Home আঞ্চলিক সুপেয় পানির সংকট নিরসনে ৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সুপেয় পানির সংকট নিরসনে ৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

9

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার উপকূলীয় অঞ্চল পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪৭৯ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় নানা প্রকল্প হাতে নিলেও লবণাক্ততার কারণে তা সফল হয়নি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের সঙ্গে খুলনার পাইকগাছা-কয়রার নদ-নদীর সংযোগ। ফলে সাগরের নোনাপানি সরাসরি উপজেলার নদ-নদীতে সহজে পৌঁছে যায়। ফলে কোনো প্রকল্পই সফলতা পায়নি। বিশেষ করে আইলা, সিডর, আম্ফান, ফনির আঘাতের পর দুর্ভোগ আরও বেশি দেখা যায়। অবশেষে সমস্যা সমাধানে খুলনা-সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু পাইকগাছা-কয়রা সুপেয় পানির ৩৪৭৯ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন করিয়েছেন।

যা পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে এমপি বাবু নিশ্চিত করেছেন। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারভেষ্ট (ট্যাংকি), গভীর নলকূপ, ওয়াস ব্লকসহ নিরাপদ পানি স্যানিটেশন ব্যবস্থাপনা।  উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের স্বপ্ন পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সংসদ সদস্য, মো. আক্তারুজ্জামান বাবুকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।