স্টাফ রিপোর্টার ।।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর খুলনা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, নগরীর স্টেশন রোডের মৃত: সুকুমার চৌধুরীর ছেলে রতন চৌধুরী (৩৩) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার মৃত: রাধাকান্ত সাহার ছেলে দিলীপ সাহা(৫৮)।
তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।











































