Home আঞ্চলিক খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

28

স্টাফ রিপোর্টার   ।।

হরিণটানা থানার মাদক মামলার এক নারী আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম রায় ঘোষণা করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামী হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দরগা আড়পাড়া গ্রামের মোহাম্মদ মাসুদ শেখ এর স্ত্রী নাসিমা বেগম। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ৩১ জুলাই হরিণটানা থানার এসআই মো. আরিফ হোসেন গল্লামারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন বিসমিল্লাহ স্টোরের সামনে ব্যাগ হাতে এক নারীর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিমা বেগম পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই নারীর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঐদিন হরিণঘাটা থানার এসআই আরিফ হোসেন বাদী হয়ে হরিনটানা থানায় মাদক আইনে মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট হরিণঘাটা থানার এসআই সাব্বির হোসেন মামলায় নাসিমা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালীন ১০জন সাক্ষীর মধ্যে ৯জন সাক্ষ্য দিয়েছেন। আসামি নাসিমা বেগমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।