রূপসা প্রতিনিধি।।
রূপসার এক শিক্ষা প্রতিষ্ঠানে হাফেজ শিক্ষক কর্তৃক ছাত্রকে বেদম মারপিট এর ঘটনা ঘটেছে এবং ছাত্র হাসপাতলে ভর্তি।
পরিবার সূত্রে জানা যায়, আরসিপ্ল তলা ইউনিয়নের মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদরাসায় গ্রামের মোহাম্মদ শেখ (কৃষক ) এর ছোট ছেলে মো. সাব্বির রহমান (১১) প্রায় তিন বছর হাফেজী পড়িয়া আসিতছে এ মাদ্রাসায়। ছাত্র ঘটনার বর্ণনা দিয়ে বলে, গত ২২ জানুয়ারি দুপুরের খাবার খেয়ে কেবলমাত্র উঠে দাঁড়িয়েছে। এমন সময় এক ছাত্র ভাই মোঃ সাজ্জাদ বলে তোকে হুজুর ডাকছে (মাদ্রাসার হাফেজ শিক্ষক/হুজুর মোঃ মেহেদী হাসান)। তারপর আমি হুজুরের রুমে সালাম দিয়ে প্রবেশ করার সাথে সাথে হুজুর নিজেই তার রুমের দরজার ছিটকিনি আটকে দেয় এবং বলেন তুই বলে কি করেছিস এই বলেই পেটাতে শুরু করেদেন। আমি কাতরাতে কাতরাতে বলি হুজুর আমার কি অপরাধ করেছি; আমাকে খালি খালি এভাবে মারছেন কে? তারপরও হুজুর আমার কোন কথাই শোনে না বরং আরো বেশি পেটাতে থাকে। একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। তারপর গত ২৩ তারিখ ব্যথার শরিরীরে সহ্য করতে না পেরে মাদ্রাসা থেকে পালাইয়া আমার গ্রামের বাড়ি আনন্দনগর চলে যায় এবং সব খুলে বলি যে মাদ্রাসার হুজুর আমাকে অহেতুক খালি খালি রুমে আটকে মেরেছে। তারপর আমার পিতা ও মাতা আমার অবস্থা দেখে উপজেলা হাসপাতালে ভর্তি করান এবং রুপসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।











































