Home আঞ্চলিক দাকোপের কঁচা গ্রামের ৯৮ বছর বয়সের নেতর বুড়ির দাবি শুধু একটি ব্রিজ

দাকোপের কঁচা গ্রামের ৯৮ বছর বয়সের নেতর বুড়ির দাবি শুধু একটি ব্রিজ

85

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপের বাজুয়া কঁচা গ্রামের চারের উপর দারিয়ে ৯৮ বছর বয়সের নেতর বুড়ির দাবি শুধু একটি ব্রিজ চাই কেননা পুলের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হচ্ছে শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। তিনি বলেন জনগুরুত্বপূর্ণ এ স্থানে একটি পুল নির্মানে কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। আমি ৯৮ বছর ধরে দেখছি জানিনা মরার আগে দেখে যেতে পারবো কি না ব্রিজ।আমার মতো অনেককে এই চার পার হতে হয় প্রতিদিন অনেক কষ্ট করে। উপজেলার বাজুয়া ইউনিয়নের কঁচা খালের ওপরে এ বাঁশের সাঁকোটির অবস্থান। দীর্ঘ ১০০-১২০ বছর যাবৎ স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো দিয়ে পারপার হতে হচ্ছে। সাঁকোটির পূর্ব পার্শ্বে রয়েছে কঁচা সাইক্লোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁকোটি পার হয়ে যেতে হয় কমনিকেশন সেন্টার সহ পানি নেওয়ার জন্য পানি’র ফিল্টার, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। কঁচা সাইক্লোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ মন্ডল জানান, এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন কমপক্ষে ১ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। যেকোন মূহুর্তে ঘটে যেতে পার বড় ধরনের দূর্ঘটনা। আর দূর্ঘটনার আশঙ্কায় এ সাঁকো দিয়ে পারাপার হতে চায়না অনেক শিক্ষার্থী। চারের পাশে বাড়ি নচিমন চালক রিপন জানান, প্রতি দিনই চার পার হতে গিয়ে ছেলে – মেয়েরা পা পিচলে পড়ে যায় একটু আগেও আমার ভাই অজয় ক্লিনিকে ওষুধ আনতে যাওয়ার সময় পানিতে পড়ে গেছে। আমরা পানিতে নেমে ওকে তুলেছি। এই ভাবেই প্রতিদিন কেউ না কেউ চার পার হতে গিয়ে পানিতে পড়ছে। বাজুয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মাখন ঘোরামী ও মহিলা ওয়ার্ড মেম্বার জানান, জোড়া তালির মাধ্যমে সাঁকোটি চলাচলের জন্য সচল রাখা হয়েছে। এ বিষয়ে বাজুয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, কঁচা নদীর ওপর সেতু নির্মাণ খুবই প্রয়োজন। এর আগের চেয়ারম্যানরাও অনেক চেষ্টা করেছে কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে আমি ব্রীজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। উপজেলা সহকারী প্রকৌশলী জানান, সরকারী বরাদ্ধ পেলে পুলটি নির্মানে পদক্ষেপ নেয়া হবে।