স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় একজন, যশোরে একজন, কুষ্টিয়ায় একজন, নড়াইলে একজন ও ঝিনাইদহে একজন। বুধবার সকালে খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের দশ জেলায় ২ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭৪০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৩৩ শতাংশ।











































