খুলনাঞ্চল ডেস্ক।।
শোবিজের দর্শকপ্রিয় মুখ সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি বিয়ে করেছেন। তার স্বামীর নাম বি. আহমেদ। দুই পরিবারের উপস্থিতিতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান সারিকা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ইচ্ছা করে জানাইনি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।’ জানা গেছে, সারিকার স্বামী পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এর আগে ২০১৪ সালে ভালোবেসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। মাহিম-সারিকা দম্পতির এক মেয়ে আছে। মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন সারিকা। বিজ্ঞাপনে কাজ করে বেশ পরিচিতি পেয়েছিলেন। সারিকা অভিনীত প্রথম নাটক ‘ক্যামেলিয়া’। এটি পরিচালনা করেছিলেন আশুতোষ সুজন।










































