Home আঞ্চলিক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোংলায় স্থাপনা তৈরির অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোংলায় স্থাপনা তৈরির অভিযোগ

17

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

মোংলায় ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ প্রভাবশালী একটি গ্রুপের বিরুদ্ধে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। পৌর শহরের ৯ নম্বর ওয়াডের্র সিগনাল টাওয়ার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই স্থাপনা তৈরি করছেন জনৈক রাজিবুল আলিম

ও মোঃ আকরামুজ্জামান নামের দুই ব্যক্তি। এই দুইজনসহ ১৫ জনকে আসামী করে এরিমধ্যে লুৎফুননাহার নামের এক নারী তার মালিকানা বসতভূমিতে গত ৪ জানুয়ারী আদলতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা

অমান্য করে ওই নারীর বসতভূমিতে জোরপূর্বক স্থাপনা তৈরিবকরছেন অভিযুক্ত প্রতিপক্ষরা।

আদালত থেকে জারি করা নিষেধাজ্ঞার আদেশে জানা যায়, পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মৃত মোঃ ইসমাইলের স্ত্রী লুৎফুননাহারের নামে ৪৯৫৩/৭০ ও ৪৯৫২/৭০ নম্বর রেজিষ্ট্রি কবলা দলিল মূল্যে ক্রয় করা শেহলাবুনিয়ার মৌজার ৪১ দশমিক ৩৭ বসতভূমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দাপটে তিনি ওই বসতভূমিতে দখলে যেতে পারছেন না। দীর্ঘদিন এই অবস্থায় থাকার পর অসহায় হয়ে একপর্যায়ে তিনি ওই সম্পতির উপর আদলাতের

মাধ্যমে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা আনেন। কিন্তু প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী গ্রুপের রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত

শুক্রবার দিবাগত রাতে স্থাপনা তৈরি করেন। এতে ভুক্তভোগি ওই নারী তাদেরকে বাঁধা দিলে তাকে নানা ধরণের হুমকি-ধামকি দেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে রাজিবুল আলীম ও আকরামুজ্জামানের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনও পক্ষই কিছু করতে পারবেনা। তারপরও কেউ কিছু করতে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।