আসাদ, দিঘলিয়া।।
শুক্রবার দুপুর দুইটায় দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সরকারি এম এ মজিদ কলেজে এর বিপরীত পার্শে অবস্থিত আকন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের র্ফাম হাউজে, আকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “সেফ ফুড সুইটস” এর ফ্যাক্টরির এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মুরাদ হোসেন। আজ একই সাথে খুলনার নিরালা, দৌলতপুর ও দিঘলিয়াতে ফ্যাক্টরির নিজস্ব তিনটি শোরুমের মাধ্যমে বিপণন শুরু হয়েছে, যা পরবর্তীতে সারাদেশ ব্যাপি বিপণনের পরিকল্পনা রয়েছে।
ফ্যাক্টরি ম্যানেজার জানান, আধুনিক প্রযুক্তি ব্যাবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আজ থেকে ১৫০০ লিটার দুধের উন্নতমানের মিষ্টি, দই সহ মিষ্টি জাতীয় পন্যের উৎপাদন শুরু হয়েছে, যা আমাদের তিনটি আউটলেটের মাধ্যমে বিপণন হচ্ছে। আমাদের বর্তমানে প্রায় ৫০০০ লিটার দুধের পন্য সামগ্রি উৎপাদন করার স্বক্ষমতা রয়েছে। এখানে আকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকন ডেইরি ফার্মে উৎপাদিত দুধ হতে ভেজাল মুক্ত ফ্রেশ খাবার তৈরি করছি। বর্তমানে এখানে প্রায় ১০০ লোক কর্মরত আছে। আগামী ছয় মাসে আমাদের ঢাকা, যশোহর সহ বিভিন্ন জেলা সদরে আরও ১০ টি আউটলেট স্থাপনের প্রস্তুতি চলছে। আমরা “সেফ ফুড সেভ লাইফ” এই স্লোগান কে সামনে রেখে মান সম্পন্ন খাবার পরিবেশনে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি (হেড কোয়াটার) খুলনা মেট্রপলিটন পুলিশ মোঃ এহসা্ন শাহ, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা বি এন পির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মিন্টু, আভ্যান্তরিন নৌ পরিবহন মালিক সমিতির যুগ্ম মহাসচিব হাফিজুল ইসলাম চন্দন, এবি ব্যাংক এর খুলনা শাখার ম্যানেজার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তি সহ প্রমূখ।











































