Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

10
শিমুল গাছে ফুটতে শুরু করেছে ফুল। সেই ফুলের কলি খাওয়ায় মেতে উঠেছে পাখিরা।

আর্য্য ধর্মসভা মন্দির কমিটির আহবায়ক বাবু চিত্ত রঞ্জন সাহার সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আর্য্য ধর্মসভা মন্দির কমিটির আহবায়ক বাবু চিত্ত রঞ্জন সাহা অসুস্থ হয়ে চিকিৎসাধীণ আছেন। তার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করে আজ সন্ধ্যা ৭:০০ টায় আর্য্য-ধর্মসভা মন্দিরের কার্য-নির্বাহী কমিটির আহ্বানে আর্য্য ধর্মসভা মন্দিরে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সদস্য সচিব বাবু সমর কুন্ডু আহবায়ক কমিটি সদস্য বাবু বীরেন্দ্রনাথ ঘোষ, বাবু রনজিত কুমার ঘোষ, সুদ্বীপ মঞ্জুমদার অপু, কান্তিস ঘোষ মনা, মানষ ঘোষ, আশিষ মুখাার্জি (পুরোহিত), রঘুনাথ ঘোষ কালা, সঞ্জয় কর্মকার, শুভ কুন্ডু, সঞ্জয় দেবনাথ, শ্যামল সাহা, সৌমিক দাস, অর্নিবিশ^াস, শুভাষ বৈরাগী, গোপাল ঘোষ, পরিতোষ দত্ত, গৌবিন্দ চক্রবর্তী, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, রাজিব সাহা, প্রশান্ত বর্মন, বাদল দাস, রবিন ভট্টাচার্জী, খোকন দাস, সন্তোষ রায়, মানু সাহা, কিংকর সাহা, উজ্জ্বল দাস, দুলাল কৃষ্ণ দাস এছাড়াও অগনিত ভক্তবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা বাপ্পীর মায়ের রোগমুক্তি কামনা


খবর বিজ্ঞপ্তি।।


খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর মাতা মিসেস খালেদা পারভীন (৬৮) দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। অসুস্থ খালেদা পারভীনের সন্তান ও স্বজনরা তার শয্যাপাশে গভীর উদ্বেগ ও উতকন্ঠায় সময় অতিবাহিত করছেন।
এদিকে অসুস্থ খালেদা পারভীনের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।


সুন্দরবন উপকূলে বিশ^ জলাভূমি দিবস ২০২২ উদযাপন

খবর বিজ্ঞপ্তি।।


গত ৩ ফেব্রুয়ারী ২০২২ তারিখে, বাংলাদেশ এনভায়রন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের পশ্চিম ঢাংমারী গ্রামের ম্যানগ্রোভভিত্তিক মাৎস্য চাষী ও তাদের পরিবারবর্গের সাথে স্বাস্থ্যবিধি মেনে বিশ^ জলাভূমি দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানের প্রথমে বিশ^ জলাভূমি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। তারপর ২০ টি ম্যানগ্রোভভিত্তিক মাৎস্য ঘেরে ১০০০ ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, স্থানীয় শিক্ষার্থীদের সমন্বয়ে ম্যানগ্রোভভিত্তিক মাৎস্য ঘেরের জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা হয় এবং এই কার্যক্রমটি তাদের শিশুতোষ মনে সুন্দরবন ও তার জীববৈচিত্র্যের প্রতি ভালবাসা সৃষ্টির ক্ষুদ্র একটি প্রয়াস। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৮৫ জন স্থানীয় জনগোষ্ঠী, সানজিদা ইয়াসমিন, প্রকল্প ব্যবস্থাপক; এম. সাবরিন আহমেদ রতি, ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার, বেডস্; হরপ্রসাদ সরকার, মাঠ ব্যবস্থাপক, বেডস্ ও বিশ^জিৎ গাইন, মাঠ ব্যবস্থাপক, বেডস্।
ফেডারাল মিনিস্ট্রি অব ইকোনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, জার্মানি (বিএমজেড) এর আর্থিক সহায়তায় গ্লোবাল ন্যাচা ফান্ড, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি ( বেডস্), ন্যাচার এনভায়রনমেন্ট এন্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি (নিউজ) চিংড়ি শিল্পের সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রচলিত চিংড়ি উৎপাদন ও ব্যবসায় পরিবর্তন প্রক্রিয়াকে শক্তিশালীকরণের মাধ্যমে দণি এশিয়ার ম্যানগ্রোভ প্রতিবেশ সুরা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প সুবিধাভোগী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিশ^ জলাভূমি দিবস উদযাপন করা হয়েছে। এই দিনটিতে স্থানীয় জনগোষ্ঠীরা প্রতিজ্ঞা করেন যে, তারা নিজ উদ্যোগে নিজেদের ঘেরে ম্যানগ্রোভের চারা রোপণ করবেন ও গাছের যত্ন নিবেন।

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা বক্কার শিকদারের মাতা’র ইন্তেকাল


ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি।।

টরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবু বক্কার শিকদারের মাতা কোমেলা বেগম ৩ ফেব্রুয়ারী রাত সোয়া ৭টায় মাত্তমডাঙ্গা নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ৪ ফেব্রুয়ারী জুম্মাবাদ মাত্তমডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাযা শেষে আফিলগেট সরকারী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, যোগীপোল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,এস এ রহমান বাবুল, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, এনামুল হাসান ডায়মন্ড, আব্দুর রব মুন্সি, মোঃ রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন সহ নেতৃবৃন্দ।

ধান ক্ষেত নষ্ট করায় বাঁধা, কৃষকের হাত ভেঙ্গে দিল ছাগলের মালিক


বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় ধান ক্ষেত নষ্ট করায় বাঁধা দেওয়ায় লুৎফার রহমান আামানী (৩৮) নামের এক কৃষককে পিটিয়েছেন ছাগলের মালিক ও তার স্বজনরা।বেধরক মারপিটে বাঁ হাত ভাঙ্গাসহ গুরুত্বর জখম হয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার বগা গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় কৃষক লুৎফার রহমানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা।
আহত কৃষক লুৎফার রহমান আমানী বলেন, একই এলাকায় আবুল শেখের বাড়ির পাশে আমার ধানের জমি রয়েছে।উদ্দেশ্য প্রনোদিত ভাবে আবুল তার পালিত ছাগল ও হাস দিয়ে আমার ধান নষ্ট করে। বারবার নিষেধ করা স্বত্তেও তিনি একই কাজ করে যাচ্ছে। ধার রক্ষায় বৃহস্পতিবার দুপুরে জমিতে গড়া (জাল) দিতে যাই।হঠাৎ করে আবুল শেখ, আবুলের স্ত্র চম্পা বেগম, আবুলের ভাই ইউনুস শেখ ও আবুলের শ্যালক মাসুদ শেখ আমার উপর হামলা করে।সবাই মিলে লাঠি দিয়ে বেধরক মারপিট করে।আমার বাঁ হাত পিটিয়ে ভেঙ্গে দেয়।আমি অজ্ঞান হয়ে পড়লে তারা আমাকে ফেলে রেখে চলে যায়।আমি এই অন্যায় হামলার বিচার চাই।
আহত কৃষকের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, এর আগেও বিভিন্ন সময় আবুল ও তার ভাই আমার স্বামীকে হুমকী-ধামকী দিয়েছেন। ১৯ ডিসেম্বর আমাদের সেচের মটর চুরি করে নিয়েছে আবুল।আমার স্বামীকে মেরেই খ্যান্ত হয়নি তারা, ওই জমিতে আর ধান লাগালে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকী দিচ্ছে তারা।
স্থানীয় ইব্রাহিম আমানী, মামুন বাওয়ালী, গিয়াস উদ্দিনসহ কয়েকজন বলেন, আবুল শেখ ও তার ভাই দস্যু প্রকৃতির মানুষ। নিরিহ কৃষক লুৎফার রহমানকে অন্যায়ভাবে মারধর করেছে। এর আগে বিভিন্ন সময় স্বামী পরিত্যক্তা মহিতুন বেগম, নজরুল ব্যাপারী, সাখাওয়াত হাওলাদারসহ স্থানীয় বেশকয়েকজনকে মেরেছে আবুল ও তার ভাই।আবুলের সঠিক বিচার হওয়া প্রয়োজন। তা না হলে স্থানীয় নিরিহ মানুষরা এভাবে মার খেতে থাকবে।
এ বিষয়ে আবুলকে ফোন করা হলে তিনি গনমাধ্যমকর্মী পরিচয় পেয়ে ফোন কেটে দেন তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাগেরহাটে কম্বল বিতরণ


বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকালে লায়ন্স কাব অব বাগেরহাট কিংসের উদ্যোগে শহরের নূরমসজিদ মোড় এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতারন অনুষ্ঠানে লায়ন্স কাব অব বাগেরহাট কিংসের সভাপতি মো: সুজন মোল্লা , সাধারন সম্পাদক এস এম মহাসীন, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর হোসেন, সহ- সাধারন সম্পাদক এস কে বদরূল আলম, কোষাদ্যাক্ষ এস এম রাজ, শেখ দেলোয়ার হোসেন,মোল্লা রাজু আহম্মেদ, সাইফুল ইসলাম, মিনা আতিকুর রহমান, শেখ ইকবাল হোসেনস উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
লায়ন্স কাব অব বাগেরহাট কিংসের সভাপতি মো: সুজন মোল্লা বলেন, মানুষের দুঃখ দূর্দশায় লায়ন্স কাব সব সময় এগিয়ে আসে। এর ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হল। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাগেরহাট জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল ঘোষনা


বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলা অনুর্ধ ১৬ ক্রিকেট দল ঘোষনা করেছে জেলা ক্রীড়া ষংস্থা।৮দিনের ক্যাম্প শেষে যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ১৬ সদস্যের এই দল ঘোষনা করা হয়। এসময়, বাগেরহাট জেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যাক্ষ সরদার ওমর ফারুক, সদস্য শেখ ইলিয়াছ হোসেন, লিটন তালুকদার, মীর জায়েসী আরশাফী জেমস উপস্থিত ছিলেন। ১৬ সদস্যের এই দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন আবু-তাহের, সহ-কারী কোচের দায়িত্ব পালন করবেন মো: মোস্তফা আকন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান বলেন, জেলা পর্যায় থেকে ভালো মানের ক্রিকেটার তৈরীর লক্ষে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তার অংশ হিসেবে সুক্ষ বিচার বিশ্লেষনের মাধ্যমে বাগেরহাট জেলা অনুর্ধ ১৬ ক্রিকেট দলের বাছাই সম্পন্ন করা হয়েছে। এরা নিশ্চয়ই ভাল খেলেবে। আগামীতে এই দলের মধ্য থেকে জাতীয় মানের ক্রিকেটার তৈরী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাগেরহাটে ২৪ ঘন্টায় ৬৫ জন আক্রান্ত, মোংলায় শনাক্তের হার ৭৫ শতাংশ


বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে হুহু করে বাড়ছে করোনা সংক্রমন। গেল ২৪ ঘন্টায় (শুক্রবার পাওয়া রিপোর্ট) ১২২ জনের নমুনা পরীক্ষায় বাগেরহাট জেলায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৩ দশমিক ২৮ ভাগ। তবে পরীক্ষার হিসেবে শনাক্তের হার জেলার মোংলা উপজেলায় সব থেকে বেশি। মোংলায় ৮জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাড়িয়েছে ৭৫ শতাংশ। এছাড়া বাগেরহাট সদরের ৬৩ দশমিক ১৬ শতাংশ, মোল্লাহাটে ৬১ দশমিক ৫৪ শতাংশ, শরণখোলায় ৬১ দশমিক ১১ শতাংশ। অন্যান্য উপজেলায় শনাক্তের হার ৫০ শতাংশের নিচে রয়েছে।
গেল ২৪ ঘন্টার রিপোর্ট নিয়ে এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৬৪৮ জন। আক্রান্তদের মধ্যে সরকারী হিসেবে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৯৬০ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টিতে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে চলাফেরা করার কারণে দ্রুত সংক্রমন বাড়ছে। এটাকে নিয়ন্ত্রনের জন্য জেলা প্রশাসনের সহযোগীতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। বাগেরহাটে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।

বাগেরহাটে বজ্রপাতে দিন মজুরের মৃত্যু


বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ(১৮) নামের এক দিন মজুর নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের একটি মাঠে ধান রোপনের জন্য জমি প্রস্তুতের সময় বজ্রপাতে মারা যায় ছলিম উল্লাহ।পরে জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে। ছালিম উল্লাহ বছর দুই আগে পড়াশুনা বন্ধ করে দেয়।এরপর থেকে বাবার সাথে কৃষি কাজ করতেন। পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন ছালিম উল্লাহ।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফকিরহাটে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার পলাতাক আসামী গ্রেফতার


ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত দু’পালাতক আসামীকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার রাতে মুলঘর ও ফকিরহাট সদর ইউনিয়নের কাকডাঙ্গা ও আট্টাকী এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল-মামুন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমীনসহ সংগীয় ফোর্স নিয়ে কাকডাঙ্গা ও আট্টাকী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দু’আসামীকে আটক করেন। আটককৃতরা হলেন মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের জুলফিক্কার এর পুত্র বাদল শেখ (৩৮) ও ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের মূতঃ সন্তোষ ঘোষের পুত্র সুরজিৎ ঘোষ (৪২)। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম জানিয়েছেন।

অগ্নিকান্ডে ভষ্মিভুত ঘরগুলি পুন:নির্মিত হওয়ায় স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগরীর দেবেন বাবু রোডস্থ টিনার বস্তিতে অগ্নিকান্ডে ভষ্মিভুত ঘরগুলি পুন:নির্মিত হওয়ায় স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করেন। সিটি মেয়র আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরগুলির চাবি ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। নতুন ঘর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন।

আনন্দঘন এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বিপদের সময় যারা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয় তারাই প্রকৃত মানবতার সেবক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশজুড়ে গৃহহীনদের নতুন ঘর উপহার দিচ্ছেন। এভাবে গৃহীহীন সকল পরিবারকে তিনি নতুন ঘর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সিটি মেয়র বর্তমান সরকারকে জনবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিৎ।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর দুপুরে ভয়াবহ এক অগ্নিকান্ডে টিনার বস্তির ৮টি ঘর ভষ্মিভূত হয়। সিটি মেয়র ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন। কেসিসি‘র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা প্রশাসন, স্থানীয় কাউন্সিলর শেখ মো: গাউসুল আজমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকেও তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। পরবর্তীতে সিটি মেয়রের আহবানে স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট-কানাডা তাদের ঘরগুলি পুন:নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এবং ৮ লক্ষ টাকা ব্যয়ে ৮টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করে যা আজ ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কেসিসি‘র সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, মহানগর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ওব্যাট-কানাডার খুলনাস্থ প্রজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা মো: ফারুক হোসেন, মীর মো: লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


মোড়েলগঞ্জে বিশ্ব ক্যান্সার দিবসে
আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোড়েলগঞ্জ।।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালি শেষে মোড়েলগঞ্জ প্রেস কাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ প্রেস কাব সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী এসএম সাইফুল ইসলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ প্রেসকাব সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, বাগেরহাট প্রেস কাবের সদস্য ও ভোরের দর্পণের জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল, বাংলাদেশ টুডে ও ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম. পলাশ শরীফ প্রমুখ।