Home আঞ্চলিক খুলনার দিঘলিয়ায় পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

খুলনার দিঘলিয়ায় পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

7

স্টাফ রিপোর্টার।।

খুলনার দিঘলিয়ায় পাওনা টাকা আনতে গিয়ে এক শিশু কন্যা (১১) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় দিঘলিয়া থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বারাকপুর ইউনিয়নের উত্তর বারাকপুর এলাকায় ঘটনা ঘটে।

মামলার এজহারে বলা হয়েছে, ভুক্তভূগী শিশুকে তার মা একই এলাকার জাহাঙ্গীর শেখের (৫০) কাছে পাওনা টাকা আনার জন্য পাঠায়। এসময়ে তার বসত ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে জাহাঙ্গীর। অভিযুক্ত জাহাঙ্গীর শেখ ওই এলাকার মৃত মতি শেখের ছেলে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’