Home আঞ্চলিক দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে: আমির এজাজ

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে: আমির এজাজ

12

‘গণতন্ত্র হত্যা দিবসের’ পরিবর্তে খুলনায় বাকশাল দিবসের আলোচনা সভা



খবর বিজ্ঞপ্তি।।


খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান বলেছেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। অবৈধ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ‘বাকশাল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এজাজ আরো বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনের পর ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সব দল নিষিদ্ধ করে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেছিলেন। ঠিক সেই কায়দায় বর্তমান সরকার আবারো বাকশাল কায়েমের অপচেষ্টা করছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সফল হবে না, যদি না নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ এবং ২০১৮ সালের এক তরফা সাজানো ভোটারবিহীন ও মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের ঐক্য গড়ে তুলে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে এ পরিবর্তন আনতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, কাজী মো. রাশেদ, মোস্তাকুল বারী লাভলু, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, তসলিমা খাতুন ছন্দা, ইলিয়াস মল্লিক, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, ইমাম হোসেন, মুজিবর রহমান, কাজী মাহমুদ, সুলতান মাহমুদ, কে এম হুমায়ুন কবির, শেখ সাদী, সেতারা সুলতানা, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, হাসানুর রশিদ মিরাজ, জাবীর আলী, নিঘাত সীমা, সজিব তালুকদার, হেমায়েত হোসেন, সামসুল বারী পান্না, মিজানুর রশিদ মিজান, মশিউর রহমান যাদু, আব্দুল মান্নান মিস্ত্রি, এড. এস এম মারুফ, আফসার মাস্টার, নাজমুল হোসেন, আলী আক্কাস, জসিম উদ্দিন লাবু, শহিদুল ইসলাম লিটন, মাসুদ খান, মেশকাত প্রমূখ।