Home খেলাধুলা দুই ম্যাচই ভেসে গেল বৃষ্টিতে, পয়েন্ট ভাগাভাগি

দুই ম্যাচই ভেসে গেল বৃষ্টিতে, পয়েন্ট ভাগাভাগি

7


স্পোর্টস রিপোর্টার।।


বৃষ্টিতে ভেসে গেলো বিপিএলের ১৯ ও ২০তম ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্সের। কিন্তু মিরপুরে বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ালো না ম্যাচ। বিকাল পৌনে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ানস ও মিনিস্টার ঢাকার মধ্যকার সন্ধ্যার ম্যাচটিও ভেস্তে যায় বৃষ্টিতে। বিপিএলের ৮ মৌসুমের ইতিহাসে প্রথমবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটলো।

নিয়ম অনুযায়ী প্রত্যেক দল এক পয়েন্ট করে পেয়েছে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকায় বরিশাল দুই নম্বরে।

এক ম্যাচও বেশি খেলেছে তারা। ৭ পয়েন্ট নিয়ে ঢাকা তিনে। তিন হারের পর বৃষ্টির কল্যাণে সিলেটের অর্জন এক পয়েন্ট। তবে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচেই রয়েছে দলটি।

আগামী সোমবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সিলেটে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোকাবিলা করবে বরিশাল। একই দিন খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে সিলেট সানরাইজার্স। ৬ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে খুলনা রয়েছে চতুর্থ স্থানে।