Home আঞ্চলিক দেশে কেউ ঘরহীন থাকবে না- এমপি পত্নী সারমিন সালাম

দেশে কেউ ঘরহীন থাকবে না- এমপি পত্নী সারমিন সালাম

60


খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী সারমিন সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না।
তিনি আরো বলেন, এখন প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, যাতে করে কেউ ঘরহীন, গৃহহীন না থাকে। এ দেশে কেউ ঘরহীনও থাকবে না।
সারমিন সালাম বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই ইনশাল্লাহ। কোনো অপশক্তিই দেশের উন্নয়নকে আর বাধাগ্রস্ত করতে পারবে না।
এমপি পত্নী বলেন, সালাম মূর্শেদী এমপি ও তিনি তিন উপজেলায় সকল শ্রেণিপেশার মানুষের বিপদ-আপদে সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় লাভ করানোর জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এমপি সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দের মাঝে এমপি সালাম মূশের্দী ও সারমিন সালামের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মিসেস সারমিন সালাম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও দিঘলিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মিয়া আরিফ হোসেন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক তাহিরা নয়ন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, রিক্তা আকতার, মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, খাদিজা বেগম, হাসিনা বেগম, দিপালী মালী, নাদিয়া খানম,হাওয়া জান বেগম, সামিনা বেগম,ফিরোজা বেগম,আনোয়ারা বেগম, ইউপি সদস্য সামিরুল বেগম, ফিরোজা বেগম, স্বপ্না রানী পাল, লিপিকা রানী দাস, হোসনে আরা পারভীন হেনা, নাসিমা কবির, রোমেছা বেগম, পাখি রানী বিশ্বাস, তমা রানি ধর, সেলিনা বেগম,বেবি মজুমদার,স্বপ্না বেগম,পারভীন বেগম, আসমা বেগম, রোমেছা বেগম, জেসমিন আকতার প্রমূখ।