বিভিন্ন শিল্প কাজে।লক্ষ্মী দেবীর সাথে কথা বলে জানা যায় এই সময় তাদের ভরা মৌসুম তারা বিভিন্ন সাইজের ভাড় তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছে এবং এটা বাজারে বিক্রি করে ভালো মানের মুনাফা অর্জন করছে।
উপজেলার দেয়াড়া পালপাড়ার সন্ধ্যা রানী পাল জানান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি হওয়ায় মাটির কাজ করে সংসার চালাতে হিমশিম হয়ে যাচ্ছি। যদি সরকার আমাদের এই কাজের উপর আর্থিক সহযোগিতা করে, তাহলে ভালো হয়।
বটিয়াঘাটায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে ও ইউরো এ্যাগ্রোভিট খুলনা এর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় মল্লিকের মোড় জোটের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিউটি রাণী পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক নিহার রঞ্জন মন্ডল, সাংস্কৃতিক সহ সভাপতি রাজু হালদার, সাংগঠনিক সম্পাদক ফাল্গুনী গোলদার, সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার টিকাদার, অরূপ জোয়াদ্দার,সুজল বালা, সুদীপ্ত মল্লিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সবুজ সরকার,সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সঞ্জীবন মিস্ত্রী, মহিলা বিষয়ক বিউটি রাণী বিশ্বাস,প্রিংকা মিস্ত্রী, গীতা গোলদার, মিতালী মন্ডল, সুইটি মন্ডল,তোপা টিকাদার,মধূসুদন মল্লিক,দীপঙ্কর ঢালী,সৌরভ সরকার অত্রির মল্লিক প্রমূখ । এসময় অর্ধশতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক পুরুষ (৪৫) এর গলিত লাশ উদ্ধার করেছে রূপসা নৌপুলিশ । গতকাল শনিবার বেলা ২ টায় স্থানীয় জলমা ইউনিয়নের কচুবনিয়া মহ-শশ্মান সংলগ্ন কাজীবাছা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ মোঃ রাসেল হাসান, থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই প্রদ্যুৎ সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে উপস্থিত হন । পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে । এব্যাপারে গতকাল থানায় ০১/২২ নং অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।
বটিয়াঘাটার কিসমত ফুলতলা পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও শান্তিধাম দূর্গা মন্দিরে এক আলোচনা
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটার কিসমত ফুলতলা পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও শান্তিধাম দূর্গা মন্দির চত্বরে গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটায় সনাতন ধর্মাবলম্বী ও সুধীজনজনদের সমন্বয়ে পৃথক পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা অমরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারত বিচিত্রার সম্পাদক ট্রাষ্টি নান্টু রায়।উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাশ,বীরমুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাস,বীরমুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ মন্ডল,আলীগনেতা প্রহ্লাদ জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা নিখিল মন্ডল,অবঃ শিক্ষক গৌর হরি বৈরাগী,এড. অনাদি মন্ডল, হিন্দু তফশিল জাতি ফেডারেশনের জেলা সম্পাদক সুদিপ্ত মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, ইউপি সদস্য হিমাংশু সরকার,শিক্ষক পবিত্র মৃধা,শিক্ষক রনজিত বৈদ্য,শিক্ষক বিদেশ রায়,সমাজসেবক কিশোর কুমার বিশ্বাস,মন্দির কমিটির সম্পাদক কালিদাস বৈরাগী,সৌরভ তরফদার, বিশ্বজিৎ মন্ডল,পবিত্র মন্ডল, সৌরভ মন্ডল,অপু মল্লিক, হেমন্ত বিশ্বাস প্রমুখ।
বড় বাজার শ্রমিক ঐক্য পরিষদের সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বড় বাজার শ্রমিক ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন কদমতলা মোড়ে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মো. আব্দুর রহমান। বক্তৃতা করেন প্রবীণ শ্রমিক নেতা ও শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আবু তালেব সরদার, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন সরদার, মো. আসাদুজ্জামান মিনা আসাদ, মো. আব্দুর রহমান বেপারী, মো. ভাষান মোল্লা, মো. আ. বারেক খান, শামিম সরদার, রিপন আকন, কাওসার মোল্লা, মিন্টু পাঠান, মো. আবুল কাশেম, নূর ইসলাম খাঁ, শাহজাহান মিজি, মো. মানিক শিকদার, ইসলাম খালিফা, শহিদুল ইসলাম, সোহেল আকন, নাসির শেখ ও মো. বশির সরদার।
সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন ধরে পুরাতন স্টেশন সংলগ্ন একটি চলাচলের রাস্তা এক শ্রেণির ব্যবসায়ী আটকে ব্যবসা করে আসছিল। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপনের আন্তরিক প্রচেষ্ঠায় অবৈধ দখলকৃত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। এজন্য এই দু জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের দীর্ঘায়ু কামনা করা হয়।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই বসন্ত বরণ উৎসব উপলক্ষে আয়োজিত বসন্ত মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, সদস্য দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, কৌশিক দে, আলমগীর হান্নান, গোলাম মোস্তফা, দিলীপ বর্মনসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আজ শনিবার ১২ ফ্রেব্রুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টা পর্যন্ত ৩ দিনব্যাপী যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এই বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য কয়েকটি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।
রূপসায় স্কুল পর্যায়ের ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ
খুলনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় স্কুল পর্যায়ে ছাত্রদের ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠানে আজ ১২ ফেব্রুয়ারি বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম। খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বয়রা সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ক্রীড়াব্যক্তিত্ব আহমেদুল কবীর চাইনিজ,আজিমপুর সরকারী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সেলিনা নাসরিন,নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট নাদরাতুন নাইম নিশাত। বিএন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক জি এম আব্দুল্লাহের পরিচালনায় বক্তৃতা করেন ফুটবল কোচ মোস্তাক হোসেন,প্রশান্ত দে,সহকারী অধ্যাপক বাশির আহম্মেদ লালু, সাংবাদিক আঃ রাজ্জাক,ইউপি সদস্য লিপিকা দাস, সমাজসেবক আলম শেখ,সাইফুল ইসলাম, আঃ কাদের,তুষার দাস,আবুল হাসান,জহির খান, ফেরদৌস শেখ,খালিদ ফেরদৌস,আঃ রহমান প্রমূখ।
বাগেরহাটে ঠিকাদারের বাড়িতে অস্ত্রধারীদের হানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে গভীর রাতে জানালার গ্রীল কেটে এক ঠিকাদারের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে সংঘবদ্ধ অস্ত্রধারীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে বাগেরহাট শহরের ভিআইপি রোড সংলগ্ন ঠিকাদার এইচ,এম সুমন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। একই ধরণের পোশাক পরিহিত ৮জনের ওই দলটি ডাকাতির উদ্দেশ্যে না হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে এসেছিল এই নিয়ে আতঙ্কে রয়েছে ব্যবসায়ী সুমন। এদিকে রহস্য উদঘাটনে শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিকাদার এইচ,এম সুমন বলেন, রাত ৩টার দিকে অস্ত্রসহ ৮ জনের একটি দল দেওয়াল টপকে আমার বাড়ীতে প্রবেশ করে। তারা জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। গ্রিল কাটার শব্দ টের পেয়ে আমি ডাক চিৎকার শুরু করি। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়। আমার কাছে মনে হয়, এরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ীতে প্রবেশ করেছিলো। যারা আসছিল তাদের দুইজনের হাতে বন্ধুক সদৃশ বস্তু ছিল।
স্থানীয় পৌর কাউন্সিলর ফারুক তালুকদার বলেন, খারদ্বার এলাকা একটি জনবতিপূর্ন এলাকা। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও কার্যালয় এই এলাকায় অবস্থিত। এই এলাকায় রাতের আধারে একজন ঠিকাদারের বাড়ীতে অস্ত্রধারীদের প্রবেশটি কোনভাবেই শুভ লঙ্খন নয়। স্থানীয়দের ভীত সন্ত্রস্ত্র না হয়ে সতর্ক থাকার আবহান জানানা তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, ঠিকাদারের বাড়ীতে সংঘবদ্ধ একটি দলের প্রবেশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির চেষ্টা না হত্যার উদ্দেশ্য ছিলো সে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।
বাগেরহাটে শুরু হলো অনুর্ধ ১৫ বছর বয়সী আবাসিক ফুটবল প্রশিক্ষন ক্যাম্প
স্টাফ রিপোটার,বাগেরহাট
ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে বাগেরহাটে শুরু হয়েছে অনুর্ধ ১৫ বছর বয়সী আবাসিক ফুটবল প্রশিক্ষন ক্যাম্প। শনিবার বিকাল ৪ টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ৫দিন ব্যাপী এই আবাসিক ফুটবল প্রশিক্ষন ক্যাম্পের উদ্ধোধন করেন বাগেরহাট পৌর সভার মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান। বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক ,নির্বাহী সদস্য তালুকদার আজমুল কবীর লিটন, ইউপি চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য হাদীউজ্জামান হাসিদ, শেখ শমসের আলী, এম এ রহমান , মো. আবু তাহের প্রমুখ। তৃনমুলে খেলোয়াড় সৃষ্টির জন্য বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে বাছাই করা ২৪ জন ফুটবলার এই প্রশিক্ষনে অংশ নিচ্ছে।ক্ষুদে এই ফুটবলারদের প্রশিক্ষনের দায়িত্বে রয়েছেন এককালের কৃত্বি ফুবলার ও ফুটবল কোচ অমিত রায়। বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় খেলোয়াড়দের থাকা খাওয়াসহ অন্যান্য সুবিধা প্রধান করা হচ্ছে।
বাগেরহাটে গ্রাম পুলিশ ইউনিয়নের পরিচিতি সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু। এসময়, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলী গাজী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা, সহ-সভাপতি শেখ মোঃ আঃ আউয়াল, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম নয়ন, মোঃ জিয়া শেখ, তহমিনা আক্তার বেবীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গেল ১৮ জানুয়ারি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী-কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার ২৭ সদস্যের কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী দিনে গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন দাবি আদায়ে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা শেখ।
মোংলায় প্রতারনার শিকার অসংখ্য মানুষ প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীসহ ১২ দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন
বাগেরহাট প্রতিনিধি
মোংলায় অসহায় এক নারীকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগে নানা রকম ষড়যন্ত্রমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে চিহ্নিত এক প্রতারকের বিরুদ্ধে। পৌর শহরের স্থায়ী বন্দর এলাকার বাসিন্দা শিউলী ইয়াসমিনকে জড়িয়ে নানা রকম অপবাদ দিয়ে তার সম্মানহানীর ঘটনায় ওই প্রতারকের বিচার চেয়েছেন ভুক্তভোগী নারী। শনিবার দুপুরে মোংলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ওই প্রতারকের বিচার চান তিনি। এছাড়া প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরেও বন্দর এলাকার চিহ্নিত প্রতারক মোঃ সোহেল মাহমুদ ওরফে শ্রাবনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জয়যাত্রা টেলিভিশনের পরিচয়বহন করে বন্দর এলাকায় শ্রাবন মাদকের রমরমা ব্যবসা ও আড্ডা গড়ে তোলেন। শ্রাবনের এসব কর্মকান্ডের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা শিউলী ইয়াসমিন ও তার স্বামী দেলোয়ার হোসেন। এরপর থেকেই তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই প্রতারক কথিত সংবাদকর্মী পরিচয়দানকারী শ্রাবন। এছাড়া শিউলির নামে বন্দর কর্তৃপক্ষের জমিতে দেয়া বরাদ্দকৃত দোকান বাতিল করতে ওই শ্রাবন নানা রকম ষড়যন্ত্র করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থায়ী বন্দর এলাকার বাসিন্দা অভিজিৎ সরকার, গনেশ চন্দ্র ভৌমিক, মোঃ সুমন, জনি, আকলিমা ও মনিরা বেগমসহ একাধিক ব্যক্তি জানান, সোহেল মাহমুদ ওরফে শ্রাবন জয়যাত্রা টেলিভিশনের পরিচয় দিয়ে চাঁদাবাজীসহ এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিলো। তার ওইসব অপকর্মের প্রতিবাদ করায় বিভিন্ন লোকের নামে মামলাসহ সামাজিকভাবে তাদের নানাভাবে হয়রানী করে আসছেন প্রতারক শ্রাবণ। এমনকি তাদের স্বাক্ষর জাল করে শিউলি ও তার স্বামী দেলোয়ারের বিরুদ্ধে বন্দর ককর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। এসব অভিযোগে তারা স্বাক্ষর করেননি উল্লেখ করে কথিত সংবাদকর্মী শ্রাবনের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ প্রশাসনের ১২ টি দপ্তরে তারা লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে ভুয়া সংবাদকর্মী আখ্যা দিয়ে শ্রাবনের হাত থেকে পরিত্রান পেতে মোংলা প্রেসক্লাবে এর আগে একাধিকবার সংবাদ সম্মেলনও করেছেন এলাকাবাসী। তারপরও থেমে নেই শ্রাবন। নানা অপকর্মের সাথে জড়িত থেকে চরম বিতর্কিত ও প্রতারক শ্রাবন নিজেকে সংবাদকর্মীর পরিচয় দিয়ে এবং তার ভাই ম্যাজিস্ট্রেট সেই ভয়-দাপট দেখিয়ে লোকজনকে একের পর এক হয়রানী করে আসছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন, আমরা বন্দরের জায়গা বরাদ্দ নিয়ে বসতঘর ও দোকানপাট দিয়ে পরিবারপরিজন নিয়ে চলে আসছি। এখন শ্রাবণ আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছেন। তাকে চাহিদানুযায়ী চাঁদা না নিলে আমাদের স্থাপনা উচ্ছেদ করে দিবে বলে হুমকি দিচ্ছে। তার সাথে নাকি বন্দরের কর্মকর্তাদের ভাল সম্পর্ক তাইও বলছে শ্রাবণ।
এ বিষয়ে অভিযুক্ত ও কথিত সংবাদকর্মী শ্রাবন বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তারসবই মিথ্যা ও বানোয়াট
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান’র খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান খুলনা বিভাগীয় সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারী শনিবার কারিতাস খুলনার সেমিনার হল প্রাঙ্গণে সকাল ১০ টার সময় এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর প্রেসিডিয়াম মেম্বার নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শরীফ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর চেয়ারম্যান ও ঋত্বিক নাট্যকার লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, নাট্যকার জনাব অনন্ত হীরা, সৈয়দ দুলাল, রাজ্জাক মুরাদ, উত্তম কুমার সাহা প্রমুখ।
রামপালে জুয়ার টাকা সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক –থানায় মামলা দায়ের
রামপাল প্রতিনিধি
রামপালের পেড়িখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের মাসুম গাজীর বাড়ী অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়ী কে আটক করেছে রামপাল থানা পুলিশ। শুক্রবার রাত দেড়টার সময় এস,আই, আনছার উদ্দিন খান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ সেট তাস, নগত ১ লক্ষ ৬৪ হাজার ৯৩৫ টাকাসহ জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় রামপাল থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামীরা হলো মিজানুর রহমান ফকির, আবুল হোসেন শেখ, ইমরান শেখ, রফিকুল ইসলাম, শাহীন ফকির, শুকুর শেখ, মাসুম গাজী, আলম ফকির ও তরিকুল ইসলাম শেখ। এদের বাড়ি উপজেলার কাটালী, ডাকরা ও বাঁশতলী গ্রামে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওই গ্রামে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালাচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশের নজরদারীর বৃদ্ধি করলে জুয়াসহ সকাল অপরাধ বন্ধ হবে।
রামপালে বিএনপি নেতা মজনু’র দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মিজানুর রহমান মজনু’র জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যাক নেতাকর্মী ও এলাকাবাসী মরহুমের জানাযায় শরীক হন। এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবলা, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর আলম, সদস্য মনজুর মোর্শেদ স্বপন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, ফকিরহাট বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল করীম কালাম, মোল্লারহাট বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আ. হালিম খোকন। বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, মানজুরুল হক রাহাদ প্রমুখ। জানাযায় বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত থেকে । উল্লেখ্য, মল্লিক মিজানুর রহমান মজনু দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার সকাল ১০ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
কিডনি রোগে আক্রান্ত ঝিনাইদহের মেধাবি ছাত্র আক্তারুল বাঁচতে চাই, সাহায্যের আবেদন
ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের আহমেদ মোল্যার ছেলে মেধাবি শিক্ষার্থী আক্তারুল ইসলাম (২৩) দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। অনার্স পড়ুয়া এ শিক্ষার্থী চিকিৎসাহীনতায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে পড়ছেন। পরিবারে উপার্জন অক্ষম বৃদ্ধ পিতা ও দিনমুজুরি ভাইয়ের সংসারে এখন আর মিলছে না অর্থ। ফলে চিকিৎসাহীনতায় সাহায্যের আকুতি জানিয়েছেন আক্তারুল ও তার পরিবার।
শিক্ষা জীবনে প্রথমে তিনি নারিকেলবাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি ও নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজ থেকে ২০১৫ সালে এইচ এসসি পরীক্ষায় এ প্লাস ফলাফল পেয়ে উত্তির্ণ হয়। পরে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। তিন বছর পার হতে না হতেই তার শরীরে ধরা পড়ে দুরারোগ্য কিডনি জনিত রোগ। পিতার সহায় সম্বল হারিয়ে দুই বছর যাবৎ চিকিৎসা নিয়ে আসছিলেন এ শিক্ষার্থী। অর্থাভাবে নিজ বাড়িতে প্রতিমুহুর্তে মৃত্যুর প্রহর গুনছেন তিনি।
মানবতার এই জগৎ থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে চান না আক্তারুল। মেডিকেল রিপোর্টে মিল থাকায় আক্তারুলের পরিবারের সাথে কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু অর্থাভাবে তা প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না। তাই সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল, সেবামূলক প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আকুতি জানিয়েছেন এ শিক্ষার্থী ও তার পরিবার।
ভুক্তভোগি আক্তারুল ইসলাম জানান, আমি মৃত্যু পথযাত্রী। আমাকে আপনারা বাঁচান। আল্লাহর রহমতে আমি আপনাদের সহযোগিতায় সুস্থ্য হলে বাকি জীবন মানুষের কল্যানে কাজ করে যাব।
আক্তারুলের পিতা আহম্মদ মোল্লা বলেন, আমার সাথে মেডিকেল রিপোর্র্ট মিললে আমি আমার সন্তানকে কিডনি দিতে চাই। সেই সাথে তার মা ডালিম বেগম সন্তানকে বাচাতে কিডনি দিতে প্রস্তুত।
মিয়াকুন্ডু গ্রামের ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন, পরিবারটি মূলত অসহায়। আক্তারুল ইসলাম ভাই বোনদের মধ্যে ছোট। তার বৃদ্ধ বাবা মা’র স্বপ্ন ছিল ছোট ছেলে আক্তারুলকে নিয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ! যে বয়সে লেখাপড়া শিখে বৃদ্ধা বাবা-মাকে দেখাশোনা করবেন ঠিক তখনই পরিবারটিতে নেমে আসে অন্ধকার। পরিবারটির জন্য আমরা সকলে মিলে সহযোগিতা করে আসছি। কিন্তু চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় তা এখন অসম্ভব হয়ে পড়েছে। প্রতি সপ্তাহে দুই বার ডায়ালাইসিস করতে খরচ হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। তাই কিডনি প্রতিস্থাপনের জন্য একটা বড় অর্থের প্রয়োজন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার জানান, আক্তারুল ইসলাম অত্যান্ত মেধাবি শিক্ষার্থী। ছোট বেলা থেকে ধার্মিক প্রকৃতির। কিন্তু বর্তমানে পরিবারটি অসহায় হওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। তিনি সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
আক্তারুল ইসলামের ইসলামি ব্যাংক, ঝিনাইদহ শাখা হিসাব নং- ২০৫০১৭৫০২০৪১০৯২১৭, বিকাশ/নগদ নং-০১৯৮০-৫৮৭৩২৬ রকেট ০১৯৮০-৫৮৭৩২৬-১ এবং যে কোন প্রয়োজনে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের জন্য আলিফ ইসলাম মোবাইল নং ০১৮৮৮-৪৪৪১৪১ অনুরোধ জানানো হয়।
খুবির গবেষণাগারের জমি নির্ধারণে বটিয়াঘাটায় সম্ভাব্য স্থান পরিদর্শন উপাচার্যের
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধীন সাতটি ডিসিপ্লিনের মাঠ গবেষণাগার স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য জমি নির্বাচনে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শনিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার দু’টি মৌজার কয়েকটি স্থান পরিদর্শন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে এমনিতেই জায়গার স্বল্পতার কারণে উল্লিখিত সাতটি ডিসিপ্লিনের প্রয়োজনীয় মাঠ গবেষণাগারের জমি নেই। তাছাড়া বর্তমানে অনেকগুলো ভৌত অবকাঠামোর উন্নয়ন কাজ চলায় আরও জায়গার সংকট দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষাদানের পাশাপাশি প্রয়োজনীয় মাঠ গবেষণাগার ও ভবিষ্যতে জমির চাহিদায় ক্যাম্পাস সম্প্রসারণের প্রচেষ্টা চলছে। তবে তা সময়সাপেক্ষ হওয়ায় এবং মাঠ গবেষণাগারের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসের বাইরেও স্থান নির্ধারণের চেষ্টার অংশ হিসেবে আজ এ পরিদর্শনে যান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, এনভায়রনমেন্টাল সাইন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুর রউফ, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপ-উপাচার্যের সচিব উপ-রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দীপক চন্দ্র মণ্ডল, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-এর জলমাস্থ প্রধান কার্যালয়ে যান। সেখানে তাঁকে এবং উপ-উপাচার্যকে সংস্থাটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপাচার্য সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সংস্থার প্রধান কার্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশেরও প্রশংসা করেন। এসময় সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো: মইনউদ্দিন খান, পাস্টর অরবিন্দ সমাদ্দার, ম্যানেজার (প্রশাসন) জেমস অজয় চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বাগেরহাট সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা। সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ার সহ- সভাপতি এস এম রাজ, সহ- সভাপতি আমিরুল হক বাবু, সাবেক সহ-সভাপতি শেখ আসাদুজ্জামান, সহ সাধারন সম্পাদক আল আমিন খান সুমন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মো আরিফ ঢালী, প্রচার সম্পাদক মামুন আহম্মেদ. দপ্তর সম্পাদক আব্দুল্লা আল ইমরান, নির্বাহী সদস্য মো. মনিরুল হক, রুহুল আমীন বাবু, মিজানুর রহমান মিঠু, সেকেন্দার আলী মোড়ল, এম ওয়াদুদ, নকিব মিজানুর রহমান, মো: হানিফ শিকদার, জাকারিয়া হোসেন শাওন প্রমুখ।
ডুমুরিয়ায় মোস্তফার মোড়ে ৩ একর খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের জায়গা নির্ধারণ
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের জন্য আরো ৩ একর খাস জমির সীমানা নির্ধারণ করেছেন উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার খুলনা শহর সংলগ্ন গুটুদিয়া ইউনিয়নাধীন বিলপাবলা মৌজা¯’ খাস খতিয়ানভুক্ত ওই জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ঘর নির্মাণ কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে অনেক ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার মাথা গোঁজার ঠাঁই পাবে।
জানা যায়, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমুল পরিবারদের জন্য ১ হাজার ১৮৫টি ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে ডুমুরিয়ায়। ইতিমধ্যে ৬৪০টি ঘর ভুমিহীন পরিবারের নিকট হস্তান্তরিত হয়েছে। এছাড়া আরো ৬০টি ঘরের কাজ বর্তমান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে খুলনা শহর কেন্দ্রীক গুটুদিয়া ইউনিয়নে মোস্তফার মোড় এলাকায় মুল্যবান তিন একরের অধিক খাস জমি আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। সবমিলে এপর্যন্ত উপজেলায় ৩৫ একর জমির উপর গৃহহীনদের বাস¯’ানের ব্যব¯’া করেছে সরকার।
এ প্রসঙ্গে ¯’ানীয় গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম জানান, ইউনিয়নে অসংখ্য হতদরীদ্র, অসহায়, দুঃ¯’ ও গৃহহীন পরিবার রয়েছে। এরা অন্যের জায়গায় বা রাস্তার পাশে ছিন্নমূলভাবে মানবেতর জীবনযাপন করছে। তাই প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের জন্য গৃহহীনদের গৃহনির্মানের ব্যব¯’া করতে ইউএনওথর নিকট গত ২৫ জানুয়ারী আবেদন করি। এখানে জমির বাজার মূল্য প্রতি শতক ৭ থেকে ৮ লাখ টাকা। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন, ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ডুমুরিয়ায় ১ হাজার ১৮৫টি ঘর নির্মাণের টার্গেট রয়েছে। ইতিমধ্যে কাঠালতলা, চুকনগর, বাদুরগাছা, বাহাদুরপুর, ধামালিয়া, থুকড়া, সাজিয়াড়া, এলাকায় প্রায় সাড়ে ৬থশ ঘর নির্মাণ ও হস্তান্তর হয়েছে। তবে সবচেয়ে উত্তম জায়গা মোস্তফা মোড় এলাকার ওই জমি। সরেজমিনে যেয়ে জায়গা সার্ভে করে সীমানা নির্ধারন করেছি। আগামী মার্চ মাসের প্রথম দিকে ঘর নির্মান কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ¯’ানটা যেহেতু শহর কেন্দ্রীক, এখানে ঘর নির্মাণ হলে একটা নান্দনিক দৃশ্য শোভা পাবে। নজর কাড়বে পথচারী ও শহরবাসীর।
মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনায় নাগরিক ঐক্য’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে শুক্রবার রাতে কেসিসি সুপার মার্কেটের দোতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্য’র সদর থানা শাখা এর আয়োজক। সভায় বক্তারা ভাষা শহিদদের অমর স্মৃতি ধারণ করার জন্য আজকের প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন। ভাষা দিবসে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করারও আহবান জানানো হয়।
সদর থানা শাখার আহবায়ক মোঃ আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের নগর আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর নারী ঐক্য’র আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লবনচরা থানা শাখার সদস্য সচিব এসএম নাহিয়ান নেওয়াজ, মোঃ মোস্তাকুজ্জামান ও ইলিয়াস হুসাইন সরদার। সভা পরিচালনা করেন সদর থানা শাখার সদস্য সচিব সেলিম রেজা বকুল।
সভা শেষে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মোস্তকুজ্জামান, ইলিয়াস হুসাইন সরদার, মির্জা লুৎফার রহমান, মীর রবিউল ইসলাম, কাজী আলমগীর হোসেন ও মোঃ ঈসা সানা নাগরিক ঐক্যে যোগদান করেন। সভা শেষে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পির মায়ের সুস্থতা ও দলের নেতা-কর্মীদের পিতা-মাতার আত্মার মাগফেরত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দাকোপের পূর্ব বাজুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা
মোঃ শামীম হোসেন,বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের পূর্ব বাজুয়া এলাকায় সঞ্চয় গাইনের বাড়ির সংলগ্ন মালেঙ্গা খালের দু’পাশে প্রায় হাজারো লোকের বসবাস। তাদের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের একটি নড়বড়ে সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁঁকি নিয়ে প্রতিনিয়ত এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীর। এলাকাবাসী বহুদিন ধরে সরকারি খরচে একটি ব্রিজ নির্মাণের জন্য জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ব্রিজের কোনো ব্যবস্থা হয়নি। স্থানীয়রা কয়েক মাস পর পর নিজ খরচে সাঁকোটি নির্মাণ করে আসছে। প্রায় ২৫০-৩০০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকোটি যেন গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে স্থানীয়রা জানান, এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে স্বাধীনতার পর থেকে ওই খাল পেরিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় অধিবাসীরা যাতায়াত করে আসছে। এ ছাড়া বিভিন্ন মাঠের ফসল নিয়ে কৃষকরা এ সাঁকো পার হন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। সাঁকোটির পাশে রয়েছে পূর্ব বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া মাদ্রাসাসহ, এতিমখানা ও মসজিদ। ছোট ছোট কোমলমতি শিশুরা এ নড়বড়ে সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া মুমূর্ষু রোগীদের হাসপাতাল কিংবা ডাক্তারের নিকট আনা-নেয়ায় দারুণ বিপাকে পড়তে হয় তাদের। গ্রামের নিহার কনা গাইন নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধা চার পার হওয়ার সময় জানান, তাদের ভোগান্তি কেউই দেখতে আসেন না। দুঃখ ভরা মনে বলেন, এই ভোগান্তি কবে শেষ হবে জানিনা। কতোবার কতো লোক এসে মাপে কোন কাজ হয় না বাবা।শুধু মাপামাপিই সার ব্রিজ তো হয় না। দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী অসীম ও হৃদয় বলে, এত বড় সাঁকো পার হতে ভয় করে। একটা ব্রিজ হলে দৌড়ে স্কুলে যেতে পারতাম। স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ মন্ডল জানান, দীর্ঘ বছর ধরে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে চলাচল করছেন। এতে গ্রামবাসীর দুর্ভোগের শেষ নেই। এখানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় জানান, বাঁশের সাঁকোর স্থানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে দাকোপ উপজেলা প্রকৌশলী জানান, সাঁকো সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নতুন ইসলামি দলের আত্মপ্রকাশ
যশোর প্রতিনিধি।।
জাতীয় উলামা কল্যাণ পরিষদ নামে নতুন একটি ইসলামি দলের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির আমীর মনোনীত হয়েছেন যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক ও মহাসচিব ইসলামী ঐক্যজোট (মুফতি আমিনী) যশোর জেলার সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী।
শনিবার দুপুরে আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসা হলরুমে কাউন্সিলে দলটির আংশিক জাতীয় কমিটির ঘোষণা দেন দলটির মহাসচিবের দায়িত্ব পাওয়া শহিদুল ইসলাম ইনসাফী।
কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের এবং ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হবে।
কমিটিতে নায়েবে আমীর করা হয়েছে ইসলামী ঐক্যজোট চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস ও আড়ারদাহ মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি মাহমুদুল হাসানকে।
এছাড়া মাওলানা হুমায়ুন কবীরকে যুগ্ম মহাসচিব, মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক, মুফতি মুশফিকুর রহমান ইনসাফীকে প্রেস সম্পাদক, মাওলানা আবু সাঈদকে সহপ্রেস সম্পাদক, মুফতি আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক, মুফতি ইয়াছিন ও মাওলানা ইশ্রাফিলকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জাতীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাকের সভপতিত্বে কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী।
অন্যদের মধ্যে নায়েবে আমীর মাওলানা রুহুল কুদ্দুস এবং সহপ্রেস সচিব মাওলানা আবু সাঈদ বক্তৃতা করেন। কাউন্সিলে দেশের বিভিন্ন স্থান থেকে উলামা-মাশায়েখরা অংশ নেন।
প্রধান বক্তা ও সংগঠনটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় উলামা কল্যাণ পরিষদ অংশ নেবে। তিনি চৌগাছা-ঝিকরগাছা আসনে এমপি পদে প্রার্থী হবেন।
এর আগে ২০১৪ ও ২০১৮ সালে শহিদুল ইসলাম ইনসাফী বিএনপি জোট থেকে চৌগাছা-ঝিকরগাছা আসনে মনোনয়ন চান। তবে জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদকে মনোনয়ন দেয় বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
উল্লেখ্য, চৌগাছার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। মাদ্রাসাটির প্রধান মুফতি আব্দুর রাজ্জাক হেফাজতে ইসলামের মরহুম আমীর আল্লামা শফির অনুসারী হলেও মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীরা এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে জড়িত ছিলেন না।
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী খাতুন (২২) উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাঁওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে।
নিহতের ভাই উজ্জ্বল বলেন, চার বছর আগে পারিবারিকভাবে শফিকুলের সঙ্গে সোনালীর বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শফিকুল যৌতুকের দাবিতে সোনালীকে মারধর করতো। বোনের সুখের জন্য বেশ কয়েকবার শফিকুলকে টাকা দেওয়া হয়। টাকার জন্য আবার চাপ দিলে সোনালী অপারগতা প্রকাশ করে। এরপর শুক্রবার রাতে তাকে নির্যাতন করে শফিকুল। এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
পিস্তলসহ সন্ত্রাসী আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে অস্ত্রসহ বিল্লাল শেখ (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের একটি রাইস মিলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন উপজেলার পাঁচুড়িয়া গ্রামের আবদুল জলিল শেখের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, আটক বিল্লাল হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। শুক্রবার রাতে বিল্লাল হোসেন একটি পিস্তল নিয়ে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি রাইস মিলের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, অস্ত্র আইনে মামলা হওয়ার পর র্যাবের হাতে আটক হওয়া আসামিকে শনিবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
মসজিদে মধুর সংসার বেঁধেছে তারা
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের পূর্ব আমবাড়িয়া জামে মসজিদটিতে বসেছে মৌমাছির মেলা। ২০১৩ সালে কাতার চ্যারিটি ফান্ডে নির্মিত মসজিদটিতে ৩ বছর যাবত শীত মৌসুমে বসে অসংখ্য মৌচাক।
৩ বছরে কখনোই কোনো মুসল্লীকে কামড় দেয়নি মসজিদের মৌমাছি। মৌচাক থেকে আহরিত মধু বিক্রির টাকা ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন কাজে।
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদের সম্মুখ ভাগের প্রবেশ পথের উপরের দিকে একই লাইনে অসংখ্য মৌচাক। এরই মাঝে মুসল্লীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে।
এ সময় এলাকাবাসী সাদ্দাম হোসেন ও মাজেদের সঙ্গে আলাপকালে জানা যায়, প্রায় তিন বছর যাবত নিয়মিত মৌচাক বসে মসজিদটিতে। প্রথম বছর কম ছিল, কিন্তু পরের দু-বছর অনেকগুলো মৌচাক মসজিদে ও গাছে বসেছে।
মসজিদের চতুর্দিকে এমন মৌচাক দেখতে অনেক মানুষ আসেন বলে জানান তারা। এখন এলাকাতে মসজিদটি ‘মৌমাছি মসজিদ’ বলে পরিচিতি লাভ করেছে।
এ বিষয়ে মসজিদের মোয়াজ্জিন মো. মসলেম মন্ডল বলেন, ৩ বছরের বেশি সময় ধরে শীতের মৌসুমে মসজিদের বারান্দায় মৌমাছির চাক বসে। প্রথমদিকে মসজিদে নামাজ পড়তে আসা লোকজন ও মসজিদের সামনের পথ দিয়ে চলাচল করা লোকজন খুবই আতঙ্কে থাকত। এখন আর কেউ আতঙ্কিত হয় না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ও মসজিদের সামনের পথ দিয়ে চলাচল করতে করতে আমাদের কাছে এখন বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে। তাছাড়া আজ অব্দি কোনো ব্যক্তিই মৌমাছির দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। বরং মসজিদের বারান্দায় মৌমাছির চাক বসায় আমরা অনেক উপকৃত হয়েছি। যখন মৌমাছির চাক ভাঙ্গা হয় তখন মধু বিক্রির টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় হয়। এছাড়াও সকালে মসজিদের বারান্দায় ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয়। এদের মধ্যেও কেউই এখনো মৌমাছির দ্বারা ক্ষতির সম্মুখীন হয়নি।
তিনি আরো বলেন, মসজিদের বারান্দায় মৌমাছির চাক বসায় আমরা এলাকাবাসী অনেক খুশি।
মসজিদ কমিটির সভাপতি আবু বক্কর মন্ডল জানান, মৌমাছিগুলো শীতের শুরুতে বাসা বাঁধে। জ্যেষ্ঠ মাসের শেষের দিকে চলে যায়। বছরের বাকি সময় মৌচাক থাকে না। মৌসুমের শুরুতে এসে আবারও মৌচাক তৈরি করে।
তিনি বলেন, মৌমাছি কাউকেই কামড় দেয় না। মৌচাকের চারপাশে দেয়াল থেকে ময়লা পরিষ্কার করতেও সমস্যা হয় না। মৌমাছিদের আঘাত করলে ওরা আক্রমণ করে। কিন্তু আমাদের মসজিদে আঘাত করা দূরের কথা সবাই মৌচাকগুলোকে দেখভাল করে রাখে।
১০ টাকার জন্য শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়ামিন হোসেন (৯) নামে এক শিশুকে দশ টাকার জন্য গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের একটি আমবাগানে থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ইয়ামিন কানাইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের নাতি এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সেলিম রেজার ছেলে। সে কানাইডাঙ্গা বৃত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো ইয়ামিন।
ঘটনার পর থেকে অভিযুক্ত হত্যাকারী জাহিদ হাসান (১৬) পলাতক রয়েছে। সে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কানাইডাঙ্গা গ্রামের মেম্বার আশাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল ইয়ামিন ও তার বড় ভাই ইমন। সে সময় জাহিদ ৩০ টাকা দিয়ে মুড়ি কেনার জন্য ইয়ামিনকে দোকানে পাঠায়। ২০ টাকার মুড়ি কিনে অবশিষ্ট ১০ টাকা খরচ করে ইয়ামিন। বাকি টাকা ফেরত দিতে না পারায় তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে জাহিদ। এ সময় ইয়ামিনের বড় ভাই ইমন এসে ঘটনা পরিবারের লোকজনদের জানায়। এরপর ঘটনাস্থল বাড়ির পাশের আম বাগানে গিয়ে ইয়ামিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা মডেল থানার ওসি।
ওসি বলেন, ‘শিশু ইয়ামিনের হত্যাকারীকে আটক করতে পুলিশি অভিযান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
বিদ্যুৎ সংযোগের ৯ বছর পর এলো জরিমানার বিল
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী পৌরসভার বাসিন্দা সোহেল রানা। পৌর শহরের হাসপাতাল বাজারে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তির দোকান ভাড়া নিয়ে তিনি লেপ-তোশকের ব্যবসা করেন। দোকানের বাণিজ্যিক মিটারে সব সময় ৫০০ টাকার নিচে বিল আসে। তবে চলতি ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের বিল এসেছে ৫০ হাজার ২৪২ টাকা। বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
সোহেল রানা বলেন, প্রতি মাসের বিদ্যুৎ বিল আসে ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা। হঠাৎ ৫০ হাজার ২৪২ টাকা বিদ্যুৎ বিল দেখে অবাক হয়েছি। মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসের ডিজিএমের সঙ্গে দেখা করি। তিনি বলেছেন, সংযোগের মূল মালিককে যোগাযোগ করতে।
দোকানের মালিক নুর মোহাম্মদ বলেন, ২০১৩ সালে মিটারটি আবাসিক হিসেবে নেওয়া হয়। ওই বছরই আবার সেটি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের মাধ্যমে বাণিজ্যিক সংযোগে রূপান্তরিত করি। সেভাবেই প্রতি মাসে বিল দিয়ে আসা হচ্ছে। ফেব্রুয়ারিতে হঠাৎ ৫০ হাজার ২৪২ টাকা বিল আসে। অথচ ডিসেম্বরেও বিদ্যুৎ বিল ছিল ৩৬০ এবং জানুয়ারিতে ছিল ৪১৬ টাকা।
মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসের ডিজিএম আবুল কাশেম বলেন, গ্রাহকের সংযোগটি ২০১৩ সালে নেওয়া। তখন সংযোগটি আবাসিক সংযোগ ছিল। পরে ওই বছরই বাণিজ্যিক হওয়ায় ঢাকার অডিট আপত্তি- জরিমানা/ক্ষতিপূরণ বাবদ ৪৯ হাজার ১৭৬ টাকা এবং বাণিজ্যিক বিল হিসেবে প্রতি ইউনিটে ১০ টাকা ৩০ পয়সা দাম ধরে ৫০ হাজার ২৪২ টাকা এসেছে।
বাণিজ্যিক সংযোগ নেওয়ার পর বিদ্যুৎ বিলের দাম ১০ টাকা ৩০ পয়সা ছিল কি না এবং এতদিন গ্রাহক বাণিজ্যিক হিসেবে ব্যবহার করে আসলে পল্লী বিদ্যুৎ অফিস কী ভূমিকা রেখেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
ঝিনাইদহে ১৫ বছরের মধ্যে ফুলের দামে রেকর্ড
ঝিনাইদহ প্রতিনিধি
করোনার লোকসান কাটিয়ে ফুলের রঙে স্বপ্ন রাঙাতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুলচাষিরা। এ বছর ফুলের চাহিদা অনেক। সরবরাহে হিমশিম খাচ্ছেন চাষিরা। দামও বেশি। ফুলের বর্তমান দাম ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলছেন চাষিরা।
প্রতিবছর ফেব্রুয়ারি-মার্চ মাস এলেই এ জেলার ফুলচাষি ও ফুলকর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। বিভিন্ন জাতীয় উৎসবে মূলত এলাকায় উৎপাদিত ফুলই ব্যবহৃত হয়। চলতি মাসেই রয়েছে তরুণ-তরুণীদের প্রাণের উৎসব বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস। এছাড়া রয়েছে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এসব উৎসবের কয়েকদিন আগে থেকেই বাজারে ফুলের চাহিদা বেড়েছে।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ফুলের আবাদ হয়েছে ২১০ হেক্টর জমিতে। এর মধ্যে জেলা সদরের গান্না, কোটচাঁদপুর উপজেলার ইকড়া, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা, মহেশপুর উপজেলার নেপা, শ্যামকুড় এলাকায় সবচেয়ে বেশি ফুলের আবাদ হয়। জেলায় আবাদ করা মোট ফুলের মধ্যে গাঁদা ফুলই শতকরা ৭০ ভাগ। এছাড়া বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠে চাষ করা হয়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জারবেরাসহ অন্যান্য ফুল।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে সব ধরনের উৎসব অনুষ্ঠান বন্ধ থাকায় ২০২০ ও ২০২১ সালে আর্থিকভাবে লোকসানে পড়েন ফুলচাষিরা। অনেকেই এ সময়ের মধ্যে অন্য চাষাবাদের দিকে ঝুঁকে পড়েন। কিন্তু ২০২১ সালের শেষের দিকে সংক্রমণ কমে আসায় সরকার থেকে অনেক অনুষ্ঠানাদির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ফলে আবারও ফুলচাষে ফিরে আসেন চাষিরা। চলতি বছরের ২০ জানুয়ারির পর থেকে বাজারে সব ধরনের ফুলের দাম বাড়ছে বলে জানিয়েছেন চাষিরা।
সর্বশেষ শনিবার বাজারদর অনুসারে বাজারে গাঁদাফুল প্রতি ঝোপা (১০টি মালা) ৫০০ থেকে ৬০০ টাকা, গোলাপ প্রতি পিস ১৫ টাকা, রজনীগন্ধা প্রতি স্টিক ১২ টাকা এবং চন্দ্রমল্লিকা ৪ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারদর গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলছেন চাষিরা।
বালিয়াডাঙ্গা, গান্না বাজার ও কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুপুর থেকে শত শত কৃষক তাদের ক্ষেতের উৎপাদিত ফুল ভ্যান, স্কুটার ও ইঞ্জিনচালিত বিভিন্ন পরিবহনযোগে নিয়ে আসছেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বালিয়াডাঙ্গা বাজার ও কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড ভরে যায় লাল, সাদা আর হলুদ ফুলে ফুলে।
সারাদেশের আড়তগুলোতে ফুল পাঠাতে আসা ফুলচাষিদের সঙ্গে আলাপ করে জানা যায়, তারা সারাবছরই ফুল বিক্রি করেন। তবে প্রতিবছর বাংলা ও ইংরেজি নববর্ষের দিন, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভালোবাসা দিবস ইত্যাদি দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। এ সময় দামও থাকে ভালো।
কোটচাঁদপুরের ইকড়া গ্রামের ফুলচাষি সেলিম হোসেন বলেন, ‘বর্তমানে আমার চন্দ্রমল্লিকা ক্ষেতে প্রচুর কুঁড়ি আছে। এই ফুল দু-একদিনের মধ্যে বিক্রির উপযোগী হবে। তাই গাছে মাচা করে দিচ্ছি। এতে গাছ হেলে পড়বে না, ফুলেও ময়লা লাগবে না। মানটাও অনেক ভালো থাকবে।’
একই এলাকার গাঁদা ফুলচাষি হাফিজ জানান, এবার ফুলের দাম অনেক বেশি। তার এক বিঘা জমি থেকে গত একমাসে ৭০ হাজার টাকার ফুল বিক্রি করেছেন। বসন্তবরণ, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিতে আরও বেশি দাম পাবেন আশা করছেন তিনি।
এই ফুলচাষি আরও বলেন, বর্তমানে ফুলের বাজারদর গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এরকম দাম থাকলে আগামী মার্চ মাস পর্যন্ত তিন লাখ টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
সদরের গান্না বাজারের ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এখন ফুলের দাম অনেক বেশি। আমাদের লাভও অনেক বেশি হচ্ছে।
এখন ফুলের অনেক চাহিদা জানিয়ে তিনি বলেন, ‘আসন্ন কয়েকটি উৎসবকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা অগ্রিম অর্ডার দিচ্ছেন। তাদের চাহিদা এতো বেশি যে আমরা সরবরাহ করতে হিমশিম খাচ্ছি।’
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জানান, এ মুহূর্তে ফুলের মান ভালো রাখতে কৃষকদের নন-ইউরিয়া সার ও জৈবসার ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে।
শারীরিক সম্পর্কে বাধা দেওয়ায় ৫ দিনে ৩ জনকে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দেওয়ায় পাঁচদিনের ব্যবধানে তিনজনকে হত্যা করেছেন ইয়াদ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি। তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেফতার ইয়াদ মোল্লা নড়াইল জেলার বিল ডুমুরতলা গ্রামের মৃত চান মোল্লার ছেলে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দেন ইয়াদ মোল্লা। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন ইয়াদ মোল্লা। রাতে এসব এলাকার স্কুল ও নির্জন জায়গা বেছে নিতেন ঘুমানোর জন্য। প্রায় ১৫ দিন ধরে জেলা সদরের লাউদিয়া এলাকায় রাত্রিযাপন করছিলেন ইয়াদ মোল্লা। এরই এক পর্যায়ে লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রাত্রিযাপন শুরু করেন সালাউদ্দিন নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি।
এসময় সালাউদ্দিনকে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেন ইয়াদ মোল্লা। তবে অনেক চেষ্টা করেও তাকে সমকামিতায় রাজি করাতে পারেননি। এক রাতে ঘুমানোর এক পর্যায়ে দেখেন তার কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন সালাউদ্দিন। তাকে এ অবস্থায় দেখে পার্শ্ববর্তী মাঠে থাকা একটি মেহগনি ডাল নিয়ে এসে ঘুমন্ত সালাউদ্দিনকে পিটিয়ে হত্যা করেন ইয়াদ মোল্লা। পরে মরদেহ স্কুলের সিঁড়ির নিচে রেখে তেঁতুলতলা এলাকায় থাকা শুরু করেন।
পুলিশ আরও জানায়, সেখানেও সমকামিতা ও রাতে স্কুলের বারান্দায় থাকতে বাধা দেওয়া নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে ইলিয়াস পাটোয়ারী নামের একজনকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করেন ইয়াদ মোল্লা। এবারও তিনি স্থান পরিবর্তন করে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে থাকা শুরু করেন। সেখানে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ষণে বাধা দেওয়ায় বিবি জান নামের এক নারীকে পিটিয়ে আহত করেন। তিনি ছাগলের জন্য গাছের পাতা কাটতে বের হয়েছিলেন। শারীরিক সম্পর্কে বাধা দেওয়ায় ৫ দিনে ৩ জনকে হত্যাঝিনাইদহের তিন হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিচ্ছেন গ্রেফতার ইয়াদ মোল্লা ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ইয়াদ মোল্লাকে আটক করে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের টহল দল। সেসময় বিবস্ত্র ও মুখ বাধা অবস্থায় গুরুতর আহত বিবি জানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওইদিন রাতেই ইয়াদ মোল্লার বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করে র্যাব। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ৬ ফেব্রুয়ারি তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়, ৯ ফেব্রুয়ারি লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পোড়াহাটি এলাকায় পরপর তিনজনকে হত্যা করেন ইয়াদ মোল্লা। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে সরঞ্জামাদি জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত ব্যক্তিরা হলেন-চাঁদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারি ছেলে ইলিয়াস পাটোয়ারী, সাতক্ষীরার কালীগঞ্জ থানার রহিমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সালাউদ্দিন এবং ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের আনা মিয়ার স্ত্রী বিবি জান।
নেদারল্যান্ডসের টিউলিপ এখন গদখালীর মাঠে
বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
বেশ জোর দিয়েই বলা যায় বাঙালিকে টিউলিপ ফুল চিনিয়েছে ১৯৮১ সালে মুক্তি পাওয়া উপমহাদেশ মাতানো বলিউড চলচ্চিত্র ‘সিলসিলা’। নেদারল্যান্ডসের টিউলিপ ফুলে ছাওয়া প্রান্তরে অমিতাভ-রেখার ঘনিষ্ঠ মুহূর্ত কয়েক প্রজন্মের স্মৃতিতে স্থায়ী হয়ে গেছে। তখন থেকে দুনিয়াটা হয়ে গেছে অনেক ছোট। রূপসী টিউলিপ সুদূরের দেশ আর রুপালি পর্দা থেকে বেরিয়ে বাংলাদেশের মাটিতে শিকড় গেড়েছে এরইমধ্যে।
শীত-গ্রীষ্মের বাধা পেরিয়েছে প্রযুক্তি। গাজীপুর দিয়ে শুরু হয়েছিল টিউলিপের বাংলা জয়ের অভিযান। এবার তা শোভা ছড়াতে যাচ্ছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে। এছাড়াও গদখালীর মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুল।
এবারের শীত মৌসুম দীর্ঘায়িত হওয়ার কারণে নিবিড় যত্নে টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছেন গদখালীর ফুলচাষি ইসমাইল হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইসমাইলের এই সাফল্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো গদখালীতে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের মতো গরম প্রধান দেশে টিউলিপ ফোটানো এখন পর্যন্ত রীতিমতো সাধনারই বিষয়। অপরিসীম ধৈর্য্যে সফল হয়েছেন ইসমাইল হোসেন।
জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ইসমাইলের বাগানে দোল খেতে শুরু করেছে বাহারি রঙের টিউলিপ। তার বাগানজুড়ে সেজেছে নানা রঙের বাহারি রাজসিক সৌন্দর্যের এই ফুল। দারুণ এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছে দূর-দূরান্ত থেকে আসা মানুষ।
সম্প্রতি ফুল দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, দেশে এই ফুল নতুন। গদখালীতে প্রথম ফুটেছে। তাই তারা আগ্রহ নিয়ে দেখতে এসেছেন।
ফুলচাষি ইসমাইল হোসেন প্রথমে টিউলিপ চাষ শুরু করেছিলেন পরীক্ষামূলকভাবে। এখন বাণিজ্যিকভাবে করার চেষ্টা করছেন। এ ফুল চাষে আগ্রহীদের সামনে উঠে আসা বড় সমস্যাটির কথা বললেন তিনি।
ইসমাইল হোসেন বলেন, এ দেশে ফুল ফুটলেও পরবর্তীকালে রোপণের জন্য টিউলিপের বাল্ব (কন্দ) সংরক্ষণের ব্যবস্থা নেই। একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাল্ব সযত্নে সংরক্ষণ করতে হয়। সেই ব্যবস্থা করা সবার জন্য সম্ভব নয়।
তিনি বলেন, বিদেশ থেকে বাল্ব আনতেও উল্লেখযোগ্য অঙ্কের শুল্ক লাগে।
গদখালীর ফুলচাষিরা বলেন, বাণিজ্যিক চাষের উদ্দেশ্যে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টিউলিপ ফুলের জাত উদ্ভাবন করতে গবেষণা চলছে। তাদের প্রত্যাশা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টিউলিপের পরীক্ষামূলক চাষ সাফল্যের মুখ দেখবে।
ফুলচাষি ইসমাইল হোসেনের সাফল্য দেখে ফুলচাষিরা আবারো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। ফুলের বাজার ছাড়াও স্থানীয় পর্যটনশিল্পের প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে টিউলিপ।
গদখালীতে মাত্র ৫ শতক জমিতে পরীক্ষামূলকভাবে টিউলিপ লাগানো হয়েছে। কন্দ বপনের প্রায় এক মাসের মাথায় গাছ পরিণত হয়ে ফুল আসতে শুরু করেছে। বাণিজ্যিক সাফল্য পেলে আগামী দিনে আরো বেশি জমিতে টিউলিপ চাষ করা হবে বলে জানান কয়েকজন চাষি।
টিউলিপ চাষের ব্যাপারে ঝিকরগাছার উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, নেদারল্যান্ডস থেকে গাজীপুরের দেলোয়ার হোসেনের মাধ্যমে সরকারি খরচে সাত প্রকারের পাঁচ হাজার বাল্ব আমদানি করি। ওই বাল্ব গদখালীর ইসমাইল হোসেনের ৫ শতক জমিতে গত ৬ জানুয়ারি বপন করা হয়। ২২ জানুয়ারি থেকে টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। এরই মধ্যে সানরাইজ, অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), লা বেলা রেড (লাল), মিল্কশেক রেড (লাল) প্রজাতির টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। পর্যায়ক্রমে সাত প্রজাতির ফুলই ফুটবে বলে আশা করি। আমরা ফুলের রাজ্য গদখালীকে মিনি নেদারল্যান্ডস হিসেবে পরিচিত করে তুলতে চাই।










































