রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর ইউপি সদস্য সহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ এবং নিহতের পারিবারিক সূত্রে জানায় গত ৮ ফেব্রুুয়ারী বিকাল ৫ টার পর উক্ত গ্রামের মৃত ইকলাস মোল্লার পুত্র ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। আকস্মিক ভাবে তার বাড়ীতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা (৪৮) তার পুত্র সোহাগ (২৫) সহ আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বেধড়ক ভাবে বাশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌছায়ে ডাক চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের স্ত্রী জানান জমিজমা সংক্রান্ত এবং কিছুদিন পূর্বে সংঘটিত নির্বাচনকে ঘিরে ২ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কলহ চলে আসছিল। তার স্বামী ইউপি সদস্য প্রার্থী জব্বারের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইন্তাজ মোল্লা সুপরিকল্পিত ঘৃন্য এ হত্যাকান্ড সংঘটিত করেছে তিনি অভিযোগ করেন। নিহতের ২ টি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের জন্য ব্যবস্থা গ্রহন করছে এবং ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জঘন্যতম এ হত্যার খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।











































