Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

47
ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। রাস্তার পাশে ফুটে থাকা বিভিন্ন প্রজাতির ফুল এবং ফুলের সৌরভ আমাদের মুগ্ধ করে। আর সেকারণেই ফুলের মন মাতানো সৌন্দর্য ও সুগন্ধকে ভালোবেসে আমরা বাগানে ফুলের চাষ করি, ফুলদানিতে ফুল সাজিয়ে রাখি: পিবিএ

খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার   ।।

খুলনা জেলার দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধারের মাদক মামলার পৃথক দু’টি ধারায় যাবজ্জীবন ও ৩ বছরের সশ্রম কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা জেলার রূপসা থানার কিসমত গ্রামের বুরহান হাওলাদারের স্ত্রী নাছিমা আক্তার (৩২)। সে দাকোপ থানাধীন চালনা বাজারের ইছাল শেখের মেয়ে। রায়ে মাদক মামলার ১৯ এর (১) টেবিলের ১ এর খ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ৩ এর (খ) ধারায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হোসেন মিনা নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানাধীন চালনা বাজারের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির দ্বিতীয় তলার বসিন্দা নাসিমা আক্তারের ঘর তল্লাশি করে তারা ৩০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দক্ষিণ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে নাসিমাকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৫। ওই বছরের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম নাছিমাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আক্তার জাহান রুকু। 

দিঘলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি জাহাঙ্গীর শেখের আদালতে স্বীকারোক্তি 

স্টাফ রিপোর্টার।।  

দিঘলিয়া থানাধিন বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের ৫নং ওয়ার্ডে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর শেখ (৫০) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। 

বুধবার (২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার আসামিকে আদালতে হাজির করেন। এসময় জাহাঙ্গীরের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান রেকর্ড করেছেন। এর আগে ধর্ষণ মামলা দায়েরের ৩দিনের মধ্যে দিঘলিয়া থানা পুলিশ আলোচিত ১১ বছরের কিশোরী ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত জাহাঙ্গীর গাজী (৫০) কে গ্রেপ্তার করেছে। ১ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে তাকে জামিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের ৫নং ওয়ার্ডে ১১ বছরের এক কিশোরীকে তার প্রতিবেশী ৫০বছর বয়সী জাহাঙ্গীর শেখ ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার দিন রাতেই কিশোরীর বাবা থানায় হাজির হয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে। ঘটনার সত্যতা পাওয়ায় পরের দিন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০০৩ এর ৯ (১) ধারায় দিঘলিয়া থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। যার নং- ১৩। তাং ৩১/০১/২০২২।

ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর গাজী পলাতক ছিলো। ১ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইন্সপেক্টর (তদন্ত) দিঘলিয়া থানা রিপন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলতলা উপজেলার জামিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে জানা যায়, বাদীর স্ত্রী দর্জি এবং কাপড়ের ব্যবসা করার সুবাদে প্রতিবেশী মৃত. মতি শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ তার স্ত্রীর জন্য বাকিতে কাপড় তৈরি করে। ৩০ জানুয়ারি বকেয়া টাকা পরিশোধের দিন থাকায় সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে বাদীর মেয়েকে জাহাঙ্গীরের বাড়িতে টাকা আনতে পাঠায়। এ সময় জাহাঙ্গীর তার মেয়েকে টাকা দেয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে কিশোরীর পরনের কাপড় খুলে ফেলে। ঘটনার সময় জাহাঙ্গীর ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ সময় কিশোরীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জাহাঙ্গীর ওই কিশোরীর হাতে পাওনা টাকা দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ এ ঘটনার বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে এবং হুমকি দিয়ে বলে ‘এ বিষয় কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে মেরে ফেলবো’। ঘটনার কিছুক্ষণ পর ওই কিশোরী বাড়িতে এসে বকেয়া টাকা তার মায়ের কাছে দিয়ে ঘটনার বিষয়ে খুলে বললে তারা নিরুপায় হয়ে দিঘলিয়া থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দিঘলিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা পাওয়ার পর মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠায়।

ফুলতলায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার  

খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবাসহ মো. নিঝুম সরদার (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  সে নড়াইলের কালিয়া উপজেলার মো. আলমাছ সরদারের ছেলে। ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা ডিবি ক এ তথ্য জানিয়েছে।

জেলা ডিবি জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই মো. হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে। এসময় ১০০ পিস ইয়াবাসহ নিঝুম সরদারকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।

নগরীতে কেডিএ এর উচ্ছেদে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   ।।

নগরীতে কেডিএ’র উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রথমে সোনাডাঙ্গা ২৭ কেডিএ এ্যাপ্রোচ রোডের তুষার কান্তি দোবের মালিকানাধীন ৫তলা ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ আরও ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।

সোনাডাঙ্গা খা বাড়ি এলাকায় ইয়াসিন আলী হাওলাদারের অননুমোদিত নির্মাণাধীন ভবনের গ্রেডবীম কেটে দেয়াসহ রড ও সাটারিং অপসারণ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। টুটপাড়া এলাকার তিলোকা রানী কুন্ডুর নির্মাণাধীন একতলা ভবনের সামনে ও পিছনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত বর্ধিত অংশের সাটারিং অপসারণ করে রড কেটে দেওয়া হয়। লবনচরা জিন্নাহপাড়া এলাকার শেখ আব্দুল মামুন কর্তৃক তিন বছর পূর্বে নির্মিত ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত সামনে ও পিছনের পাঁচ ফুট পর্যন্ত বর্ধিত অংশের ছাদ কেটে দেয়া হয়। এ সকল অপসারণ কাজে কেডিএ নানা ধরণের আধুনিক যন্ত্রপাতিসহ প্রায় ২০জন শ্রমিক নিয়োজিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেডিএ’র অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান ও কেডিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপংকর দাস। এ সময় কেডিএ’র সকল ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগিতা করেন।

খুলনায় পেটের পীড়ায় পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার  ।।

খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্য হলেন নিরালা পুলিশ ফাঁড়িতে কর্মরত মো. রবিউল ইসলামের (কং/৫৭৩৩)। সে সাতক্ষীরার কালিগঞ্জের মোরেজপুরের মৃত. আশরাফুল ইসলামের ছেলে।

খুলনার সদর থানার সেকেন্ড অফিসার এসআই টিপু সুলতান জানান, সকালে পেটের ব্যাথায় আক্রান্ত হলে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত তিনি আরও জানান, পেটে গ্যাস পাম্প করায় ভিতরের নাড়ী ফেটে মৃত্যু হয়েছে তার।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০২ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল ও ১২০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর শেখপাড়া লোহাপট্টির মৃত. ফজলুর রহমানের ছেলে মো. খুরশিদ আলম (৩৪), হরিণটানা খানজাহান নগরের মৃত. তামজেদ আলী হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার (৩৬), খালিশপুর নয়াবাটির মো. সেলিমের ছেলে মো. সাজু (২৬) ও জুম্মান খানের ছেলে মো. রেদোয়ান বাবু ওরফে চুয়া (২২), দৌলতপুর আঞ্জুমান মসজিদ রোডের শেখ ইকরামুল হকের ছেলে শেখ আজিমুল হক ওরফে আজিম (৩৯),

মিস্ত্রিপাড়া খালপাড়ের মো. আলমগীর হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২১) ও  দিঘলিয়া থানার দেয়ানা গ্রামের খায়ের শেখের ছেলে টিপু শেখ (৪০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০২ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল ও ১২০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

ফুলতলায় গাঁজাসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার  

ফুলতলা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি ও গাঁজাসহ ৫ ব্যক্তিকে আটক করে। আটককৃতদের উপজেলার কারিকরপাড়া ও জামিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি বিকালে থানা পুলিশ দামোদর কারিকরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার অপরাধে ওই এলাকার একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকাসহ গাড়খোলা গ্রামের রজব আলী বিশ্বাসের পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩৫), ইমান আলী বিশ্বাসের পুত্র কুদ্দুস বিশ্বাস (৫৫), কিরামত আলী মোড়লের পুত্র তকোব্বর মোড়ল (৫৪) ও মজিদ মোল্যার পুত্র মফিজুর মোল্যাকে (৫০) গ্রেপ্তার করা হয়। এছাড়া জামিরা পশ্চিমপাড়া এলাকা থেকে ১১ গ্রাম গাঁজাসহ কিতাব উদ্দিন বিশ্বাসের পুত্র হামিদ বিশ্বাস (৩০) কে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফুলতলা থানায় জুয়া ও মাদক আইনে পৃথক মামলা হলে তাদেরকে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার  

গোপালগঞ্জ জেলার সদর থানাধীন নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১২৮০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন গোপালগঞ্জ জেলা সদরের বারাইল এলাকার মৃত. মজিদ তালুকদারের ছেলে মো. ওয়াসিম তালুকদার (৩২) ও  মো. মাহবুব তালুকদারের ছেলে মো. নাঈম তালুকদার (২৫)।   

র‌্যাব-৬ জানায়, ১ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় ১২৮০ পিস ইয়াবা ও নগদ ৭৪০ টাকাসহ ওয়াসিম তালুকদার ও নাঈম তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

শীতবস্ত্র বিতরনের উদ্দেশ্য খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা

।। খবর বিজ্ঞপ্তি।।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪ঘটিকার সময় খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে এ্যাডভোকেট ফজলে হালিম লিটন এর সভাপতিত্বে সাবেক এমপি জননেতা নজরুল ইসলাম মঞ্জু কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরনের উদ্দেশ্য খালিশপুর থানা বিএনপির  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তব্য রাখেন নিজাম উর রহমান লালু, সামসুর রহমান, কাজী শফিকুল ইসলাম, এইচ এম আবু সালেক,আশরাফ হোসেন,ইমতিয়াজ আলম বাবু, মনিরুজ্জামান মনি,কাজী ফজলুল করিম টিটু, মনঞ্জুর ইকবাল টিটু, আবুল কালাম, নুর এ আবদুল্লাহ,বারেক হাওলাদার, কাজী সেলিম, আবুল কালাম, ইসমাইল হোসেন, মহিউদ্দিন বাবু,আবুল বাসার আবু,  মুজিবুর রহমান, আসাদুজ্জামান,রিদয় হাসেম প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় আগামী শুক্রবার ৪ফেব্রয়ারী ২০২২ বিকাল ৫ঘটিকার সময় খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে খালিশপুর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নিকট কম্বল হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি জননেতা নজরুল ইসলাম মঞ্জু। উক্ত কর্মসূচী সফল করার লক্ষ্যে  নিজাম উর রহমান লালুকে আহবায়ক এবং ইমতিয়াজ আলম বাবুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়, কমিটির অন্য সদস্যরা হলেন কাজী শফিকুল ইসলাম  শফি,  এইচ এম আবু সালেক, আশরাফ হোসেন, মনিরুজ্জামান মনি, কাজী ফজলুল করিম টিটু।

দাওয়াতী মাস উপলক্ষ্যে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর দাওয়াতী কার্যক্রম অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

২ ফেব্রুয়ারী’২২ কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস হিসেবে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার উদ্যোগে যুব আন্দোলন এর পরিচিত বিতরণ, সদস্য সংগ্রহ, ষ্টীকার বিতরণ অনুষ্ঠান নগর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় । দাওয়াতী কার্যক্রমের সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন । ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন । উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুর সবুর, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ মশিউর রহমান, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, দৌলতপুর থানা আইন সম্পাদক মোঃ রুবেল মোল্লা, উপ সম্পাদক মোঃ শামুন হোসেন, সোনাডাঙ্গা থানা উপ সম্পাদ মোঃ নুর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

কালীগঞ্জ সংবাদপত্র বিতরণকারী সমিতির কমিটির সভাপতি কুদ্দুস ও সম্পাদক ফেরদৌস

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির ২০২২ সালের কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস এবং সাধারন সম্পাদক হয়েছেন সিনিয়র সদস্য ফেরদৌস হোসেন। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শচিন্দ্রনাথ, সহ-সাধারন সম্পাদক- ইসরাইল হোসেন ও বজলুর রহমান এবং কোষাধাক্ষ ইকবাল হোসেন। এছাড়াও  জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ ও বাবু পরিতোষ কুমারকে সদস্য করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিন কতিপয় সদস্য ঘরে বসে আরও একটি গঠন করেছিলেন।

সংবাদপত্র বিতরণকারী সমিতির নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, ,উপদেষ্টা আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, হাবিব উসমান,ওয়ালিউর রহমান, শাহজাহান আলী বিপাশ, শাহারিয়ার আলম সোহাগ, মানিক ঘোষ, মিশন আলী, ফিরোজ হোসেন, বেলাল হুসাইন বিজয়,আরিফ মোল্লা, রিয়াজ মোল্যা, আশিকুর রহমান সোহাগ প্রমূখ।

বাগেরহাটে ভৈরব নদীর মাটি কাটার অভিযোগে জরিমানা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদীর বেড়িবাঁধের মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটায় ৬০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম ওই প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেন। মঙ্গলবার বিকাল ৪টায় নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় অবৈধ ভাবে ভৈরব নদীর বেড়িবাঁধ থেকে মাটি কেটে ইট তৈরী করার অপরাধে ইট ভাটা মালিককে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে মৌভোগ মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটার কর্তৃপক্ষ ভৈরব নদীর পাড় থেকে মাটি কেটে আসছিল। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে।

নকশায় সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষী ষাটগম্বুজ মসজিদ

হেদায়েত হোসাইন,বাগেরহাট।।

নকশা আর কারুকার্যে খচতি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ। হজরত খানজাহান আলী (র.) কর্তৃক নির্মিত প্রায় ৬০০ বছরের পুরোনো বিশালায়তন অপূর্ব এই মসজিদটির অবস্থান দক্ষিণের অন্যতম জেলা বাগেরহাটে। সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলীর এই মসজিদ বাগেরহাট শহরের অন্যতম আকর্ষণ। বাগেরহাটের নামের সঙ্গে ষাটগম্বুজ মসজিদের নাম মিলেমিশে একাকার হয়ে রয়েছে।

বাগেরহাট শহরতলির সুন্দরঘোনা বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত মসজিদটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে একটি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সরাসরি একজন কাস্টোডিয়ানের অধীনে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ কর্মকর্তা-কর্মচারীরা এর দেখভাল করে থাকেন। দেশি-বিদেশি পর্যটকদের সরকার-নির্ধাতির রাজস্ব দিয়ে টিকিট কেটে মসজিদটি ঘুরে দেখতে পারেন। তবে মসজিদটিতে ধর্মপ্রাণ মুসলমানদের টিকিট ছাড়াই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ রয়েছে।

যেভাবে নামকরণ:

ষাটগম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে, সংস্কৃত শব্দ ‘সাত’ ও ফারসি শব্দ ‘ছাদ’-এর ওপর গ¤॥^ুজ থাকায় এটি ‘ছাদগম্বুজ’ থেকে ‘ষাটগ॥^ুজ’ হয়েছে। আবার কারও মতে, মসজিদের অভ্যন্তরে ছয়টি সারিতে ১০টি করে মোট ষাটটি পাথরের খা¤॥^ার ওপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে ষাটগ¤॥^ুজ। কারও মতে, মসজিদটির ছাদ সমতল নয়। এটি গ¤॥^ুজ আকৃতির। সেই থেকে মসজিদটি ‘ছাদগম্বুজ‘ নামে পরিচিতি লাভ করে। পরে কথ্যরূপে ‘ষাটগম্বুজ‘ নাম হয়েছে।

মসজিদের বিবরণ:

মসজিদটি ষাটগম্বুজ নামে পরিচিত হলেও এতে মোট গম্বুজ আছে ৮১টি। মসজিদের চার কোনের মিনার বা বুরুজের ওপরের ৪টি গম্বুজ বাদ দিলে গম্বুজের সংখ্যা ৭৭। এর মধ্যে ৭০টি গম্বুজের উপরিভাগ গোলাকার এবং মসজিদের মাঝ-বরাবর গোলাকার গম্বুজগুলোকে ৭টি চার কোনাবিশিষ্ট গম্বুজ দিয়ে সংযোগ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব কোনের বুরুজটির ভেতর দিয়ে ওপরে বা ছাদে ওঠার সিঁড়ি আছে। এর নাম ‘রওশন কোঠা। আর উত্তর-পূর্ব কোনের বুরুজটি দিয়েও ওপরে ওঠার সিঁড়ি রয়েছে। এর নাম আন্ধার কোঠা নামে পরিচিত।

নির্মাণকাল:

১৪০০ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে সম্রাট ফিরোজ শাহ তুঘলকের শাসনামলে সুদূর দিল্লির জৌনপুর থেকে ইসলাম প্রচারের লক্ষ্যে এই অঞ্চলে আগমন করেন মহান সাধক হজরত খানজাহান (রহ.)। ইসলাম ধর্মের প্রচারক সেনাপতি হজরত খানজাহান আলী (র.) ৫৭৩ বছর পূর্বে খলিফাতাবাদ (বর্তমান বাগেরহাট) রাজ্যের রাজধানীতে এটি নির্মাণ করেন। ঐতিহাসিক গবেষক ও প্রত্নতত্ত্ব বিভাগের মতে ১১৪০ খ্রিষ্টাব্দে নির্মিত আজকের এই পুরাকীর্তি নির্মাণে সময় লেগেছিল ১০ থেকে ১২ বছর।

জনশ্রুতি আছে যে হজরত খানজাহান (রহ.) ষাটগম্বুজ মসজিদ নির্মাণের জন্য সমুদয় পাথর সুদূর চট্টগ্রাম আবার কারও মতে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে অলৌকিক ক্ষমতাবলে জলপথে ভাসিয়ে এনেছিলেন। পুরো মসজিদ তৈরির মূল উপাদান চুন, সুরকি, কালোপাথর ও ছোট ইট। এই মসজিদের স্থাপত্যকলার সঙ্গে মধ্য এশিয়ার তুঘলক (তুরস্ক) স্থাপত্যশৈলীর মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সময়সূচি:

ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন ষাটগম্বুজ মসজিদ চত্বরে। তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন। গরমকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারে জাদুঘরে। কিন্তু দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয়।

টিকিট মূল্য:

পাঁচ বছরের অধিক প্রত্যেকের জন্য ষাটগম্বুজ মসজিদ চত্বরে প্রবেশ ফি বাধ্যতামূলক। দেশি পর্যটকদের জন্য ফি ২০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য ২০০ টাকা। তবে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ১০০ টাকা।

 দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ঈদের জামাত:

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাত ষাটগ¤॥^ুজ মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ-বিদেশের প্রায় অর্ধলক্ষ মুসল্লি অংশ নেয়।

আবাসনব্যবস্থা:

বাগেরহাট শহরে এসি/নন-এসি বিভিন্ন মানের হোটেল রয়েছে। আরও আছে সরকারি গেস্ট হাউস। এ ছাড়া খান জাহান আলী মাজার সংলগ্ন হাইওয়েতে কিছু হোটেল আছে। বাগেরহাট শহর থেকে খুলনা শহর মাত্র এক ঘণ্টার পথ। সে ক্ষেত্রে দর্শনার্থীরা বাগেরহাট ঘুরে খুলনায় এসেও থাকতে পারেন।

নিকটবর্তী দর্শনীয় স্থান:

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতেই পূর্ব পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে সংরক্ষিত আছে খান জাহান আমলের বিভিন্ন নিদর্শন। মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঐতিহাসিক ঘোড়া দিঘি, যা দৃষ্টিনন্দন এ মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। উত্তর-পূর্ব কোনে রয়েছে কোদাল ধোয়া দিঘি। উত্তরে ৩০০ মিটার দূরে রয়েছে খানজাহানের বসতভিটা বা ঢিবি। খানজাহান আলীর মাজার দরগাহ রয়েছে ষাটগ¤॥^ুজ মসজিদ থেকে শহরের দিকে দুই কিলোমিটার দূরত্বে।

ষাটগম্বুজ মসজিদের প্রায় ৫০০ মিটার পেছনে রয়েছে বিবি বেগনির মসজিদ। বিবি বেগনির মসজিদের ৫০০ মিটার পেছনের দিকে রয়েছে চুনাখোলা নামের আরেকটি মসজিদ। এ ছাড়া মহাসড়কের পাশে রয়েছে সিঙ্গাইর মসজিদ।

খান জাহানের আমলের অন্যান্য স্থাপনা:

বাগেরহাটে খানজাহানের আমলে নির্মিত অন্য সব স্থাপনার মধ্যে রয়েছে এক গম্বুজ মসজিদ, নয় গম্বুজ মসজিদ, দশ গম্বুজ মসজিদ, রণ বিজয়পুর মসজিদ, রেজা খোদা মসজিদ, জিন্দা পীরের মসজিদ, খান জাহান আলী (রহ.)-এর সমাধি, পীর আলী তাহেরের সমাধি, জিন্দা পীরের সমাধি, সাবেক ডাঙ্গা প্রার্থনা কক্ষ, খান জাহান আলী (রহ.)-এর বসতভিটা, বড় আদিনা ডিবি, খান জাহানের তৈরি প্রাচীন রাস্তা।ষোড়শ শতাব্দীতে খানজাহান আমলে নির্মিত ইসলামী স্থাপত্যরীতির এসব মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ১৯৮৫ সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে ঘোষণা এবং ৩২১তম বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেসকো।

যেভাবে যাবেন:

ঢাকার গাবতলী ও সায়েদাবাদ থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির বাস বাগেরহাট শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসস্ট্যান্ড থেকে অটোতে ষাটগ¤॥^ুজ মসজিদ যাওয়া যায়। অটো বা গাড়ি থেকে নেমেই রাস্তার পাশে ষাটগ¤॥^ুজ মসজিদ দেখা যায়। এ ছাড়া ট্রেনে খুলনা এসে সেখান থেকেও বাগেরহাট আসা যায়। উল্লেখ্য, পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হলে মাত্র এক দিনের বাগেরহাট থেকে ঘুরে ঢাকায় ফিরতে পারবেন দর্শনার্থীরা।

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, আকৃতির বিচারে বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত মধ্যযুগীয় মসজিদগুলোর মধ্যে অন্যতম বড় ষাটগম্বুজ মসজিদ। এটি হজরত খান জাহান (রহ.)-এর সর্ববৃহৎ কীর্তি বা নিদর্শন। মসজিদটিকে আরও নান্দনিক করে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ষাটগ¤॥^ুজের সামনের বিশ্রামাগার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মসজিদ-সংলগ্ন ঘোড়াদিঘির পাশ দিয়ে ওয়াক ওয়ে তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

বাগেরহাটে জেলা প্রশাসক মো. আজিজুর রহমান বলেন, ষাটগম্বুজ মসজিদ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশের শীর্ষ পর্যটন আকর্ষণসমূহের একটি। এটি সুলতানি আমলের বৃহত্তম ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যেও অন্যতম। এই মসজিদ বাগেরহাটবাসীর জন্য গর্বের ও সম্মানের।

তিনি আরও বলেন, ষাটগম্বুজ মসজিদসহ বাগেরহাটকে পর্যটনবান্ধব করতে প্রতিটি পর্যটনকেন্দ্রের শোভাবর্ধন, আবাসনব্যবস্থা, মানসম্মত খাবার, বিপণন কেন্দ্র, সহজ যাতায়াত, সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন পরিকল্পনা আমাদের রয়েছে। অচিরেই বাগেরহাটের পর্যটন শিল্প আরও বিকশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই জেলা প্রশাসক।

আশাশুনিতে ফল ও ফসল চাষে ২য় ব্যাচের কৃষক প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে সম্ভাবনাময় ফল ও ফসল চাষে কৃষি উদ্যোক্তা তৈরি বিষয়ক ২য় ব্যাচের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, ইউজিডিপি এর ইউডিএফ দেবু বিশ্বাস। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন কৃষককে ২য় ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আশাশুনিতে ভন্ড গোসাইসহ গ্রেফতার ২

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ভন্ড গোসাইসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার (২ ফেব্রুয়ারি) আদালতে প্রেরন করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই ফকির জুয়েল রানা ও এসআই মুহিতুর রহমান অভিযান চালিয়ে সিআর-১৬৯/২১, সিসি-৬৫/১৮ মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত জ্যোতি সানার ছেলে ভন্ডগোসাই ওরফে সত্য সানা ও বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত শমসের আলী সরদারের ছেলে আব্দুল জলিলকে গ্রেফতার করেন।

সত্য সানার বিরুদ্ধে গোসাই সেজে এলাকার মহিলাদের অসামাজিক কর্মকান্ড, বহু বিবাহসহ ভন্ডামির অভিযোগ রয়েছে।

খাজরায় পুনঃনির্বাচনে মেম্বর প্রার্থী টুকুর নির্বাচনী সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউপি’র ৯ নং ওয়ার্ডে পুনঃনির্বাচনে মেম্বর প্রার্থী ইব্রাহিম খলিল টুকুর পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারী) বিকালে তুয়ারডাঙ্গা রাধাকৃষ্ণ মন্দির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

হরিপদ বৈদ্যর সভাপতিত্বে ও শ্রীকৃষ্ণের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম। সভায় সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার, শ্রমিকলীগ খাজরা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, প্রার্থী ইব্রাহিম খলিল টুকু, সহকারী শিক্ষক শ্যামল কুমার, সুব্রত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আনারুল ইসলাম ও ইব্রাহিম খলিল টুকু দু’জনে সমান সামন ১১১৬ ভোট করে পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়। আগামী ৭ ফেব্রুারী পুনঃ ভোটের তারিখ নির্ধারিত করা হয়েছে।  

আশাশুনি বিআরডিবি’র বার্ষিক সাধারণ সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিআরডিবি’র ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ফেভ্রুয়ারি) সকালে বিআরডিবি মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আঃ মালেক ও গীতা পাঠ করেন কার্ত্তিক চন্দ্র সরকার।

অনুষ্ঠানে সর্বোচ্চ ঋণ গ্রহণকারী সমিতি হিসাবে পুইজালা কেএসএস ও দঃ পুইজালা কেএসএস, সর্বোচ্চ শেয়ার সঞ্চয় জমাদানকারী হিসাবে গাবতলা কেএসএস ও মহিষাডাঙ্গা কেএসএস, নির্দিষ্ট সদয়ের অনেক পূর্বে ঋণ পরিশোধকারী সমিতি হিসাবে চেউটিয়া বাকপাড়া কেএসএস ও পূর্ব কাদাকাটি কেএসএস কে পুরুস্কৃত করা হয়।

এছাড়া কর্মচারীদের মধ্যে কাজে সফলতার জন্য শ্রেষ্ঠ পুরুস্কার প্রদান করা হয় প্রধান পরিদর্শক সরজিৎ কুমার রায়কে।

আশাশুনিতে প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সমিতি আশাশুনির সভাপতি মাওঃ মনিরুজ্জামান।

সম্মেলনে ফিল্ড সুপার ভাইজার মাওঃ আহছান উল্লাহ, মডেল কেয়ার টেকার মাওঃ মহিউদ্দিন, সাধারণ কেয়ারটেকার মাওঃ মোর্ত্তাজুল হক, রবিউল ইসলাম ও আছাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩৮টি জাল বিনষ্ট

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অনুদান ৮/১০ লক্ষ টাকার জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিশেষ কম্বিং অপারেশন-২০২২ উপলক্ষে উপজেলার খোলপেটুয়া নদীতে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডিং অফিসার (সিও) মোল্যা আসলাম হোসেনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে নদী হতে অবৈধ ৩৮টি মশারি জাল আটক করা হয়। আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ৮/১০ লক্ষ টাকা।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মশিয়ালীতে জিহাদ হত্যা মামলার আসামী মিটুল কর্তৃক জাকারিয়ার রেলওয়ের লিজকৃত জমি দখল

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার ১নং আসামী একই এলাকার লুৎফর শেখ এর ছেলে মিটুল শেখ আলিম জুটমিলস গেট এর সামনে জাকারিয়ার রেলওয়ে লিজকৃত জমি অবৈধ দখল করেছে। ভুক্তভোগী জাকারিয়া জানান, ২০২০ সালের ১৬ জুলাই প্রতিপক্ষের হামলায় আমার চাচাত ভাই মশিয়ালী গ্রামের জিহাদ শেখ নিহত হয় এবং আমাদের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাটসহ অগ্নি সংযোগ করা হয়। ষড়যন্ত্রমুলকভাবে আমাদের গুলিতে তারা মারা গেছে বলে প্রচার করে এবং আমার পরিবারের ২২ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় আমারা কয়েকজন পুলিশের কাছে আটক হই । এই সুযোগে উক্ত মিটুল শেখ আমার রেলওয়ে লিজকৃত জায়গা দখল করেনেয়। পরবর্তিতে গত বছরের ১২ ডিসে¤বর আমারা জেল থেকে জামিনে আসার পর দেখতে পাই জিহাদ হত্যা মামলার ১নং আসামী মিটুল শেখ আমার রেলওয়ে লিজকৃত জমি অবৈধ দখল করে দোকান ঘর তুলেছে। এব্যাপারে মৌখিকভাবে পিবিআই এর কর্মকর্তাদের নিকট জানালে পিবিআই এর পুলিশ পরিদর্শক এ কে এম মাহফুজুল হক সরেজমিনে এসে দেখেন এবং সত্যতা পান। ভুক্তভোগী জাকারিয়া জায়গাটির দখলমুক্ত করার জন্য প্রশাসনসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়ার অনুষ্ঠান

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের  প্লাটিনাম জুবিলী জুট মিলের মজুরি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শফিকুল আলম ভূইয়া’র রুহের মাগফেরাত কামনায় ২ ফেব্রুয়ারী বেলা ১১টায় খালিশপুর ১১নং ওয়ার্ড কমিশনার কার্যালয়ের সামনে রাষ্ট্রায়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ খুলনা-যশোর অঞ্চলের উদ্যোগে এক শোক সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তোফায়েল আহম্মেদ। বক্তৃতা করেন পরিষদের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব এসএম জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, মোঃ আঃ মতিন হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম, বাবু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মোঃ ওদুদ মুন্সি, আব্দুল আজিজ, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল ওহাব, শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা , মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান, প্রদীপ দাস, খন্দকার শহিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ । উল্লেখ্য, মোঃ শফিকুল আলম ভূইয়া ২৬ জানুয়ারী বুধবার সকালে খালিশপুর হাউজিং স্টেটে এর বাসায় হার্ড অ্যাটাক জনিত কারণে মৃত্যুবরণ করেন।

কলারোয়ায় সজনে ডাটার বাম্পার ফলনের সম্ভাবনা

সোহাগ হোসেন, কলারোয়া সাতক্ষীরা

‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা’। কবির কবিতায় প্রাণ ও প্রকৃতির সৌন্দর্য্য আমাদের চোখে ধরা দেয়। সজনে ডাটা, ফুল নিয়ে আমাদের কাব্য ও সাহিত্যে অনেক কথায় লেখা হয়েছে। আমাদের গ্রাম বাংলার সর্বত্র সজনে, সজনের পাতা ও ফুল নি:সন্দেহে একটি পুষ্টিকর নিরাপদ খাবার। সজনে গাছের ছাল ও পাতা ঔষধি হিসেবে ব্যবহারও বহুল পরিচিত। বিনা পরিশ্রমে শুধু একটি ডাল সংগ্রহ বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে লাগিয়ে রাখলেই কিছু দিনের মধ্যেই গাছ বড় হয়ে যায়। দেখতেও সজনে গাছ খুবই দৃষ্টিনন্দন। সজনে গাছের অতুলনীয় গুণ বিষয়টি বিবেচনা করে উপজেলার ১২টি ইউনিয়িন ও ১টি পৌরসভার সব অঞ্চলে শত শত সজনে ডাল রোপণ করে নিজ বসতবাড়িতে।

এদিকে, উপজেলার দেয়াড়া ঘোষ পাড়ার সিংহভাগ বাড়িতে সজনে চাষ করে থাকে। বাকী যে পরিবারগুলোতে সজনে গাছ নেই, গত বছর সেই পরিবারগুলোতেও সজনে গাছ লাগানোর জন্য এলাকার কৃষক, যুবক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে গ্রামের মানুষের সাথে আলাপ-আলোচনা করেন। যাদের বাড়িতে সজনে গাছ আছে সেখান থেকে ২টি ডাল সংগ্রহ করে যাদের বাড়িতে নেই সেখানে রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সজনে ডাটা ঔষধে গুনে ভরা একটি সবজি।

তিনি সজনে ডাল লাগানো কার্যক্রমকে বাস্তবায়ন করতে এলাকার তরুন, যুবক ও কৃষকদের সাথে সজনে গাছ এর গুণাগুণ ও সজনে খাওয়ার গুরুত্বারোপ করেন।

গয়ড়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, ‘এক প্রতিবেশির কাছ থেকে একটা সজনে ডাল নিয়ে আমার বাড়ির আঙিনায় রোপন করি। সেখান থেকে প্রতিবছর সজনে হচ্ছে বিপুল পরিমাণ।

অনেকে বলেন, ‘সজনে বা সাজিনা পাতা ৩০০ রকম রোগ প্রতিরোধ করে। এই ছোট্ট পাতা অবিশ্বাস্য মাত্রায় পুষ্টিকর, যা আমাদের শরীরকে মজবুত করতে পারে।’

তারা বলেন, ‘যেকোন খাবারের সাথে বা তরকারীর সাথে তাজা বা শুকনা সজনে পাতা মিশিয়ে খাওয়া যায়। পাতা শুকিয়ে রাখা যায়। প্রতিদিন ৬-৭ টি পাতা খেলে স্বাস্থ্যর উন্নতি হয়। সজনে ছাল, পাতা, ডাটা, ফুল ও বীজ পুষ্টি ও ঔষুধি হিসেবে কাজ করে। তাই এক কথায় বলায় যায়, সজনে হলো পুষ্টি আধার।’

রামপালে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে এক শিক্ষকের বাড়িতে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পুত্র নূর নবী। জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাত অনুমান ১২ টায় কে বা কারা ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার নিয়ে চোরের চম্পট দেয় যার অনুমান মূল্য প্রায় ৩ লক্ষ ২২ হাজার টাকার।  ইতিপূর্বে ওই গ্রামের বাসিন্দা ও রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি দম্পতিকে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষধীক টাকার স্বর্ণালংকার  লুট করে নেয়। এ ঘটনার দীর্ঘ দেড় মাস পর রামপাল থানায় একটি মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে রামপাল থানা পুলিশের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সচেতন মহল এতে উদ্বেগ প্রকাশ করেছেন।

ফকিরহাটে ২১০টি ভুমিহীন পরিবার পাচ্ছেন আপন ঠিকানা

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাটের ফকিরহাটে ১০কোটি টাকা মূল্যের অবৈধ দখলাধীন সরকারী খাস জমি উদ্ধার করেছেন উপজেলা ভূমি অফিস। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন মৌজা থেকে এসব জমি উদ্ধার করে তা ভুমিহীনদের বসবাসের জন্য আশ্রায়ন প্রকল্প নির্মাণ করা হচ্ছে। ফলে ভুমিহীন ও নিঃস্ব এবং হতদরিদ্র পরিবার গুলি পেতে যাচ্ছেন মাথা গোজার শেষ আশ্রায়স্থল। এধারা অব্যহত রাখলে মডেল এ উপজেলায় কোন গৃহহীন ও ভুমিহীন থাকবেনা বলে সচেতন মহলের ধারনা।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিপুল পরিমানে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি তা ভোগদখল করে আসছিল। এসব জমির মধ্যে বিলান, ডাঙ্গা, কৃষি ও চর ভরাটের খাস জমি অন্তরর্ভূক্ত ছিল। এসব জমি উদ্ধারের জন্য সহকারী কমিশনার (ভূমি), নায়েব ও সার্ভেয়ারদের সমন্বয়ে একটি দল সরকারি সম্পত্তি সংরক্ষণ, ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রমের আওতায় খাস জমি চিহ্নিত করার কাজ শুরু করেন। তাদের এ কার্যক্রমকে সহায়তা করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের তত্ত্বাবধানে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেন। সে মোতাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের নেতৃত্বে গত জানুয়ারী-২০২১ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৩৬.৩৮ একর সরকারী খাস জমি উদ্ধার করা হয়। স্থানীয় মৌজা দর অনুযায়ী উদ্ধারকৃত এ জমির বর্তমান বাজার মূল্য প্রায় ১০কোটি ১০লক্ষ ৫০হাজার ৪৫৫টাকা।  উপজেলার সুনগর ইউনিয়ন ভূমি অফিস, ফকিরহাট সদর ইউনিয়ন ভূমি অফিস ও মানসা-বাহিরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতায় থাকা ভলিউম বই ও খতিয়ান পর্যালোচনা করে খাস জমি চিহিৃত করে উদ্ধার কাজ শুরু করা হয়েছিল।

সুত্রে জানা গেছে, সম্প্রতি ফকিরহাট ভূমি অফিস থেকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রেরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধারকৃত সরকারী খাস জমির একটি বড় অংশ সরকারের আশ্রায়ণ প্রকল্পের গৃহ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে ১৩০টি ঘর ইতিমধ্যে তৈরি করে ভূমিহীনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি ঘর নির্মাণাধীন রয়েছে। তবে উদ্ধারকৃত জমির মধ্যে ১.৭৮ একর পূনঃরায় বেদখল হয়ে গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন মামলা ও আদালতের নির্দেশে মূলত এসব জমি সরকারের হাত থেকে বেদখল হয়েছে। জমি উদ্ধার ও ভূমিহীনদের বরাদ্ধের বিষয়ে আলাপ করা হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ফকিরহাটে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না এমন লক্ষ্য নিয়ে মূলত কাজটি শুরু করা হয়েছে। ভূমিহীনদের আবাসনে সরকারের সদিচ্ছা রয়েছে। তা বাস্তবায়নে আমরা সমন্বিত ভাবে কাজ করছি। স্থানীয় ভূস্বামীদের হাত থেকে অনেক জমি উদ্ধার হয়েছে। এ উদ্ধার কাজ অব্যহত রেখে সকল ভূমিহীনকে তা বরাদ্ধ দেওয়া হবে। তিনি আরো বলেন, “উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খাস জমি ভোগ করা প্রভাবশালী ও ভূমিস্বামীদের কাছে স্পস্ট একটি বার্তা গিয়েছে। সরকারি জমি কেউ জোর জবরদস্তি ভোগ দখল করতে পারবেন না। এ জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বন্টন করে আমরা সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, বৈষম্য কমানো ও এসডিজি অর্জনে সরকারকে সহায়তা করার চেষ্টা করছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, সরকারি সম্পদ সংরক্ষণের জন্য খাস জমি উদ্ধার কাজ শুরু করা হয়। উদ্ধার কাজ বেগবান করতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, খাস জমি উদ্ধার একটি নিয়মিত প্রক্রিয়া হলেও অনেক কারণে তা থমকে ছিল। ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কারণে এ উদ্ধার কাজ আরো বেগবান হয়েছে। জমি উদ্ধার করে বেশ কিছু জমিতে গৃহ নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এধারা অব্যহত থাকবে বলেও তিনি জানান।

রামপালের ৫ টি আশ্রয়ণ প্রকল্পের ৫৮০ পরিবার ভালো নেই

মেহেদী হাসান, রামপাল

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মিত ৫ টি আশ্রয়ণ প্রকল্পের ৫৮০ টি পরিবারের সদস্যরা নানা সমস্যায় জর্জরিত। প্রশাসন ও জনপ্রতিনিধিগণ আশ্বাসের পরে আশ্বাস দিলেও গত দেড় যুগেও ভাগ্য ফেরেনি হতদরিদ্র ওইসব বাসিন্দাদের। দীর্ঘ প্রতীক্ষার পরে নতুন করে আশাজাগানিয়া সুখবর দিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন।

সরোজমিনে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘুরে হতদরিদ্র ওইসব বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সুপেয় পানির সমস্যা, স্যানিটেশনের সমস্যা ও আবাসনের সমস্যাই তাদের বড় সমস্যা। উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কণ্যাডুবির মরা পশুর নদীর চরে ২০০৯ নির্মিত হয় ২২ টি ব্যারাক নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী। ২২০ টি হতদরিদ্র পরিবারের ঠাঁই মেলে ওইসব ঘরে। ওখানের বাসিন্দা উজির উদ্দিন জানান, অনেক দিন ধরে ঘরগুলো ভেঙ্গে গেছে। বসবাস করা যাচ্ছে না। পায়খানার স্থান পুরোপুরি নষ্ট। খাবার পানি নেই। পুকুরের ঘাট নেই। একই কথা বলেন, আবেদা বেগম, হোসনেয়ারাসহ অনেকে। এলাকার চেয়ারম্যান রাজীব সরদার জানান, আমরা  সমস্যার সমাধানে উপজেলা প্রশাসনের স্মরণাপন্ন হয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন।

সরোজমিন গিয়ে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা-১ ও সিকিরডাঙ্গা-২ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা হয়। এখানের বাসিন্দা বাচ্চু গাজী ও জয়নব বেগম জানান, ৬ বছর পূর্বে বৈদ্যুতিক দূর্ঘটনা তাদের ব্যারাকটি ভষ্মিভূত হয়। সরকারিভাবে ৫ হাজার টাকা দেয়া হয়। এরপর আর কোন বরাদ্দ দেওয়া হয়নি। এখানের বাসিন্দা ও সংরক্ষিত মহিলা আসনের (১,২ ও ৩) সদস্যা জয়া বেগম, জানান, এখানের ২ টি ফেজে ১২০ টি ও ১৬০ টি পরিবার ঘরে বরাদ্দ পেয়েছেন। ২২ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। আমাদের থাকার জায়গা থাকলেও বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। স্যানিটেশন ও পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ১৫ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করা হলেও সেটি টেকসই হয়নি। বৃষ্টির পানি ধরে রাখার জন্য কোন পানির ট্যাংকি ও পাইনি। সবাই খুব মানবেতর জীবনযাপন করছে।

সরজমিন উপজেলার বাঁশতলী। এখানে ৮০ টি পরিবার বাস করেন। তাদের ও একই সমস্যা। বাঁশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল জানান, আমরা উপজেলা সমন্বয় সভায় এ সমস্যা সমাধানের জন্য কথা বলেছি। সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের আস্বস্ত করেছেন। শীগ্রই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

এ বিষয়ে রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ জানান, আমি ইউপি চেয়ারম্যান ও পরে উপজেলা চেয়ারম্যান থাকা কালীন সময়ে হতদরিদ্র ওইসব বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য অনেক চেষ্টা করছি। আমাদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি দিয়ে জরুরীভাবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সমস্যার সমাধান করবেন।

এ বিষয়ে পরিবেশ আন্দোলনের নেতা এ্যডভোকেট মহিউদ্দিন শেখ জানান, জলবায়ু পরিবর্তন জনিত কারণে ও তীব্র লবনাক্ত আবহাওয়ার কারণে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দ্রুত মরিচা ধরে নষ্ট হয়েছে। আর রক্ষণাবেক্ষণের অভাবে আরও বেশি সমস্যা হয়েছে। এগুলো এখন থাকার অনুপযোগী হয়ে পড়েছে। নতুন করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য ঘর নির্মাণের দাবী জানান এ নেতা।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে এমন তথ্য জানতে চাওয়া হয় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে। তিনি বলেন, আমি এ উপজেলায় দায়িত্ব গ্রহণের পরপরই উপজেলাবাসীর সমস্যা সমাধানের চেষ্টা করছি। সরকারের বরাদ্দ যাতে সঠিকভাবে ব্যয় করা হয় সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রেখে কাজ করছি। এর ধারাবাহিকতায় বিগত বিভিন্ন সময়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্প গুলো পরিদর্শন করেছি। ওইসব বাসিন্দাদের সাথে কথা বলেছি। সমস্যাগুলো চিহ্নিত করেছি। তারা যাতে পূর্বের মতো ভালো থাকতে পারেন সে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে পত্র পাঠানো হয়েছে। আশার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী সকল বাসিন্দাদের জন্য সেমি পাকা ঘর বরাদ্দ দিচ্ছেন। আশা করি খুব শিগ্রই সকল বাসিন্দাদের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের সমাধান হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

প্রজনন মৌসুম: সুন্দরবনে অবাধে নিধন হচ্ছে মা কাঁকড়া

দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রজনন মৌসুমেও সুন্দরবনে কিছুতেই মা কাঁকড়া নিধন বন্দ হচ্ছে না। প্রতি বছরের মতো এবারও বনের বিভিন্ন নদী ও খালে অবাধে ডিমওয়ালা মা কাঁকড়া ধরা হচ্ছে। অসাধু জেলেরা বনবিভাগের কতিপয় কর্মকর্তাদের সহযোগিতায় মাছের পাশ নিয়ে বহালতবিয়তে একাজ চালিয়ে যাচ্ছেন। ফলে প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরা পাশ পারমিট বন্ধ রাখার নির্দেশনা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুই মাস প্রাকৃতিক মৎস্য সম্পদ মা কাঁকড়ার প্রধান প্রজনন মৌসুম। প্রজনন বৃদ্ধির লক্ষে এসময়ে সরকারী ভাবে সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ পারমিট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এই দু‘মাসে মেদী-মায়া কাঁকড়া কোটি কোটি বাচ্চা ছাড়ে। আর বনের উপকূলীয় এলাকার হাজারো জেলে এই কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়া এই কাঁকড়া বিদেশে রপ্তানি করে ব্যবসায়ীরাও বছরে কোটি টাকা আয় করেন। কিন্তু প্রজনন মৌসুমের তোয়াক্কা না করে বহালতবিয়তে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বনবিভাগের বিভিন্ন স্টেশনধীন নদী ও খালে অবাধে ডিমওয়ালা মা কাঁকড়া নিধন চালিয়ে যাচ্ছেন। আর আর্থিক চুক্তিতে বনবিভাগের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তারা এসব অসাধু জেলেদের সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন কারণে কয়েক মাস কাঁকড়ার দাম মুখ থুবড়ে পড়লেও বর্তমানে তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সর্ব নিন্মে ১২০ থেকে সর্বোচ্চ ১৩০০ টাকা কেজি দরে কাঁকড়া বিক্রি হচ্ছে বলে বিভিন্ন ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা গেছে। অধিক লাভের আশায় স্বার্থনেষী এসব শত শত জেলে মাছ ধরার পাশ পারমিট নিয়ে প্রতিদিন হাজার হাজার মন মা কাঁকড়া আহরন করে প্রজনন বৃদ্ধিতে ব্যাপক ক্ষতি সাধন করছেন। আবার প্রকাশ্যে আই ওয়াশ দিয়ে এসব কাঁকড়া হ্যাচারীর বলে বিভিন্ন বাজারের ডিপোতে বিক্রি করছেন জেলেরা। মাঝে মধ্যে আবার লোক দেখানো এসব কাঁকড়ার দুই একটি চালান ধরা পড়লেও কিছুতেই বন্দ হচ্ছে না মা কাঁকড়া নিধন। এভাবে প্রজনন কালিন কাঁকড়া ধরতে থাকলে চিংড়ির চেয়েও অর্থনৈতিক কারনে উজ্জ্বল সম্ভাবনাময় প্রাকৃতিক এই সম্পদ অচিরেই বিলুপ্তের আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল। ফলে প্রজনন মৌসুমে সুন্দরবনে কাঁকড়া ধরা পাশ পারমিট বন্ধ রাখার নির্দেশনা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে বলে ঐ মহলটি মনে করেন।

বিভিন্ন এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলের সাথে আলাপকালে তারা জানান, বনবিভাগের কতিপয় স্টেশন কর্মকর্তারা সপ্তাহে বা গোনে দুইজন জেলের নৌকা প্রতি রাজস্বের টাকাসহ ২০০০ থেকে ২৫০০ টাকা, আর তিনজন জেলের নৌকা প্রতি ৩০০০ থেকে ৩৫০০ টাকা উৎকোচ নিয়ে মাছের পাশ দিয়ে কাঁকড়া ধরায় সহযোগীতা করছেন। এছাড়াও মাঝে মধ্যে ঐ কর্মকর্তারা জেলেদের নৌকা থেকে ইচ্ছামত কাঁকড়া তুলে নিয়ে বিক্রি করে নিচ্ছেন বলেও জেলেদের অভিযোগ।

এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ এনামূল হক জানান, আমরা যখন অভিযানে যাই তখন আমাদের সামনে যদি কোন কাঁকড়া ধরা সরঞ্জাম পড়ে তাহলে সেগুলো জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করি। আর জেলেদের ধরতে পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কোর্টে পাঠাই। প্রজনন মৌসুমের শেষ অবদি পর্যন্ত আমাদের টহল জোরদার থাকবে।

দুইদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মাঘের শীতের মধ্যেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে মোংলায়। বুধবার মোংলায় সর্বোচ্চ ২৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। একই তাপমাত্রা বিরাজ করছে খুলনায়ও। এর আগে মঙ্গলবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস ছিলো মোংলায়। দুইদিন ধরে মোংলায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় কমে গেছে শীতের মাত্রাও। সূর্যের প্রচন্ড তাপে মাঘের শীত তো দূরের কথা গরম পড়ছে চৈত্রের মতই। মাঘের শীত মৌসুমে হঠাৎ করেই গরমে ঘাম ঝরছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের। রাতে ও ভোরে কুয়াশা থাকলেও দুইদিনের দক্ষিণা বাতাসে শীতের প্রকোপ কমে গরম বাড়তে শুরু করেছে।

বাগেরহাটে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

 বুধবার সকালে রূপান্তরের বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের আওতায় বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় ট্রেনিং সেন্টারে প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের অবহিতকরণ ও সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ মুসাব্বিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বেইজ গণবিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর (পরিবেশ, দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন) ফারুক আহমেদ, স্ক্রিম প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মোঃ আল ইমরান মুন্না ও শিল্পী রানী ডাকুয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের ক্রেইন প্রকল্পের এ্যাডভোকেসি সমন্বয়কারী তসলিম আহম্মেদ টংকার। অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনাবিষয়ে আলোচনা করেনউদ্যোক্তা মাহামুদা খাতুন বর্ষা ও রোকেয়া বেগম।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।

স্বাধীনতার ৫০ বছর পর দালালমুক্ত করা হলো বেনাপোল চেকপোস্ট

বেনাপোল প্রতিনিধি

স্বাধীনতার ৫০ বছর পর দালালমুক্ত করা হলো বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস ও পুলিশ ইমিগ্রেশন। চলতি বছরের শুরু থেকেই বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাঞা জারি করেন।

ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী হয়রানি বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফলে পাসপোর্ট ছাড়া কোন ব্যক্তিকে কাস্টমস ও ইমিগ্রেশন টার্মিনালে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে বন্দরের উপপরিচালক মামুন তরফদার দালালদের পুনরায় প্রতিষ্ঠান করার জন্য জোর চেস্টা করছে বলে কাস্টমস’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে মামুন তরফদার বিষয়টি অস্বীকার করেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া যোগদানের পরপরই সাহসী প্রদক্ষেপের কারণে কাস্টমস ও ইমিগ্রেশনকে দালালমুক্ত করতে প্যাসেঞ্জার টার্মিনালে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানিক মেশিন, সশস্ত্র আন সার দিয়ে জোরদার করা হয়েছে যাত্রীদের নিরাপত্বা ব্যবস্থা। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ২০২০-২১ অর্থবছরে ৮ লাখ ৩৪ হাজার ৫০ জন পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করেছে। যাত্রীদের কাছ থেকে এ সময়  বিদেশে ভ্রমণ কর বাবদ রাজস্ব আদায় করেছে ৪১ কোটি ৭০ লাখ টাকা।

আন্তর্জাতিক  কাস্টমস ও ইমিগ্রেশন এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা, যাত্রীদের বিশ্রামাগার, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বহির্গমন ও আগমনের জন্য যাত্রীদের পৃথক ব্যবস্থা করা হয়েছে স্টিলের রেলিং দিয়ে। টার্মিনালের প্রধান ফটকে বন্দরের নিরাপত্বা কর্মী, আনসার সদস্য ও কাস্টমস অফিসাররা সার্বক্ষনিক নজরদারিতে রাখায় প্রবেশ করতে পারছে না পাসপোর্ট দালালেরা। যদিও করোনার কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী সংখ্যাও হ্রাস পেয়েছে।

ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ তাদের সেবার মান বৃদ্ধি করায় যাত্রীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন নেজেরাই।

বেনাপোল কাস্টমস সুত্র জানায়, দির্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে এক শ্রেণির লোক দূরদূরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্ট দ্রুত করে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছিল ঐ চক্রটি।

পাসপোর্ট যাত্রীদের পক্ষ থেকে কাস্টম এর যুগ্ন কমিশনারকে অভিযোগ করলে তিনি কাস্টমস ও ইমিগ্রেশনকে দালালমুক্ত করার ঘোষণা দেন। যাত্রীদের সেবার মান উন্নত করতে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের বহিরাগত দালাল উৎখাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। যাতে টার্মিনাল এলাকায় বহিরাগত কোনো দালাল ঢুকতে না পারে সে জন্য প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন’র ওসি রাজু  আ হমেদ জানান,করোনার পূর্বে প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করে ভারতে। সে সময় প্রতিমাসে ৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আদায় হতো বিদেশ ভ্রমণ কর থেকে।

বেনাপোল চেকপোস্টে কোনো পাসপোর্টযাত্রী যাতে হয়রানি না হয় সে জন্য দালালমুক্ত করা হয়েছে বলে জানান যুগ্ন কমিশনার। ঝামেলামুক্তভাবে যাত্রীরা যাতে ভারত যাতায়াত করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। বর্তমানে প্রতিটি যাত্রীকে সিরিয়ালে দাঁড় করিয়ে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

বেনাপোল কাস্টমস যুগ্ন কমিশনার আ ব্দুর রশিদ মিয়া জানান, বর্তমানে চেকপোস্ট কাস্টমস ও ইমিগ্রেশনকে দালাল মুক্ত করা হয়েছে। তবে এটি বাস্তবায়ন করতে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে কোনো প্রকার হয়রানি ছাড়া নিরাপদে যাত্রীরা ভারত গমনাগমন করছেন। কোন ধরনের হুমকী ধামকি দিয়ে কাস্টমস এ দালাল প্রবেশের  করোন যাবে না।সাধারন যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবে।

সাতক্ষীরায় এক দিনে ৫১ মামলার নিষ্পত্তি, ৮ টিতে সাজা ও ৪৩টিতে খালাস

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মোঃ সালাহউদ্দিন মামলার জট কমাতে এক দিনে ৫১টি মামলার নিষ্পত্তি করে রেকর্ড গড়েছেন। এর আগে কখনো অর্ধশতাধিক মামলায় একদিনে সাতক্ষীরার কোন আদালতে রায় ঘোষনা হতে শোনেননি আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষ। প্রতারনা, চুরি, যৌতুক দাবী ও মারামারির এসব মামলার মধ্যে ৮ মামলায় সাজা এবং বাকী ৪৩ মামলায় খালাস প্রদান করেছেন আদালত। মঙ্গলবার প্রকাশ্য আদালতে এসব মামলায় রায় ঘোষনা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের আবুল গাজীর স্ত্রী হামিদা খাতুন, পাটকেলঘাটার আহসাননগরের মুছা শেখের ছেলে নূর ইসলাম, একই থানার কুমিরা গ্রামের মোজাফফর  মুন্সির স্ত্রী ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আওরঞ্জজেবের ছেলে আবু শাহীন শাহজাহান সরদার, বরিশাল জেলার মুলালী থানার আলিমাবাদ গ্রামের মোদাদেচ্ছর হোসেনের ছেলে সরোয়ার হোসেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুযারিয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে অহিদুজ্জামান ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার পরানপুর গ্রামের কাশেম শেখের ছেলে হাবিবুর রহমান শেখ।

আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোঃ সালাহ উদ্দীন এর আদালতে মঙ্গলবার রায় ঘোষনার জন্য প্রস্তুত রাখা হয় মোট ৫৭ টি মামলা। আদালত চলাকালীন সময়ে এসব মামলার মধ্যে ৫১ টি মামলায় রায় ঘোষনা করেন বিচারক। এর মধ্যে ৮ টি মামলায় সাজা এবং বাকী ৪৩ টি মামলায় খালাস প্রদান করেন আদালত।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি অ্যাড. খায়রুল বদিউজ্জামান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে এক দিনে ৫১ মামলার নিষ্পত্তি হওয়ায় মামলার জট অনেকটা কমে গেছে। একই সাথে ওই আদালতের বিচারক বিচারপ্রার্থী সাধারন মানুষের নজর কেড়েছেন।

উল্লেখ্যঃ বিচারক মোঃ সালাহ উদ্দীন গত ৫ ডিসেম্বর সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর একটি মাদক মামলায় প্রবেশন আইনের আওতায় এক আসামীর দেয়া সাজা স্থগিত করে নিজ বাড়ীতে পারিবারিক পরিবেশে থেকে সংশোধন হওয়ার সুযোগ করে দেন তিনি। এরপর মঙ্গলবার একসঙ্গে ৫১ মামলায় রায় ঘোষনা করে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের নজরকাড়েন তিনি।

রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার আয়োজনে কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি

রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার আয়োজনে অসহায় শীতার্থ মানুষের মাঝে খুলনা রেল ষ্টেশনে কম্বল বিতরণ করা হয়। কসমোপলিটন খুলনার সভাপতি   রোটারিয়ান ফেরদৌসুর রহমান পিয়াসের পরিচালনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি রোটারিয়ান এস. এম. নজরুল ইসলাম, রোটারি এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার রোটারিয়ান ইঞ্জিঃ মশিউজ্জামান খান, ডিস্ট্রিক্ট চেয়ার রোটারিয়ান সৈয়দ আবু সইদ, লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ানি আশিষ দে, খুলনা গ্রীন সিটির সভাপতি রোটারিয়ান সাখাওয়াত হোসেন স্বপন, কসমোপলিটন খুলনার প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মনজুরুল করিম হামিম, রোটারিয়ান সামছুল আরিফীন লিয়ন, রোটারিয়ান রহিমা আক্তার ঝুমুর, রোটারিয়ান ফারজানা মিম, রোঃ জহিরুল ইসাম তপু প্রমুখ।

রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার এ  কম্বল বিতরণ কর্মসূচি আরো ৩ ধাপে বিভিন্ন স্থানে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দুরকানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । বুধবার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি নাসরিনের নেতৃত্বে উপজেলার ইন্দুরকানী  বাজার সংলগ্ন রাস্তা ও খাল দখল করে  নির্মানাধীন ভবনের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান থেকে জানা যায়, উপজেলা কালাইয়া গ্রামের সূর্য কান্তির ছেলে দুলাল বৈদ্য সরকারী জামি দখল করে বহুতল ভবন নির্মান কাজ শুরু করেন । বিষয়টি উপজেলার প্রশাসনের নজরে আসলে¡ বিশেষ অভিযান চালিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলা হয়  । অভিযানের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা এমিলি খানম, ভূমি পেশকার জাহিদুল ইসলাম,সাওকায়াত হোসেন লিপু ও সার্ভেয়ার এমদাদ হোসেন । উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, সড়ক জনপথের রাস্তা ও খালের জমি দখল করে যে স্থাপনা নির্মান করতেছিলেন। জমিটি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে অবৈধ স্থাপনা  ভেঙ্গে দেওয়া হয়েছে ।

খুবির সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গতিরোধক ও ওভারব্রিজ নির্মাণ জরুরি

স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা এড়াতে অতিসত্ত্বর গতিরোধক (স্পিডব্রেকার) ও ওভারব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, খুলনার নির্বাহী প্রকৌশলী বরাবর একটি চিঠি প্রেরণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এ চিঠিতে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন চার লেনের রাস্তার কাজ চলমান। সড়কটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে। এই সড়কে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের গাড়ী, অ্যাম্বুলেন্সসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ২০০ গাড়ী চলাচল করে। কিন্তু প্রতিদিন বিভিন্ন রুটের শতশত গাড়ি অতি দ্রুতগতিতে চলার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বর্তমানে মেইন গেটটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে যা শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

চিঠিতে আরও বলা হয়, এছাড়া সড়কটিতে নির্মাণাধীন আইইআর ভবন, মেডিকেল সেন্টার ও রাস্তার বিপরীত পার্শ্বে সরকারি দেলদার আহমেদ মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় সেখান দিয়েও প্রতিদিন শতশত শিক্ষার্থী রাস্তা পারাপার হয়। উক্ত ঝুঁকিপূর্ণ অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে একটি, নির্মাণাধীন আইইআর ভবন ও মেডিকেল সেন্টারের সামনে একটিসহ মোট দু’টি গতিরোধক এবং একটি ওভারব্রিজ অতিসত্ত্বর নির্মাণ করা প্রয়োজন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গল্লামারী এলাকার এক বাসিন্দা জানান, সাতক্ষীরা ও পাইকগাছা রুটসহ বিভিন্ন রুটের গাড়ী এখন এই সড়ক দিয়ে চলছে। সোনাডাঙ্গা থেকে নির্ধারিত সময়ে গাড়ি ছেড়ে গল্লামারী পৌঁছে অতিরিক্ত সময় ব্যয় করে যাত্রীর জন্য। পরে গল্লামারী ছেড়েই দ্রুতগতিতে জিরোপয়েন্টের দিকে ধাবিত হয়। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এছাড়া সোনাডাঙ্গা বাইপাস সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন বাস-মিনিবাস-ট্রাকসহ সকল যানবাহন গল্লামারী-জিরোপয়েন্ট দিয়ে চলায় চাপ বেড়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ, খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন, মহাসড়কটির এই অংশে যাতায়াতে দুর্ভোগ লাঘবে প্রথম স্তর কার্পেটিং করা হয়েছে। আরও দুটি লেয়ার বসার পর সড়কটির কাজ আংশিক শেষ হবে। গতিরোধক ও ওভারব্রিজের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমার সাথে ইতোমধ্যে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পত্রের ব্যাপারে অবহিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। উপাচার্যের সাথে সড়কটি দৃষ্টিনন্দনসহ ওভারব্রিজ, ওয়াকওয়ে নির্মাণের বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ও ডিজাইন অনুযায়ী সকল কাজ সম্পন্ন করার বিষয়টি সময় সাপেক্ষ। আপাতত বিশ্ববিদ্যালয়ের সামনে জিরোপয়েন্ট থেকে গল্লামারী অংশে যাতায়াতে দুর্ভোগ লাঘবে প্রথম স্তর কার্পেটিং দেওয়া হয়েছে। মাঝখানে ডিভাইডার নির্মাণকাজ চলছে। ওভারব্রিজের ডিজাইন চূড়ান্ত অবস্থায় রয়েছে। এরজন্য আলাদা প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ অনুমোদন হলে নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, সড়কের এ অংশের নির্মাণকাজের এখনও অনেক পর্যায় বাকি। এই মুহূর্তে গতিরোধক দেওয়া কঠিন। তাহলে আবার তা ভাঙতে হবে। বারবার ভাঙতে হলে রাস্তার মান নিয়ে প্রশ্ন উঠবে। তবে আপাতত পারাপারের সুবিধার জায়গায় জেব্রা ক্রসিং মার্ক, গল্লামারী ও জিরোপয়েন্টে গতিসীমা বিষয়ক দু’টি সাইনবোর্ড স্থাপন করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু মহাসড়কের এই অংশ এখন চার লেন তাই চলাচলে সুবিধা হয়েছে। যানবাহন একমুখী হচ্ছে না। ফলে সে অর্থে দুর্ঘটনার প্রবণতা হ্রাস পাওয়ার কথা। তবে জিরোপয়েন্ট এবং গল্লামারীতে ট্রাফিক পুলিশ যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নিয়ন্ত্রণে তৎপর হলে দুর্ঘটনার ঝুঁকি আরও কমবে।

দাকোপে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে জেলেদের মাঝে গরু বিতরণ

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে ইলিশ আহরণে নিয়োজিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে গরু বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলায় ১০ জন ইলিশ জেলের মাঝে ১০ টি বকনা বাছুর বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 ১ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের  সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আবু ছাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক জি এম সেলিম, সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী বৃন্দ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

দেবহাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

কে এম রেজাউল করিম

দেবহাটায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাষ্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দিনভর রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে উক্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণটিতে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, শিক্ষা অফিসার শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, আ.লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের আলী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আইসিটি অফিসার ইমরান হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর অমল চন্দ্র, যুবলীগ নেতা মিজানুর রহমান, সখিপুরের ইউপি সদস্য নির্মল মন্ডল, কুলিয়ার ইউপি সদস্য আবু সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এসময় তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণের অপকারীতা এবং তামাকের ব্যবহার ও বিকিকিনি নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও নানামুখী সিদ্ধান্ত গৃহীত হয়।

নুডুলস চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।

পণ্য পরিবহণের গাড়ি থেকে একটি নুডুলসের প্যাকেট আর নারিকেল তেল চুরির অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আমানুল্লাহর বিরুদ্ধে। এ সময় সাদ্দামকে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের হাফিজ মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। কিশোর সাদ্দাম হোসেন (১৭) আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে।

এদিকে সাদ্দামকে খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন চালানো একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে স্থানীয়দের হাতে হাতে। এর পর নজরে পড়ে পুলিশের। নির্যাতনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নির্যাতনকারী শেখ আমানুল্লাহকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে পুলিশ। নির্যাতিত সাদ্দাম বা তার পরিবারের কেউ অভিযোগ জানালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, নির্যাতনের শিকার যুবক সাদ্দাম হোসেনও একজন অপরাধী। তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের পরিবেশক শেখ আমানুল্লাহ। বিভিন্ন দোকানের অর্ডারের পণ্য ডেলিভারির জন্য মঙ্গলবার দুপুরে গাড়িতে মালামাল তুলছিলেন শেখ ট্রেডার্সের কর্মচারীরা। এ সময় ওই গাড়ি থেকে এক প্যাকেট নুডুলস ও নারিকেল তেল নিয়ে দৌড় দেয় সাদ্দাম হোসেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তার পিছু নেয়। ধাওয়া করে সাদ্দামকে ধরে শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহর নিকট হস্তান্তর করে।

পরে আমানুল্লাহ নিজেই দোকানের সামনের একটি খুঁটিতে সাদ্দামের দুই হাত পেছনে বেঁধে রাখেন। এর পর স্টিলের পাইপ দিয়ে বেধড়ক মারধর শুরু করেন। এ ঘটনা দেখে সেখানে জড়ো হতে থাকেন লোকজন। সাদ্দামকে একের পর এক প্রশ্ন করতে থাকেন আমানুল্লাহ। ব্যাপক জেরার সঙ্গে সঙ্গে চালানো হয় নির্মম নির্যাতন।

মধ্যযুগীয় কায়দায় চালানো নির্যাতনের ঘটনাটি অনেকেই দেখেছেন। তবে কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। কেউ কেউ বলেছেন- কিশোর সাদ্দাম হোসেনের মা খুবই গরিব। তিনি রাস্তার ধারে পিঠা বিক্রি করে সংসার চালান। অভাবের তাড়নায় হয়তো সাদ্দাম একটু নুডুলস চুরি করে থাকতে পারে। তাই বলে একজন ব্যবসায়ী তাকে যেভাবে নির্যাতন করেছেন, তা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না।

প্রকাশ্যে নির্যাতনের চিত্র দেখা দর্শকদের মধ্যে কয়েকজন বলেন, খুঁটির সঙ্গে বেঁধে পাইপ দিয়ে মারধর দেখে ভেবেছিলাম বড় ধরনের কোনো অপরাধী। কারণ আরও অনেকেই দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন। এ জন্যই নির্যাতনকারী ওই ব্যক্তিকে থামানোর জন্য কোনো কিছু বলিনি। পরে জানতে পারি ওই কিশোর সামান্য নুডুলস নিয়ে যাচ্ছিল। এই অপরাধের কারণে এ ধরনের নির্মম নির্যাতন কখনই মেনে নেওয়া যায় না। নির্যাতনকারী ওই ব্যবসায়ীর শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তারা।

এদিকে সাদ্দামকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বর্বরোচিত এ ঘটনার ভিডিও দেখে হতবাক সুশীল সমাজের লোকজন। তারা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, অপরাধী যত বড়ই হোক না কেন, তার জন্য আইন আছে। আর মারধর করারও একটা সীমা আছে, প্রকাশ্যে দোকানের খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমানুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

নির্যাতনকারী শেখ আমানুল্লাহ বলেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এতে আমি অতিষ্ঠ। কিছুতেই চোর ধরতে পারছিলাম না। আজ কিছু নারিকেল তেল ও নুডুলসের প্যাকেট চুরির সময় সাদ্দামকে হাতেহাতে ধরে স্থানীয়রা আমার কাছে নিয়ে আসেন। তবে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার অন্যায় হয়েছে।

আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মুজিবুল ইসলাম বলেন, সাদ্দামের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। এর আগেও শেখ ট্রেডার্স থেকে বিভিন্ন মালামাল চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার চুরির সময় স্থানীয়রা হাতেনাতে ধরে। পরে আমানুল্লাহ দোকানের খুঁটিতে বেঁধে সামান্য মারধর করেছে বলে শুনেছি। তবে এভাবে মারধর করা ঠিক হয়নি। বিষয়টি অন্যায় হয়েছে তার। মারধর না করে পুলিশে দেওয়া উচিত ছিল।

চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার বলেন, দোকানের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা যদি সত্যি হয়, তা হলে এটিই তো বড় অপরাধ। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। অপরাধীকে অবশ্যই আইনের কাছে সোপর্দ করতে হবে।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার কিশোর বা তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করলে মানবতা ফাউন্ডেশন থেকে তাকে বিন্যামূল্যে সব রকমের সহযোগিতা করা হবে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে নির্যাতনের বিষয়টি তখন জানা ছিল না। পরে সংবাদকর্মীদের মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছি। এভাবে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। রাতেই নির্যাতনকারী শেখ আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নির্যাতনের ঘটনায় সাদ্দাম বা তার পরিবারের লোকজন অভিযোগ করলে আমানুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া চুরির ঘটনায়ও এখনও কেউ অভিযোগ দেননি।

তিনি আরও বলেন, সাদ্দামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি চুরি ও একটি ছিনতাই মামলা চলমান। একবার পুলিশের হাতে আটকও হয়েছিল সে।

বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ৪ জনের আত্মহত্যাচেষ্টা

 চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিষপান করে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও গৃহবধূসহ চারজন আত্মহত্যার চেষ্টা করেন।  পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয়ে তারা বিষপান করেন বলে জানা গেছে। বিষপানকারীরা হলেন- কলিগাতী গ্রামের অহিদুজ্জামান শেখ (২৫), চর ডাকাতিয়া গ্রামের রামিম আক্তার (১৮), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র ছাত্রী পলি মজুমদার (২২) ও নাজিরপুরের বাগাজোড়া গ্রামের তহমিনা আক্তার (২৩)।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিয়া অধিকারী জানান, গত ২৪ ঘণ্টায় বিষপান করে হাসপাতালে চারজন রোগী ভর্তি হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুলপ্রেমীদের জন্য সুখবর: যশোরের গদখালিতে ফুটল টিউলিপ

যশোর অফিস।।

শীতপ্রধান দেশের নজরকাড়া ফুল টিউলিপ। যশোর ঝিকরগাছার পানিসারা গ্রামের ইসমাইল হোসেনের কৃষি খামারে দোল খাচ্ছে বাহারি রঙের চোখ ধাঁধানো টিউলিপ। ইউরোপের টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। এর মাধ্যমে ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে যোগ হয়েছে নতুন মাত্রা।

ফুল দেখতে আসা সানজিদা ইয়াসমিন বলেন, ‘দেশে এই প্রথম ফুলটি ফুটেছে। তাই আগ্রহ নিয়ে দেখতে এসেছি।’ সানজিদার মতো প্রতিদিনই নতুন এই ফুল দেখতে এসে শত শত মানুষ মুগ্ধ হচ্ছেন; জুড়িয়ে নিচ্ছেন চোখ।

বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবছরই গদখালির ফুল চাষীরা নতুন জাতের ফুল উপহার দিয়ে থাকেন। গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, লং স্টিক রোজের পর এবারের ভালোবাসা দিবসে ফুলপ্রেমীদের জন্য নতুন উপহার টিউলিপ।

কৃষি খামারী মালিক ইসমাইল হোসেন বলেন, ‘বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার জানুয়ারিতে পাঁচ শতক জমিতে টিউলিপের পরীক্ষামূলক চাষ শুরু করি। শীত মৌসুম দীর্ঘায়িত হওয়ায় টিউলিপ ফোটাতে কিছুটা ভোগান্তি হয়েছে। বীজ রোপনের ১৮ দিন পরেই টিউলিপের ফুল ফোটে।’

তিনি আরও বলেন, নেদারল্যান্ডসের এই ফুল বীজের প্রতিটির দাম পড়ে ৭০ টাকা। আর এক পিস টিউলিপ বিক্রি হয় ১২০ থেকে ১৫০ টাকা। সন্ধ্যা হলে বন্ধ আর সকাল হলেই মেলে যায় এই ফুল। পরীক্ষমূলক চাষে সফল হওয়ায় বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের উদ্যোগ নেওয়া হবে। তবে ফুল ফুটলেও বীজ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই।

গদখালির ফুল চাষী মনজুর আলম বলেন, দেশে টিউলিপ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। উন্নজাতের এ ফুল চাষে সরকারি সহায়তা পেলে ব্যাপকহারে এর চাষ সম্ভব।

ফুল চাষী শহিদুল ইসলাম বলেন, তিনি একজন গোলাপ চাষী। ইসমাইলের জমিতে টিউলিপ ফুল ফোটার পর থেকে প্রতিদিনই দেখতে আসছেন তিনি। সন্ধ্যা হলে বন্ধ হয়ে যাওয়া আবার সকাল হলে মেলে যাওয়া বিষয়টি তার কাছে খুবই ভালো লেগেছে। তিনিও এই ফুলের চাষ করতে চান।

গদখালীর ফুল সাম্রাজ্যে ঘুরতে এসে টিউলিপ ফুল দেখে মুগ্ধ জাহিদ হাসান। তিনি বলেন, আগে গুগুল-ইউটিউবে এই ফুল দেখেছি। সরাসরি দেখতে পেরে খুব ভালো লাগছে। চারটি ফুলও কিনেছেন তিনি।

বান্ধবীদের নিয়ে ঘুরতে এসে দর্শনার্থী বিথি খাতুন বলেন, টিউলিপ ফুল দেখে বিমোহিত তিনি।

কৃষি বিভাগ বলছে, তার এই চাষের মধ্য দিয়ে গদখালীতে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মৌসুমেই কৃষক পর্যায়ে ছড়িয়ে পড়বে এর চাষ।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ জানান, নতুন জাতের ফুল চাষের ইচ্ছা থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের’ আওতায় নেদারল্যান্ডস থেকে এই ফুলের জাত আনা হয়েছে। টিউলিপের প্রায় ১৫০টি জাত রয়েছে। যার মধ্যে বর্তমানে আট প্রজাতির চাষ হচ্ছে এখানে। ভবিষ্যতে আরও বাড়ানো হবে।