ঢাকা অফিস।।
দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এতে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে, মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহ বিভাগের দুইজন রয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ।











































