Home আঞ্চলিক অভয়নগরের ভৈরব নদে ডুবে গেল ইউরিয়া ভর্তি জাহাজ

অভয়নগরের ভৈরব নদে ডুবে গেল ইউরিয়া ভর্তি জাহাজ

12

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ইউরিয়া বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলায় নওয়াপাড়া বাজারের পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এম ভি শারিব বাঁধন নামের ইউরয়া বোঝাই জাহাজটি ডুবে যায়।

জাহাজে বিসিআইসি’র (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) কাতার থেকে আমদানি করা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল। ওই ইউরিয়া চট্টগ্রাম ভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিং পরিবহন করছিল। জাহাজে থাকা ইউরিয়া সার গলে নদের পানিতে ছড়িয়ে পড়ায় ভৈরব নদের পানি দূষিত হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

জানা গেছে, কাতার থেকে আমদানি করা ইউরিয়া সার মাদারভ্যাসেলে (বড় জাহাজে) করে চট্টগ্রামে আনা হয়। সেখানে মাদারভ্যাসেলে থেকে ৬৪০ মেট্রিক টন (১২ হাজার ৮০০ বস্তা) ইউরিয়া ছোট জাহাজ এম ভি শারিব বাঁধনে ভর্তি করা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে গত ২৫ জানুয়ারি যশোরের নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে এসে নোঙ্গর করে। সূত্র জানায়, বুধবার রাতে নদে ভাটা ছিল। নদে পানি কম থাকায় সারের ভারে রাত সাড়ে ১২টার দিকে জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে। রাত দুইটার দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়। এতে জাহাজের সমুদয় ইউরিয়া সার গলে নদের পানিতে মিশে গেছে।

এম ভি শারিব বাঁধন এর মাস্টার শরীফ হোসেন বলেন, ‘ভৈরব নদের ঘাটে জাহাজটি বাঁধা ছিল। জাহাজে ৬৪০ মেট্রিক টন ইউরিয়া ছিল। জাহাজ থেকে ইউরিয়া নামানোর অপেক্ষায় ছিল। গতকাল রাতে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। এসময় নদে পানি কম ছিল। রাত সাড়ে ১২টা থেকে জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করে এবং রাত দুইটার দিকে জোয়ারে জাহাজটি নদের পানিতে সম্পুর্ণ ডুবে যায়।’

টোটাল শিপিং কোম্পানির খুলনা ইনচার্জ আব্দুল মজিদ বলেন, ‘জাহাজে কাতার থেকে আমদানি করা ইউরিয়া সার ছিল। জাহাজটি ঘাটে বাঁধা ছিল। ইউরিয়া সার বোঝাই জাহাজটি নদে ডুবে গেছে। জাহাজে থাকা সব ইউরিয়া সার গলে নদের পানিতে মিশে গেছে। এতে অনেক ক্ষতি হবে। সার গলে যাওয়ায় নদের পানি কিছুটা দূষণ হবে।