Home আঞ্চলিক মোংলায় তীব্র ঘন কুয়াশায় চারিদিকে ধোঁয়াশা, শীতে কাবু উপকূলের মানুষ

মোংলায় তীব্র ঘন কুয়াশায় চারিদিকে ধোঁয়াশা, শীতে কাবু উপকূলের মানুষ

17

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার মোংলায় ঘন কুয়াশা আরো অনেক বেড়েছে। কুয়াশায় ভোর থেকে চারিদিক ধোঁয়াশা হয়ে পড়েছে। সেই সাথে রয়েছে বাতাসও। যার ফলে শীতে কাবু হয়ে পড়েছে এ উপকূলের বাসিন্দারা। কুয়াশা ও শীতে রাস্তাঘাটে লোকজনও কম। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের লোকজন। শীতে কাজ কর্ম কম থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্র শ্রেণীর মানুষেরা।
পৌর শহরের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সড়কের কামার অসিম বিশ্বাস বলেন, ঠান্ডায় কাজ কর্ম কম, লোকজন নেই। আয়ও কমে গেছে। ঠান্ডায় সর্দি ও জ্বর হচ্ছে।
বহুমুখী মাদ্রাসা রোডের বাসিন্দা আবুল বাশার বলেন, গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার কুয়াশা ও শীত বেশি। কুয়াশায় কিছু দেখা যাচ্ছেনা, আমাদের গাড়ী চালাতে কষ্ট হচ্ছে।
লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাঈনুল হোসেন মিন্টু বলেন, তীব্র ঘন কুয়াশার কারণে মোংলা বন্দরের পশুর ও বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল দিয়ে পণ্যবাহী নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এছাড়াও বিঘ্ন ঘটছে সড়ক পথে যাত্রীবাহী বাস ও পণ্য পরিবহনের ক্ষেত্রে।