Home আঞ্চলিক বিএনপি নেতা মজনুর ইন্তেকালে মির্জা ফখরুলের শোক

বিএনপি নেতা মজনুর ইন্তেকালে মির্জা ফখরুলের শোক

7

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মল্লিক মিজানুর রহমান মজনু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার সকাল ১০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের  জানাযা নামাজ শনিবার বেলা ১১ টায় রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ফয়লার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুম মজনুর আত্মার মাগফিরাত কামনা করেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে এ বার্তায় তিনি আরো বলেন, মজনু বিএনপির একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। সারাজীবন তিনি বিএনপির উপর আস্তা ও বিশ্বাস রেখে দলের জন্য কাজ করে গেছেন। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে দলকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ায় বিএনপি তার প্রতি কৃতজ্ঞ থাকবে। পরিশেষে তিনি মরহুমকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন সেই দোয়া কামনা করেন।

এছাড়াও শোক বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার জাকির হোসেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম ও মোফাজ্জল হুসাইন বাদল।