Home আঞ্চলিক পাইকগাছার সোলাদানা ইউপি বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

পাইকগাছার সোলাদানা ইউপি বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

4

স্টাফ রিপোর্টার ।।

খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোনাদানা ইউনিয়ন বিএনপির ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি  ঘোষণা করা হয়েছে। সোমবার (৭  ফেব্রুয়ারি) এ কমিটি  ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রনব কান্তি মন্ডলকে। এছাড়া যুগ্ম আহ্বায়করা হলেন,   মো. আব্দুল হাকিম সানা,  মো. আমিনুর সরদার,  মো. ইসরাফিল  মোল্লা,  মো. আইয়ুব আলী  জোয়াদ্দার ও  মো. রাজিব বিশ্বাস রকি।কমিটির সদস্য সচিব হয়েছেন মো.  কোহিনুর ইসলাম।

কমিটির বাকি সদস্যরা হলেন  মো. হায়দার মল্লিক,  মো. আব্দুল মজিদ  গোলদার,  মো. শহিদ বিশ্বাস, মো. আব্দুল হামিদ সরদার, মো. মাহবুবুর রহমান শিকারী, মো. রোকনুজ্জামান গাজী, মো. মান্নান সরদার, মো. আফছার আলী সানা,  মো. হাফিজুর রহমান গাজী, মো. মোজাম সরদার, মো. জুলফিকার আলী গাজী, রাজু শংকর,  মো. আনছার আলী গাজী, মো. আবুল কাশেম সরদার, মো. হাসান সরদার, মো. আক্তার সানা,  মো. আলমগীর গাজী, রবীন বাছাড়,  মো. শফিকুল সানা, মো. হাফিজুল ইসলাম সানা, সুশান্ত কুমার ঢালী,  মো. খোকন  গোলদার,  মো. দবীর উদ্দীন সরদার,  মো. পলাশ সরদার,  মো.  রহিম সানা,  মো. আলাউদ্দীন  মোড়ল, সুশান্ত,  মো. ইবাসুল গাজী,  মো. লোকমান শিকারী ও  মো. নুর ইসলাম।

আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ৯টি ওয়ার্ডে পূর্ণঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করার জন্য বলা হয়েছে।