খালিশপুর বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সদর আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বক্তৃতা, বিবৃতি অনেক হয়েছে, এখন আর এসবের সময় নেই। এখন অবৈধ সরকারের বিদায় ঘন্টা বাজাতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। বাংলাদেশে ২০২২ সালে জাতি অনেক কিছু দেখতে পাবেন। নিষেধাজ্ঞা যেটা হয়েছে তা মাত্র শুরু। আরও অনেক কিছু বাকি আছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু দানবের বিরুদ্ধে, যারা নরহত্যার সঙ্গে জড়িত ছিল। কিন্তু যারা এই নরহত্যার নির্দেশ দিয়েছে তাদের তো এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় খালিশপুর থানা বিএনপির আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই তাকে জেলে রাখা হয়েছে। যে টাকা খরচই হয়নি, উল্টো বেড়েছে তার জন্য তাকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে। সার্চ কমিটির নামে যা হচ্ছে এসব নাটক। তিন বছর আগেই শেখ হাসিনা সার্চ কমিটি করে রেখেছেন। কারা সার্চ কমিটিতে আসবে আর কারা নির্বাচন কমিশনার হবেন- তা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেই আছে। তিন মাসে ভোজ্যতেলের মূল্য দ্বিগুণ বেড়েছে। ব্যবসায়ীরা ফের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়েছে। এভাবে আর দেশ চলতে পারে না বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামন মনি। এ সময় উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ওহেদুজ্জামান দিপু, নিজামুর রহমান লালু, এড গোলাম মওলা, শামসুর রহমান, কাজী শফিকুল ইসলাম শফি, মেহেদী হাসান রিজভী, নিয়াজ আহমেদ তুহিন, আশরাফ হোসেন, তরিকুল্লাহ খান, এইচ এম আবু সালেক, ইশহাক তালুকদার, ইমতিয়াজ আলম বাবু, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, তৌহিদুল ইসলাম খোকন, সাজ্জাদ আলী, আলমগীর হোসেন বাদশা, শাহনাজ পারভীন, এস এম জসিম উদ্দিন, কাজী ফজলুল কবির টিটো, নুরুল ইসলাম লিটন, বারেক হাওলাদার, নুরে আলম ডালু, সাইমুন ইসলাম রাজ্জাক, শাহাবুদ্দিন আহমেদ, সেলিম বড় মিয়া, বাবুল মুন্সি, জাফর হাওলাদার, হাফিজুর শেখ, সেলিম আহমেদ, হুমায়ুন কবির, হাসান আল মামুন বাপ্পী, শফিকুল ইসলাম শাহিন, আশিকুর রহমান আশিক, মিজানুর রহমান খোকন, আসাদুর রহমান সাগর, হানিফ কমান্ডার, হাসান রুমী, কামাল হোসেন, নজরুল ইসলাম, জামাল হোসেন, আসাদুর রহমান আসাদ, আব্দুল মালেক, আলতাফ হোসেন, মো. সুমন, আমজাদ হোসেন, লাভলু শেখ, হেমায়েত হোসেন, খোকন আলী, আশিকুর রহমান সেলিম, মাসুদ রেজা, ঈসা শেখ, মোস্তাহিদুল হক দিহান, মারুফ হোসেন, ফজলু মিয়া, শাহিন পাটোয়ারী, মনির হোসেন, শারমিন সুলতানা, শফিকুল ইসলাম, মুনসুর আলী, আলী আজগর, এনায়েত হোসেন, শাহিন শিকদার, ইসমাইল হোসেন, করিম বাবু প্রমুখ।











































