
দেশে কেউ ঘরহীন থাকবে না- এমপি পত্নী সারমিন সালাম
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী সারমিন সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। তিনি আরো বলেন, এখন প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, যাতে করে কেউ ঘরহীন, গৃহহীন না থাকে। এ দেশে কেউ ঘরহীনও থাকবে না। সারমিন সালাম বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই ইনশাল্লাহ। কোনো অপশক্তিই দেশের উন্নয়নকে আর বাধাগ্রস্ত করতে পারবে না। এমপি পত্নী বলেন, সালাম মূর্শেদী এমপি ও তিনি তিন উপজেলায় সকল শ্রেণিপেশার মানুষের বিপদ-আপদে সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় লাভ করানোর জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এমপি সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দের মাঝে এমপি সালাম মূশের্দী ও সারমিন সালামের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মিসেস সারমিন সালাম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সদস্য ও দিঘলিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মিয়া আরিফ হোসেন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক তাহিরা নয়ন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, রিক্তা আকতার, মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, খাদিজা বেগম, হাসিনা বেগম, দিপালী মালী, নাদিয়া খানম,হাওয়া জান বেগম, সামিনা বেগম,ফিরোজা বেগম,আনোয়ারা বেগম, ইউপি সদস্য সামিরুল বেগম, ফিরোজা বেগম, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস, হোসনে আরা পারভীন হেনা, নাসিমা কবির, রোমেছা বেগম, পাখি রানী বিশ্বাস, তমা রানি ধর, সেলিনা বেগম,বেবি মজুমদার,স্বপ্না বেগম,পারভীন বেগম, আসমা বেগম, রোমেছা বেগম, জেসমিন আকতার প্রমূখ।
কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে ৪শত গ্রাম গাঁজাসহ আটক-২ জন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুঃ রাত ১টা ৩০ মিনিটে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউট পোস্ট নলিয়ান দাকোপ থানার নলিয়ান এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মোঃ আব্দুস সবুর মোল্ল্যা পুত্র মোঃ আব্দুল্লাহ হোসেন (১৯), ২নং কয়রা এবং আফজাল মোল্লার পুত্র মোঃ আজহারুল ইসলাম (১৯),দক্ষিন মদিনাবাদ, কয়রা খুলনা। পরবর্তীতে জব্দকৃত গাঁজাও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
খুলনা নাট্য নিকেতনের স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা নাট্য নিকেতনের সদস্য মতিউর রহমানের ও প্রখ্যাত মঞ্চ বেতার শিল্পী মায়া রানী বিশ্বাসের স্মরণ সভা গতকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে খুলনার নিকেতন কার্যালয় মোঃ এনামুল হক মিলু মিলনায়তনে অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা নাট্য নিকেতনের সকল স্তরের সদস্যের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মতিউর রহমান এবং মায়া বিশ্বাসাসের জীবনের ওপর আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন জামান পন, মল্লিক আবিদ হোসেন কবীর,অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,চৌধুরী মিনহাজুর জামান সজল,মোঃ নেয়ামুল হোসেন কচি,এনামুল হক বাচ্চু,এম এম জাফর ইকবাল,জেসমিন জামান,শেখ আবিদ উল্লাহ,এস এম জিল্লুর রহমান,মোড়ল জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
আশাশুনি সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিমের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সেলিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর, ঢাকার শিক্ষা অফিসার (প্রকিউরমেন্ট) শাহীন মিঞা তদন্ত কাজ পরিচালনা করেন।
অভিযোগের বাদী বুধহাটা ইউপি’র মহিলা মেম্বার মমতাজ বেগম, বিউটি, সদস্য শিষ মোহাম্মদ জেরী, রেজওয়ান আলি, রবিউল ইসলাম, লিয়াকত আলী বিশ্বাস, আলতাফ হোসেনসহ অনেকে তদন্তকালে লিখিত ও মৌখিক বক্তব্য ও প্রমানাদি পেশ করেন। যার মধ্যে কুঁন্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সালে দপ্তরী কাম প্রহরী পদে শিবপ্রসাদ সরকারকে নিয়োগ দেওয়া, তার বয়স জন্ম নিবন্ধনে (নং ০২৭২৭৮) ২৯ বছর ১১ মাস ২৬ দিন এবং জাতীয় পরিচয়পত্র (নং.৮৭০৭৫৫৮০৭২০০) সম্পূর্ন ভূয়া ও জাল সৃষ্টি করে নিয়োগ প্রাপ্ত হন। কারণ তিনি ১৯৯৬, ২০০০, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। বিষয়টা জানাজানি হলে শিব প্রসাদের ভাগ্নে স্বাস্থ্য সহকারী রবীন্দ্র নাথদে উর্দ্ধতন কর্মকর্তা মধ্যস্থতায় বর্তমান উপজেলা শিক্ষা অফিসার ও অভিযুক্ত আবু সেলিম অবৈধ লেনদেনের মাধ্যমে কুট কৌশালে শিব প্রসাদের চাকুরীকে স্থায়িত্ব করার জন্য তার ছোট ভাইকে ম্যানেজিং কমিটির সভাপতি করার ষড়যন্ত্র শুরু করেন। ফলে প্রধান শিক্ষক কর্তৃক তফশিল প্রদান করে অন্য স্কুলের ম্যানেজিং কমিটি গঠন এস্কুলে প্রধান শিক্ষকের তফশিলের বিপরিতে দপ্তরীর ছোট ভাই উত্তমের প্ররোচনায় মিঠুন গাজীকে বাদী করে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করান। অন্য পক্ষও লিখিত অভিযোগ করেন। কিন্তু এইউইও আবু সেলিম প্রধান শিক্ষক ও বাদীকে চিঠি না দিয়ে ৩০ সেপ্টেমর’২০ তাং তদন্তে গিয়ে তদন্ত কক্ষে মাত্র ১৫ জন লোকজন নিয়ে তদন্ত শেষ করেন।
পরবর্তীতে প্রধান শিক্ষকের তফশিল বাতিল না করে পুনরায় তফশীল ঘোষণা করলে দাতা সদস্য বিধান চন্দ্র মন্ডল দেং ১১৪/২০২০ মামলা রুজু করেন। কিন্তু তারপরও মাননীয় সংসদ সদস্য কর্তৃক বাতিলকৃত বিদ্যোৎসাহী উত্তমকে (দপ্তরী কাম প্রহরীর ছোট ভাই) ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন করেন।
বিজ্ঞ সিনিঃ জেলা জজ সাতক্ষীরা (মিসকেস ৫/২০২১ মামলা) উভয় কমিটি বাতিল করে উভয় পক্ষকে অন্তর্ভুক্ত করে যথাশীঘ্রই নিরপেক্ষ, আইনানুগ ও অংগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে মহামান্য হাইকোট সিভিল রিভিশন ১৫৫৭/২০২১ রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কøাষ্টার অফিসার আবু সেলিম নিজে বাদী হয়ে আপিল করেন। মহামান্য হাইকোট সিভিল রিভিশন ১৫৫৭/২০২১ বাতিল করে সিনিয়ার জেলা জজ সাতক্ষীরার রায় বহাল রাখেন।
ক্লাস্টার অফিসার মহামান্য হাইকোটের রায়কে চ্যালেঞ্জ করে গত ২০ ডিসেম্বর সুপ্রিম কোটে আপিল করেন। এছাড়াও অটঊঙ এর স্ত্রী রুমানা আফরোজ এই উপজেলার হামকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়েও প্রধান শিক্ষককে চাপে রেখে শিক্ষক হাজিরা খাতায় ও রিটার্নে স্বাক্ষর করান। এখন তিনি ৩ সন্তানের জননী। তাহলে ৩য় সন্তান গ্রহণের সময় কিভাবে তিনি মাতৃত্বছুটি ভোগ করলেন সেটিও খতিয়ে দেখা দরকার। এছাড়া উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজসে অভিযুক্ত আবু সেলিম আদালতের রায়কে তোয়াক্কা না করে এমপি মাহোদয় কর্তৃক বাতিলকৃত বিদ্যুৎসাহী উত্তমকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন করে রেজুলেশন করেন এবং স্কুলের নামে সোনালী ব্যাংক আশাশুনি শাখায় রক্ষিত ২৮০১১০০০৮৮৭৬ নং হিসাবের সিগনেটরী পরিবর্তন করেন। মামলা চলাকালীন সময়ে প্রধান শিক্ষককে উক্ত কমিটি গঠনের জন্য চাপ প্রয়োগ করলে তিনি উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অর্ডার চান। এতে অগ্নিশর্মা হয়ে তার বিরুদ্ধে প্রশাসনিক মামলা দিয়ে সাসপেণ্ড করান হয়েছে দাবী করে তারা বলেন, উপজেলা শিক্ষা অফিসার ২০১৯-২০ অর্থবছরে পাইকগাছায় জুলাই/২০১৯ থেকে ডিসেম্বর/২০১৯ পর্যন্ত মটর সাইকেলের জ্বালানী, মেরামত ও ট্যাবের ইন্টারনেট বিল উত্তোলন করে ৮ডিসেম্বর আশাশুনিতে যোগদান করে একই সময়ে একই বিল উত্তোলন করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। এইউইওদের সহযোগিতায় ও একজোট হয়ে তারা ২০১৯-২০২০ অর্থ বছরে যত ধরণের বরাদ্দ এসেছে প্রতিটি খাত হতে তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন ববাদ্দ হতে প্রতিটি স্কুল পরিদর্শন করে ৫-১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে বিভিন্ন স্কুলে মিস্ত্রি ও লেবার পাঠিয়ে দিয়ে ১০-২০% কাজ করে ক্ষুদ্র মেরামতের সমূদয় টাকা আত্মসাৎ করেছেন। মন্ত্রণালয়ের আদেশ ব্যতীত তিনি ২য় উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) এর বেতন ভাতাদি ভোগ করছেন। তার দুর্নীতি ও অনিয়মের খবর ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এব্যাপারে তারা প্রমানের পক্ষে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করেন।
অপর পক্ষে অভিযুক্ত কর্মকর্তা কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক ও বিতর্কিত কমিটির সদস্য, দপ্তরী কাম প্রহরী, ইউপি সদস্য মতিয়ার রহমানসহ কয়েকজন স্বাক্ষী উপস্থাপন করেন। তারাও আনীত অভিযোগ মিথ্যা দাবী করে লিখিত বক্তব্য দিয়েছেন।
অভিযুক্ত সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম জানান, দপ্তরী নিয়োগের সময় আমি কর্মস্থলে ছিলাম না। আমি আদালতে কোন মামলা করিনি। প্রধান শিক্ষক সার্কুলার দিতে পারেননা, আমার সার্কুলার মত কমিটি হয়েছে। কমিটিতে কে থাকলো না থাকলো সেটি আদার দেখার বিষয় না। টাকা আত্মসাতের অভিযোগ থাকলে যাদের কাছ থেকে টাকা নিয়েছি তারাই প্রমান দিবে। বরং তার বিরুদ্ধে অভিযোগকারী মহিলা মেম্বার তার মেয়ে ফাতেমা আক্তারকে পূর্ব কামালকাটি ও কুঁন্দুড়িয়া দু’টি স্কুলে ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা নিয়ে আসছেন।
তদন্তকারী কর্মকর্তা শাহীন মিঞা সাংবাদিকদের জানান, উভয় পক্ষের কথা শুনেছি, লিখিত জবানবন্ধি নিয়েছি। পর্যালোচনা করে রিপোর্ট করা হবে।
আশাশুনি সরকারি কলেজে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সরকারি কলেজে ধুমধামের সাথে স্বরস্তবী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে এ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে পূজা উদ্বোধন ঘোষণা করেন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম (পিএিম), উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান (হোসেন), উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, কোদোন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালীসহ প্রমূখ।
অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-কর্মচারীবৃন্দ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ অন্য সাংবাদিকবৃন্দ।
বুধহাটায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবন নির্মান উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বুধহাটা দক্ষিন পাড়া জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে এউপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদ কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বুধহাটা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু। প্রধান আলোচক ছিলেন, হযরত আবুবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম বিলালী। হাফেজ আছাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু, বুধহাটা ইজিবাইক চালক সমিতির সভাপতি আব্দুস সালাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম মনিসহ মসজিদ কমিটি ও মাদ্রাসা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অধ্যাপক আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম বিলালী।
রামপাল-মোংলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে ড. ফরিদুলের ধারাবাহিকভাবে মতবিনিময়
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে রামপাল ও মোংলা বিএনপির নেতা কর্মীদের সাথে গত দুইদিন ধরে ধারাবাহিকভাবে কয়েক দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বড়দিয়াস্থ বাসভবনে নেতা কর্মীরা তার সাথে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, বাগেরহাট জেলা শ্রমিক দলের সরদার লিয়াকত আলী, রামপাল উপজেলার সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আজমি, মোংলার রুস্তম আলী, স. ম ফরিদ, গৌরম্ভার মাষ্টার মুজিবুর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, রাজনগরের মো. রুহুল আমীন, মাহামুদুর রহমান, জিল্লুর রহমান, বাঁশতলী ইউনিয়নের শেখ আব্দুল্লাহ আজমি, ফকির শাহাদাৎ হোসেন, ফকির আবু জাফর, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়ার রহমান, আব্বাস আলী, শাহজালাল গাজী, মাসুদুর রহমান পিয়াল, অহিদুজ্জামান সাবু, কামরুল হাসান টোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, হাওলাদার আবু রাজিন, মোফাজ্জল হুসাইন বাদল, উপজেলা মহিলাদল নেত্রী রোজিনা বেগম, তাতিল সভাপতি সরদার বাকী বিল্লাহ, মো. মারুফ বিল্লাহ প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র ফেরাতে আন্দোলনের উপর জোর দেন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ডক্টর ফরিদুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্রের মুক্তি ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে আন্দোলনের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আরও বেশী ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন এই নেতা।
গাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর নিন্দা
খবর বিজ্ঞপ্তি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েছে। এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা করা হয়েছে। আগের চেয়ে ৬২ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন এই দর ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েনোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল ও আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন প্রমুখ।
ডুমুরিয়ায় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গতকাল শনিবার ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতী পূজা। মহামারি করোনার কারণে স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এবারও পূজার আয়োজন সীমিত করা হয়েছে। শিক্ষার্থীদের বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করার জন্য।
জানা যায়, করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে এবারও সিমীত পরিসরে বিদ্যাদেবী সরস্বতী মায়ের পূজা অর্চনা করেন ভক্তরা। জ্ঞান লাভের আশায় কল্যাণময়ী দেবীর রাতুল পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজা মন্ডপ। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয় পঞ্চমী তিথি। এরই পর শুরু হয় সরস্বতী দেবীর পূজা। ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, শহীদ স্মৃতি মহিলা কলেজ, খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া মঠ আশ্রম মন্দির ভিত্তিক স্কুল, গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও হিন্দু সম্প্রদায়ের প্রায় প্রতিটি বাড়িতে অনু্িষ্ঠত হয়েছে সরস্বতী দেবীর পুজা।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষম মাসুদ জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের চুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে মাসুদ খান (৪৫) নামের এক কৃষক। গত বুধবার উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজেই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ ও আহতের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার গোনালী গ্রামের মৃত মতিয়ার রহমান খানের ছেলে মাসুদ খান গোনালী মৌজায় ৮৪ শতাংশ ভিপি জমিতে বাড়ি ঘর তৈরি করে বসবাস ও সেই জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে প্রায় ২৫ বছর ধরে। এমতাবস্থায় একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুল লতিফ শেখ ওই জমি জবর দখলের পায়তারা চালাতে থাকে। তারই জের ধরে ঘটনার দিন সকালে আহাদ আলী শেখ, মোক্তার আলী শেখসহ ৪/৫জন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে জমিতে প্রবেশ করে ঘেরের মাছ মারতে থাকে এবং চলতি রোপা বোরো ধানের চারা নষ্ট করতে থাকে। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষ মাসুদ খানকে চুরি দিয়ে আঘাত করে। এতে তার মাথায় জখম হয়ে গুরুতর অবস্থায় মাঠিতে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
বর্তমান প্রধানমন্ত্রী উপকূলের মানুষের জন্য অবিরত কাজ করছেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশে জলবায়ু দুর্যোগের সবচেয়ে বেশি শিকার খুলনা উপকূলের মানুষ। বিশেষ করে কয়রা-পাইকগাছায় প্রতিবছর নদী ভাঙন, বেড়িবাঁধ ভাঙন, অতি লবণাক্ততার প্রভাব দীর্ঘদিনের সংকট। এ কারণে এ অঞ্চলের অনেক মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করেন। বর্তমান প্রধানমন্ত্রী উপকূলের মানুষের জন্য অবিরত কাজ করছেন। কিন্তু সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়।
এজন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সবাইকে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় দুঃস্থ, অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে এবং হাকিমপুর ফজলুল উলূম মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য তরিকুল আলম খানের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, পল্টু খান, শাহাজাদা খান, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, মুফতি বজলুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কৃষক লীগ নেতা আব্দুল করিম মোড়ল, যুবলীগ নেতা শিবলী সাদিক, সোহাগ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাছেল, হুসাইন, রহিম, অহিদুর, সামাদ প্রমুখ।
নির্ভীক গ্যাস সিলিন্ডার চেঞ্জ পয়েন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
সেবামূলক সংগঠন ‘নির্ভীক সমাজ কল্যাণ সংস্থা’ পরিচালিত নির্ভীক গ্যাস সিলিন্ডার একচেঞ্জ, ক্রয় ও বিক্রয় প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে (৫ ফেব্রুয়ারী) খুলনা জিরো পয়েন্টের খুলনা-যশোহর রোডে আনুষ্ঠানিকভাবে নির্ভীক গ্যাস সিলিন্ডার চেঞ্জ পয়েন্টের উদ্বোধন করেন- ১নং জলমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বাবু বিধান রায়, জলমা ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু, প্লান্ট ম্যানেজার জেএমআই এলপিজি জনাব জসিমউদ্দিন, ডিভিশনাল ম্যানেজার মেঘনা ফ্রেস এলপিজি, জিরো পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় অভি, ৩নং জলমা ইউপি সদস্য গৌরন্দ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম ব্রাদার্সের স্বত্তাধিকারী জনাব আমিনুল ইসলাম পারভেজ, নির্ভীক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব এস এম এ জলিল, উপদেষ্টা শেখ গিয়াস উদ্দিন, উপদেষ্টা সেলিম সিকদার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, অর্থ সম্পাদক জনাব আব্দুস সামাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ফিরোজ, আইন বিষয়ক সম্পাদক শেখ জামাল হোসেন, দপ্তর সম্পাদক শেখ জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহাসিন হাওলাদার মুন্না, সদস্য লিটন হোসেন, তালুকদার আলমগীর হোসেন, মোঃ জোবায়ের আল বক্তি, শেখ জালালউদ্দিন, মীর আমীরুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, সৈয়দ নিজামুল ওয়াজেদ মোঃ বাবুল মোল্লাসহ বিভিন্ন এলপিজি কোম্পানীর প্রতিনিধি, ডিলারসহ আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন শেখ গিয়াসউদ্দিন এরপর সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথী ও বিশেষ অতিথীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- এস এম এ জলিল। সঞ্চালনা করেন মোসলেহউদ্দিন তুহিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথী বাবু বিধান রায়, জলমা ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু, ডিভিশনাল ম্যানেজার মেঘনা ফ্রেস এলপিজি, জিরো পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় অভি প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মুফতি হামজাল এরপর সবাই প্রীতি ভোজে অংশগ্রহন করেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের মেয়াদ আরো ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
করোনাকালিন মহামারির মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের বিশেষ সাধারণসভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন সহ বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আ ন ম আবু সাঈদ, দৈনিক কাফেলার ভারপ্রাপ্ত সম্পাদক ডা: রফিক উজ্জল, প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি ও সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মোকছুমুল হাকিম, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সেলিম রেজা মুকুল, মাসুদুর জামান সুমন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংবাদিক আসাদুজ্জামান, বরুন ব্যাণার্জি, কাজী জামাল উদ্দীন মামুন, কালিদাস রায়, মহিদার রহমান, খন্দকার আনিসুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল আলিম, এম. বেলাল হোসাইন, মেহেদীআলী সুজয়, জি এম আদম শফিউল্লাহ, আবু বক্কর, জাহাঙ্গীর আলম কবির, মাহাফিজুল ইসলাম আক্কাস, আকরামুল ইসলাম, মীর মোস্তফা আলী প্রমুখ।
সভার শুরুতে সদ্য প্রয়াত দুই সিনিয়র সাংবাদিক এড. অরুন ব্যানার্জি ও কে এম আনিছুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। এছাড়া যারা অসুস্থ তাদের আশু সুস্থতা কামনা করা এবং সারা বিশ্বে চলমান করোনা মহামারি মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কিছু বিপথগামী সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্টের পায়তারা চালাচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করে যাচ্ছেন। ওই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ওই সকল বিপথগামী সদস্যদের সুপথে আসার আহ্বান জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে গঠিত কমিটির সকল গঠনতান্ত্রিক কার্যক্রমে সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা আরো বলেন, আজ যারা প্রেসক্লাবের কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন। তারাই অন ইলেভেনের সময় মিনি-বারি কমিটিকে সাধারণ সভা এবং নির্বাচন না করিয়ে অগঠনতান্ত্রিকভাবে টানা ৪ বছর নিজেদের ইচ্ছামত প্রেসক্লাব পরিচালনা করে ছিলেন। কিন্তু আমরা গঠনতন্ত্রের প্রতিশ্রদ্ধাশীল। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাব তার নিজস্ব গতিতেই চলবে বলে দৃঢ অঙ্গিকার ব্যক্ত করেন।
করোনা পরিস্থিতির ভয়াবহতার কারনে সরকার দেশের স্কুল কলেজ বন্ধ সহ সকল ধরনের সভা সেমিনার নিষিদ্ধ করেছে। এমনকি নলতার ওরজ স্থগিত করা হয়েছে। সরকারের বিধিনিষেধের প্রতি শ্রদ্ধা রেখে এ সময় ভার্চ্যুয়ালি সভা আহ্বান করা অবশ্যই প্রশসাংসার দাবি রাখে বলে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন৷ বক্তারা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যে কোন ধরনের দুর্যোগকালিন পরিস্থিতিতে কমিটির মেয়াদ ৪৫ দিন পর্যন্ত বাড়ানোর পক্ষে প্রস্তাব দিয়েছেন। সে কারনে করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সকল সদস্যের সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে কমিটির মেয়াদ ৪৫দিন বাড়ানোর স্বীদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ খালিশপুর বিএনপির কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আজ রবিবার ৬ফেব্রয়ারী ২০২২ বিকাল ৪.৩০ঘটিকার সময় খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে খালিশপুর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নিকট কম্বল হস্তান্তর করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি জননেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু। উক্ত কর্মসূচী সফলভাবে সম্পন্নের জন্য খালিশপুর থানা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে গতকাল ০৪/০২/২২ শুক্রবার বিকেলের নির্ধারিত কর্মসূচীটি বাতিল করা হয়।উক্ত কর্মসূচীটি আগামীকাল বিকেলে সম্পন্ন হবে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যুবদল নেতা আকবর আলীকে হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল নেতা আকবর আলী-কে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল ১১.৩০ ঘটিকায় খুলনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল খুলনা শহরের নগরীর রেল ষ্টেশন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মোড়ে এসে পথ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করা হয়। যুবদলের বিপ্লবী সভাপতি এস,এম শামীম কবির/সংগ্রামী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ এর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাবের আলী, নাদিমুজ্জামান জনি, আতিক নেওয়াজ চঞ্চল, অহিদুজ্জামান সোহাগ, মাসকুর হাসান ফ্রান্স, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক অধ্যাপক মঞ্জুর রশিদ, বটিয়াঘাটা যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকি নিরু, ফুলতালা উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হোসেন পারভেজ, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরত-ই-ইলাহী স্পীকার, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আলম, হাবিবুর রহমান বেলাল, মোল্লা মাহামুদুল হাসান মিঠু, মোস্তাফিজুর রহমান আজিবর, মোল্লা মশিউর রহমান, খন্দকার ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক কচি, বাহাদুর মুন্সী, রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম বুলবুল, সরদার বিল্লাল হোসেন, মোঃ ওয়াহিদ শেখ, আজমল হোসেন লিটন, হাসমত খলিফা, মোঃ শান্ত, কিমিয়া সাদাত, জাহিদুর রহমান, রাজু আহমেদ, হুমায়ুন কবির, বাপ্পি, রেজাউল ইসলাম খোকন, নাজমুস সাবিক, জুয়েল বিশ্বাস, শফিক মোল্লা, লিটন, মনির হোসেন প্রমুখ।
পাইকগাছায় প্রেসক্লাবের বর্তমান কমিটির সাথে প্রতিষ্ঠা কমিটির মত বিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠা কমিটির উদ্যোগে ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বার সকাল ১১ টায় পাইকগাছা ধানসিড়ি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠা কমিটির সহ-সভাপতি জি,এ রশীদ। প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম কচি, বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। আলোচনায় অংশগ্রহন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির কোষাধাক্ষ মোঃ রবিউল ইসলাম ও সদস্য সন্তোষ কুমার সরদার। সভায় প্রেসক্লাবের চলমান সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রধান আলোচক প্রেসক্লাবের প্রতিষ্ঠা কমিটি ও প্রতিষ্ঠার তারিখ ও সাল বর্তমান কমিটির সভাপতির নিকট হস্তান্তর করেন। তাছাড়া ক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস পিস এওয়ার্ড, আইন ও মানবাধিকার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিচারপতি এসএম মোরশেদ স্মৃতি গোল্ড মেডেল ২০২১ এবং সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে সাথউ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ প্রাপ্ত হওয়ায় প্রেসক্লাবের প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কেশবপুরে জলাবদ্ধতায় ১৬ বিলের ৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে
আলমগীর হোসেন, কেশবপুর
ভবদহ প্রকল্পের যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় চলতি বছর ১৬ বিলের ৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ঘের মালিকরা ৩০ ডিসেম্বরের মধ্যে বিলের পানি নিষ্কাশনের শর্তে ঘের লিজ নিলেও পানি নিষ্কাশনের নামে তারা সময় ক্ষেপণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বীজতলা তৈরির সময় পার হয়ে গেলেও এখনও বিল সংলগ্ন এলাকার কৃষকরা পানি নিষ্কাশনে আন্দোলন সংগ্রাম চালিয়ে। এরপরও মনিরামপুর এলাকার কৃষকরা দিন রাত স্যালো মেশিন দিয়ে বিলের পানি নিষ্কাশন কার্যক্রম চালানোর ফলে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বছরের একমাত্র ফসল বোরো আবাদ ও গে-খাদ্যের জোগান কিভাবে দেবে তানিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
কেশবপুর শহরসহ পূর্ব এলাকার পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের বিলখুকশিয়া, বিলগরালিয়া, টেপুরবিল, বিলবলধালী, বুড়ুলি বিল, ডহুরী বিল, বাগডাঙ্গা, ভায়না বিলসহ ১৬ বিলের ৪ হাজার ২৩৫ হেক্টর জমির মধ্যে গত বছর ২ হাজার ৬৮১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। বিলের চারপাশের প্রায় ১৫ হাজার কৃষক পরিবার বেঁচে থাকার জন্য ও গো-খাদ্যের জোগান মেটাতে বছরের একমাত্র ফসল বোরো আবাদ করে থাকেন।
এক যুগ আগে ঘের মালিকরা পানি নিষ্কাশনসহ কৃষকদের বোরো আবাদের প্রলোভন দেখিয়ে বিলের চারপাশে বেঁড়ি বাধসহ ব্রিজ, কালর্ভাটের মুখ বন্ধ করে মাছ চাষ শুরু করেন। শুষ্ক মৌসুমে প্রশাসনের নীরবতার সুযোগে ঘের মালিকরা ভূগর্ভস্থ পানি তুলে বিল ভরাট করে মাছ চাষ শুরু করেন। ফলে বর্ষা মওসুমে যেনতেন বৃষ্টিতে মানুষের বসত বাড়ি তলিয়ে যায়।
গড়ভাঙ্গা গ্রামের কৃষক লুৎফর রহমান গাজী জানান, প্রতি বছর ৩০ ডিসেম্বরের মধ্যে বিলের পানি নিষ্কাশনের শর্ত থাকলেও পানি নিষ্কাশনের নামে ঘের মালিকরা সময় ক্ষেপণ করে। ডোঙ্গাঘাটা, হরিনাসহ আশপাশের বিলের পানি নিষ্কাশনে ঘের মালিক সেলিমুজ্জামান আসাদসহ অন্যান্য ঘেরমালিকরা আশাননগর খাল পাড়ে ২৪টি স্যালো মেশিন দিয়ে ঘেরের পানি নিষ্কাশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, কৃষকরা না থাকলে ঘের মালিক মেশিন বন্ধ করে দিচ্ছে। এজন্যে তারা বাধ্য হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। বোরো রোপণের ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও ঘেরে অগভীর পানি রয়েছে। এ অবস্থায় বোরো আবাদ হবে কিনা তা নিয়ে কৃষকরা উদ্বিগ্ন।
উপজেলা কৃষি কর্মকর্তা ঋুতুরাজ সরকার বলেন, চলতি বছর ১৫ হাজার ৪‘শ হেক্টর জমি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৯ হাজার হেক্টর জমি। গত বছর ভবদহ সংলগ্ন ১৬ বিলের ১ হাজার ৫৫৪ হেক্টর জমি পতিত ছিল। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চলতি বছর প্রায় ৩ হাজার হেক্টর জমি পতিত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এরপরও মনিরামপুরের পূর্ব এলাকার বিলের পানি কেশবপুরের ২৭ বিল এলাকায় ফেলা হচ্ছে। যে কারণে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারির পর আর কৃষকরা ধান রোপণ করতে পারবেন না।
কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, ভবদহ সংলগ্ন ২৭ বিলের পানি কাটাখালির স্লুইস গেট হয়ে ডায়ের খালের ৮ ব্যান্ড স্লুইস গেট দিয়ে শ্রী নদীতে নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু শ্রী নদী পালিতে ভরাট হওয়ার কারণে পানি সরছে না। ভবদহ প্রকল্পে শ্রী নদী অন্তর্ভূক্ত আছে। ভবদহ প্রকল্প অনুমোদন না হলে এ সমস্যার সমাধান হবে না।
ফকিরহাটে সরস্বতী দেবীর পূজা উপলক্ষে শিক্ষা বৃত্তি প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর সার্বজনীন কালী মন্দিরে বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা উপলক্ষে কালিপদ দাস শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মন্দির কমিটির আয়োজনে এবং মুরারী দাস ও মোহন দাসের সৌজন্যে শনিবার বেলা ১১টায় অত্র মন্দির চত্ত্বরে ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মোট ২৫হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, উপজেলা সদর সার্বজনীন কালী মন্দিরের সভাপতি ঠাকুর দাশ রায়, সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, উপজেলা সদর সার্বজনীন কালী মন্দিরের সহ-সভাপতি সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, প্রভাষক শ্যামল কুমার সাহা, যুগ্ম সম্পাদক গোবিন্দ কুন্ডু, পূষ্প রানী দাস, প্রভাষক উত্তম কুমার দে, অলোক দাশ, বিকাশ বিশ্বাস, দেব দুলাল কুন্ডু,তুষার কান্তি ঘোষ, প্রশান্ত মন্ডল প্রমূখ। ##
ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও নিজ নিজ বাড়ীতে উৎসব মূখর পরিবেশে ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা, জ্ঞান ও সংগীত অর্জনের জন্য সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীকে পূজা করেন। বিশেষ করে শিক্ষার্থীরা বানী অর্চনার জন্য সকাল থেকে পূজা মন্দিরে এসে উপস্থিত হয়। উল্লেখ্য, সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি দেওয়া হয়। অপরদিকে, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির, উপজেলা সদর সার্বজনিন কালী মন্দিরে ব্যপক উৎসাহ উদ্দিপনা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ##
বাগেরহাটে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা
স্টাফ রিপোটার,বাগেরহাট
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের আয়োজনে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন বিষয়ক ভার্চুয়াল কর্মশালা বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ যুক্তহয়ে স¦াগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের সকল কর্মকান্ড বিস্তারিতভাবে তিনি তুলে ধরেন। তিনি স্মৃতী বিজড়িত ও বিশ্ব ঐতিহ্যের অন্যতম বাগেরহাট জেলাকে একটি মডেল জেলা হিসাবে দেখার পরিকল্পনার কথা জানান এবং ৬ষ্ঠ থেকে স্নাতক বা সমমান শ্রেণী পর্যন্ত সমাজের অবহেলিত অসহায় দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট কাজ করে যাবেন এ আশা ব্যক্ত করেন।
ভার্চুয়াল অনলাইন কর্মশালায় সংযুক্ত হন পরিচালক (যুগ্ম সচিব) কাজী দেলোয়ার হোসেন, উপ পরিচালক (উপ সচিব) জনাব জান্নাতুল ফেরদৌস ও সহকারী পরিচালক, উপবৃত্তি (সহযোগী অধ্যাপক) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব হাফিজ আল আসাদ, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সদর, বাগেরহাট জনাব মোছাব্বেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ ও অন্যান্য কর্মকর্তা ও সুধীবৃন্দ।
স্বামীর প্রতারণায় সন্তানকে নিয়ে দ্বারে দ্বারে অসহায় মা
স্টাফ রিপোটার,বাগেরহাট
স্বামীর প্রতারনায় একমাত্র সন্তানকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় মা শারমীন আক্তার (২৮)। বাগেরহাট সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের দরিদ্র আকুব আলী শেখের মেয়ে শারমিন আক্তার। স্বামীর গুলের (তামাক দিয়ে তৈরি) ব্যবসা করায় সংসারে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য বিভিন্ন বেসরকারী সংস্থা (এনজিও) থেকে ঋণ তুলে স্বামীকে সহায়তা করেছিলেন শারমীন। আর এই সব এনজিও থেকে ঋণ নিতে প্রয়োজন হয়েছিল ব্যাংকের চেক। স্বামীর বাড়ি জয়পুরহাট জেলায় হওয়ায় রুপালী বাংকের জয়পুরহাটের আক্কেলপুর শাখায় একটি হিসাব খোলেন শারমিন। সেই চেকের পাতা দিয়ে ঋণ নিয়ে স্বামীকে টাকা দিয়ে ছিলেন তিনি। কিন্তু এই ব্যাংক চেকই যে তার জীবনের এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে এটি কল্পনাও করেনি সহজ সরল গৃহবধু শারমিন আক্তার।
পারিবারিক কলহের পর সেই অবহৃত চেকের একটি পাতায় তার স্বাক্ষর জালিয়াতি করে স্বামীর এক কর্মচারী ফিরোজকে দিয়ে জয়পুরহাট আদালতে ১০ লাখ টাকা চেক ডিজঅনার মামলা করে। স্বামীর এমন প্রতারণা থেকে বাঁচতে শারমিন বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও শারমিন আক্তার জানান, ২০১২ সালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিন কানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজমুল আহম্মেদের সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। এই সংসারে তাদের নুসরাত নামের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর একধিক নারীর সাথে পরকিয়া সম্পর্কের কারনে অনেক আগে থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। একাধিক নারীর সাথে জনতা ও পুলিশের হাতে কয়েকবার ধরা পড়ার পর স্থানীয় ভাবে শালিশ বৈঠকও হয়েছে কয়েক বার। শারিরীক ও মানুষিক নির্যাতনের ঘটনায় তিনি মামলা দায়েরও করেছিলেন আদালতে। কিন্তু পিতার অসচ্ছলতা ও ফুটফুটে সন্তানের কথা চিন্তা করে শালিশ বৈঠকে মিমাংসা হয় বিষয়টি।
শারমিন আক্তার অভিযোগ করেন, তার স্বামী গুলের ব্যবসা করে। এখানে টাকার প্রয়োজন হলে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়ার জন্য তাকে দিয়ে রুপালী বাংকের জয়পুরহাটের আক্কেলপুর শাখায় একটি অ্যাকাউন্ট করায়। ২০২১ সালে জানুয়ারী মাসে সে তার শিশু কন্যাকে নিয়ে পিতার বাড়ি বাগেরহাটে বেড়াতে আসেন। এবছরের জুলাই মাসে তার স্বামী এক কর্মচারীকে নিয়ে তাদের বাড়িতে এসে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়ার কথা বলে তার কাছ থেকে ৭টি পাতাসহ চেক বইটি নিয়ে যায়।
পরবর্তিতে তাকে বাড়িতে নেয়ার কথা বললে, তার স্বামী বলে,‘ তাকে নিয়ে আর সংসার করবে না। সেচ্ছায় তাকে তালাক দিতে হবে। না হলে ওই চেকের পাতা দিয়ে তার ও তার পিতার পরিবারের নামে ২০ লাখ টাকার প্রতারণা মামলা দিবে বলে হুমকি দেয়। পরবর্তিতে তার স্বামী তার কারখানার ফিরোজ নামের এক কর্মচারীকে দিয়ে চেকের পাতায় তার স্বাক্ষর জালিয়াতি করে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দিয়েছে। এই মামলা মাথায় নিয়ে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান। শারমিন জানান, তার একমাত্র সন্তানের জন্ম নিবন্ধনসহ সকল কাগজপত্র তার স্বামী আটকে রেখেছে। ফলে তাকে কোন বিদ্যালয়েও ভর্তি করাতে পারছেন না।
শারমিনের পিতা বৃদ্ধ আকুব আলী শেখ জানান, যাদের খেয়ে না খেয়ে দিন কাটে তাদের নামে ১০ লাখ টাকার মামলা। এই বৃদ্ধ বয়সে মেয়েকে নিয়ে তিনি বিপাকে পড়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এবিষয়ে বাগেরহাট জজ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাড. শেখ আনিছুর রহমান বলেন, পারিবারিক কলহ যেকোন সময় যে কারো সংসারে লাগতেই পারে। তাই বলে স্ত্রীর চেক দিয়ে এধরনের মামলা করা অনেক বড় ধরনের প্রতারণা। এই মামলার ফাঁদে পড়ে অসহায় এই পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
এবিষয়ে শারমিনের স্বামী নাজমুল আহম্মেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্দ পাওয়া গেছে।
বাগেরহাটে বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ এর উদ্ভোধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলায় এই প্রথম পচনশীল পন্য সংরক্ষনের জন্য হিমাগার (কোল্ডস্টোরেজ) উদ্ভোধন করা হয়েছে। শনিবার(৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ নামের এই হিমাগার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, মোংলা বন্দর ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং (সিএ্যান্ড এফ) এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ খান, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া আক্তার, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সরদার শামীম আহসানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিঃ এর স্বত্তাধিকারী লিয়াকত হোসেন লিটন বলেন, এই অঞ্চলের কৃষকদের পন্য সঠিক দামে বিক্রি ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেই এই হিমাগার নির্মান করেছি। হিমাগার পরিচালনার জন্য ইতোমধ্যে দক্ষ জনবল নিয়োগ সম্পন্ন করেছি। আশাকরি অন্য এলাকার থেকে বাগেরহাটের মানুষ এই হিমাগারে পন্য সংরক্ষন করতে পারবেন বলে জানান তিনি।
বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় সাড়ে ৫ একর জমির উপর নির্মিত ৩২ হাজার বর্গফুটের এই প্রতিষ্ঠানটি জেলার একমাত্র হিমাগার। এই বর্তমানে হিমাগারে বর্তমানে ৩ হাজার ২০০ টন পন্য রাখা যাবে। ভবিষ্যতে এই ধারণ ক্ষমতা ১০ হাজার টন পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তার। এই হিমাগার চালু হলে এই অঞ্চলের উৎপাদিত সবজি, সাদা মাছ, ইলিশ মাছ ও বিভিন্ন ফল সংরক্ষন ও বাজারজাতে ইতিবাচক পরিবর্তন আসবে। সেই সাথে এলাকার কৃষি ক্ষেত্রেও ব্যাপক ভূমিকার রাখবে।
বাগেরহাটের চুলকাটি বাজার পোষ্ট অফিসটির নিজস্ব জায়গা না থাকায় খুড়িয়ে চলছে কার্যাক্রম
পি কে অলোক,ফকিরহাট।|
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একমাত্র ব্রাঞ্চ পোষ্ট অফিসটির সকল কার্যাক্রম চলছে ছোট্ট একটি ভাড়ার কুড়ে ঘরে। নিজস্ব কোন জায়গা না থাকায় দুই কক্ষবিশিষ্ট ভবনটিও নির্মাণ করা সম্ভাব হচ্ছে না। এ অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে চলছে পোষ্ট অফিসটির সকল কার্যাক্রম। আর এই ভবন না থাকার ফলে স্থানীয় বেকার যুবক-যুবতিরা কম্পিউটার প্রশিক্ষন থেকেও বঞ্চিত হচ্ছেন। শুধু তাই নয়, পোষ্ট অফিস কোথায় আছে তা খুজে পাওয়ায় দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। অতিদ্রুত পোষ্ট অফিসের (কোড নং ৯৩৭০) নামে ০.৩শতক জমি দান করে মুল ভবনটি নির্মাণ করার জন্য দানশীল ব্যাক্তি, উর্দ্ধতন কর্মকর্তা ও বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
জানা গেছে, ঐতিহ্যবাহী চুলকাটি বাজারের জনৈক সুলতান মার্কেটের ভিতর ছোট্ট একটি কুড়ে ঘরে ব্রাঞ্চ পোষ্ট অফিসটি অবস্থিত। ব্রিটিশ আমনে তৎকালীন কৃষ্ণভুষন দেবনাথ নামের একজন ব্যক্তি প্রথম পোষ্ট মাষ্টার হিসাবে কর্মরত ছিলেন। সে সময় তিনিও ভাড়ার ঘরে ব্রাঞ্চ পোষ্ট অফিসের কার্যাক্রম পরিচালনা করতেন। এর পর দেশ স্বাধীন হওয়ার পর দেশে একাধিক সরকার ক্ষমতায় এসে ব্যাপক উন্নতি সাধন করলেও পোষ্ট অফিসটির কোন উন্নয়ন হয়নী। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর সারাদেশে একযোগে ডিজিটাল পোষ্ট অফিস নির্মাণ করলেও শুধুমাত্র ০.৩শতক জমির অভাবে পোষ্ট অফিসটির দুই কক্ষ্যবিশিষ্ট ভবন নির্মাণ করা সম্ভাব হয়ে উঠেছে না। আর ভবন গড়ে না উঠার কারনে পোষ্ট-ই সেন্টারের কার্যাক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ব্রাঞ্চ পোষ্ট অফিসটির মুল সকল কার্যক্রম চলছে জনৈক সুলতান মার্কেটের ভিতর ছোট্ট একটি ঘরে। যে ঘরের চওড়া ৩ফুট ও লম্বা ৪ফুট। যার ভাড়া প্রদান করছে পোষ্ট মাষ্টার নিজেই। তিনি নিজের বেতনের টাকা দিয়ে এর ভাড়া পরিশোধ করে থাকেন। এখানে ১জন বিভাগীয় পোষ্ট মাষ্টার, ১জন রানার ও ১জন এসএম কর্মরত রয়েছেন। অপর কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রটি চলছে সরকারী ক্যানেলের (খাল) পাড়ে নির্মিত একটি ভাড়ার ঘরে। সেখানে চলাচলের এমন অবস্থা যে শিক্ষার্থীরা চলাচল করতে পারেনা। এই অফিসের জন্য বরাদ্ধকৃত আসবাবপত্র গুলিও রাখার কোন জায়গাও নাই। মোট কথায় বহুবিধ সমস্যার কারনে একমাত্র ব্রাঞ্চ পোষ্ট অফিসটির দৈন্যদশা চরমে পৌঁেছছে।
এ ব্যাপারে চুলকাটি ব্রাঞ্চ পোষ্ট অফিসের দায়িত্বরত পোষ্ট মাষ্টার শেখ বায়েজিদ হোসেন এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে একযোগে ডিজিটাল পোষ্ট অফিস নির্মাণ করছেন। কিন্তু আমাদের নিদিষ্ট কোন জায়গা না থাকার কারনে পোষ্ট অফিসের কার্যাক্রম চালাতে হচ্ছে ভাড়ার ঘরে। কেই যদি পোষ্ট অফিসের নামে ০.৩শতক জমি দান করে দলিল করে দেন তাহলে দুইকক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা সম্ভব হতো। আর সেটি নির্মাণ করতে পারলে পোষ্ট অফিসের নামে বরাদ্ধকৃত আসবাবপত্র ও কম্পিটার গুলি রেখে সেখানে বেকার যুবক-যুবতি বা শিক্ষার্থীদের প্রশিক্ষন সহ নানা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো। এ ব্যাপারে তিনি দানশীল ব্যাক্তি বা উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে এই পোষ্ট অফিসটির মূল অবস্থান হলেও এর সেবা পেয়ে থাকেন খানপুর রাখালগাছি ফকিরহাটের শুভদিয়া বেতাগা ও পিলজংগ ইউনিয়নের হাজার হাজার জনগন। সে অনুযায়ী এটির গুরুত্ব অপরিসীম।
দাকোপের ৯৮ বছর বয়সের নেতর বুড়ির দাবি শুধু একটি ব্রিজ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া কঁচা গ্রামের চারের উপর দারিয়ে ৯৮ বছর বয়সের নেতর বুড়ির দাবি শুধু একটি ব্রিজ চাই কেননা পুলের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হচ্ছে শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। তিনি বলেন জনগুরুত্বপূর্ণ এ স্থানে একটি পুল নির্মানে কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। আমি ৯৮ বছর ধরে দেখছি জানিনা মরার আগে দেখে যেতে পারবো কি না ব্রিজ।আমার মতো অনেককে এই চার পার হতে হয় প্রতিদিন অনেক কষ্ট করে। উপজেলার বাজুয়া ইউনিয়নের কঁচা খালের ওপরে এ বাঁশের সাঁকোটির অবস্থান। দীর্ঘ ১০০-১২০ বছর যাবৎ স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো দিয়ে পারপার হতে হচ্ছে। সাঁকোটির পূর্ব পার্শ্বে রয়েছে কঁচা সাইক্লোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁকোটি পার হয়ে যেতে হয় কমনিকেশন সেন্টার সহ পানি নেওয়ার জন্য পানি’র ফিল্টার, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। কঁচা সাইক্লোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ মন্ডল জানান, এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন কমপক্ষে ১ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। যেকোন মূহুর্তে ঘটে যেতে পার বড় ধরনের দূর্ঘটনা। আর দূর্ঘটনার আশঙ্কায় এ সাঁকো দিয়ে পারাপার হতে চায়না অনেক শিক্ষার্থী। চারের পাশে বাড়ি নচিমন চালক রিপন জানান, প্রতি দিনই চার পার হতে গিয়ে ছেলে – মেয়েরা পা পিচলে পড়ে যায় একটু আগেও আমার ভাই অজয় ক্লিনিকে ওষুধ আনতে যাওয়ার সময় পানিতে পড়ে গেছে। আমরা পানিতে নেমে ওকে তুলেছি। এই ভাবেই প্রতিদিন কেউ না কেউ চার পার হতে গিয়ে পানিতে পড়ছে। বাজুয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মাখন ঘোরামী ও মহিলা ওয়ার্ড মেম্বার জানান, জোড়া তালির মাধ্যমে সাঁকোটি চলাচলের জন্য সচল রাখা হয়েছে। এ বিষয়ে বাজুয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, কঁচা নদীর ওপর সেতু নির্মাণ খুবই প্রয়োজন। এর আগের চেয়ারম্যানরাও অনেক চেষ্টা করেছে কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে আমি ব্রীজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। উপজেলা সহকারী প্রকৌশলী জানান, সরকারী বরাদ্ধ পেলে পুলটি নির্মানে পদক্ষেপ নেয়া হবে।
বিদেশী প্রভুর দয়ায় ক্ষমতায় আসতে চায় বিএনপি জামায়াত: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার শীতবস্ত্র বিতরণ কালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিদেশী প্রভুর দয়ায় ক্ষমতায় আসতে চায় বিএনপি জামায়াত। জনগনের দ্বারা প্রত্যাক্ষান হয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি আরো বলেন, করোনা মহামারীর এই সময়ে বিএনপি জামায়াত ও তাদের অনুসারীদের অসহায় মানুষের পাশে দেখা যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানুষের পাশে ছিল। আমরা জনগনের ক্ষমতায় বিশ্বাসী। আর বিএনপি জামায়াত ও তাদের অনুসারীরা জনগনের ক্ষমতায় বিশ্বাসী নয়।
শনিবার সকালে শহীদ হাদিস পার্কে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর যুবলীগ নেতা কামরুল আহসান, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, তাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, মাসুম উর রশিদ, হারুন উর রশিদ, লাবু আহমেদ, জিহাদুর রহমাম জিহাদ প্রমুখ। এ সময় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রামপালের দাউদখালী নদীর ভাঙ্গনে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র দুটি বাজার ও আবাসন প্রকল্প ঝুঁকিতে
মেহেদী হাসান, রামপাল ||
রামপালে দাউদখালী নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আবাসন প্রকল্পের বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে আরও ক্ষতির মুখে পড়বে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেল খনন করে সচল করা হয়। ওই ক্যানেলের অন্যতম শাখা নদী দাউদখালী ও খনন করা হয়। দাউদখালী নদী খননের পরে এর পানি প্রবাহ বৃদ্ধি পায়। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, নদীটি ডিপিপি’র নকশা অনুযায়ী এবং অপরিকল্পিতভাবে খননের ফলে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। সরোজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ফয়লাহাটের পূর্ব পাশে পারগোবিন্দপুরে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটির একটি পাকা ঘরে নদীতে নিমজ্জিত হতে চলছে। বাজারটি ও রয়েছে ঝুঁকিতে। ওই বাজারের পূর্ব পাশের চিংড়ি পোনার আড়তের কয়েকটি ঘর সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙ্গনে মৎস্য চাদিটি ও বিলিয়ন হওয়ার আশংকা প্রকাশ করেছেন চিংড়ি পোনা আড়তের সভাপতি কাজী রাশেদুল ইসলাম ডালিম। হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘরও। এ ছাড়াও ঝনঝনিয়া বাজারের দোকানঘর ও চাদিসহ বড় একটি অংশ নদীতে বিলিয়ন হয়ে গেছে। পাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও বেশ জায়গা ইতিমধ্যে নদীতে চলে গেছে। কমপ্লেক্সের সীমানা প্রাচীরটি নদীতে চলে গেছে অনেক আগেই। দক্ষিণ পাশের সরকারি রাস্তার একটি অংশ নদীতে বিলিন হওয়ায় চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, এখনই ব্যবস্থা গ্রহন না করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটিও ঝুঁকিতে পড়বে বলে। এ জন্য তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ জানান, ডিপিপির নকশা অনুযায়ী নদী খনন না করায় এবং নদীর মধ্যে আবাসন প্রকল্পসহ অন্যান্য স্থাপনা নির্মান করায় নদীকে শেষ করে ফেলা হয়েছে। মহামান্য হাইকোর্ট নদীকে জীবন্ত স্বত্বা হিসাবে ঘোষণা করে রায় প্রদান করার পরও সমস্যা সমাধানের কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় ও বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডে লিখিতভাবে জানিয়েছি। আশা করি খুব শিগ্রই সকল সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন
কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শনিবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্যাপন পরিষদের সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় পূজা মন্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। পূজার আনুষ্ঠানিকতার সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সজল কুমার অধিকারী, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ড. দীপায়ন মন্ডল, সহ-সভাপতি সৌমিক সরকার, সাধারণ সম্পাদক হৃদয় পাল, কোষাধ্যক্ষ রাজন রাহা, সহ কোষাধ্যক্ষ অনুপ কর্মকারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ০৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিমা আনয়ন করা হয় এবং ০৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিমা বিসর্জন করা হবে।
খুবিতে বাণী অর্চনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাণী অর্চনা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রেখে বিশ্বজনীন জ্ঞানের চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আসলে জ্ঞানের বিষয়টা আমাদের মনন তথা হৃদয়ে ধারণ করতে হবে।
উপাচার্য বলেন, জ্ঞানচর্চা মানুষের চিন্তা ও চেতনার বিকাশ ঘটায়। সনাতন ধর্মে বাণী অর্চনার মুখ্য উদ্দেশ্য বিদ্যালাভ, আর বিদ্যালাভ মানেই জ্ঞানলাভ।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় স্থাপনাসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান এবং এর জন্য রাজস্ব খাতে বরাদ্দ প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি সুষ্ঠুভাবে এ আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু। বাণী অর্চনা উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আরও ছিলো সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রতিমা স্থাপন, সকাল ৯ টায় পূজা আরম্ভ, সকাল ১১ টায় অঞ্জলি প্রদান ও সকাল ১১.৩০ টায় প্রসাদ বিতরণ।
কলারোয়া পৌর পানি শাখার দক্ষতা উন্নয়নমূলক সভা
কলারোয়া সাতক্ষীরা:
কলারোয়া পৌর পানি শাখার দক্ষতা উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। ঢাকা আহছানিয়া মিশন ও কলারোয়া পৌরসভার পানি শাখা আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস্থাপক আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, শেখ রাশেদুল হাসান কামরুল, পৌরসভার প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী, পৌর সচিব তুষার কান্তি দাস, ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলী শাহীন, ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার মাসুদ হোসেন, সোহেল রানা বাবুসহ পৌরসভার পানি শাখা ও পানি প্রযুক্তির কেয়ারটেকারবৃন্দ। সভয় এআরপিগণের সচেতনতা, শ্রেণীবিন্যাসসহ সকল ওয়াস ব্লকগুলোর তদারকির তাগিদ দিয়ে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের প্রতিষ্ঠিত ওয়াস ব্লক, নিয়মিত পরিস্কার করার জন্য বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হয়।
বঙ্গোপসাগরে ২১ ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ
বাগেরহাট, মোংলা ও শরণখোলা প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুই শতাধিক জেলেসহ ২১টি মাছধরা ট্রলার ডুবে যওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১১ জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে দুবলারচরের পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে। এদিকে প্রবল বর্ষণে দুবলার পাঁচটি চরের প্রায় আড়াই কোটি টাকার শুঁটকি নষ্ট হয়ে গেছে বলে বন বিভাগ জানিয়েছে। ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি জাহাজ, বন বিভাগের একাধিক জলযান এবং অর্ধশতাধিক ফিশিং বোটসহ নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
দুবলার আলোরকোল জেলে পল্লির রামপাল বেল্টের সাধারণ সম্পাদক আবু তাহের শেখ জানান, রাতে আকস্মিকভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় আলোরকোলের পশ্চিম সাগরে মাছ ধরারত শতাধিক ট্রলারের মধ্যে ১৮টি ট্রলার আকস্মিকভাবে সাগরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১৫৪ জেলে অপর ট্রলারে উঠে আসতে পারলেও তিন জেলে এখনো নিখোঁজ হয়। শনিবার সকালে কোস্টগার্ড, বনবিভাগ ও জেলেরা মিলে ওই তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন- বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা গ্রামের মো. শাহিন, বকুলতলা গ্রামের মফিজুল ও ইসলামাবাদ গ্রামের মো. মোদাচ্ছির।
বাগেরহাট মৎস্য আড়তদার সমিতির সহ-সভাপতি আ. মান্নান ব্যাপারী জানান, সাগরে আরো তিনটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এর মধ্যে বঙ্গোপসাগরের শেলারচরের আইলে মঠবাড়িয়া উপজেলার তুষখালির হারুন মুন্সীর এফবি জামিলা, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আনিচ মিয়ার এফবি মায়ের দোয়া ও একই এলাকার মো. ইলিয়াস মিয়ার মাবাবার দোয়ার ৫০ জন জেলেসহ ফিসিং ট্রলার ডুবে যায়। এ সময় আলমগীর সর্দারসহ আট জেলে নিখোঁজ রয়েছেন। সকালে ট্রলার ওই তিনটি অন্যান্য জেলেরা উদ্ধার করে অপর একটি ট্রলারে করে টেনে বনবিভাগের দুবলা অফিস সংলগ্ন ভেদাখালি খালে নিয়ে এসেছে বলে বন বিভাগ জানিয়েছে।
অপরদিকে জেলেপল্লি মাঝেরকিল্লার বহাদ্দার জাহিদ হোসেন জানান, ঝড়ে তাদের মাছ শুকানোর মাচা ও জেলেদের অস্থায়ী ঘর ভেঙে গেছে। প্রবল বর্ষণে চরগুলির শুঁটকি পল্লির কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বন বিভাগের দুবলা জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহল্লাদ চন্দ্র রায় জানান, বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুবলারচরের আলোরকোলের সাগরে দুই শতাধিক জেলেসহ ২১টি ট্রলার ডুবির ঘটনায় তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে কোস্টগার্ডেরে সহায়তা নিয়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া অবিরাম বর্ষণে দুবলার আওতাধীন আলোরকোল, মেহেরআলী, মাঝেরকিল্লা, নাড়িকেলবাড়িয়া ও শেলার চরের জেলে পল্লির প্রায় আড়াই কোটি টাকার শুঁটকি নষ্ট হয়েছে বলে তিনি জানান।
বিষপানে আত্মহত্যার চেষ্টা, সেই মা-ছেলের মৃত্যু
যশোর অফিস।।
যশোরে দেবরের অপবাদ সইতে না পেরে সালেহা বেগম (৩২) নামের এক গৃহবধূ তার পাঁচ বছরের শিশুপুত্র হাসানুর রহমান বান্নার মুখে বিষ ঢেলে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলের মৃত্যু হয়েছে।
নারী ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন মাকে এবং শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মাসুম বিল্লাহ ছেলেটিকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বিষপানের পর মা-ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় ফের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাদের।
নিহত সালেহা বেগম সদর উপজেলার সাতমাইল তীরেরহাট গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে প্রতিবেশী হাফিজুর রহমানের ছেলে রনি ওই গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় চেঁচামেচি করলে রনি ঘর থেকে পালিয়ে যায়। পরদিন বিষয়টি নিয়ে সালিশ হয়।
সেখানে রনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে জরিমানা করা হয়। পরে দেবর মনিরুজ্জামান মনি তার ভাবি সম্পর্কে খারাপ কথা বলেন। এতে অভিমানে তিনি বৃহস্পতিবার পাঁচ বছরের শিশুপুত্র হাসানুর রহমান বান্নাকে ঘাস মারার বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।
বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারলে দ্রুত উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল শিশু ও গৃহবধূর শারীরিক অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।
৪ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি চালু
বেনাপোল প্রতিনিধি ।।
চারদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে শনিবার সকাল ৮টা থেকে ফের চালু হয়েছে আমদানি-রপ্তানি।
পরিবহণ শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং গত বৃহস্পতিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারি নির্দেশের বিষয়টি বিবেচনা করে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
বিএসএফের হয়রানি, বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে না দেওয়া, ৬ মাস গাড়ির কাগজ বৈধ করাসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠনের একত্রিত অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়। তারই জেরে গত ৩১ জানুয়ারি থেকে টানা ৪ দিন পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আমদানি-রপ্তানি ব্যাহত হয়।
বারবার এই বিষয়ে আলোচনা করেও কোনো সুরাহা মেলেনি বলেও অভিযোগ রপ্তানি কাজে জড়িতদের।
পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, গত বুধবার শুল্ক দফতরের সঙ্গে কলকাতাতে দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান। এরপরই বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে একটি নোটিশ জারি করে।
পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি জানান, সম্প্রতি এ সীমান্তে বহিঃবাণিজ্যের ট্রাক থেকে সোনা, ডলার, গাঁজা, জাল লাইসেন্স উদ্ধার করেছে বিএসএফ। এরপর থেকে কেন্দ্র সরকার দেশের স্বার্থে সীমান্তে কিছু নিয়ম জারি করার নির্দেশ দিয়েছে। ট্রাকচালকসহ অন্যদের কমন আইকার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
এ জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সব সংগঠনকে একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়েছে যেসব গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং কেন্দ্র সরকারের নির্দেশ মতো ট্রাক চালকসহ অন্যদের কমন আইকার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে।
তিনি আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতামত বিনিময় করে সীমান্ত বাণিজ্যে দ্রুত গতি আনার অনুরোধ করেন। সেই মতো বেশিরভাগ সংগঠনই আগামী শনিবার থেকে সম্পূর্ণভাবে আমদানি-রফতানি শুরু করার কথা বলে আশস্থ করেন বন্দর কর্তৃপক্ষকে।
বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পাল জানান, বৃহস্পতিবার ক্লিয়ারিং এজেন্টরা পেট্রাপোলের বাকি সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠকে করে জানানো হয় পেট্রাপোল স্থলবন্দরের চিঠির আলোকে সীমান্ত বাণিজ্যের স্বার্থে আজ শনিবার থেকে আমদানি-রফতানি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সাতকানিয়ায় ১৬ ইউপিতে ভোট কাল
খুলনাঞ্চল রিপোর্ট
নানা ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। সোমবার এওচিয়া বাদে ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
মাদার্শা, সাতকানিয়া, পুরানগড় ও কেঁওচিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চরতী, খাগরিয়া, ছদাহা, নলুয়া, কাঞ্চনা, আমিলাইশ, ঢেমশা, পশ্চিম ঢেমশা, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া ও সোনাকানিয়ায় চেয়ারম্যান পদে লড়ছেন বিদ্রোহী প্রার্থীরা।
নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, সাতকানিয়ায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩৬৩ জন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া ডিবি, এসবি, এপিবিএন ও বিজিবি সদস্যরা কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন।
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাসের পরও আশ্বস্ত হতে পারছেন না প্রার্থীরা। প্রচারণার প্রথম দিন থেকে এখন পর্যন্ত সংঘর্ষ, গোলাগুলি ও হামলার ঘটনা লেগেই আছে। এসব ঘটনায় অন্তত অর্ধশতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রাণও হারিয়েছেন একজন। আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর বিবাদ উত্তপ্ত করে তুলেছে পুরো সাতকানিয়াকে।
বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের দাবি- উপজেলার প্রতিটি ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীরা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে নৌকার প্রার্থীদের দাবি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধীরা একজোট হয়ে তাদের টার্গেট করে হামলার ঘটনা ঘটাচ্ছে। নির্বাচন সংক্রান্ত এ পর্যন্ত থানায় ১১টি মামলা ও অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল।
ওসি আবদুল জলিল বলেন, নির্বাচনি সহিংসতা এড়াতে আমাদের ফোর্স বাড়ানো হয়েছে। সার্বক্ষণিক আমাদের পুলিশের টিম বিভিন্ন ইউনিয়নে কাজ করছে। এ পর্যন্ত নির্বাচনি সহিংসতার ঘটনায় থানায় ৫টি মামলা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে ৬টি। সবগুলোই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকজন গ্রেফতার করে আদালতেও পাঠিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা ইতোমধ্যে প্রার্থীদের নিয়ে দফায় দফায় সভা করেছি। সেখানে তাদের কঠোরভাবে সাবধান করেছি। এছাড়া সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের দিন বৈধ আগ্নেয়াস্ত্র নিয়েও কেউ চলাফেরা করতে পারবেন না। প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করায় প্রার্থীদের প্রায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ
যশোর অফিস।।
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে, করোনার বিধিনিষেধ না মেনে সভা করায় তাদের হটিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করে বলেন, ‘সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ চলছিল। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৫টার দিকে কোনো কারণ ছাড়াই পুলিশ সেখানে হামলা চালায়। পুলিশি লাঠিচার্জে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।’ এ ঘটনায় তিনি দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আহতদের মধ্যে ২০ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জসিম উদ্দিন জানান, আহত অবস্থায় আসা রোগীদের মধ্যে ১২ জন ভর্তি রয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘নেতাকর্মীদের মারপিট ছাড়াও পুলিশ বেশ কয়েকটি মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর করে।’
তবে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসনিম আলম বলেন, করোনা পরিস্থিতির কারণে জমায়েতের উপর বিধি-নিষেধ রয়েছে। সেই বিধিনিষেধ না মেনে সভা করায় তাদের হটিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রকার লাঠিচার্জ করা হয়নি।
এদিকে লাঠিচার্জের আগে যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারন সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার টিকে থাকতে গুম-খুনের পথ বেছে নিয়েছে। যে কারণে সরকার দলীয় ক্যাডারা একের পর এক দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন মতের মানুষকে হত্যা করছে।
ভবদহ আন্দোলনের নেতার মৃত্যু, জলাবদ্ধতার কারণে অন্যত্র দাফন
যশোর প্রতিনিধি
যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সরদার (৭৮) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। কিন্তু জলাবদ্ধতার কারণে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। প্রায় দুই কিলোমিটার দূরে সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নদী দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় ভবদহ অঞ্চল জলাবদ্ধ হয়ে আছে। মোহাম্মদ আলী সরদারের বাড়ি ভবদহ অঞ্চলে। তার পারিবারিক কবরস্থানেও হাঁটুপানি। শনিবার দুপুরে সরখোলা গ্রামের মসজিদে তার জানাজা হয়। এরপর প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার বুইকরা গ্রামের সরকারি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মোহাম্মদ আলী সরদার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য পাল বলেন, কৃষক নেতা কমরেড মোহাম্মদ আলী সরদার ২০০৫-০৬ সালে ভবদহ আন্দোলনকে সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। আজীবন সংগ্রামী মানুষটির পারিবারিক গোরস্থানটি আজও পানিতে ডুবে আছে। ফলে সেখানে তাকে সমাহিত করা সম্ভব হয়নি। দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নওয়াপাড়া পৌরসভা কেন্দ্রীয় গোরস্থানে সমাহিত করা হয়েছে।
এদিকে, মোহাম্মদ আলী সরদারের মৃত্যুতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি বিকালে সরখোলা ক্লাবের সামনে তার মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
গদখালির বাগানে ৫ কোটি টাকার ফুল, স্কুল-কলেজ খুললে বিক্রি বেশি
যশোর অফিস
করোনাকালে স্কুল-কলেজ খোলা থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন ফুলের রাজধানী গদখালির ফুল চাষিরা। এক সপ্তাহ আগে ফুলের যে দাম পেয়েছেন তারা, চলতি সপ্তাহে তার চেয়ে বেশি দাম পাচ্ছেন। এ কারণে আশায় বুক বেঁধেছেন তারা।
বসন্ত ও ভালোবাসা দিবসে প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নেই। বসন্ত ও ভালোবাসা দিবসের এক সপ্তাহ পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে গোটা জাতি নিবেদন করবে পুষ্পার্ঘ। এসব ফুলের চাহিদা পূরণে মাঝে কয়েকদিন বৃষ্টির কারণে গোলাপ উৎপাদনে কিছুটা ছন্দপতন হয়েছে। কিছু ফুলের ক্ষতিও হয়েছে। কিন্তু চাহিদা বেশি থাকায় গোলাপের দামও বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, গদখালির বাগানে বর্তমানে ৫ থেকে ৬ কোটি টাকার ফুল রয়েছে। স্কুল-কলেজ খোলা থাকলে ফুল বিক্রি বেশি হয়। স্কুল-কলেজ খুললে, সবগুলো দিবসে অনুষ্ঠানের আয়োজন করা গেলে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা।
গদখালি বাজারে গোলাপ ৬-৭ টাকা, জারবেরা ৬-৭ টাকা, রজনীগন্ধা ৫ টাকা, গ্লাডিওলাস ৬-৮ টাকা, জিপসি (প্রতি আঁটি) ২৫ টাকা, চন্দ্রমল্লিকা ২ টাকা এবং প্রতি হাজার গাঁদা ফুল মিলছে ৪৫০-৫০০ টাকায়।
হাড়িয়া গ্রামের আক্কাস আলী বলেন, হাটে ২০০ পিস গ্লাডিওলাস এনেছিলাম। সিঁদুর, হলুদ আর খয়েরি-হলুদ রঙের। রঙভেদে ৬ থেকে ৮ টাকা দরে বিক্রি করেছি। গত সপ্তাহে কিছু এনেছিলাম। তখন কম দাম পেয়েছিলাম। এই সপ্তাহে দাম বেশি ফুলের।
নিমতলা এলাকার বিল্লাল হোসেন জানান, গত বছর করোনার কারণে ১৪ টাকার ফুল ৪ টাকায় বিক্রি করতে হয়েছে। অনেক ফুল কেটে গরু-ছাগল দিয়ে খাওয়াতে হয়েছে। গত সপ্তাহেও একই রকম অবস্থা ছিল। এই সপ্তাহে হাটে একটু দাম পাওয়া যাচ্ছে। সরকার যদি স্কুল-কলেজ খুলে দেয়, তাহলে ফুলের দাম পাওয়া যাবে। কেননা আমাদের এই ফুলের ক্রেতা সাধারণত স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি।
গদখালির বাগানে ৫ কোটি টাকার ফুল, স্কুল-কলেজ খুললে বিক্রি বেশি
মধুখালি এলাকার আরমান হোসেন হাটে নিয়ে এসেছেন গাঁদা ফুল। তিনি বলেন, ১০ দিন আগে ৬ হাজার ফুল এনেছিলাম; কিন্তু সব বিক্রি করে টাকা পেয়েছিলাম ৪০০। আজও হাটে এনেছি ১০ হাজারের মতো ফুল। আজকে হাজার প্রতি দাম পাচ্ছি সাড়ে ৪০০ টাকা। আগের তুলনায় বেশিই বলা যায়। এমন থাকলে ভালোবাসা দিবসে দাম আরেকটু বেশি পাওয়ার আশা করছি।
হাড়িয়া গ্রামের ফুল চাষি আব্দুল বারিক বলেন, গত বছর লকডাউন থাকায় আমার ক্ষতির পরিমাণ ছিল শতকরা ৮০ ভাগ। এবার গ্লাডিওলাস আর গোলাপ একটু বেশি দামে বিক্রি করতে পেরেছি। মাঘের শুরুতে বৃষ্টি হওয়ায় কিছু ফুলের ক্ষতি হয়েছে; কিন্তু এখনও যা আছে, দাম পেলে ক্ষতি খানিকটা পুষিয়ে নিতে পারবো।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারাসহ ৬টি ইউনিয়নের প্রায় ৬২৫ হেক্টর জমিতে ফুলের আবাদ করেন প্রায় সাড়ে ৬ হাজার কৃষক। এরমধ্যে ২৭২ হেক্টর জমিতে গ্লাডিওলাস, ১৬৫ হেক্টর জমিতে রজনীগন্ধা, ১০৫ হেক্টর জমিতে গোলাপ, ৫৫ হেক্টরে গাঁদা, ২২ হেক্টরে জারবেরা আর ৬ হেক্টর জমিতে রথস্টিক চাষ হচ্ছে। এসব জমিতে প্রায় ৯৮ হাজার শ্রমিক কাজ করেন, উৎপাদিত ফুল বিক্রি হবে প্রায় ২৯ কোটি টাকার।
খুলনায় ৯ কেজি আলুর দাম ১০০ টাকা
স্টাফ রিপোর্টার।।
কয়েক মাস আগেও খুলনার বাজারে সবচেয়ে দামি পণ্য ছিল পেঁয়াজ আর আলু। কিন্তু এখন সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এ দুটি পণ্য। মাত্র ১০০ টাকায় মিলছে ৮-৯ কেজি আলু আর একই পরিমাণ টাকায় পাওয়া যাচ্ছে ৪-৫ কেজি পেঁয়াজ। তবে ভোজ্যতেল সয়াবিনের দাম ক্রমাগত বেড়েই চলেছে।
নানা অজুহাতে সবজির দাম আকাশছোঁয়া প্রায় দুই মাস ধরে। তবে ডিম, মাছ, ব্রয়লার মুরগির দাম রয়েছে আগের মতোই।
শনিবার (৫ ফেব্রুয়ারি) খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ৪৫-৫০ টাকা। আলুর কেজি এখন ১০-১২ টাকা। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৯৬ টাকায়।
এদিকে গত সপ্তাহে বেড়ে যাওয়া চালের দাম একটু স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে মাঝারি চাল। যার প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৬ টাকায়। বেড়ে তেলের দামও খুচরা ব্যবসায়ীরা জানান, দুদিন ধরে তেলের দাম বাড়তি। বোতলে সয়াবিন তেলের দাম লিটারে ৫-৮ টাকা বেড়েছে। খোলা সয়াবিন তেলে দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। পাম অয়েলের দামও লিটারে ৫-১০ টাকার মতো বেড়েছে। বর্তমানে ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৩০ টাকা দরে।
বাজারে ময়দা যথারীতি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, যা আগে ছিল কেজিপ্রতি ৪৮ টাকা। এক কেজি প্যাকেট আটা ৪২ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৪৩ টাকায়। এছাড়া গত সপ্তাহ আগে বেড়ে যাওয়া মসুর ডাল (মোটা দানা) বিক্রি হচ্ছে সেই একই দরে। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। এছাড়া প্যাকেট আটা ও প্যাকেট ময়দার দামও অপরিবর্তিত রয়েছে।
এদিকে নগরীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকার মতো।
ব্যবসায়ীরা বলছেন, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৪৫ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি এখন ২৩০-২৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৪০-২৮০ টাকা।
শনিবার খুলনার টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, রিয়া বাজার, ময়লাপোতার সান্ধ্য বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, আলু ১২ থেকে ১৫ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, গাজর ৩৫ থেকে ৪০ টাকা, শিম ৩০-৪০ টাকা, বরবটির ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি পিস ফুলকপি ৪০ টাকা ও লাউ ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, কাঁচকলা প্রতি হালি ৩০-৩৫ টাকা, লালশাকের আঁটি ১৫ টাকা ও পালং শাকের আঁটি ১৫ টাকা বিক্রি হয়েছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী রইস, মানিক, রানা বলেন, শীতের শুরু থেকে বাজারে সবজির সরবরাহ একটুও কমেনি। সবজিতে ভরপুর বাজার। কিন্তু দাম কমেনি একটুও।
আরেক ব্যবসায়ী বাদশা বলেন, বাজারে সবজির সরবরাহ যথেষ্ট বেশি। তবুও কিছু কিছু সবজির দাম কেজি প্রতি অন্তত দুই টাকা বাড়তির দিকে রয়েছে।
মাছ বাজার ঘুরে দেখা গেছে, শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকায়। অন্য মাছের মধ্যে কেজি প্রতি তেলাপিয়া ১০০ টাকা, পাঙ্গাশ ১২০-১৪০ টাকা, নলা ১৭০-২০০ টাকা, চিংড়ি ৩৫০-৫৫০ টাকা, রুই ও কাতল ৩০০-৪৫০ টাকা, শিং ও টাকি ২৫০-৩৫০ টাকা। এছাড়া এক কেজি ওজনের ইলিশ মাছ ১০০০-১২০০ টাকায় ও ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।
খুলনা অঞ্চলে একদিনে ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩১ জনের। এর আগে শুক্রবার বিভাগে ৬২৬ জনের করোনা শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একদিন মৃত্যুতে শীর্ষে খুলনা। এই জেলায় সর্বোচ্চ দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহে একজন মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ২৩১ জনের। এর মধ্যেও শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ৯৭ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৬০ ও চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া যশোরে তিনজন, ঝিনাইদহে ৯ জন, নড়াইল ও মেহেরপুরে ১১ জন করে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২২৭ জন।
সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে কেইউজের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে ও মো. হুমায়ুন কবীর।
কলারোয়ায় ছাত্রদলের কমিটি কে কেন্দ্র করে আওয়ামী লীগের হামলায় আহত-২
সোহাগ হোসেন, কলারোয়া
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বিএনপি নেতা আবু রায়হান ও আজম নামের ২জন আহত হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার ৫ই জানুয়ারি বেলা ১২টার সময় কলারোয়ার চন্দনপুরের গয়ড়া বাজারে আমিরুল ডাক্তার এর দোকানের সামনে রাস্তার উপরে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ২জন বিএনপি নেতার আহতর ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোহার রড , হাতুড়ি , বাঁশের লাঠি দিয়ে হামলা করে রামভদ্রপুর গ্রামের ইনার ছেলে তানভীর (২২) , একই গ্রামের মাহবুব আলমের ছেলে আজমল (২২), গয়ড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের ছেলে ইমন (২৩), চন্দনপুর গ্রামের সাহেব আলীর ছেলে তুষার (২১) অজ্ঞাত আরোও ৫/৬ জন চন্দনপুর গ্রামের মৃত সোহবান মোড়লের ছেলে আবু রায়হান (৫২) ও মৃত আব্বাস গাজীর ছেলে গাজী শফিউল আজম (৩৬) কে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করে। এ বিষয়ে চন্দনপুর গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয় কলারোয়া থানার এস আই হানিফ এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, আমি ওসি সাহেব এর কাছে দিয়েছি । এ বিষয় কলারোয়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা নবপল্লী গোলাম মোক্তাদির সড়কের মো. নুরু মিয়া সরদারের ছেলে মো. আজিম হোসেন (৩৫), দৌলতপুর মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলের পিছনের বাসিন্দা মো. টিপু সুলতান আকাশের ছেলে আমিনুল ইসলাম ইমন (২৩) ও মো. নাসির শেখের ছেলে আব্দুল আহাদ শেখ (১৯), দৌলতপুর দেয়ানা কল্পতরু মার্কেটের পশ্চিম পাশের বাসিন্দা শেখ আকমল হোসেনের ছেলে শেখ মাহির লাবিব (২১) এবং ডুমুরিয়া থানার রুদাঘোরা গ্রামের দেলোয়ার মোড়লে ছেলে মো. বাপ্পি মোড়ল (২০)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৫মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বটিয়াঘাটায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিব)। ৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।
দু’মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার ভান্ডার পাড়া গ্রামের মৃত. শফিকুল শেখের ছেলে মো. বিল্লাল শেখ (২৪) ও মৃত. কালাম ফকিরের ছেলে মো. তামিম ফকির (২৪)।
জেলা ডিবি জানায়, ৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে বটিয়াঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এসময় বটিয়াঘাটা খেয়াঘাট থেকে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ বিল্লাল শেখ ও তামিম ফকিরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-২।
গাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর নিন্দা
খবর বিজ্ঞপ্তি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েছে। এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা করা হয়েছে। আগের চেয়ে ৬২ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন এই দর ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও বেড়েনোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল ও আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন প্রমুখ।
সাবেক ক্রিকেটার বাটু’র ইন্তেকালে জেলা ক্রীড়া সংস্থার শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়, কেসিসির অবসরপ্রাপ্ত লাইসেন্স ইন্সপেক্টর খান সফিকুল ইসলাম বাটু ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। ৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নগরীর রায়পাড়া রোডস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, আবুল মনসুর আজাদ, মো. গোলাম রহমান, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোল্লা খায়রুল ইসলাম, এস এম খালেদীন রশিদী সুকর্ন, আলহাজ্ব মো. বেলাল হোসেন, মো. তরিকুল ইসলাম, নাজমুস সাদাত সিদ্দীকি (সুমন), এসএম ইনামুল কবির মন্নু, অধ্যাপক আহমেদুল কবীর (চাইনিজ), মনোয়ার আলী মনু, ইমতিয়াজ হোসেন পিলু, শাহ আসিফ হোসেন রিংকু, ফরহাদ নেওয়াজ সিমু, মো. নাজমুল ইসলাম, ফয়সাল আহম্মেদ পপা, কে এম ইকবাল হোসেন, খান নজরুল ইসলাম, ফারহানা আহমেদ, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী প্রমুখ।










































