খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে খালেদা জিয়াকে অভিনন্দন জানায় নেতৃবৃন্দ। বিবৃতিতে বলা হয়, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ সালের ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। অ্যাওয়ার্ড প্রদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে খুলনা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিবৃতিতে আরো বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এবং গণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। চলমান অবৈধ সরকারের নির্মম নিপীড়ন সহ্য করেও খালেদা জিয়া বাংলাদেশের শোষিত মানুষের মুক্তি এবং সকলের সমান অধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করে চলেছেন সেই ত্যাগ তাকে বিশ্ববিপ্লবীর মর্যাদায় আসীন করেছে। এই অ্যাওয়ার্ড প্রাপ্তি যার যথার্থ প্রমাণ। খুলনা বিএনপি খালেদা জিয়ার এই প্রাপ্তিকে বাংলাদেশের অর্জন বলে মনে করে এবং বিশ্বাস করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করবে। বিবৃতিদাতারা হলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. আব্দুল মালেক, এড. বজলুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, কমান্ডার আবু জাফর, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. মাসুদ হোসেন রনি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, জালু মিয়া, অধ্যাপক ওহেদুজ্জামান, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন বনি, আবুল কালাম শিকদার, এড. এমদাদুল হাসিব, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড প্রমুখ।











































