মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে রেজাউল মোল্যা হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। রোববার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন-যশোর জেলার অভয়নগর উপজেলার কামকুল গ্রামের সোনা মোল্যার দুইছেলে বাছের আলী মোল্যা এবং কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি বাছের মোল্যা ও কামাল মোল্যা মামলার এজাহারকারী মোঃ বাবুল মোল্যার বিধবা বোনকে প্রায় উত্যক্ত করত। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এজাহারকারী মোঃ বাবুল মোল্যার পুত্র রেজাউল মোল্যা আসামিদের তাদের বাড়িতে না আসতে এবং বিধবা ওই
মহিলাকে উত্যক্ত না করতে নিষেধ করতে থাকেন। এ কথায় ক্ষিপ্ত হয়ে গত ২০১৯ সালের
২৬ জুন রাতে আসামিরা ভিকটিম রেজাউলের বাড়িতে আসে এবং তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসামি কামাল মোল্যা লাঠি দিয়ে রেজাউল মোল্যার মাথায় আঘাত করে। পরে অপর আসামি বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে রেজাউলের বাম কানের উপরে আঘাত করে এতে তিনি মারাত্মক জখম হন। এরপর আসামিরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রেজাউলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে
নড়াইল সদর হাসপাতাল আনলে অবস্তার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরেরদিন ২৭ জুন তার মৃত্যু হয়। পরে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই দু’আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।











































