কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬৩০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’মাদক ব্যবসায়ী হলেন নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়ার খোকন হাওলাদারের ছেলে
আলামিন হাওলাদার ওরফে জসিম(২০) ও রায়েল মহল মধ্যপাড়ার মুন্সি ইসমাইল এর ছেলে মুন্সি রিয়াদ (৩২)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে মহানগর গোয়েন্দা পুলিশ ৬৩০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন সারুটিয়া এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মেহেদী হাসান স্বপন হত্যা মামলার অন্যতম আসামী মো. আসাদ আলী (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদ আলী সারুটিয়া গ্রামের মো. পান্নু মুন্সীর ছেলে।
র্যাব-৬ জানায়, ২১ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে সারুটিয়া তালতলা বাজারে যাওয়ার কথা বলে মেহেদী হাসান স্বপন নিজ বাড়ি থেকে বের হয়ে সারুটিয়া তালতলা ব্রীজের দক্ষিনে জাফর এর চায়ের দোকানের পূর্ব পাশে পৌছলে পারিবারিক, সামাজিক ও জমিজমা সংক্রান্তে দ্বন্দ্ব থাকায় মেহেদী হাসান স্বপন এর চাচাতো ভাই আসামী আসাদ আলী অন্যান্য আসামীদের সহযোগিতায় পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ও অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মেহেদী হাসান স্বপনকে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে শৈলকুপা থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দ তৎপরতা শুরু করে এবং তদন্ত অনুযায়ী মৃত মেহেদী হাসান স্বপন এর হত্যা মামলার আসামীদের মধ্যে অন্যতম প্রধান আসামী ও হত্যার মূল পরিকল্পনাকারী আসাদ আলীকে গ্রেপ্তার করে। তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনায় বাকশাল দিবসের আলোচনা সভা
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে: আমির এজাজ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান বলেছেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। অবৈধ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ‘বাকশাল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এজাজ আরো বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনের পর ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সব দল নিষিদ্ধ করে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেছিলেন। ঠিক সেই কায়দায় বর্তমান সরকার আবারো বাকশাল কায়েমের অপচেষ্টা করছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সফল হবে না, যদি না নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ এবং ২০১৮ সালের এক তরফা সাজানো ভোটারবিহীন ও মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের ঐক্য গড়ে তুলে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে এ পরিবর্তন আনতে হবে।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, কাজী মো. রাশেদ, মোস্তাকুল বারী লাভলু, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, তসলিমা খাতুন ছন্দা, ইলিয়াস মল্লিক, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, ইমাম হোসেন, মুজিবর রহমান, কাজী মাহমুদ, সুলতান মাহমুদ, কে এম হুমায়ুন কবির, শেখ সাদী, সেতারা সুলতানা, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, হাসানুর রশিদ মিরাজ, জাবীর আলী, নিঘাত সীমা, সজিব তালুকদার, হেমায়েত হোসেন, সামসুল বারী পান্না, মিজানুর রশিদ মিজান, মশিউর রহমান যাদু, আব্দুল মান্নান মিস্ত্রি, এড. এস এম মারুফ, আফসার মাস্টার, নাজমুল হোসেন, আলী আক্কাস, জসিম উদ্দিন লাবু, শহিদুল ইসলাম লিটন, মাসুদ খান, মেশকাত প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন-সালাম মূশের্দী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের পাশে থেকে যেমন সহযোগিতা করেছেন তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে রয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য বিনামূল্যে ঘর বিতরণ করেছেন। যা এখনো চলমান রয়েছে। শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া বাসীর নিকট প্রধানমন্ত্রীর সকল কর্মকান্ড ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকালে এমপি’র খুলনাস্থ দলীয় কার্যালয়ে রূপসা উপজেলার নৌকা মাঝি, ভ্যান চালক সমিতি, নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠী, মোটর শ্রমিক, গৃহ নির্মাণ শ্রমিক, হ্যান্ডলিং শ্রমিক, ক্লাব কর্মচারী, জেলখানা ঘাট, ফেরি কর্মচারী, মাহিন্দ্রা ও মাইক্রো চালক সদস্যদের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগ নেতা মিয়া আরিফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ফরিদ শেখ, ইউপি সদস্য আনিচুর রহমান মিঠু, মিরাজ মল্লিক, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা আশিষ রায়, প্রদীপ বিশ্বাস, সরদার জসিম উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিমুল শেখ, প্রশান্ত দে, ছাত্রলীগের রিয়াজ প্রমূখ।
মহানগর শ্রমিক লীগ এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা আই ডব্লিউ টি,এ ও আই ডব্লিউ টি,সি ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- কে ১৪২৫ এর সভাপতি মুন্সী ইউনুস এর উপর হামলা এবং খাদ্য গুদাম হ্যান্ডিলং ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং- খুলনা ১৩৮ এর সাধারণ সম্পাদক মোঃ ফারুক খা এর বাড়িতে হামলা, ভাংচুর এবং তার স্ত্রীকে কে হত্যার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ঘাট এলাকার সিন্ডিকেটের হোতারা পরিকল্পিত ভাবে হামলা করে মারত্মক জখম করে। এই সকল হামলার প্রতিবাদে এবং এই হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগ এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
নেতৃবৃন্দ বলেন, খাদ্য গুদাম হ্যান্ডিলং ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং- খুলনা ১৩৮ এর সাধারণ সম্পাদক মোঃ ফারুক খাঁকে হত্যার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করে। এর পূর্বে হামলাকারীরা মদ পান করে ফারুক খাঁকে গালি-গালাজ করে এবং থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেয়। ইতিপূর্বে ঘাট এলাকার এই সকল বিষয়ে দলের নেতারা থানার ওসিকে অবহিত করে। কিন্তু পুলিশ এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ না নেওয়ায় ঐ সকল মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসীরা থানা থেকে ফিরে ফারুকের বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে এবং ফারুকের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারত্মক ভাবে জখম করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং আজ সকালে খুলনা মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা আই ডব্লিউ টি,এ ও আই ডব্লিউ টি,সি ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- কে ১৪২৫ এর সভাপতি মোঃ ইউনুস মুন্সি উপর ঐ একই সন্ত্রাসীরাই হামলা চালায়। এই হামলাকারীদের আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মাননীয় পুলিশ কমিশনার প্রতি। নেতৃবৃন্দ আরো বলেন, এসকল শ্রমিক নেতাদের উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না, খুলনার সকল শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। বিগত দিন খুলনায় এ ধরণের কোন ঘটনা ঘটে নাই। বর্তমানে খুলনায় শ্রম অসন্তোষ সৃষ্টি ও খুলনাকে অশান্ত করার জন্য একটি কু-চক্রী শ্রেনীর মদদে এ সকল ঘটনা ঘটাচ্ছে এই চিহ্নিত সন্ত্রাসীরা। এ সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার না করলে এ সকল কর্মকান্ডের পুনঃরাবৃত্তি হবে। তাই অবিলম্বে এ সকল মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুলনার শ্রম অশান্তোষ সৃষ্টিকারীদের ও ট্রেড ইউনিয়ন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় পুলিশ কমিশনার প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোঃ সেলিম, আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহআলম শেখ, মোঃ মনিরুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন, মোঃ আনিস, মোঃ নুর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ আফজাল হোসেন, বায়জিত সরদার, মোঃ সেলিম ফরাজী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইমরান খান, আব্দুল হাকীম, আব্দুল মান্নান, আল আমিন আকাশ, এইচ এ রাজু, মোঃ বাবু, মোঃ শহিদুল, মোঃ হাসানুল, প্রশান্ত ঘোষ, কুটি, মানু সাহা, মোঃ রাজ, ইখলাস, মোঃ রাজু খান, মোঃ ইসমাইল, মোঃ শামসু ব্যাপারী, মোঃ শহিদুল প্রমুখ নেতৃবৃন্দ।
পাইকগাছায় পুলিশের মাক্স বিতরণ
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মাক্স ব্যবহার নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে মাক্স বিতরণ হয়েছে।
মঙ্গলবার সকালে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম পৌর সদরের কাপড় পট্টি, ফল পট্টি, মাছ বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দোকানদার ও ক্রেতা সাধারণকে মাক্স পারার জন্য উদ্ভুদ্ধ করেন পাশাপাশি ভ্যানচালক, দরিদ্র, পথচারীদের মাঝে বিনামুল্যে মাক্স বিতরণ করেন। এসময় তিনি বলেন, দেশে করোনা প্রাদুর্ভাব আবারো বেড়ে যাওয়ায় জনসচেতনতার লক্ষে পুলিশ বিভাগ নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, এস আই সুকান্তসহ অনান্য পুলিশ সদস্য।
পাইকগাছায় ষোলআনা সমিতির নির্বাচনে শুকুর সভাপতি,ফজলু সম্পাদক নির্বাচিত
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছার ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শিববাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১ হাজার ৩৪ ভোটারের মধ্যে ৯৬৬ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটে জিএম শুকুরুজ্জামান শুকুর আনারস প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে সভাপতি, সোহেল রাশেদ জনি মটর সাইকেল প্রতীকে ৭১৯ ভোট পেয়ে সহ-সভাপতি, ফজলুর রহমান ফজলু মাছ প্রতীকে ৫৯২ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মোশাররফ হোসেন দেয়ালঘড়ি প্রতীকে ৩৭২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, সদস্য পদে হাবিবুর রহমান মুছা (মই), আবুল কালাম আজাদ (মোবাইল), সেলিম শাহরিয়ার (মোমবাতি), হারুন-অর-রশীদ (কলস), আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ আলী সরদার (ডাব), মোঃ রিমন শেখ (টেবিল) ও মোঃ নুরু গাজী (কাপপিরিচ) নির্বাচিত হন। প্রিজাইটিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বেনজীর আহম্মেদ রাত ১০টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন। নির্বাচন পরিচালনা করেন পরিদর্শক জেলা সমবায় অফিস, খুলনা শেখ মারুফুজ্জামান ও আবু সাঈদ
পাইকগাছায়-কয়রায় হতদরিদ্র,বৃদ্ধ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায়- কয়রায় হতদরিদ্র, বৃদ্ধ ও শীতার্থদের মাঝে ১শ শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিভারসাল এমিটি ফাউন্ডেশনের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় খুলনা বিভাগীয় এমিটি ফাউন্ডেশনের প্রধান মাহফুজুর রহমানের পক্ষে এ কম্বল বিতরণ করেন লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, আলীগ নেতা বিভুতি ভূষন সানা, মোঃ শরিফুল ইসলাম খোকন সানা, দিনার সানা, সালামুন হোসেন, মামুন সানা, মাসুদ, জয় মন্ডল, টুটুল ঢালী, উত্তম ঢালী, প্রশান্ত মন্ডল, সন্তোষ সানা।
আশাশুনিতে ডাকাতির ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির মির্জাপুর গ্রামে ডাকাতি ও বোমা বিস্ফোড়ন ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাড়ির মালিক আবু সাইদ গাজী বাদী হয়ে এ এজাহার দাখিল করেন। এএসপি (সার্কেল) জামিল চৌধুরী ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
লিখিত এজাহারে জানাগেছে, মির্জাপুর গ্রামের মৃত সামাদ গাজীর ছেলে ব্যবসায়ী আবু সাইদ গাজী রবিবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত্র দেড়টার দিকে ডাকাতদল জানালার গ্রিলের কাঠের পাল্লা ভাঙ্গতে থাকলে তিনি ঘুম থেকে জেগে গিয়ে রুমের ভিতরের দরজা দিয়ে সিড়ি দিয়ে উপরে উঠে বাথরুমের ছাদের উপর নেমে বাইরে পালাতে সক্ষম হন। এসময় ডাকাতরা দু’টি বোমা বিষ্ফোড়ন ঘটিয়ে জীবন নাশের হুমকী দেয়। ডাকাতরা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১৪ ভরি রুপার অলঙ্কার চুরি করে নিয়ে যায়। তিনি সোলারের আলোতে জামিরুল ও কণ্টস্বর শুনে শফিকুলকে চিনতে পারেন বলে দাবী করেন। বোমা বিষ্ফোড়নের শব্দে স্বাক্ষীরা ঘটনাস্থনে পৌছেন। মঙ্গলবার এএসপি (সর্কেল) জামিল চৌধুরী ঘটনাস্থান পরিদর্শন করেন।
আবু সাইদ গাজী রবাদী হয়ে জামিরুল ইসলাম, শফিকুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আশাশুনিতে পাওনা টাকা আদায়ে থানায় অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পাওনা টাকা আদায় ও হুমকী ধামকীর প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) আশাশুনি সদরের সোদকনা গ্রামের মৃত সুকিষন বোসের ছেলে তরুন কুমার বোস অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে প্রকাশ, বাদীর একখন্ড জমি নিয়ে ঝামেলার সৃষ্টি হলে জমিটি বেদখল হয়ে যায়। এক পর্যায়ে বিবাদী আসাদুজ্জামান তার জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে প্রায় একবছর পূর্বে ৬৬ হাজার টাকা গ্রহন করে। কিন্তু জমি উদ্ধার করিয়ে দিতে না পারলে বাদী বিবাদীর কাছে টাকা ফেরত পেতে দাবী করলে নানা ভাবে তালবাহনা করে সময় ক্ষেপন করতে থাকে। তিনি বিবাদীকে আশাশুনি বাজারে পেয়ে টাকা ফেরৎ চাইলে তার কাছ থেকে কোন টাকা নেয়নি, এনিয়ে বাড়াবাড়ি করলে পরিনাম ভাল হবেনা বলে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে।
টাকা ফেরৎ পেতে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছেন।
খরিয়াটির নয়ন গাজীর ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দরগাপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত লতিফ গাজীর ছেলে নয়ন গাজী (৯৩) ইন্তেকাল করেছন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত্র ১২.৩৯ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামিত করেন গুনাকারকাটি খানকা শরীফ জামে মসজিদের খতিব মাওঃ রবিউল ইসলাম।
কুল্যা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, দরগাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিএম আখতারুজ্জামান, সুপার আবু সাইদ গাজী, খুলনা জেলা আওয়ামীলিগের সদস্য আনিছুর রহমান মুক্ত, এসআই শেখ আব্দুর রহিম, সমাজসেবক আলহাজ্ব খান আব্দুল বারিক, ইউপি সদস্য গাজী আকতার হোসেন, আব্দুল বারিক, ডাঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সম মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হাসান, সাংবাদিক আরাফাত হোসেনসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। মৃতকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তালার মাগুরা ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন
পাটকেলঘাটা প্রতিনিধি
তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওয়াজেদ আলী এবং সাধারণ সম্পাদক সামারুল ইসলাম স্বাক্ষরিত ৮নং মাগুরা ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেছে। উক্ত কমিটিতে জিল্লুর রহমান আহবায়ক
ও মুনছুর আলীকে সদস্য সচিব করে যথাক্রমে রাশেদুল মোড়ল, নজরুল ইসলাম, মাগফুর শেখ, রফিক সরদার, আব্দুল রাজ্জাক মোড়ল, বাবু গাজী, সোহেল রানা, বজলু গাজী, আজমীর হোসেন, শওকত হোসেন, ফারুক হোসেন, মাহমুদুল মোল্যা, বিল্লাল মোড়ল, মিলন গাজীকে যুগ্ন আহবায়ক এবং শহিদুল শেখ, নয়ন বিশ্বাস, আরিফুল শেখ, কামরুল মোড়ল, ইমরান হোসেন, শরিফ গাজী, বাবু সরদার, হারুন অর রশীদ মিন্টু, আব্দুর রশীদ , মিঠুন গাজী, মুকুল শেখ, রহমত সরদার, সোহাগ শেখ প্রমূখকে সদস্য করা হয়। আগামী ২ মাসের মধ্যে মাগুরা ইউনিয়ন শ্রমিক দলের ৯টি ওয়ার্ডের পুনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র উদ্যেগে আজ ২৫ জানুয়ারি ২০২২ বিকাল ৪ টায় খুলনার খালিশপুর জুটমিল গেটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরণ অনশন রত শিক্ষার্থীদের সাথে একত্বতা প্রকাশ করে খালিশপুর পাটকল শ্রমিকদের পক্ষ থেকে সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র সমন্বয়ক রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চলনা করে সংগঠনের সদস্য নিয়াজ মুর্শিদ দোলন। সংহতি সমাবেশে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন- ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা মোশাররফ হোসেন, স্টার জুটমিলের শ্রমিক নেতা আলমগীর হোসেন, স্টার জুটমিল বলদি কমিটির সহ-সভাপতি মোঃ ফরিদ, মোঃ মোশাররফ, জে জে আই জূটমিলের শ্রমিক নেতা সামশ্ শ্যমল, খালিশপুর জুটমিল কারখানা কমিটির উপদেষ্টা মোঃ সফিউদ্দিন, সহ-সভাপতি আবু বক্কর, সহ-সাধারন সম্পাদক আব্দুল হাকিম, মোঃ শামীম খান, মোঃ রুবেল, শাহাজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহুল আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা জেলা আহ্বায়ক আলামিন শেখ, আগুয়ান একাত্তরের খুলনা জেলা আহ্ববায়ক আবিদ হাসান শান্ত, কুয়েটের শিক্ষার্থী স.ম. নাহিন রহমান, খুলনা বিএল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান সহ প্রমূখ ব্যক্তিবর্গ। পোষ্টার-ফেস্টুন নিয়ে অংশগ্রহনকারীরা শ্রমিক ও ছাত্রের বিরুদ্ধে লাগাতার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার এখন স্পষ্টতই জনগনের শত্রুতে পরিনত হয়েছে।
অনশনরত শিক্ষার্থীদের উপর প্রশাসনের চলমান নিপিড়ন ও সেখানকার ভয়াবহতর মানবেতর পরিস্থিতি তুলে ধরে তারা বলেন, এই সরকার কেবল মাত্র তার গদী রক্ষার সংকল্পে যা যা করনীয় তাই করছে, ছাত্রদের জীবন ও নায্য অধিকারে প্রশ্নে ক্রমগত পাশবিক পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের মৃত্যের মুখে ঠেলে দিচ্ছে। এই ভোগান্তি, এই দুর্যোগের একমাত্র দায় এই ফ্যাসিস্ট গভঃমেন্টের। ঠিক যেভাবে ন্যায্য পাওয়া অধিকার আদায়ে আন্দোলনরত কর্মহীন শ্রমিকদের উপর এখনো চলমান সরকারের লাগাতার জুলুম চলছে।
বক্তারা, অনতিবিলম্বে অনশনরত শিক্ষার্থীদের নায্য দাবি হামলাকারী, দুর্নিতীবাজ অযোগ্য ভিসির অপসারন ও ৫ টি মিল সহ সকল শ্রমিকের পাওনা পরিশোধের দাবি করেন। তারা বলেন, শ্রমিক ও ছাত্রদের স্বার্থ আজ একসূত্রে গাঁথা।
মহেশপুরের ভারতীয় সীমান্তে র্যাংক্স মটরর্স ম্যানেজারের লাশ উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতের কাশিপুরে এক বাংলাদেশীর লাশ পাওয়া গেছে। মৃত বাংলাদেশীর নাম প্রদিপ কংশ বণিক (৪৮)। গতকাল মঙ্গলবার সকালে ভারতের কাশিপুরের রাস্তায় প্রদিপ কংশ বণিকের মৃতদেহটি পড়ে ছিলো।
এলাকাবাসী জানান, ভারতের পশ্চিবঙ্গের ২৪ পরগনা জেলার বাগদা থানার কাশিপুর গ্রামের সীমান্ত এলাকায় এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করেছে বাগদা থানা পুলিশ। পাসপোর্টধারী ব্যাক্তির নাম প্রদীপ কংশ বনিক । মৃতদেহের পাশে ৪টি মোবাইল ফোন,র্যাংক্স মটরস্ লিঃ এর একটি ভিজিটিং কার্ড পড়ে ছিল।
র্যাংক্স ্ মটরস্ লিঃ এ যোগাযোগ করলে লিটন নামে এক কর্মকর্তা জানান,প্রদীপ কংস বণিক তাদের হেড অফিসের ম্যানেজার।
অফিস থেকে খবর পেয়ে এবি ব্যাংকে কর্মরত সুবীর কংস বনিক ফোনে জানান,মৃত প্রদীপ তার বড় ভাই। তিনি র্যাংক্স ্ মটরস্ লিঃ এর ম্যানেজার। তাদের গ্রামের বাড়ী বরিশাল জেলায়। তিনি গত ২৩ জানুয়ারী অফিসের কাজে যশোর যান। তার পাসপোর্টে বিজিন্যাস ভিসা লাগানো আছে। তিনি কি কারনে ভারতে গেছেন তা তিনি জানেন না বলে জানান মৃত প্রদীপ কংস বণিনের ভাই সুবীর কংস বনিক।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতে এক ব্যাক্তি মৃত দেহ পাওয়া গেছে বলে সকালে মুনেছি। পরে আর কিছুই জানতে পারেনি।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়,মৃত প্রদীপের নিকট যে পাসপোর্ট ছিল তাহা ভারতীয়। ফলে তার লাশ ভারতীয় পুলিশ ও বিএসএফ নিজেদের নাগরিক দাবী করে নিয়ে গেছে।
মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালের দুটি খেলা
খবর বিজ্ঞপ্তি
মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালের দুটি খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় রূপসা দলের সাথে ইছামতি এবং বিকেল সাড়ে ৩টায় পশুর দলের সাথে কপোতাক্ষ দল প্রতিদ্বন্দ্বিতা করে।
সেমিফাইনালের ১ম খেলায় সংরক্ষিত আসন-২ এর কাউন্সিলর সাহিদা বেগমের নেতৃত্বাধীন ‘ইছামতি’ দল প্রতিপক্ষ সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর মনিরা আক্তার’র নেতৃত্বাধীন ‘রূপসা’ দলকে ১২-০ গোলে এবং ২য় খেলায় সংরক্ষিত আসন-৯ এর কাউন্সিলর মাজেদা খাতুন’র ‘কপোতাক্ষ’ দল প্রতিপক্ষ সংরক্ষিত আসন-৬ এর কাউন্সিলর আমেনা হালিম বেবী’র নেতৃত্বাধীন ‘পশুর’ দলকে ৯-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
উল্লেখ্য, দাতা সংস্থা ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি খুলনা জিলা স্কুল ময়দানে মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। গত শনিবার শুরু হওয়া এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩-০০ টায় অনুষ্ঠিত হবে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজও খেলা দু’টি উপভোগ করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ফকির মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, মাজেদা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) নাজিবুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলামসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সেমিফাইনালের দু’টি খেলা পরিচালনা করেন তকদীর হোসেন ও মোঃ জাহিদুজ্জামান এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নৃপেন রায় চৌধুরী ও মোঃ আমানত আলী হালদার। টুর্ণামেন্টে ধারা ভাষ্য বর্ণনা করেন কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস ও পাবলিক হলের তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর রহিম।
বাগেরহাটে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে যাত্রীবাহী বাসে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে নির্ধারিত আাসনের অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ৬টি যাত্রীবাহী বাসকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাশেদুজ্জামান ও আজিজুল কবির।
করোনা সংক্রমন রোধে বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে সোমবার (২৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এদিন বিভিন্ন অপরাধে ১০টি মামলায় ৪ হাজার ৯‘শ টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মো: রাশেদুজ্জামান বলেন, যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ভোক্তা অধিকার আইনে ০৭টি মামলায় ০৭ জনকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাগেরহাটে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে জেলায় করোনার সংক্রমণের হার ৩৭.৭০ শতাংশ। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ১৭১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় গত এক সপ্তাহে ৩০০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এতে জেলায় সংক্রমণ হার নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
ভেড়ামারায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি উল্টে কিশোরের মৃত্যু
মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি উল্টে শিমুল (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার আল্লারদর্গা সড়কের সোনার বাংলা মুড়ি ফ্যাক্টারির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল কাজিহাটা দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। পুলিশ জানায়, নিহত শিমুল ইটভাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে ভেড়ামারা থেকে শ্যালো ইঞ্জিনচালিত গাড়িতে উঠে কাজিহাটে যাওয়ার পথে গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক আহত হলে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা মঙ্গলবার স্বাস্থ্য বিধি মেনে ক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
সভার শুরুতে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ক্লাবের সভাপতি কর্তৃক মনোনয়ন দেয়া কার্যনির্বাহী কমিটির দু’জন নতুন সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও মোঃ শাহ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন ক্লাবের ২০২২ সালের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাব পরিচালনার সুবিধার্থে বিভিন্ন উপ-পরিষদ গঠন, ‘খুলনা প্রেসক্লাব, ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক’ এর জন্য ট্রাস্টি বোর্ড গঠন, দেশের মধ্যে বার্ষিক শিক্ষা সফর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য এস এম জাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, শেখ আবু হাসান, মোহাম্মদ আলী সনি, মোঃ তরিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও শেখ মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮ তম জন্মবার্ষিকী পালিত
আলমগীর হোসেন,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে মঙ্গলবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে মধু জন্মোউৎসব শেষ হলো।
বিকালে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লীতে স্থাপিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, সাগরদাঁরির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন প্রমুখ।
এরপরে মধুকবির জীবনীসহ তাঁর সাহিত্যের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। উপস্থিত কবি প্রভাষক তাপস মজুমদার বলেন, কোভিড-১৯ কেড়ে নিয়েছে লাখো মধু ভক্তের উচ্ছাস আনন্দ।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ১২ ইউপি চেয়ারম্যানের মধ্যে ১০ জনের শপথ গ্রহন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউপির মদ্যে ১০ নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন। তবে গেজেটে নাম না আসায় শপথ নিতে পারেননি কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। অপরদিকে, গেজেট নাম আসলেও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ওমরা হজ¦ পালনের জন্য সৌদি আরবে থাকায় তিনিও শপথ নিতে পারেননি।
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কালিগঞ্জের নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
তবে, কৃষ্ণনগরের সাফিয়া পারভীন আদৌ শপথ গ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। যদিও সাফিয়া পারভীন খুব দ্রুতই শপথ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করবেন বলে শতভাগ আশাবাদী তিনি।
জানা গেছে, গত ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার ১২ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৃশ্যমান কোন অনিয়ম দেখা যায়নি। তবে নির্বাচনের পর ভোট গননা এবং ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তোলে কৃষ্ণনগর ইউপির ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জি,এম রবিউল্যাহ বাহার।
গত বছরের ২ ডিসেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রবিউল্যাহ বাহার বলেন, কৃষ্ণনগর ইউপির নির্বাচন শেষে ভোট গননার সময় এবং পরে অধিকাংশ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারগণসহ কতিপয় কর্মকর্তারা লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ে করতে সুকৌশলে ভয়ানক অনিয়মের অবতারণ করেন। এ কারনে ৬টি ভোট কেন্দ্রে গননা সময় ঘোড়া প্রতীকের ব্যালট বেশি থাকলেও পরবর্তীতে লাঙ্গল প্রতীকের ব্যালট বেশি এবং ঘোড়ার কম দেখা গেলে নিয়োগকৃত এজেন্ট ব্যালটের বান্ডেল চেকিং করার অনুরোধ করলে প্রিজাইডিং অফিসার আপত্তি জানান এবং বার বার বলা স্বত্বেও তিনি ব্যালটের ব্যান্ডেল চেকের অনুমতি না দিয়ে দ্রুত বস্তাবন্দি করেন। প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এজেন্টদের বের করে দিয়ে একটি রুমে ব্যালট বক্স রেখে প্রায় ১ ঘন্টা পর ভোট গননা শুরু করে। এর প্রতিবাদ করেও কোন লাভ হয়নি উল্টো প্রশাসনের কর্মকর্তারা এজেন্টদের কে বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে ভোট গননার বিবরণীতে স্বাক্ষর করতে বাধ্য করে ১ ঘণ্টা দেরিতে ফলাফল প্রকাশ করেন। সামান্য ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয় ঘোষনা করেন। নির্বাচনে অনিয়মের বিষয়ে ২৮ নভেম্বর রাতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোট পুনরায় গননার দাবিতে লিখিত অভিযোগ জমা দিতে গেলেও অভিযোগ গ্রহণ করা হয়নি। কোন উপায় না পেয়ে রবিউল্যাহ বাহার হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট বিভাগ তার পিটিশনের প্রেক্ষিতে আদেশ প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে বিবাদীদের আইনগত ব্যাখ্যা আদালতে উপস্থাপন করাসহ বিজয়ী ঘোষিত চেয়ারম্যান সাফিয়া পারভীনের গেজেট স্থগিত করেন।
এ ব্যাপারে নব নির্বাচিত চেয়ারম্যান সাফিয়া পারভীন নির্বাচনের পর ভোট গননায় কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেন, পরাজিত প্রার্থী আমাকে হয়রানি করতে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। যে কারণে আমার শপথ গ্রহণ স্থগিত রয়েছে। তবে আদালতে আপিল করেছি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। নির্বাচন কমিশনে সেই কপি জমা দিয়েছি। গেজেট হতে একটু সময় লাগবে।
উল্লেখ্য ঃ বিজয়ী চেয়ারম্যান সাফিয়া পারভীন কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের কন্যা। মোশাররফ হোসেন দুর্বৃত্তের হাতে নিহতের পর তার মাতা আকলিমা খাতুন চেয়ারম্যান নির্বাচিত হন।
কেশবপুর থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির পৃথক ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সোমবার সন্ধ্যায় এই দুটি কমিটির অনুমোদন দেন।
কেশবপুর থানা বিএনপিতে মশিয়ার রহমানকে আহবায়ক, প্রভাষক আব্দুর রাজ্জাক, আলাউদ্দিন, মাসুদুজ্জামান, খলিলুর রহমান, মকবুল হোসেন মুকুল, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন ও গোলাম মোস্তফাকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া পৌর বিএনপিতে আব্দুস সামাদ বিশ্বাসকে আহবায়ক, শেখ শহিদুল ইসলাম, আব্দুল হালিম মোড়ল, আফজাল হোসেন, নুরুজ্জামান, কুতুবুদ্দিন, আলমগীর কবীর, আব্দুল হালিম অটল ও জাকির হোসেনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাগেরহাটে করোনার নমুনা পরীক্ষায় টাকা গ্রহন, স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরেুদ্ধে করোনার নমুনা পরীক্ষায় টাকা গ্রহন, রোগী না দেখা, ডাক্তার ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে মঙ্গলবার সকালে শরণখোলা হাসপাতালে এসে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান তদন্ত শুরু করেছেন। শরণখোলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসির স্বাস্থ্য অধিদপ্তরে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত হচ্ছে।
শরণখোলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন তদন্ত কর্মকর্তাদের কাছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষায় টাকা গ্রহন, রোগী না দেখা, হাসপাতালের ডাক্তার ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ করেন। এসময় ভুক্তভোগী অনেক মানুষ হাসপাতালে উপস্থিত হয়ে ওই অভিযোগের পক্ষে স্বাক্ষী দেন।
তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের নির্দেশে আমার অভিযোগকারী, ভুক্তভোগী মানুষ, ডাক্তার ও স্টাফদের পৃথকভাবে বক্তব্য শুনেছি। দু-একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে দাখিল করা হবে। এসব অভিযোগের একটা সুষ্ঠু সমাধান হবে বলে আমরা আশা করছি।
অভিযোগ এবং তদন্তের বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে যে সব বিষয় অভিযোগ আনা হয়েছে তার কোনা ভিত্তি নেই।
বাগেরহাট শীতার্থদের মাঝে সুন্দরবন মুক্ত স্কাউট দলের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের ব্যবস্থাপনায় ও বাগেরহাটের কৃতি সন্তান মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র প্রবাসি ক্যানসার চিকিৎসক, ক্যান্সার বিজ্ঞানি ডা: হামিম ইবনে কাওসার এবং তার সুহৃদ বন্ধুদের আর্থিক অনুদানে শীতার্থদের মাঝে কম্বোল ও সোয়েটার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মুহম্মদ আজিজুর রহমান। বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের সভাপতি অধ্যপক হায়দার আলী বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সুন্দরবন মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ বুলবুল কবির, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ডা: মঈন আহম্মেদ, প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।
এ সময় বাগেরহাটের তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দুস্থ্য ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে তিন শতাধিক সোয়েটার বিতরন করা হয়।
কারিতাস খুলনা অঞ্চলের ১২তম ডায়লগ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন এর ১৪নং ওয়ার্ডে জি আই জেড ইউরোপিয় ইউনিয়নের এর অর্থায়নে কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আয়োজনে মঙ্গলবার ১২তম ডায়লগ অনুষ্ঠিত হয়। উক্ত ডায়লগে উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন কোর টিম সদস্য, ভলেন্টিয়াররা, কমিউনিটি পিপুল ও কারিতাসের কর্মী বিন্দু। মোট উপস্থিত সংখ্যা ছিল ৪৮ জন। ডায়লগে আলোচনা হয় শিয়ানু মল্লিক প্রকল্পের সকল কার্যক্রম উপস্থিত সকলের সামনে উপাস্তপন করেন। সমাজ সেবা অধিদপ্তর এস এম ফারুকী সমাজসেবা অফিসের সকল সুযোগ-সুবিধাগুলো ভালো করে বুঝিয়ে বলেন সকলের সামনে। ভলেন্টিয়ার সভাপতি উমুলখায়ের বলেন, আমাদের চিহ্নিত করা প্রথম সমস্যা মরিয়ম বেগম বাড়ি হতে রেশমা বেগম বাড়ি পর্যন্ত রাস্তাটি সকলের সহযোগিতা মেয়র মহোদয় সুপারিশে ইউ এন ডি পি আর্থিক সহযোগিতা বাস্তবায়ন করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এখন আমরা দ্বিতীয় সমস্যা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সমস্যা নিয়ে কাজ শুরু করছি। ডায়লগ শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে ডায়লগ সমাপ্ত করেন।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত ১ যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বেলা ২ টার দিকে যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মামুন কাজী (২৫) সে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বখতিয়ার কাজীর ছেলে। গুরুতর আহত যুবকের নাম শাকিল শেখ (২৪) সে একই গ্রামের সাহেব শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে যশোর কালনা মহাসড়কে মোটরসাইকেল যোগে নড়াইলের দিকে যাচ্ছিল দুই আরোহী মামুন ও শাকিল মাঝ পথে নড়াইল থেকে আসা লেংগুনা ও এই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মামুন ও শাকিল পড়ে গিয়ে মারাত্মক যখম হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুন কাজী কে মৃত ঘোষণা করেন। এবং আহত শাকিল শেখ কে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল এ প্রেরণ করা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, ঘাতক লেংগুনা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং গাড়ির চালক কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
রূপসায় ভার্মি কম্পোস্ট সেপারেটর বিতরণ
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট সেপারেটর প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ জানুয়ারী’২২ দুপুরে উপজেলার জাবুসা গ্রামের কৃষক মো. সুলতান রহমানকে এ ভার্মি কম্পোস্ট সেপারেটর প্রদান করা হয়। ভার্মি কম্পোস্ট সেপারেটর প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, কাজদিয়া সোনালী ব্যাংক ব্যাবস্থাপক দীপায়ন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক কর্মকর্তা গোলাম মোস্তফা, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাদ্রী বিশ্বাস, মো. সোহেল রানা, জাহাঙ্গীর হোসেন মোল্লা, জেহাদুল ইসলাম শেখ প্রমুখ।
বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২১-২২ অর্থ বছরের প্রথম ৬ মাসে ৫০৯ কোটি টাকা রাজস্ব ঘাটতি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে ৫০৯ কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল আড়াই হাজার কোটি টাকা, সেখানে আদায় করা হয়েছে এক হাজার ৯৯১ কোটি টাকা। তবে ২০১৯-২১ অর্থবছরের প্রথম ৬ মাসের চেয়ে একশ ১ কোটি টাকা বেশি আদায় হয়েছে। ওই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৮৮৯ কোটি টাকা।
চলতি বছরের প্রথম ৬ মাসে পন্য আমদানি হয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৩৪ মেট্রিক টন। আর রফতানি হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৩ মেট্রিক টন। গত বছরের চেয়ে আমদানি কিছুটা কমলেও রফতানির পরিমাণ বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৬ মাসে আমদানি হয়েছিল ১১ লাখ ৭৩ হাজার ৩২ মেট্রিক টন এবং রফতানি হয়েছিল এক লাখ ৭৬ হাজার ২৯৬ মেট্রিক টন। বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি বছর আমদানি পণ্য থেকে ৬ হাজার ২৪৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে ২০২০-২১ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছিল ৪ হাজার ১৪৩ কোটি টাকা। বছরটিতে রাজস্ব আয়ের গ্রোথ অনান্য সময়ের চাইতে বেশি হলেও ঘাটতি ছিল ২ হাজার ৫৭ কোটি টাকা।
এছাড়া ২০১৯-২০ অর্থবছরে লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ঘাটতি ১১৪৫ কোটি টাকা। ২০১৭-১৮ তে ঘাটতি ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা।
এদিকে চলতি বছরে এত বড় অংকের লক্ষ্যমাত্রা আদায় নিয়ে সংশয় রয়েছে সব মহলে। তারা বলছেন, রাজস্ব আয় বাড়াতে হলে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে হবে। তা না হলে কখনো এত বড় অংকের রাজস্ব আদায় সম্ভব হবে না। জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দুই দেশের ব্যবসায়ীদের এপথে বাণিজ্যে আগ্রহ বেশি। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় ব্যবসায়ী চাহিদা মত পণ্য আমদানি করতে পারেন না। এতেই বার বার রাজস্ব আয়ে ধস নামছে
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জানান, চলতি অর্থবছরে এত বড় অংকের রাজস্ব আদায় কঠিন হয়ে দাড়াবে। কারন একদিকে করোনা পরিস্থিতি ও অন্য দিকে সুষ্ঠভাবে বাণিজ্য সম্পাদনে অবকাঠামো উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের। ভারতীয় ব্যবসায়ীরাও বেনাপোল বন্দরের অব্যবস্থাপনা নিয়ে অনেকবার বিভিন্ন কর্মসূচি দিয়ে বাণিজ্য বন্ধ করেছেন। আবার ভারতের কালিতলায় অবৈধভাবে পার্কিংয়ের নামে বাংলাদেশি ব্যবসায়ীদের হয়রানি করছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করছে। যেকারণে অনেক ব্যবসায়ী এই বন্দর ছেড়ে চলে গেছে।
তবে বেনাপোল বন্দর উন্নয়ন ভারতে হয়রানি বন্ধ হলে এবন্দর থেকে লক্ষ্য মাত্রার দ্বিগুণ রাজস্ব আয় কাস্টমসের পক্ষ্যে সম্ভব।
আমদানিকারক মামুন বাব ুজানান, ভারতের কালিতলায় পার্কিংয়ের নামে আমদানি পন্যবোঝাই ট্রাক থেকে মোট অংকের চাদাবাজি করছে। ফলে বহয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। চাদাবাজির পরও এসব ট্রাক দেশে প্রবেশে করতে সময় লাগছে ১/২ মাস। প্রতিদিন ট্রাক প্রতি ২ হাজার রুপি দিতে হয়। বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমিয়ে অন্য বন্দরে যেতে বাধ্য হচ্ছি।
বেনাপোল বন্দরের নিরাপত্তা ব্যবস্থা সšেতাষজনক না। আমদানিকারকদের নিজেদের দায়িত্ব নিয়ে বন্দরে পণ্য পাহাড়া দিতে হয়। বন্দর থেকে পণ্য চুরি, বারবার রহস্যজনক অগ্নিকান্ডে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়ে ব্যবসা বন্ধ করেছেন অনেকেই। গত ৮ থেকে ৯ বছর ধরে আমদানি পণ্যে কাস্টমস কর্তৃপক্ষ চাহিদা মত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র পুরনে ব্যর্থ হচ্ছেন।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, ব্যবসায়ীরা যেখানে সুবিধা পাবেন সেখানেই আমদানি, রফতানি বাণিজ্যে আগ্রহী হবেন এটাই স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরে অনেক সুবিধা বিদ্যমান তাই ব্যবসায়ী দিন দিন সে পথে আমদানিতে ঝুঁকছেন। বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয় বাড়াতে হলে বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস ও বন্দরে বৈধ সুবিধা নিশ্চিত করতে হবে।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, শুধূমাত্র ভারতের কালিতলায় অবৈধভাবে আমদানিবাহী গাড়ি আটকিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে। তাছাড়া গত আড়াই মাস বেনাপোল বন্দর দিয়ে সোয়াবিন এক্সট্রাক্ট রফতানি বেড় যাওয়ায় আমদানি কমে গেছে। বেনাপোল বন্দরে পর্যাপ্ত সুবিধা না থাকায় বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে না। এতে কয়েক বছর ধরে রাজস্বের লক্ষমাত্রা পূরন অনিশ্চিত হয়ে পড়ছে। তারপরও চলতি বছরের প্রথম ৬ মাসে আমরা গত বছরের চেয়ে বেশি রাজস্ব আদায় করেছি। প্রবৃতির হারও বেশী।
আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মরহুম এ্যাড. গোলাম মোস্তফা ফারাজী ও মরহুম এ্যাড. এ,টি,এম হাসানুজ্জামান (জিন্নাহ) এর স্মরণে জেলা আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল সমিতির বঙ্গবন্ধু ভবনে দুপুর সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন এ্যাড. এস এম তারিক মাহমুদ তারা। এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. আব্দুল মালেক, এ্যাড. সরদার রজব আলী, এ্যাড. জি,এম আমানউল্লাহ, এ্যাড. হারুন রশিদ, এ্যাড. মো. আইয়ুব আলী শেখ, এ্যাড. এনামুল হক, এ্যাড. কেএম ইকবাল হোসেন, এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, এ্যাড. হরেন্দ্রনাথ মন্ডল, এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. সমর কৃষ্ণ মন্ডল, এ্যাড. আ,ফ,ম মহসিনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মিলটন, জাকারিয়া , জাফরিন সহ খুনি সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে পুনরায় এলাকার সাধারন মানুষদের ভয়ভীতি প্রদর্শন , নিরীহ গ্রাম বাসিদের নামে মিথ্যা মামলা দায়ের ও হত্যার হুমকির প্রতিবাদে ২৫ জানুয়ারী সকাল ১১ টায় মশিয়ালী শহীদ স্মৃতি চত্বরে সংবাদ সম্মেলন করেছেন মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটি । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের পক্ষে হাফেজ মোঃ মাসুম বিল্লাহ । লিখিত বক্তব্যে তিনি বলেন খুলনার মশিয়ালী গ্রামে ২০২০ সালের ১৬ জুলাই ঘটে যায় এক নারকীয় হত্যাকান্ড । গ্রামের সহজ সরল মুজিবর নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে অস্ত্রদিয়ে পুলিশের কাছে তুলে দেয় মশিয়ালী গ্রামের মৃত হোসেন আলী শেখের পুত্র জাফরিন , জাকারিয়া ও মিল্টন । এ খবর পেয়ে গ্রামবাসি কেন নিরিহ মুজিবরকে পুলিশের কাছে তুলে দেওয়া হলো জানতে জাফরিন এর বাড়ির কাছে পৌছানো মাত্র কোন কিছু বুঝে ওঠার আগেই জাফরিন , জাকারিয়া ও মিল্টন নেতৃত্বে ২০/ ২৫ জনের সশ¯ত্র দুবৃত্বরা রাত সাড়ে ৮ টায় নিরিহ এলাকাবাসির উপর গুলিবর্ষন ও বোমা নিক্ষেপ করে । এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম(৬০) ও রাজমিস্ত্রীর হেলাপার গোলাম রসুল(৩০)। এবং হাসপাতালে মারা যায় গ্রামের কলেজ ছাত্র সাইফুল । এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আফসার শেখ(৬৫), শামিম(২৭), রবি শেখ (৪০), খলিল (৩০) রানা (২২), সুজন শেখ (২৫) সহ বেশ কয়েকজন । নিহত কলেজ ছাত্র সাইফুল ইসলামের পিতা সাইদুল শেখ বাদি হয়ে শেখ জাফরিন হাসান , জাকারিয়া ও মিল্টন সহ ২২ জনের নাম উল্লেখ সহ ১৫ /১৬ জনকে অজ্ঞাত আসামি করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন যার নং ১২ তাং ১৮-০৭-২০২০ ইং । এলাকাবাসির একতাবদ্ধতা এবং পুলিশ প্রশাসনের আন্তরিকতায় ঘটনার পর ঘাতক জাফরিনকে যশোরের বাঘাড়পাড়া থেকে আটক করে পুলিশ । এর কিছুদিন পর রাজধানি ঢাকার মিরপুর থেকে অপর দুই ঘাতক জাকারিয়া ও মিল্টনকে আটক করে আইনশৃংখলা বাহিনী । ঠান্ডা মাথার এসকল খুনিরা আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হওয়াতে স্বস্থির নিশ^াস ফেলে এলাকাবাসি । নিহতের স্বজন ও এলাকার সর্বস্থরের মানুষের দাবি ছিলো খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের । এখনো শুকায়নি রক্তের দাগ থামেনি নিহতের স্বজনদের বোবা কান্না, সন্ত্রাসীদের হামলায় গুরতর আহতরা এখনও যন্ত্রনায় হাসপাতাল / বাড়ির বিছানায় তিব্রযন্ত্রনায় ছটফট করছে , ঠিক তখনি খুনি জাফরিন , জাকারিয়া ও মিল্টন আদালত থেকে জামিনে বের হওয়াতে আমাদেরকে আতংকিত করে তুলেছে । এরা পুনরায় এলাকায় এসে মামলার বাদী সহ নিরীহ এলাকাবাসিদের পুনরায় হুমকি ধামকি দিচ্ছে । আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি এরকম খুনি বাহিরে থাকিলে পুনরায় আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে. যে কারনে অতিদ্রত তাদের জামিন বাতিল করে দ্রতবিচার আইনে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান । এসময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির আহবায়ক ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ, সদস্য সচিব আঃ সালাম গাজী, মুনতাজ গাজী, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম , হামিদ গাজী, তবিবুর রহমান মকবুল শেখ, বাবুল শেখ, শহিদ পরিবারের ওলিয়ার রহমান শেখ, মুজিবর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল শেখ প্রমুখ।
শরণখোলায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
দলিলপত্র সহ নথি সংরক্ষনের জন্য নিরাপদ কোন কক্ষ না থাকায় রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হবার পাশাপাশি ঝুকিপূর্ণ ভবনে চলছে বাগেরহাটের শরণখোলা সাব-রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম। সম্প্রতি রেজিষ্ট্রেশন কার্যক্রম চলাকালীন সময়ে ছাদের বিশাল একটি পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য রক্ষা পান সাব-রেজিষ্টার মো. আবু রায়হান সহ জমির দলিল রেজিষ্ট্রি করতে আসা সেবা গ্রহীতারা। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা ও স্থায়ী কোন ভবনে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম না হওয়া পর্যন্ত ভাড়াকৃত ভবনে হলেও অফিসটি স্থানান্তরের দাবী জানিয়েছেন দলিল লেখক সহ সেবা গ্রহীতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, শরণখোলা সাব-রেজিষ্ট্রি অফিস হিসেবে ব্যবহৃত ভবনটি আশির দশকে তৎকালীন এরশাদ সরকারের আমলে উপজেলা আদালত ভবন হিসেবে নির্মিত হয়। পরে ১৯৯২ সালে উপজেলা ভিত্তিক আদালতের কার্য্যক্রম বন্ধ হলে ওই ভবনের পাঁচটি কক্ষ সাব-রেজিষ্ট্রি অফিস হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ভবন নির্মানের চার দশকেও উল্লেখযোগ্য কোন সংস্কার কাজ না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের ফাঁটলে জন্ম নিয়েছে বটগাছ সহ বিভিন্ন প্রজাতির আগাছা। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে রডগুলো দৃশ্যমান। সামান্য ৫/১০ মিনিট বৃষ্টি হলেই ছাদ চুইয়ে এজলাস, অফিস কক্ষ ও রেকর্ড রুমে পানি পড়তে শুরু করে। যে কারনে রেকর্ড রুমের গুরুত্বপূর্ন নথি সংরক্ষনে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এ ব্যাপারে শরণখোলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী বলেন, রেজিষ্ট্রি অফিস ভবনের অবস্থা খুবই নাজুক। যেকান মুহুর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে। তাই ব্যাংক সংলগ্ন এলাকায় রেজিষ্ট্রি অফিস স্থানান্তর করতে পারলে জনগনের ভোগান্তি কমবে। আগামী বর্ষা মৌসুমের আগেই অফিসটি অন্যত্র স্থানান্তর করার দাবী জানান।
সাব-রেজিষ্ট্রার মো. আবু রায়হান জানান, ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় যেকোন মুহুর্তে সমস্যা হতে পারে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন বরাদ্ধ হয়েছে। আশা করি শরণখোলাতেও আলাদা অফিস নির্মাণ হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন, অনেক বছরের পুরোনো ভবনে রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম চলছে। ভবনটি ঝুকিপূর্ণের বিষয়টি নজরে এসেছে। সাব-রেজিষ্ট্রারের সাথে আলোচনা সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হবে।
মোংলায় তীব্র ঘন কুয়াশায় চারিদিকে ধোঁয়াশা, শীতে কাবু উপকূলের মানুষ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার মোংলায় ঘন কুয়াশা আরো অনেক বেড়েছে। কুয়াশায় ভোর থেকে চারিদিক ধোঁয়াশা হয়ে পড়েছে। সেই সাথে রয়েছে বাতাসও। যার ফলে শীতে কাবু হয়ে পড়েছে এ উপকূলের বাসিন্দারা। কুয়াশা ও শীতে রাস্তাঘাটে লোকজনও কম। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের লোকজন। শীতে কাজ কর্ম কম থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্র শ্রেণীর মানুষেরা।
পৌর শহরের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সড়কের কামার অসিম বিশ্বাস বলেন, ঠান্ডায় কাজ কর্ম কম, লোকজন নেই। আয়ও কমে গেছে। ঠান্ডায় সর্দি ও জ্বর হচ্ছে।
বহুমুখী মাদ্রাসা রোডের বাসিন্দা আবুল বাশার বলেন, গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার কুয়াশা ও শীত বেশি। কুয়াশায় কিছু দেখা যাচ্ছেনা, আমাদের গাড়ী চালাতে কষ্ট হচ্ছে।
লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাঈনুল হোসেন মিন্টু বলেন, তীব্র ঘন কুয়াশার কারণে মোংলা বন্দরের পশুর ও বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল দিয়ে পণ্যবাহী নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়াও বিঘ্ন ঘটছে সড়ক পথে যাত্রীবাহী বাস ও পণ্য পরিবহনের ক্ষেত্রে।
ফেঁসে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে উঠা নানান অভিযোগের তদন্ত করেছে কমিটি। মঙ্গলবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অভিযোগের তদন্ত করেন বাগেরহটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। এর আগে শরণখোলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসির স্বাস্থ্য অধিদফতরের দেওয়া একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু হয়।
তদন্ত কর্মকর্তাদের কাছে মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে রোগী না দেখা, হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার, করোনার নমুনা পরীক্ষায় টাকা নেওয়াসহ তার নানা অনিয়মের অভিযোগ করেন। এ সময় ভুক্তভোগী অনেক মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ওই অভিযোগের পক্ষে সাক্ষী দেন।
তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে আমারা অভিযোগকারী, ভুক্তভোগী মানুষ, ডাক্তার ও স্টাফদের পৃথকভাবে বক্তব্য শুনেছি। দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন অধিদফতরে দাখিল করা হবে। এসব অভিযোগের একটা সুষ্ঠু সমাধান হবে আশা করি।
অভিযোগ এবং তদন্তের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে যেসব বিষয় অভিযোগ আনা হয়েছে, তার কোনা ভিত্তি নেই।
মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজিজুল হাকিম মুন্না (২৩) নামে এক যুবক ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দর্শনা পৌরসভার শান্তিনগরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট ও আলামত সংগ্রহ করেন।
মুন্না ওই এলাকার আব্দুল আলিমের একমাত্র ছেলে। মাদক সেবনের ফলে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল বলে জানায় তার পরিবার।
মুন্নার বাবা আব্দুল আলিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুন্না নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডাকতে ঘরের দরজা ধাক্কালে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। জানালা ভেঙে তাকে বের করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, মুন্না মনসিক ভারসম্যহীন ছিল। সুরতহাল রিপোর্টে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। তার বাবা-মাসহ স্থানীয়দের কোনো অভিযোগ নেই।
স্থগিত পরীক্ষার দাবিতে রাস্তায় ‘পরীক্ষায়’ বসল শিক্ষার্থীরা
যশোর অফিস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন দুই শতাধিক শিক্ষার্থী।
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সিটি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যালসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান এসব শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রেস ক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে প্রায় দুই বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন চরম সংকটে পড়তে যাচ্ছে। ২০২০ সালে যাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল, ২০২২ সালেও তা শেষ হয়নি। এতে করে পড়াশোনার সনদ গ্রহণের পর চাকরিতে প্রবেশের জন্য সময় কমে যাচ্ছে।
তারা বলেন, শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর পড়া শেষ হতে হতে বয়স ২৬ থেকে ২৭ হয়ে যাবে। অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। বিসিএসের মতো প্রতিযোগিতামূলক চাকরিতে প্রবেশের প্রস্তুতির জন্য এ সময় যথেষ্ট নয়। যেসব কারণে করোনা সংক্রমণ বেশি ছড়িয়ে পড়তে পারে সেগুলো বন্ধ না করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পরীক্ষা স্থগিত করেছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। অথচ এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেওয়া অব্যাহত রেখেছে।
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত সব পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবি জানান তারা।
মানববন্ধনে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া জাহান বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার পরীক্ষা নেওয়ার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। অথচ সরকার ঘোষণা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করেছে। এছাড়া দেশে বাণিজ্য মেলা বা এমন আরও অনেক বিষয়ে জনসমাগম হতে পারলে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কেন এ বিধিনিষেধ? স্বাস্থ্যবিধি মেনে যদি সবকিছু চলতে পারে, তাহলে পরীক্ষা কেন চলতে পারে না।
ইমরান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দ্রুত পরীক্ষার নতুন করে রুটিন না দিলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনশনে যাওয়ার মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
মোংলায় সরকারী রাস্তা আটকে দেয়ায় বিপাকে কয়েকটি পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সরকারী একটি রাস্তা আটকে দেয়ায় চলাচলে বিপাকে পড়েছে কয়েকটি পরিবার। উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বালুর মোড় সংলগ্ন এলাকায় টিআর ও এলজিএলপি প্রকল্পের রাস্তাটি আটকে দেয় একই এলাকার দেব বাড়ই, বিশ্বজিৎ হালদার ও অনিমেশ বিশ্বাস। এতে বাড়ীতে যাওয়ার একমাত্র চলাচলের পথ আটকে গেলে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী অমর বাড়ই এই অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আকবর গাজীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আর চেয়ারম্যান আকবর গাজী বলেন, সংশ্লিষ্ট ইউপি মেম্বর কৌশিক মৌলিক কানুর মাধ্যমে শুনেছি ওই রাস্তাটি একটি মন্দিরের রাস্তা। মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য এটি আটকে দেওয়া হয়েছে। তবে মানুষ চলাচলের পথও সেখানে রাখা হয়েছে। কোন অসুবিধা হচ্ছেনা বলে মেম্বর কানু তাকে জানিয়েছেন।
রূপসায় শিক্ষকের পিটুনিতে জ্ঞান হারানো সাব্বির হাসপাতালে
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. মেহেদী হাসান কর্তৃক সাব্বির রহমান নামের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সাব্বির গত তিন বছর ধরে ওই মাদ্রাসায় লেখাপড়া করছে। সে ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেঝোঝিলা নিবাসী মো. রউফ শেখের ছেলে।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেছেন। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানান ও দায়ী মাদ্রাসা শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন।
নির্যাতনের শিকার ছাত্র সাব্বির রহমান (১১) বলেন, গত ২২ জানুয়ারি বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মেহেদী আমার ওপর নির্যাতন চালান। নির্যাতনের পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এক পর্যায়ে জ্ঞান ফিরলে পালিয়ে গ্রাম আনন্দনগরের বাড়িতে চলে যাই। সেখান থেকে বাবা-মা আমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
তার শরীরে নির্মম নির্যাতনের দাগ দেখা গেছে। যা দেখে কর্তব্যরত চিকিৎসক হতবাক হন।
রূপসা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে এজাহার দায়ের করেছেন শিশুটির মা।
সাতক্ষীরা মেডিকেলে ৩ জনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে পাঁচজনের। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদিয়ান মার্টের প্রধান কার্যালয়-সিইওর বাড়িতে গ্রাহকদের তালা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে তালা দিয়েছেন প্রতারিত গ্রাহকরা। চুয়াডাঙ্গার মোমিনপুরে কার্যালয়টি অবস্থিত। সেই সঙ্গে তালা লাগানো হয়েছে আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতেও।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান কার্যালয়, সিইও জুবায়ের সিদ্দিকীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে তালা লাগিয়ে বিক্ষোভ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশত প্রতারিত গ্রাহক। এর আগে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেন।
লোভনীয় অফারে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট। অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় ২০২১ সালের ২৯ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিকী, তার বাবা আবু বকর সিদ্দিকী, ভাই মাহমুদ সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।
সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান সিইও জুবায়ের সিদ্দিকী বাদে মামলার অন্য আসামিরা। জামিনের পরও পাওনা টাকা না পেয়েও আন্দোলন শুরু করেন গ্রাহকরা।
গ্রাহকরা বলেন, মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পণ্য কেনার জন্য তারা প্রায় এক কোটি টাকা দিয়েছেন আদিয়ান মার্টকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দফায় দফায় আশ্বাস পেলেও টাকা ফেরত পাননি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মজিবুল হক নামের এক গ্রাহক বলেন, ‘এক বছর আগে মোটরসাইকেল কেনার জন্য তিন লাখ ২৬ হাজার টাকা পরিশোধ করি। এখনো টাকা পাইনি।’
লিয়াকত হোসেন নামের আরেক গ্রাহক বলেন, ‘গতবছরের মে মাসে ফ্রিজ, মোটরসাইকেলসহ ছয় লাখ টাকার পণ্য অর্ডার করি। ওই মাসেই টাকা পেমেন্ট করা হয়। তবে কোনো পণ্য পাইনি।’
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি গ্রাহকদের কথা বিস্তারিত শোনেন এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান করেন।
অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে মলদ্বারের নাড়ি কেটে ফেললেন চিকিৎসক
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক গৃহবধূকে প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নিয়ে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় মলদ্বারের নাড়ি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ গৃহবধূ বর্তমানে বিএসএমএমসি হাসপাতালের নতুন ভবনের পাঁচতলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা ভালো নয়।
এ ঘটনায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল মান্নান ব্যাপারী। তিনি পেশায় একজন দিনমজুর। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্ত্রী হাসনা বেগম (৩৪) পেটে ব্যথা অনুভব করলে গত ২২ ডিসেম্বর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান আব্দুল মান্নান। তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ডা. উৎপল নাগের কাছে রেফার করা হয়। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে জানান এবং দ্রুত অস্ত্রোপচার না করলে রোগীকে বাঁচানো যাবে না বলে মত দেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ডা. নাগ তাদের বলেন, বিএসএমএমসি হাসপাতালে অস্ত্রোপচার করাতে অনেক দিন অপেক্ষা করতে হবে এবং এই সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। পরে তিনি তার ভিজিটিং কার্ড দিয়ে তাদের শহরের রথখোলায় পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পিয়ারলেস হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, একটু পরেই তিনি ওই হাসপাতালে যাবেন।
রোগীর বাবা হাশেম মল্লিক বলেন, ডা. উৎপল নাগের কথামতো তার মেয়ে হাসনাকে পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনটি পরীক্ষা করা হয়। এতে খরচ হয় ২৬০০ টাকা। ওইদিন সন্ধায় অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়। পরে ২৬ হাজার টাকা খরচে অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার করান ডা. নাগ।
তিনি আরো বলেন, অস্ত্রোপচারের চারদিন পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার সময় হাসনা বেগমের সেলাই কেটে ড্রেসিং করার সময় মলদ্বার দিয়ে মল বের হতে থাকে। বিষয়টি ডা. উৎপল নাগকে জানানোর পর তিনি ফের অস্ত্রোপচার করার কথা বলেন। এজন্য আরও এক লাখ টাকা লাগবে বলেও জানান তিনি। এরপর অসুস্থ হাসনা বেগমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোগীর স্বজনরা জানান, হাসনা বেগম দিন দিন শীর্ণকায় হয়ে যাচ্ছেন। স্ত্রীর চিকিৎসার পেছনে ছুটতে গিয়ে আয়ও বন্ধ মান্নার ব্যাপারীর। এ অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির।
এ ব্যাপারে জানতে ডা. উৎপল নাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসনা বেগমকে বিএসএমএমসি হাসপাতাল থেকে ক্লিনিকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। সেই সঙ্গে ফের অস্ত্রোপচার করাতে এক লাখ টাকা দাবির অভিযোগও অস্বীকার করেন।
ডা. উৎপল নাগ বলেন, ওই রোগীর অ্যাপেন্ডিসাইটিস পেকে গিয়েছিল। সৃষ্টিকর্তা তার হাত দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এখন তারা কী কারণে এসব অভিযোগ করছে তা বুঝতে পারছেন না তিনি।
এ বিষয়ে বিএসএমএমসি হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে ওই রোগীর খোঁজ নিয়েছি। তার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তিনি বলেন, ডা. উৎপল নাগের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাক-ট্রলির মাটি পড়ে ঝুঁকিপূর্ণ পিচের রাস্তা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
আমন ও বোরো মৌসুম শেষ হলে ফসলি জমি ও ঘের কেটে মাটি টানার ধুম পড়ে যায়। এ মাটি ট্রাক বা ট্রলিতে করে নেওয়া হয় ইট ভাটায়। পুকুর বা ডোবা ভরাটে এমনকি বসত ঘরে ফেলতে নেওয়া হয় এসব মাটি। একটি অসাধু চক্র ফসলি জমির ক্ষতি করে মনিরামপুরে প্রকাশ্যে তাদের এ কাজ চালিয়ে আসছে দীর্ঘদিন।
এ বছর উপজেলার ইট ভাটাগুলো চালু হওয়ার আগে ভাটা মালিকরা আশপাশের মাঠের মাটি কেটে ট্রাকে বা ট্রলিতে করে পিচের রাস্তা বয়ে এ মাটি নিয়েছেন ভাটায়। তখন ট্রাক থেকে মাটি পড়ে পিচের রাস্তায় ধুলার জন্ম হয়েছে। সে ধুলায় নিত্য পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়েছিলো। রোববার (২৩ জানুয়ারি) রাতে বৃষ্টি হওয়ায় নতুন করে আবার দুর্ভোগে পড়তে হয়েছে এ অঞ্চলের পথচারীদের।
গত রোববার রাতের বৃষ্টিতে পিচের রাস্তায় পড়ে থাকা মাটি কাঁদায় পরিণত হয়েছে। ফলে যানবাহন বা পথচারীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ঘটেছে ছোটবড় দুর্ঘটনা।
ট্রাকে মাটি টানার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।
সোমবার (২৪ জানুয়ারি) ভোরে মনিরামপুর-ঝিকরগাছা সড়কে টিন বোঝাই একটি ট্রাক পিছলে খাদে পড়ার উপক্রম হয়েছিল। উপজেলার দেবিদাসপুর কাটাখাল ব্রিজের রেলিং-এ ট্রাকটি আটকে পড়ায় প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও হেলপার।
এদিকে উপজেলার মাহমুদকাটি-গরিবপুর শ্মশান মোড় সংযোগ পিচের সড়কটিতে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদা জমায় রাস্তাটি পিচের না মাটির তা চেনা যাচ্ছে না।
বাকোশপোল গ্রামের বাজু আহমেদ বলেন, ‘বেশ কয়েকদিন ধরে কাঁকড়ের বিলের ঘের কেটে মাটি দেবিদাসপুরের দুটো ইট ভাটায় ও বিভিন্ন এলাকায় ট্রাকে করে নেওয়া হয়েছিলো। তখন রাস্তায় মাটি পড়ে আটকে ছিলো। রোববার রাতের বৃষ্টিতে রাস্তায় খুব কাদা হয়েছে। সোমবার ভোরে একটি ট্রাক মোটরসাইকেল সাইড দিতে গেলে সেই কাদায় পিছলে খালে পড়তে যেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে।
খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘ট্রাকে করে মাটি নেওয়ায় ইউনিয়নের সব কয়টি পাকা রাস্তায় কাদা হয়েছে। মোটেও চলাচল করা যাচ্ছে না। সতর্কতার সাথে মাটি নেওয়ার জন্য ট্রলি চালকদের বলা হচ্ছে। যদি তারা কথা না শোনে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের মোবাইলে কল করা হয়েছে। ফোন না ধরায় তার বক্তব্য জানা যায়নি।
দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে স্বামী, কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় পান্না বেগম (৫০) নামে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন স্বামী আহাম্মদ ওরফে ঝড়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বহালগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পান্না বেগম আহাম্মদের প্রথম স্ত্রী। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী আহাম্মদ দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী পান্না বেগমের মালিকানাধীন বাড়িতে বসবাস শুরু করেন।
মঙ্গলবার সকালে আহাম্মদকে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন পান্না বেগম। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে পান্না বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় পান্না বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য টিটন শেখ বলেন, পান্না বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তার স্বামী আহাম্মদ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, পান্না বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। ক্ষতস্থানগুলোতে ৭০-৮০টা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রেখেছি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এক নারীকে কুপিয়ে জখমের বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।











































