Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

25
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরণী খালের পুলটি ভেঙ্গে পড়ে শত শত শিক্ষার্থী সহ হাজারো জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়েছে। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী সহ হাজার হাজার লোক যাতায়াত করে। দ্রুত মেরামতের দাবি জানান এলাকাবাসী : পিবিএ

খুলনায় স্বামী হত্যায় ৬জনের বিরুদ্ধে মামলা : স্ত্রী শ্বাশুড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ।।

নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তার গলির একটি বাড়িতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে মো. মিজানুর রহমান সবুজ (৩৪) নামে এক যুবককে হত্যা মামলায় শ^শুর, শ^াশুড়ি, স্ত্রী শ্যালকসহ ৬জনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশ নিহতের শ্বাশুড়ি স্ত্রীকে  গ্রেপ্তার করেছে। নিহত সবুজ পূর্ব বানিয়াখামার এলাকার চাঁন মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মিজানুর রহমান সবুজ সুন্দরবনের ট্যুরিস্ট হিসাবে কাজ করতেন। চার বছর আগে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের মেয়ে রেশমা আক্তারকে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রী রেশমা স্বামী সবুজসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করত। মানসিক শান্তির জন্য সবুজ দু’ বছর আগে মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তা এলাকায় বাড়ি ভাড়া করে স্ত্রী রেশমাকে নিয়ে বসবাস শুরু করেন। সেখানে গিয়েও তার সঙ্গে খারাপ আচরণ করত রেশমা। এরপর থেকে সবুজের সঙ্গে স্ত্রী রেশমার কলহ আরো বেড়ে যায়। সব নিয়ে ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে সবুজের সঙ্গে স্ত্রী রেশমার ঝগড়া হাতাহাতির ঘটনা ঘটে। পরে সবুজ কাজের উদ্দেশ্যে বাইরে চলে যায়। এরপর সবুজ স্ত্রী রেশমার সঙ্গে ঝগড়ার ঘটনাটি তার ছোটভাই রাকিবুল ইসলাম রাকিবকে জানায়। রাত সাড়ে ৯টার দিকে মীমাংসার কথা বলে ফোন দেয় শ্বশুর সিদ্দিক। এর আগে থেকে শ্বাশুড়ি ফাতেমা বেগম, শ্বশুর সিদ্দিক শালা সাগর হাওলাদারসহ আরও ১০জন ঘটনাস্থলে অবস্থান নেয়। সবুজ বাড়ির গেটের সামনে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে অতর্কিত হামলা করা হয় তার ওপর। প্রথমে শ্বাশুড়ি ইট দিয়ে ঘাড়ে আঘাত করে। এরপর স্ত্রী রেশমা আক্তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে শালা তার সহযোগীরা সবুজের ঘাড়ে, বুক, পিঠসহ পায়ের উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তার শরীরে ৯টি ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায়। এতে সে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সবুজকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাসান আল-মামুন বলেন, ঘটনায় নিহত মিজানুর রহমান সবুজের মা হোসনে আরা বাদী হয়ে রবিবার শ্যালক সাগর, শ^াশুড়ি নাসিমা বেগম, স্ত্রী রেশমা আক্তার, শ^শুর সিদ্দিকুর রহমান, সজিব সজলসহ ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪জন আসামি করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে শ্বাশুড়ি নাসিমা বেগম সবুজের স্ত্রী রেশমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মুসলিমা হত্যা মামলার দু’আসামির আদালতে স্বীকারোক্তি : গ্রেপ্তার আরও

স্টাফ রিপোর্টার ।।

খুলনা জেলার ফুলতলা থানাধীন উত্তরডিহি এলাকায় গণধর্ষনের পর মুসলিমা (২১) কে গলা কেটে হত্যা মামলার দু’আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। নিহত মুসলিমা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে। সে দামোদর গ্রামের মো. শহিদুল হকের ভাড়া বাড়িতে থেকে  ফুলতলার আয়ান জুট মিলের শ্রমিকের কাজ করতেন।  

রবিবার (৩০ জানুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ আসামিদের আদালতে হাজির করেন। এসময় তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন বিশ্বাস রেকর্ড করেছেন। আসামিরা হলেন ফুলতলা উপজেলার যুগ্নীপাশা পুর্বপাড়ার মোশারফ খন্দকারের ছেলে রিয়াজ খন্দকার (৩২) একই এলাকার শিলন সরদারের ছেলে সোহেল (২৫)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ধর্ষণের সহযোগিতার অভিযোগে মুনসুর খাঁ (৮০) এবং ইউসুফ আলী (৬৩) কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম মুসলিমার মাথার ডিএনএ নমুনা সংগ্রহ শেষে দাফন করা হয়। রিয়াজের বাড়ির পুকুর থেকে ভিকটিমের মোবাইল ফোন এবং সোহেল সরদারের বাড়ির কবুতরের ঘর থেকে কাঁনের দুল চেইন উদ্ধার হয়। এছাড়া মুসলিমাকে তার বাসা থেকে ডেকে নেওয়ার জন্য রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। এর আগে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয় রিয়াজ সোহেল।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, ২৫ জানুয়ারি রাতে রিয়াজের ফোন থেকে সোহেল মুসলিমাকে ফোন দেয়। ঘর থেকে বাইরে আসলে তাকে নিয়ে প্রথমে বেজেরডাঙ্গা বাজারে নেয়া হয় তাকে। সেখানে রিয়াজুল তাকে বিয়ের আশ্বাস দেয়। তারা তিনজন মিলে বাজারের বিভিন্নস্থানে ঘুরে বেড়ায়। এরমধ্যে রিয়াজ তার দু:সম্পর্কের দুলাভাই ইউসুফকে ফোন দিয়ে একটি ঘর প্রস্তুত করতে বলে। ইউসুফ আবার ফোন করে যুগ্নিপাশা গ্রামের মুনসুরকে ঘরের জন্য জানায়। রাত সাড়ে ৯টার দিকে তারা তিনজন মিলে মুনসুরের একটি কক্ষে প্রবেশ করে। কিছুক্ষণ পরে সোহেলকে ঘর থেকে বের হতে বলে রিয়াজ। প্রথমে মুসলিমাকে ধর্ষণ করে রিয়াজ। আধাঘন্টা পরে সোহেল ওই ঘরে ধর্ষণের জন্য গেলে চিৎকার করে সে। পরে ঘর থেকে বের হয়ে আসে সোহেল। ধর্ষণ শেষে রিয়াজকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মুসলিমা। বাইরে এসে তারা দু’জন আলোচনা করে ধর্ষণের ঘটনা ফাঁস হলে তাদের সামনে বিপদ আছে। তারা দু’জনে তাকে হত্যার পরিকল্পনা করে। রাত দেড়টার দিকে মুনসুরের বাড়ি থেকে বের হয় ওই তিনজন। নির্জন রাস্তায় এসে মুসলিমার মুখ চেপে ধরে সোহেল। গায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় রিয়াজ। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত দু’পাশ থেকে ওড়না টেনে রাখে দু’জন। মৃত্যুর পরও দু’জনে তাকে ধর্ষণ করে। গায়ের ওড়না দিয়ে একটি গাছে লাশটি ১০ মিনিট ঝুলিয়ে রাখে। লাশটি নামানো হয়। যেন তাকে কেউ শনাক্ত না করতে পারে সেজন্য রিয়াজ বাড়ি থেকে ধারালো বটি এনে দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করা হয়। দেহের অংশটি উত্তরডিহির রেজাউল মোল্লার ধান ক্ষেতে আর মাথাটি নিহতের পরিধেয় কাপড় দিয়ে আবৃত করে ওই এলাকার নজরুলের নির্মাণাধীন বাড়ির টয়লেটের বালুর নিচে পুতে রাখে তারা।

মামলার বিবরণে জানা যায়,  গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধান খেত থেকে মুসলিমার মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়না তদন্ত শেষে ২৭ জানুয়ারি মস্তকবিহীন দাফন সম্পন্ন হয়। ঘটনায় নিহতের বোন আকলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামি করে থানায় মামলা করেন যার নং-১৩। ওই এজাহারে আরো বলা হয়, ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে কল পেয়ে মুসলিমা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার হয়।

খুলনায় মাস্ক না পরায় ৩০ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ।।

করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এবং নূরী তাসমিন ঊর্মি।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ২৪টি মামলায় ৩০ জনকে মোট ২৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৭০ পিস ইয়াবা ৪০০ গ্রাম গাঁজাসহ  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর আনসার উদ্দিন সড়কের মো.  তরিকুজ্জামানের ছেলে মো. রকিবুজ্জামান (৩৫), ১৪ তালতলা মসজিদ রোডের জি এম আব্দুস সাত্তারের ছেলে মো. জি এম জাবেদ জাহাঙ্গীর (৪০), দারুস সালাম মহল্লার রুস্তম আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে মানিক (৩৩),  বাস্তুহারা কলোনীর মেহেদীর ছেলে মো. তুহিন (২০),  পুরাতন দরগা পাড়ার জামির আলী শেখের ছেলে মো. জাকির শেখ (২৩), বটিয়াঘাটা থানার দেবীতলা বয়ারডাঙ্গা গ্রামের সুনিল মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (২২), রূপসা থানার বাগমারা আদর্শ গলির রহমান শিকদারের ছেলে মো. লিটন শিকদার (২৬) বাগমারা গ্রামের  মো. আবুল কালামের ছেলে মো. সোহেল শেখ (২৩)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৭০ পিস ইয়াবা ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাটে র‌্যাবের অভিযানে প্রেমিক ধর্ষণকারীকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর আমীন সেখ (১৮) নামের কথিত প্রেমিক ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)সময় অপহ্নত ভিকটিম কেও উদ্ধার করা হয়। নুর আমিন ফকিরহাট উপজেলার ভট্রখামার এলাকার ওফাজ উদ্দিনের ছেলে। আর ভিকটিমের বাড়ী খুলনার বটিয়াঘাটা এলাকায়।

র‌্যাব-জানায়,  নুর আমীন প্রেমের ফাদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে বটিয়াঘাটা এলাকা থেকে ২৮ জানুয়ারি ১৭ বছর বয়সী মেয়েটিকে তুলে নিয়ে আসে। ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে পরেরদিন শনিবার বটিয়াঘাটা থানায় নুর আমীন কে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার সুত্র ধরে র‌্যাবে গোয়েন্দা ইউনিট দ্রুত মাঠে নামে এবং শনিবার বিকেলেই নিশ্চিত হয় ভিকটিমসহ মেয়েটি ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের চৌকস আভিযানিক দল শনিবার রাতে মামলার আসামী ভিকটিমকে আটক করে। গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত ভিকটিম কে রাতেই খুলনার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সিপিবি’নবনির্বাচিত কমিটিকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’খুলনা জেলার নবনির্বাচিত সভাপতি কমরেড ডা. মনোজ দাশ সাধারণ সম্পাদক কমরেড এস রশীদসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম জলিল আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন  প্রমুখ।

শেখ জুয়েল খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: বাবুল রানা

 খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনো আমাদের নেতাকর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে শীতবস্ত্র বিতরণ করছে। করোনার মধ্যে, এই শীতে এবং সবসময় আওয়ামী লীগই দেশের জনসাধারণের পাশে ছিলো এবং আছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার পরিবারের সদস্যরা করোনার শুরু হতে খুলনার অসহায় দুঃস্থদের মাঝে  খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এমনকি এই শীতেও তারা দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য শীত বস্ত্র বিতরণ করছে। শেখ জুয়েল এমপি খুলনার উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ মোকাবেলায় খুলনার সর্বস্তরের জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান

গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর গগনবাবু রোডে খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি‘পক্ষে বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশন খুলনা শাখার মাধ্যমে দুঃস্থ অসহায় খৃস্টভক্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি নরবার্ট গোমেজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই পলাশ, কৃষক লীগ নেতা মো. আইউব আলী খান, আলমগীর মল্লিকসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নগরীর যোগেফ পাড়া, মরিয়ম পাড়া, আদম পাড়া, রূপসা চর, মতিয়াখালী, অজানাম পাড়া, ফ্রান্সিস পাড়া, জেভিয়ার পাড়া, গল্লামারী, সোনাডাঙ্গা ছোটবয়রা এলাকার ৫০ জন দুঃস্থ অসহায় খৃস্টভক্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আওয়ামী লীগ সন্ত্রাসে নয়, গণতন্ত্রে বিশ্বাসী: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসে নয়, গণতন্ত্রে বিশ্বাসী। সে কারনেই বিগত দিনে রাজনৈতিক ভাবে সন্ত্রাস মোকাবেলা করে অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করেছে। এবং গণতন্ত্রের মূল ভীত হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে দিয়ে গণতন্ত্রকে বিতর্কিত করতে চায় তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সকলের অংশগ্রহনে শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করেছে। এই গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করতে উদ্দেশ্য মূলকভাবে কতিপয় ষড়যন্ত্রকারী নির্বাচনোত্তর সহিংসতার সৃষ্টি করছে। ফলে এলাকার মানুষের সামনে বিএনপি-জামায়াতের শাসনকালের সেই ভয়াল দৃশ্য ভেসে উঠছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ওই সকল ষড়যন্ত্রকারী সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করা হবে। তিনি দলের নেতাকর্মী এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন আপনার বিচলিত হবেন না। যদি আপনাদের উপর কেউ অন্যায়ভাবে খারাপ আচরণ করে আপনারা ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিহত করবেন। একই সাথে আমাদেরকে অবহিত করবেন। আমরা ষড়যন্ত্রকারীদের নিমূল করে ছাড়বো ইনশাল্লাহ।

গতকাল সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতা রোধকল্পে শিকদার পাড়ায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার প্রকাশনা সম্পাদক মো. খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর হোসেন, মোশারফ হোসেন, কাউন্সিলর এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু, কাজী আব্দুল মজিদ, পরিতোষ সরকার, যুবনেতা গোবিন্দ ঘোষ, কৃষক লীগ নেতা আইউব আলী খান, আলমগীর মল্লিক, সাবেক চেয়ারম্যান গফুর মোল্লা, দীলিপ মন্ডল, নীলমনি বিশ্বাস, মঞ্জু মোড়ল, দেলোয়ার হোসেন, মো. আনিচুর রহমান মো.ইউনুস আলী, মোল্লা হায়দার প্রমূখ নেতৃবৃন্দ।

সোনাডাঙ্গা থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক লাবু’মৃত্যুবার্ষিকী আজ সোমবার

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’১৮তম শাহাদাৎ বার্ষিকী আজ। শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুলের পার্শ্বে অকুস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৯টায় শেখেরগা জামে মসজিদে দোয়া মাহফিল এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা।

কালীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে গ্যাস বহনকারী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী হেমেলা খাতুন (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত হেমেলা খাতুন উপজেলার পিরোজপুর গ্রামের জালাল হোসেনের স্ত্রী। তিনি ছেলের মোটর সাইকেলে করে জামাই বাড়ি থেকে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে ছেলের সাথে মোটরসাইকেলে যশোরের সাতমাইল এলাকায় জামাই বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারবাজার বাসস্ট্যান্ড পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এরপর রাস্তার ওপর ছিটকে পড়ে। সময় পেছন থেকে আসা গ্যাস বহনকারী একটি ট্রাক এসে তাকে সরাসরি চাপা দেয়। সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবা উদ্দিন ট্রাক চাপায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবন থেকে পাচার হওয়া সুন্দরী, কাঁকড়া গরান গাছ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবন থেকে পাচার হওয়া কর্তন নিষিদ্ধ সুন্দরী, কাঁকড়া গরান গাছ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার বিকেলে মোংলার কানাইনগর এলাকা থেকে এই গাছ উদ্ধার করে বনবিভাগের ঢাংমারী ষ্টেশনে নেয়া হয়েছে। পূর্ব সুন্দরবনের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মোঃ সামানুল কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছগ্রাম এলাকা থেকে এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী, কাঁকড়া গরান গাছ রয়েছে। পরিত্যাক্ত একটি ঘর পুকুর থেকে উদ্ধার হওয়া গাছের পরিমাণ জানাতে পারেনি বনবিভাগের কর্মকর্তা। তিনি বলেন, গাছগুলো সেখান থেকে উদ্ধার করে ট্রলারে করে ষ্টেশন অফিসে আনা হয়েছে। রাত হয়ে যাওয়ায় সেগুলো ট্রলার হতে নামানো হয়নি। সোমবার সকালে নামিয়ে গণনা ওজন করে সঠিক পরিমাণ বলা যাবে। উদ্ধারকৃত এসবের মধ্যে সুন্দরী, কাকড়া গরান গাছ রয়েছে। তবে তার বেশির ভাগই জ্বালানী কাঠ। তিনি আরো বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সকল গাছ কে বা কারা কোথা থেকে কেটেছে পাচার করেছে তার তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবেক ছাত্রনেতা শহীদ আনোয়ার হোসেনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল

খবর বিজ্ঞপ্তি

সাবেক ছাত্রনেতা খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন এর ২৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মহাফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল রবিবার মাগরিবের নামাজের পরে শঙ্খমার্কেটস্থ আজমিরী জামে মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শহিদুল মিন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মো: মাহাবুব আলম সোহাগ, খুলনা সদর থানা আওয়ামী লীগ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাড. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মো: আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান রাসেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তরিক মাহমুদ তারা, এ্যাড ইনামুল হক, সাবেক ছাত্রনেতা মো: আলামিন রাকিব, মো: কামরুল ইসলাম, ইউসুপ আলী মন্টু, আকরাম হোসেন, রাজিব হোসেন, আশরাফুল আলম বাবু, কাজী আমিনুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ই সজল, জহির আব্বাস, নবাব আহমেদ, মঈনুদ্দিন মাসুদ রানা, মো: লিটন মাহমুদ, শেখ রায়হান উদ্দীন, আসিফ সবুজ, মারুফ হোসেন, হানিফ শেখ, দিদারুল আলম, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ,  তরিকুল ইসলাম তুফান, এম,হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, শেখ মো: রাসেল, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, ইমরান হোসেন বাবু, শংকর কুন্ডু, সৈকত দাশ, সাইফুল ইসলাম শুভ, অভিজিৎ সরকার রাহুল, শরিফুল ইসলাম, মুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আনিস শেখ, কবির হোসেন, মেহেদী হাসান, সম্রাট হাওলাদার, শেখ বাপ্পি, রাম মোহন, পিয়াল হাসান,  সুজন হাসান, মো: রাসেল, সোহানুর রহমান, রুবেল, সামসুল ইয়ামিন রাহাত। দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অ.খ.জাকায়িরা। দোয়া মাহফিলে মো: আনোয়ান হোসেন রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

তেরখাদায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা-আসনের সংসদ সদস্য বিজিএমইএ’সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণকৃত শীতবস্ত্র উষ্ণতা ছড়াচ্ছে খুলনা জেলার তেরখাদা উপজেলায়। ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’মাধ্যমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৩০ জানুয়ারি) তেরখাদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম মূর্শেদী কওমি মাদ্রাসা, পূজা উদযাপন পরিষদ, লঞ্চ ডুবিতে পরিবার হারা মীম, সাংবাদিক, দলিত সম্প্রদায়, মালো সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আব্দুস সালাম মূর্শেদী এমপি শীতবস্ত্র বিতরণকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরোচিত ভূমিকা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নিজস্ব ভূমি-বাসস্থান করে দিয়ে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সাবলম্বী করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, পিতা-মাতা বোন হারানো মীমকে আমি ঘর তৈরি করে দিয়েছি। আমি সব সময় মীমের খোঁজ-খবর রাখছি। তেরখাদা-রূপসা দিঘলিয়াবাসীর জন্য নিরলসভাবে কাজ করছি। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে তেরখাদার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে আ’লীগের দলীয় নেতাকর্মী ও ‘সালাম মুর্শেদী সেবা সংঘে’মাধ্যমে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

সালাম মূর্শেদি এমপি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে খুলনা-আসনের মানুষের নিকট প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ক যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা এসএম হাবিব, শেখ তবিবুর রহমান বাসিতুল হাবিব প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মোল্লা, সালাম মূর্শেদী সেবাসংঘের টিম লিডার শামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত, দলিত সম্প্রদায়ের নেতা অজয় কুমার, ছাত্রলীগ নেতা ইমন প্রমূখ।

আশাশুনি খাজরায় মেম্বার প্রার্থী টুকুর পক্ষে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পুনঃ নির্বাচনের তফশীল ঘোষণা করায় প্রার্থী ইব্রাহিম খলিল টুকুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নওয়াব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খাজরা ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম। বিশেষ অতিথি ছিলেন নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সাত্তার, নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার খায়রুল ইসলাম, নং ওয়ার্ডের সাবেক মেম্বার অনুপ কুমার সানা, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম এবং নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল (টুকু)সিরাজুল ইসলাম সানার সঞ্চালনায় সভায় সেলিম হোসেন, আঃ লতিফ, ফারাজ হোসেন, গোলজার, আছাফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত জানুয়ারি  ইউপি নির্বাচনে নং ওয়ার্ডে (তুয়ারডাঙ্গা) ইব্রাহিম খলিল (টুকু) ১১১৬ ভোট অপর প্রার্থী আনারুল ইসলাম মোল্যা (মোরগ প্রতীক) ১১১৬ ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়। নির্বাচন কমিশন ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পুনঃ নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ফেব্রুয়ারি পুনরায় সাধারণ সদস্য পদে ভোট গ্রহন করা হবে।

আশাশুনির আহত প্রতিবন্ধীকে সহায়তা প্রদান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রতিবন্ধীকে এনজিও আইডিয়াল’পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রতিবন্ধিকে সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৯ জানুয়ারি) আশাশুনি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে প্রতিবন্ধী হানজালা (১৮) বাড়ি থেকে নিজে প্রতিবন্ধীদের জন্য তৈরি ট্রাই সাইকেল চালিয়ে বইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সাইকেলটি রাস্তার পাশের নিচু খাদে গিয়ে পড়লে সে গুরুতর আহত হয়। সদর ইউপি চেয়ারম্যান তার সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করেন।

এখবর পত্রিকায় প্রকাশিত হলে আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলামের নজরে আসে। তিনি তাৎক্ষণিক ভাবে প্রতিবন্ধীর পাশে থাকতে আইডয়াল আশাশুনি অফিসের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এবং প্রাথমিক ভাবে নগদ ২০০০ টাকা বরাদ্দ করেন। আগামীতে আরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করার চিন্তাভাবনার কথাও তিনি জানিয়েছেন।

টাকা প্রদান কালে মোবাইলে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলাম।

সেনিটারী ইন্সফেক্টর জি এম গোলাম মোস্তফা, আইডিয়ালের আশাশুনি শাখা ব্যাবস্থ্যপক কুমার বিশ্বজিৎ বৈরাগী, প্রকল্প সুপারভাইজার দেবাশিষ চক্রবর্ত্তী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। রবিবার (৩০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এএসআই নাজিম উদ্দীন, এএসআই পূর্ননন্দ হরি অভিযান চালিয়ে সিআর-১৮২/১৮ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী দরগাহপুর ইউনিয়নের আব্দুস সবুর সরদারের ছেলে হারুন সরদারকে দক্ষিণ দরগাহপুর বিল থেকে গ্রেফতার করেন।

সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে যেয়ে জানা যায়, সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হকের দায়ের’কৃত ২০৪০/১৯ নম্বর  রিট পিটিশনের শুনানী শেষে মহামান্য হাইকোর্ট গত ২০ শে ফেব্রুয়ারী এক ব্যক্তি একই প্রতিষ্ঠানে বারের বেশী দায়িত্ব পালন করতে পারবেন না এমন নির্দেশ দেওয়ায় বল্লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ১৮ সেপটেম্বর পর্যন্ত আহবায়ক হিসাবে মাস দায়িত্ব পালন করেন। গত ১৪ই সেপ্টেম্বর ২০২১ ইং  তারিখে  প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক অবসরে যান। পরবর্তীতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আব্দুল কাদের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তিনি আগামী ৩১ শে জানুয়ারী ২০২২ অবসরে যাবেন। উল্লেখ্য গত ২৫ শে সেপ্টেম্বর সদস্য বিশিষ্ট মাসের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পান সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের আব্দুস সেলিমের পুত্র জিয়াউর বিন সেলিম ওরফে যাদু। বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবসরে যাওয়ার শেষ সময় আসলেও বর্তমান কমিটি নতুন ভাবে কোন কমিটি গঠন করেনি এবং দায়িত্বভারও হস্তান্তর করেনি। স্থানীয়রা অভিযোগ করে  জানান,বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দুল কাদেরের  অবসরে যাওয়ার পর জেষ্ঠ্যতার ভিত্তিতে বিধি মোতাবেক বিদ্যালয়ের শিক্ষক আজাহারুজ্জামান মুকুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান কমিটি অতি লাভের আশায় নিয়োগ বাণিজ্য করার লক্ষে সেটা না করে বিধি ভঙ্গ করে একই বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোঃ জামিলুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার পায়তারা চালাচ্ছে একটি চক্র। বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দূল কাদের জানান, “জেষ্ঠ্যতার ভিত্তিতে পদ মর্যাদার দিক থেকে মোঃ আজহারুজ্জামান মুকুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করবেন।”

বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম ওরফে যাদুর কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  বিষয় জানতে চাইলে তিনি বলেন, “বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দূল কাদেরের আজ কার্য দিবস পর্যন্ত তার দায়িত্ব শেষ। বিষয় বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে আমি একটা মতামত গ্রহন করি।”  তিনি আরোও বলেন, এনার পরে যিনি সিনিয়র তিনি এর দায়িত্ব গ্রহন করবেন। তিনি আজহারুজ্জামান  মুকুল সাহেব। কিন্তু আজহারুজ্জামান মুকুলের একাধিক মামলা থাকায় শিক্ষকরা বিভিন্ন দপ্তরে  লিখিত অভিযোগ করেন। পরিবেশ শান্ত করার জন্য আমি বিষয়টা নিয়ে কথা বলব এবং বর্তমান গোলাম আব্দূল কাদের সাহেবকে আরো কিছুদিন পদে রাখা যায় কিনা সে বিষয় সহকারী শিক্ষকরা আমাকে বলেছে, আমি বিষয়টি নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলব। তবে বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব কে গ্রহন করবেন এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন আমরা দুই এক দিনের মধ্যে  বিষয়টি সমাধান করব। বিষয় জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সাথে  মুঠোফোনে আলাপকালে তিনি  প্রতিবেদককে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দূল কাদের অবসরে যাওয়ার পর সিনিয়র শিক্ষক যিনি আছেন তিনিই এর দায়িত্ব গ্রহন করবেন। তবে বিষয় আমাকে বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানায়নি। বিষয়টি আমাকে জানালে আমি দেখব।

উল্লেখ্য, নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে বর্তমান এডহক কমিটির সভাপতি গোপনে রেগুলার কমিটি করার জন্য পায়তারা চালাচ্ছিলো। ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের এক পর্যায়ে উক্ত কমিটি বাতিলের জন্য সাতক্ষীরা বিজ্ঞ জর্জ আদালতে খায়রুল ইসলাম বাবলুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এছাড়া যশোর শিক্ষা বোর্ডে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বরাবর হাজার টাকা সোনালী সেবা সহ উক্ত পকেট কমিটি অনুমোদন না দেওয়ার জন্য একই এলাকার সেলিম হোসেন, সরজিৎ কুমার সানা ও  মিজানুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেন।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে আছেন মাত্র জন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বল্পতা হওয়ায় রোগীদের ভোগান্তি। ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী সংকটসহ নানাবিধ কারনে ভেঙে পড়েছে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসা সেবা। ২২ জন ডাক্তারের স্থলে মাত্র জন ডাক্তার হাজার হাজার রোগীদের সেবাদান করছেন। তাছাড়া কর্মকর্তা এবং কর্মচারী ১৫০ জনের ৪২টি পদ শূন্য। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন এবং ল্যাবের কাজ বন্ধ থাকায় রোগীদের খুলনাসহ পাশর্^বর্তী উপজেলায় গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে রিপোর্ট করাতে হয়। টেকনিশিয়ান না থাকায় গত মাস ধরে করোনা ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ঢাকাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেও এর কোন সমাধান পাওয়া যাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে ১৭টি শূন্য পদ রয়েছে। জুনিয়র কনস্যালট্যান্ট সার্জারী, জুনিয়র কনস্যালট্যান্ট গাইনী, জুনিয়র কনস্যালট্যান্ট মেডিসিন, জুনিয়র কনস্যালট্যান্ট এ্যানেসথেশিয়া, জুনিয়র কনসালট্যান্ট শিশু, জুনিয়র কনসালট্যান্ট ইএনটি (নাক-কান-গলা), জুনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক্স, জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজী, জুনিয়র কনসালট্যান্ট চক্ষু, জুনিয়র কনসালট্যান্ট চর্ম যৌন, আবাসিক মেডিকেল অফিসার, সহকারী সার্জন (ইউএইচসি), মেডিকেল অফিসার (সমমান), ইনডোর মেডিকেল অফিসার, ইমারজেন্সী মেডিকেল অফিসার, প্যাথলজিস্ট, এনেসথেটিস্ট পদগুলি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তাছাড়া প্রধান সহকারী, হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার, উপ-সহকারী কাম মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), ফিজিও, কার্ডিওগ্রাফার, কাম্পউন্ডার, সহকারী নার্স, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকনোলজিস্ট-জন, স্বাস্থ্য সহকারী –১১ জন, হালবাল সহকারী-জন, সিএইচসিপি-২, ল্যাব এ্যাটেনডেন্ট, ওটি বয়, ইমারজেন্সী এ্যাটেডেন্ট, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, আয়া, মশালচী, নিরাপত্তা প্রহরী, মালী জন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী-জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যে জন ডাক্তার বর্তমানে কর্মরত রয়েছেন এর মধ্যে অতি সম্প্রতি আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ উজ্জল কুমার পাল এবং ডাঃ সরফুদ্দিন আহম্মেদ এফসিপিএস করার জন্য খুলনায় প্রশিক্ষণে যুক্ত হবেন। এক্ষেত্রে রোগী দেখবেন মাত্র জন ডাক্তার। অপরদিকে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট এবং টেকনিশিয়ান দীর্ঘদিন না থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে নিয়মিত। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনা টেস্টের ল্যাব। সারাদেশে করোনার ঝুঁকি বাড়লেও টেকনিশিয়ান না থাকায় গত মাস ধরে ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। এমতাবস্থায় রূপসা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে করোনা পরীক্ষাও যথারীতি বন্ধ আছে।

হাসপাতালের ইনডোরের বাথরুমের অবস্থা শোচনীয় হওয়ায় রোগীদের ভোগান্তির শেষ নেই। তেমনি মাথাপিছু প্রত্যেক রোগীর জন্য ১২৫ টাকা হারে খাবার সরবরাহ করার সরকারি নির্দেশনা থাকলেও সেখানেও রয়েছে অনিয়মের অভিযোগ। দন্ত বিভাগে সার্জন থাকলেও টেকনিশিয়ান না থাকায় দিন দিন দন্ত বিভাগের দামী বেডসহ টুলস গুলো প্রায় নষ্ট হওয়ার পথে। ইউনিয়ন পর্যায়ে জন করে মোট জন সহকারী সার্জনের পদ শূন্য থাকলেও সহকারী সার্জন ডাঃ সাকির হোসেন-২৫০ শয্যা হাসপাতালে, ডাঃ শায়লা নাহিদ লাভলী সংক্রামণব্যাধি হাসপাতালে, ডাঃ আয়শা আক্তার নিপা, কোভিড-১৯ হাসপাতালে এবং ডাঃ সুমিত পাল কোভিড-১৯ হাসপাতালে প্রেষণে দায়িত্ব পালন করছেন। তাছাড়া সিনিয়র স্টাফ নার্স টুলু রানী মজুমদার, মোসাঃ শিউলী আক্তার (স্যাকমো) সরকারি আরবান ডিসপেন্সারীতে, মোঃ আহসানুস সোহাইব (মেঃ টেঃ ল্যাব), ডেন্টাল বিভাগের মোঃ কামরুল হক (মেঃ টেঃ) এবং নৈশ প্রহরী মোঃ লিয়াকত আলী মোল্ল¬২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেষণে ডিউটি করছেন। উক্ত ডাক্তার এবং কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি খুলনায় বসবাস করে বিভিন্ন ক্লিনিকে দায়িত্বে আছেন বলে অভিযোগ রয়েছে।

হাসপাতালের অপারেশন দীর্ঘদিন বন্ধ থাকা প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন রোগী দেখতেই ডাক্তারদের হিমসিম খেতে হয়। কারণে জনবলের অভাবে ২০১৭ সাল থেকে হাসপাতালে অপারেশন বন্ধ আছে। এতে অপারেশনে ব্যবহৃত সকল প্রকার টুলস বিনষ্ট হচ্ছে। ডাক্তার সংকট সম্পর্কে তিনি জানান বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র মারফত অবহিত করা হলেও ডাক্তার সংকট কাটছেনা। ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারাবদ্ধ থাকলেও উপজেলা পর্যায়ের হাসপাতালে ডাক্তারদের নিয়োগ দিলেও উক্ত কর্মকর্তারা কিছুদিন দায়িত্ব পালন শেষে কর্তৃপক্ষকে ম্যানেজ করে শহরের কোন না কোন হাসপাতালে প্রেষণে দায়িত্ব নিয়ে হর হামেশা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে।

নগর পিতার চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার সকালে নগরীর খালিশপুরের ১২নং রোডসহ ১০৪ ১২৩ নং রোডে চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি মেয়র কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া তিনি ড্রেনেজ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, কেসিসি’সংরক্ষিত আসনের কাউন্সিল পারভীন আক্তার, খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল খান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, ই/ডি মহল্লা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সরফরাজ আলম, সাধারণ সম্পাদক কাজী শামিম, সাংবাদিক নেতা নুর হাসান জনি, উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি আর জি উজ্জল, ব্যবসায়ী এজাজ আলম আরজু, সি/ডি লাইন পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওলিয়ার রহমান, সাংবাদিক তপনসহ শেখ মিজান, সৈয়দ মোসাদ্দেক আলী খোকন, মোঃ রায়হান গাজী,  রনি গাজী, সাফিন আল মামুন, নাহিদুল ইসলাম সাগর, ফারদিন আলিফ, মাহিন রাজ, শুকুর গাজী, মোঃ নাহিন গাজী উৎস প্রমুখ সময় উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে আ’লীগ নেতা-কর্মীর মিলনমেলা

ডুমুরিয়া প্রতিনিধি

দেশব্যাপী করোনা ওমিক্রনের সংক্রমন যখন শীর্ষ পর্যায়ে ঠিক সেই মুহুর্তে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে জেলা-মহানগর আ’লীগের নেতা-কর্মীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার গুটুদিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে লাইন বিলপাবলা মেসার্স ফারুক চত্বরে লক্ষে পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। জেলা মহানগর আ’লীগের সেতুবন্ধনের লক্ষে আ’লীগের নেতাকর্মীরা আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিনয় সরদার। করোনা মোকাবেলায় সরকার যেখানে ধর্মীয়,সামাজিক,সভা-সমাবেশে এক শো লোকের বেশী গণজমায়েত নিষিদ্ধ করেছেন সেখানে শাসক দলের নেতা-কর্মীরা অর্ধসহস্রাধিক লোক নিয়ে কিভাবে মিলন মেলার আয়োজনে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, করোনা ওমিক্রনের প্রকোপ যখন বৃদ্ধি এবং সরকার যেখানে সকল ধরনের সভা,সমাবেশ সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষনা করেছেন সেখানে যেই হোক ধরনের অনুষ্ঠান সরকারী প্রজ্ঞাপন লংঘনের সামিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড,সুজিত অধিকারী। সভায় বক্তব্যদেন মহানগর আ’লীগ সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, জেলা আ’লীগ সহ-সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল,আ’লীগনেতা বিশ^াস আজগর আলী তারা, জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ, উপজেলা আ’লীগ সম্পাদক শাহানওয়াজ হোসেন জোয়ার্দার,কাজি আলমগীর হোসেন,কাজি আব্দুল মজিদ, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ, দিলীপ মন্ডল প্রমূখ।

ডুমুরিয়ায় আ’লীগ নেতা প্রভাষক শ্যামল পরলোকে

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি প্রভাষক শ্যামল মল্লিক (৪৫) ঘাতক ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। শনিবার রাতে শোভনা গাবতলা নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী,ছেলে,ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল রবিবার সকালে গাবতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে  অভিযান: চিংড়ি পারশে পোনা অবমুক্ত

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে  অভিযান চালানো হয়েছে। রবিবার দুপুরে গড়ইখালী ইউনিয়নের শিফসা নদীতে অভিযান পরিচালা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। সময় নদীতে নেট জাল পেতে স্থানীয় জেলেরা বাগদা চিংড়ি পোনা, পারশে মাছের পোনা সহ বিভিন্ন প্রকার পোনা বিক্রয়ের জন্য আহরণ করে। সময় মৎস্য বিভাগ অভিযান করে পোনা আটক করে। আটকৃত লক্ষাধিক চিংড়ি, পারশে পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে এলাকার জেলেরা মাঝ নদী থেকে পোনা আহরণ করে এলাকায় বিক্রি করে। এতে দুটি প্রজাতির পোনা নিয়ে বাকি ২৫ থেকে ৩০ প্রজাতির পোনা নষ্ঠ করে ফলে। যার কারণে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের শুন্যতা দেখা দেয়।  সে কারণে প্রথমবার মাছগুলো অবমুক্ত করে সতর্ক করা হয়েছে। পরবর্তিতে নদীতে নেট দিয়ে মাছ ধরলে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

পাইকগাছায় টিসিবির পন্য কম : মালের তুলনায় ক্রেতা বেশি

পাইকগাছা প্রতিনিধি।।

সরকার বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পক্ষ থেকে পাইকগাছায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। স্বাস্থ বিধি না মেনে দীর্ঘ লাইনে দাড়িয়ে গাঁয়ে গাঁ ঘেসে মালামাল কিনছে ক্রেতা সাধারন। মালের তুলনায় ক্রেতা বেশি। অধিংশ মালামাল সরকারী অফিসের লোকজন অর্থবিত্তরা গোপনে কিনছে বলে  লাইনে দাড়িয়ে থাকা অনেকেই অভিযোগ করেছে। রবিবার সকাল ৯টা থেকে পিকআপ ভ্যানে উপজেলা পরিষদের সামনে পণ্য কার্যক্রম শুরু হয়। সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্যে ভোর থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে আসা সাধারণ মানুষ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষরা জানান, তারা ভোর ৬টা থেকে পণ্য কেনার জন্যে লাইনে দাঁড়িয়ে ছিলেন,কিন্তু ডিলারাদের পরিচিত স্বজনদের নিকট গোপনে মাল বিক্রি করে দিচ্ছে। এতে লাইনে দাড়ানো মানুষ পণ্য পাচ্ছেন না। ভিলেজ পাইকগাছার আব্দুল গাজী জানান, সকাল থেকে লাইনে দাড়িয়ে রয়েছি।কিন্তু মাল না পেয়ে ফিরে যাচ্ছি। পৌরসদরের সরল গ্রামের প্রভাতি মন্ডল জানান, সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি।কিন্তু ডিলারের লোকজন সরকারী অফিসের লোকজনকে লাইন ছাড়া দিচ্ছে। আমি দুই দিন এসে মালামাল না পেয়ে  ফিরে যাচ্ছি। বাতিখালীর পূর্ণমা মন্ডল জানান, আমাদের গরিবের মাল বড়োলোকেরা নিয়ে যাচ্ছে। তাহলে কি ভাবে পাবো। এক পরিবারের তিন-চার জন করে পণ্য নিয়ে গেছে। আবারও লাইনে দাঁড়িয়েছে। তাদের বারবার দেওয়া হচ্ছে। অথচ আমরা সকাল থেকে লাইনে আছি, আমাদের দিচ্ছে না। কিছু বললে ডিলারের লোকজন খারাপ আচরণ করে। টিসিবির পণ্যের ভ্যান থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার ভোজ্য তৈল ১শ’ দশ টাকা, পেয়াজ ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

এদিকে ডিলার মনোয়ার হোসেন মিন্টু জানান, আমার যে মালামাল দিয়েছে তাহা  প্রতিদিন  জন্য ২শ থেকে ৩শ মানুষ পেতে পারে। কিন্তু এখানে লাইনে দাড়িয়ে রয়েছে থেকে ৬শ নারী পুরুষ। মালের চাহিদার তুলনায় মালামাল খুবই কম। অনিয়মের অভিযোগ অস্বীকার করে টিসিবির ডিলার মনোয়ার হোসের মিন্টু জানান, তারা তাদের সাধ্যমতো পণ্য বিক্রি করে যাচ্ছেন। আমার জানামতে মুখ চিনে বা আত্নীয়দের দেইনি।

ব্যাপারে  পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, কোন ডিলারের বিরুদ্ধে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেহ করে থাকে তাহলে তদন্ত করে ওই টিসিবি ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ থেকে স্বর্ণময়ী কালিমন্দির শ্মশানে ৫দিন ব্যাপী অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

রূপসার মিলকি দেয়াড়া স্বর্ণময়ী কালিমন্দির শ্মশানে শুরু হচ্ছে আজ সোমবার থেকে ৫দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। রাত ১২টা থেকে শুরু  হচ্ছে এই অনুষ্ঠান। উপলক্ষে বার্ষিক কালিপূজার আয়োজন করা হয়েছে। স্বর্ণময়ী কালিমন্দির শ্মশান পূজা কমিটি এর আয়োজন করে।  আয়োজক কমিটি সূত্র জানান, অনুষ্ঠান মালার মধ্য রয়েছে রাত ১২টায় পূজা আরম্ব প্রসাদ বিতরণ, ১ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভগবত পাঠ ধর্মীয় গান। ফেব্রুয়ারি বুধ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রামায়ন গান এবং ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পদাবলি কীর্ত্তণ। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার বিশ^াস এই অনুষ্ঠান সফল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করছেন।

ফকিরহাটের শহীদ স্মৃতি কলেজ মাঠে ৮দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে মরহুম আলহাজ্ব মোড়ল সিরাজুল ইসলাম স্মৃতি ৮দলীয় ৩য় ক্রিকেট টুণামেন্ট খেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। সহকারী শিক্ষক রিংকু কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক অমল দত্ত মনি, প্রভাষক সুমন কুমার ধর, যুবলীগ নেতা মোড়ল আজিজুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আছাবুর রহমান। খেলায় আমপিয়ারের দায়িত্ব পালন করেন, রিংকু চক্রবর্তী, অমল দত্ত মনি আসাদুজ্জামান নিজাম।

ফকিরহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ কুমার বিশ্বাস, ইউপি চেয়্যারম্যান যথাক্রমে মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, মোঃ ইউনুস আলী শেখ, মোঃ ফারুকুল ইসলাম ওমর, এম.ডি সেলিম রেজা মোড়ল জাহিদুল ইসলাম। সভায় জুয়া মাদকের অবাধ বিকিকিনি বন্ধে অভিযান জোরদার এবং পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সময় বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে  উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য মো. রুস্তুম শেখ। ইউপি সচিব মো.সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম মো.হাফিজুর রহমান মো. আব্দুল খালেক ঢালী। অনুষ্ঠানে উপদেষ্টা ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্যা কোহিনুর বেগম। এসময় ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভায়াগ্রার চালান ছেড়ে দিতে বেনাপোল কাস্টমস কমিশনারকে হুমকি

বেনাপোল প্রতিনিধি

আটককৃত ভায়াগ্রার চালান ছেড়ে দেয়ার জন্য অব্যহতভাবে হুমকি দেয়া হচ্ছে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো: আজিজুর রহমানকে। আন্তর্জাতিক একটি মাদক চক্র কমিশনারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য শুরু করেছে নানা ষড়যন্ত্র। রবিবার ঘটনাটি নিশ্চিত করেছেন কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান। কাস্টমস হাউসের সুত্র জানান, বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় ভারত থেকে আমদানি করা ৩০১ প্যাকেজ’মোটর পার্টসের চালানে ২২ কেজি ভায়াগ্রা আমদানি করেন যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান ”মা মনি” এন্টারপ্রাইজ। যার আমদানি মূল্য ১২ হাজার ৭৮০ মার্কিন ডলার। যার এলসি নম্বর –০৮৮৬২১০১০৩৫৬

গোপন সুত্রে খবর পেয়ে কাস্টমস এর আইআরএম টিম পন্যচালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে মোটর পার্টস’চালানে ঘোষানা বহির্ভুত ২২ কেজি ভায়াগ্রা আটক করে। আটক পন্যের মূল্য ১১ লাখ টাকা।  পরবর্তীতে কাস্টমস কমিশনারের নির্দেশে ভায়াগ্রার নমুনা পরীক্ষার জণ্য পাঠানো হয় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগে। পরীক্ষায় ভয়াগ্রার বিষয়টি নিশ্চিত ককরেন কুয়েট কর্তৃপক্ষ।

পরবর্তীতে গত ২০২১ সালের জুলাই মাসে সংশ্লিস্ট আমদানিকারককে কারণ দর্শানো নোটিশ জারি করে কাস্টমস কর্তৃপক্ষ।

কারণ দর্শানো নোটিশ জারির পরপরই একটি চক্র কমিশনারকে ভায়াগ্রার চালানটি ছেড়ে দেয়ার জণ্য নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কমিশনার তাদের চাপে কোন কর্ণপাত না করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। এর পরপরই মাদক ব্যবসায়ী সিন্ডিকেটটি কমিশনারকে হুমকি প্রদান করে, অনলাইনে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানা ধরনের অপ্রচার শুরু করে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, চোরাচালান শুল্ক ফাঁকি রোধে কমিশনার আজিজুর রহমান জিরো টলারেন্স নীতি অনুসরন করায় তাকে নানাভাবে হয়রানি করার জন্য একটি মাদক ব্যবসায়ী চক্র উঠে পড়ে লেগেছে। তিনি ইতিপূর্বে বড় ধরনের বেশ ক’টি অনিয়ম রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করায় তাকে সমাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেস্টা করা হচ্ছে। আমরা ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।   

কমিশনার আজিজুর রহমান বলেন, ভায়াগ্রার চালান আটকের বিষয়টি ছাড় দেয়ার কোন সুযোগ নেই। হুমকি দিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার দিন শেষ। বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষ একটি ব্যবসা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে বৈধ আমদানি সৎ করদাতাদের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধ পরিকর। বিদ্যমান আইন বিধি মোতাবেক যথাযথ পরিমাণ রাজস্ব আদায় দ্রুত পণ্যচালান খালাসে সবার সহযোগিতা চাই। করোনাকালেও আমাদের কর্মকর্তা, কর্মচারীরা সরকারের রাজস্ব আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশে বৈষম্য বাড়ছে, জলবায়ু ঝুঁকিতে উপকূলের মানুষ: প্রিন্স

স্টাফ রিপোটার,বাগেরহাট

দেশে বৈষম্য চরম আকার ধারন করেছে। আঞ্চলিক বৈষম্য বাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সংকট বাড়ছে। জলবায়ু উদ্বাস্তু ঝুঁকিতে উপকূলের মানুষ। সুন্দরবন ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। উপকূলে অপরিকল্পিত শিল্প-কারখানা স্থাপনের নামে উন্নয়ন সহিংসতা চলছে। ৩০ জানুয়ারি রবিবার সকালে বাগেরহাট এ. সি. লাহা মিলনায়তন চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’বাগেরহাট জেলা কমিটির ১০ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি’কেন্দ্রীয় সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স একথা বলেন।

রবিবার সকালে বাগেরহাট জেলা সিপিবি’সভাপতি এ্যাড. তুষার কান্তি বসুর সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি’কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস, কমরেড এস রশিদ, কন্ট্রোল কমিশনের সদস্য কম. কাজী সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা শরীফুজ্জামান শরীফ, জেলা সিপিবি’নেতা কম. মো. নূর আলম শেখ, সেকেন্দার হোসেন, বেলাল হোসেন বিদ্যা প্রমূখ।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন সিপিবি’বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফররুখ হাসান জুয়েল। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি’কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরো বলেন দেশে সর্বত্র ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। দুঃশাসনের হোতারা ক্ষমতা পাকাপোক্ত করতে এই অবস্থা তৈরি করেছে। দেশে চলছে জমিদারতন্ত্র। এই অবস্থা থেকে পরিত্রান পেতে দুঃশাসন হটানো ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে হবে বলে বক্তারা জানান।

বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০ জন,শনাক্তের হার ৫৪%

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামনের উর্ধগতি। গত ২৪ ঘন্টায় জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার ৫৪ দশমিক ৬৮ শতাংশ। পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৩৬, ফকিরহাটে ০৯,  মোংলা ১২, শরণকোলায় ০৬, চিতলমারীতে ০৪ মোরেলগঞ্জ উপজেলায় ০৩ জন।

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৫৪ শতাংশের উপরে।

এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো হাজার ৩৬২ জন মৃত্যু হয়েছে ১৪৪ জনের। মোট সুস্থ্য রোগীর সংখ্যা দাড়িয়েছে হাজার ৯৩৮ জনে। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে জনসহ অন্য হাসপাতলে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য সবাইকে দ্রুত টিকা গ্রহণ করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

ইয়াস জাওয়াদে আমনের ক্ষতি পুষিতে নিতে চাষীরা মেতে উঠেছে বোরো আবাদে

শাহজাহান সিরাজ, কয়রা (খুলনা) থেকে

সমুদ্র উপকূলবর্তী খুলনানর কয়রা উপজেলায় ঘনঘন সামুদ্রিক ঘূণিঝড়ের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াস জাওয়াদ মাত্র কয়েক মাসের ব্যবধানে বয়ে যাওয়ায় বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে আমন চাষীরা। যে কারনে উপজেলার অধিকাংশ এলাকায় চাষী তার ক্ষতি পুষিয়ে নিতে বোরো ধান চাষে মেতে উঠেছে। মাঘের শীত বাঘের গায় সে শীত উপেক্ষা করে সকাল সকাল কোদাল হাতে বাড়ী থেকে বেরিয়ে পড়েছেন কৃষকরা। ইরি বোরো তৈরির কাজ শেষ। তাই তারা চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন। এমন চিত্র দেখা গেছে উপজেলায়। উপজেলা কৃষি অফিস জানায়, বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে ব্যাপকহারে বোরো চাষ শুরু করেছে কৃষকরা এবং প্রায় ১০ হাজার বিঘা জমিতে বিভিন্ন জাতের ধানের আবাদ হচ্ছে। উল্লেখ্য ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসে উপজেলার মহারাজপুর বাগালী, কয়রা সদর, উত্তর দক্ষিণ বেদকাশি ইউনিয়নের একটি বিশাল এলাকা লবণ পানিতে তলিয়ে যাওয়ার কারনে চাষীদের হাজার হাজার বিঘা জমির আমনের বীজতলা নষ্ঠ হয়। কিন্তু তার পরও কৃষকরা অন্য এলাকা থেকে বীজতলা সংগ্রহ করে বিলম্বে হলেও কিছু কিছু এলাকায় আমনের চারা রোপন করে। তবে মরার উপর খাড়ার ঘা স্বরুপ আমন ধান ফলনের শুরুতেই আঘাত হানে ঘূর্ণিঝড় জাওয়াদ। ফলে কৃষকরা আশানুরুপ ফসল ঘরে তুলতে না পারায় অনেকের ঘাড়ে চেপেছে ঋনের বোঝা। যে কারনে ক্ষতিগ্রস্থ কৃষক আমনের ক্ষতি পুষিয়ে নিতে নতুন নতুন জমিতে বোরো আবাদের চাষ শুরু করেছেন। অন্যদিকে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্ঝামান বাবু সম্প্রতি কয়রা উপজেলা পরিষদে সকল ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক বৈঠকে লবণ পানির ঘের বন্ধ করে মিষ্ঠি পানির ঘের করার অনুরোধ জানিয়েছেন। সে জন্য ইতোমধ্যেই অনেক এলাকায় জমি মালিকরা ধান চাষ করার প্রস্তুতি নিয়েছেন এবং কিছু কিছু লবণ পানির ঘের ছিল এমন জমিতে পরিক্ষা মুলক লবণ সহিষ্ণু জাতের বোরো ধান রোপনও করেছেন। বিষয় মহারাজপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক, হাবিবুর রহমনি ঢালী, শাহাবাজ আলী, মোতালেব মোড়ল, আঃ হক, ছলেমান সরদার, আঃ হালিম বিশ^াস, মফিজুল সরদার, শ্রীরামপুর গ্রামের আঃ হালিম খোকন, মদিনাবাদ গ্রামের আলতাফ হোসেন, মনিরুল ইসলাম, বামিয়া গ্রামের ভবতোষ মন্ডল সহ একাধিক কৃষক জানায়, বড় বড় খাল গুলির ইজারা বন্ধ করে খনন করা হলে সমগ্র উপজেলায় ব্যাপক হারে বোরো আবাদের বৃদ্ধি পেত। তারা বলেন, প্রতি বছর চিংড়ী চাষিরা ভাইরাসে ক্ষতিগ্রস্থ’ হওয়ায় অনেকেই আমন বোরো ধান চাষে মেতে উঠেছে। জানা গেছে. সংসদ সদস্য ইউপি চেয়ারম্যানগণ সরকারের একটি বড় অর্থ দিয়ে কৃষকদের জন্য স্বল্প খরচে গভীর স্যালো এবং সেচ মিটারের ব্যবস্থা করবেন। উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান জানান, লবণ পানির চিংড়ী ঘের বন্ধ হলে উপজেলার প্রতিটি এলাকায় আমনসহ বোরো ধানের চাষ বৃদ্ধি পাবে এবং বর্তমান ধানের বাজার বৃদ্ধি  থাকায় চাষীরা চলতি মৌসুমে বোরো চাষ বাড়াতে শুরু করেছে।

মহেশপুরে ৫৮ বিজিবি’৭১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মহেশপুর (ঝিনাইদহ)  প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিরির হাতে এক বছরে জব্দকৃত ৭১ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।  রোববার সকালে বিজিবি হেড কোয়াটারে এসব মাদক ধ্বংস করা হয়। এতে ৫৮ বিজিবি’অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুজ্জামান, মহেশপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) কাজী আনিসুল ইসলাম, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হুমায়ুন কবির, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লা আল মামুন, মহেশপুর থানার ওসি(তদন্ত) ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জব্দকৃত ১৩,২২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩২৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ১৬১.৫৭৯ কেজি গাজা এবং ৩,৭৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭১ লাখ হাজার ৫শ ২৬ টাকা।

অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গত এক বছরে মাদকদ্রব্য জব্দ করা হলেছিলো। সরকারী কর্মকর্তাদের উপস্থিতে এসব মাদক ধ্বংস করা হয়েছে। 

খুবির বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলামের স্ত্রীর ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলামের স্ত্রী সুরাইয়া সুলতানা রবিবার ভোর ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি বেশকিছুদিন যাবত দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। তিনি এক পুত্র এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মরহুমার স্বামী প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। পরে মরহুমাকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, কলা মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. আর এম মোস্তাফিজার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস অনুরূপ শোক প্রকাশ করেছেন।

পৃথক বিবৃতিতে আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মনিরুজ্জামান (পলাশ) সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডল।

খুলনায় বিশ^ কুষ্ঠ দিবস পালিত

তথ্য বিবরনী

কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্য নিয়ে আজ খুলনায় বিশ^ কুষ্ঠ দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জিও-এনজিও নেটওয়ার্কের উদ্যোগে রবিবার সদর হাসপাতাল চত্বরে স্টান্ডিং র‌্যালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠ মুক্ত হবে। এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরণের সেবাপ্রাপ্তি সহজতর করার আশ^াস ব্যক্ত করেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সকলকর্মীগণ যদি কুষ্ঠ প্রতিবন্ধিতা সম্পর্কে জানে এবং প্রাথমিকভাবে চিহিৃত করতে পারে তাহলে এই রোগ অনেকাংশে দুরীভূত হবে। তিনি এই রোগ সম্পর্কে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোন’প্রজেক্ট এন্ড মেডিকেল ডিরেক্টর ডাঃ সিস্টার রবের্তো, টিবি হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ আনোয়ারুল আজাদ, সিএসএস এর প্রোজেক্ট অফিসার মোঃ খালেকুজ্জামানসহ বিভিন্ন জিও-এনজিওর প্রতিনিধিরা বক্তৃতা করেন।

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকচাপায় হিমেলা খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ বারবাজারে এই দুর্ঘটনা ঘটে। হিমেলা খাতুন উপজেলার পিরোজপুর গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান জানান, যশোরের দিক থেকে ছেলে হাবিবের মোটরসাইকেলে নিজ বাড়ি পিরোজপুরে ফিরছিলেন হিমেলা খাতুন। সন্ধ্যায় বারবাজার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। সময় চলন্ত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কারাগারের টয়লেট থেকে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ জেলা কারাগারে মফিজ উদ্দীন (৩৫) নামে এক সাজাপাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জেলখানার টয়েলেট থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মফিজ শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জেলার রফিকুল ইসলাম জানান, স্ত্রীর করা যৌতুক মামলায় পাঁচ বছরের সাজা হয় মফিজের। গত ২১ জানুয়ারি আদালত তাকে জেলে পাঠায়। আজ বেলা ১১টার দিকে জেলখানার একটি টয়েলেটে যায় মফিজ। অনেক সময় পার হলেও বের না হওয়ায় অন্য আসামিরা কারারক্ষীদের খবর দেয়। পরে কারারক্ষীরা টয়েলেটে ঢুকে তাকে গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলতে দেখে। দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, ‘শুনেছি ঝিনাইদহ কারাগারের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে হাসপাতালে আনা হয়েছিল। এর বেশি কিছু জানি না।’

পেট্রাপোলে আন্দোলন: বেনাপোলে বন্ধ হয়ে যেতে পারে আমদানি-রপ্তানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি।।

ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারী চারটি সংগঠনের ডাকা ধর্মঘটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। রোববার (৩০ জানুয়ারি) সকালে পেট্রাপোল এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমদানি-রপ্তানি কাজে বন্দর অভ্যন্তরে প্রবেশসহ নানা হয়রানি বন্ধ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চারটি সংগঠন। একই সমস্যার কারণে গত সপ্তাহে দুদিন চার ঘণ্টা করে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রাখা হয়েছিল।

বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পাল বলেন, বিএসএফ পেট্রাপোল আইসিপিতে ঢুকতে বাধা দেয়া হয় পরিবহন কর্মীদের। পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের আইসিপিতে ঢুকতে দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, করোনার কারণে ব্যবসা-বাণিজ্য আগের চেয়ে অনেক কমে গেছে। আগে যেখানে ২৪ ঘণ্টায় ৭০০-৭৫০টি পণ্যবাহী ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি হতো। করোনার কারণে সেটি ৩০০টিতে ঠেকেছে। এরপর নতুন ল্যান্ড পোট ম্যানেজার ব্যবসায়ীদের কোনো কথা না বলে বন্দর এলাকায় প্রবেশের ওপর নতুন আইন তৈরি করে আমাদের বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানি বন্ধ বা পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কোনো পত্র আমরা পাইনি। শুনেছি ওপারে এলপি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবসায়ী ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আন্দোলন করছেন। তবে আন্দোলন না করার জন্য ওপারে ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বৈঠক চলছে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও আমাদের বন্দরে লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।

ওষুধের দাম ৭২ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন ১০ হাজার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সংকটের অজুহাতে ২৮ টাকা মূল্যের ইনজেকশন ১০০ টাকায় বিক্রি করে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটে চন্দন ফার্মেসির মালিক ফরিদ উদ্দিন। একই সঙ্গে ফার্মাসিস্ট না থাকায় সেটি সাতদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

রোববার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, এক ক্রেতার কাছ থেকে ২৮ টাকা মূল্যের ইনজেকশন ১০০ টাকায় বিক্রি করা হয়। বিষয়টি নজরে আসায় ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিক ফরিদ উদ্দিনকে (চন্দন) নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মাসিস্ট না থাকায় এক সপ্তাহের জন্য ফার্মেসিটি বন্ধ করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

সাংবাদিক ছাব্বিরের পিতার ইন্তেকাল

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়, দেশসংযোগ পত্রিকার দাকোপ প্রতিনিধি আজগর হোসেন ছাব্বিরের পিতা আফতাব খান (৮৫) রবিবার সকালে বটিয়াঘাটার দারোগার ভিটা এলাকায় পুত্রের বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি — রাজিউন। মৃত্যু কালে তিনি পুত্র কন্যাসহ অসংখ্যক গুনাগ্রাহি রেখে গেছেন। রবিবার বাদ আসর দাকোপ উপজেলা হেড কোয়াটার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা চালনা পৌরসভার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক শোক সংন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া সাধারন  সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, বর্তমান সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির,পারুল বেগম, সদস্য  স্বপন কুমার রায়, জি,এম জাকির হোসেন, তুষার দাস, গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, দীপক সরদার, রুহুল আমীন, সোহাগ আহমেদ, জয়ন্ত রায়, এস,এম মামুনুর রশিদ, প্রবীর রায় বাপ্পী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।